আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 'গণভোট' বা Referendum নিয়ে। গণভোট কি এবং কেন দরকার? গণভোট কি কি বিষয় থাকবে এবং গণভোট কি কেন কিভাবে ।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের সরাসরি মতামত গ্রহণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো গণভোট। এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন:
গণভোট কি নিয়ে হবে?
গণভোট কি কি আছে?
গণভোট কি গণভোট হলে কি হবে?
গণভোট কি কি প্রশ্ন থাকবে?
গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন ।
গণভোটে হ্যা নাকি না ভোট দেবেন? নিচে ব্যাখ্যা করলাম:
গণভোট কী?
গণভোট হলো রাষ্ট্রের কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে বা আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত গ্রহণের একটি প্রক্রিয়া । এখানে কোনো প্রার্থী কে ভোট দেবার ব্যাপার থাকে না । হ্যা ভোট দেবার মাধ্যমে আপনি নিজেই ঠিক করবেন দেশ কিভাবে চলবে । এবার 2026 সালে চতুর্থবারের মতো দেশে গনভোট অনুষ্ঠিত হচ্ছে যেখানে আপনি হ্যা ভোট দেবার মাধ্যমে জানাবেন যে, দেশের যে কোন বড় সিদ্ধান্ত নেবার সময় আপনার মতামতের গুরুত্ব আছে কি নাই । দেশে সত্যিকারের গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাই আপনাকে গনভোটে হ্যা দেওয়া অতি জরুরী ।
এখন জানুন গনভোটে 'হ্যাঁ' অথবা 'না' ভোট দিলে কি হবে?
1. হ্যাঁ ভোট দিলে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর হবে । কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ।
আর না ভোট দিলে প্রধানমন্ত্রীর মেয়াদের কোনো নির্দিষ্ট সীমা থাকবে না (আগের মতো পুরাতন পদ্ধতি) ।
2. হ্যাঁ ভোট দিলে সংসদ কাঠামো উচ্চকক্ষ (১০০ সদস্যের) গঠিত হবে ।
আর না ভোট দিলে আগের মতোই এক কক্ষবিশিষ্ট সংসদ থাকবে ।
3. হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আসবে, মানে প্রধানমন্ত্রী আর একক ক্ষমতার অধিকারী থাকবে না এবং ক্ষমতার অপব্যবহার করতে পারবে না ।
আর না ভোট দিলে প্রধানমন্ত্রী একক ক্ষমতার কোনো অধিকারী থাকবে আগের মতোই ।
4. হ্যাঁ ভোট দিলে ইন্টারনেট সেবা বন্ধ না করা বা আপনার কোন মৌলিক অধিকারগুলো সাংবিধানিক ভাবে নিশ্চিত হবে ।
কিন্তু না ভোট দিলে সরকার চাইলেই আগের মতো যখন ইচ্ছা ইন্টানেট বন্ধ করতে পারবে এবং সেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারেবে ।
5. হ্যাঁ ভোট দিলে আদালত স্বাধীনভাবে কাজ করতে পারবে ।
কিন্তু না ভোট দিলে আদা5. হ্যাঁ ভোট দিলে আদালত স্বাধীনভাবে কাজ করতে পারবে ।
6 হ্যা ভোট দিলে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে যা না ভোটে প্রতিনিধিত্ব বাড়ানোর কোন সুযোগ থাকবে না ।
গনভোট কীভাবে দেবেন?
ব্যালট পেপারে ভোটারদের কাছে একটি নির্দিষ্ট প্রশ্ন রাখা হবে ।
ভোটাররা সেই প্রশ্নের উত্তরে 'হ্যাঁ' অথবা 'না' ভোট দেবেন ।
বাংলাদেশে গণভোটের প্রেক্ষাপট কি?
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ততকালীন আওমিলিগ গণভোটের বিধান বাতিল করা হয়েছিল । তবে সাম্প্রতিক একটি ঐতিহাসিক রায়ে হাইকোর্ট সেই সংশোধনী বাতিল ঘোষণা করায় দেশে পুনরায় গণভোটের সুযোগ ফিরে এসেছে ।
বাংলাদেশে এ পর্যন্ত কতবার গণভোট হয়েছে?
বাংলাদেশে এ পর্যন্ত মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে:
প্রথমবার (১৯৭৭): রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন ও নীতির প্রতি জনগণের আস্থা যাচাইয়ের জন্য।
দ্বিতীয়বার (১৯৮৫): রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য।
তৃতীয়বার (১৯৯১): সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুমোদনের জন্য। এর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতি চালু হয়।
গনভোট মানে সরকার বদলানো নয় । মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা । এবারের গনভোটে অতি গুরুত্বপূর্ণ জুলাই চার্টারের সাথে জড়িত । তাই সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে চালাতে হলে গনভোটে হ্যা দেওয়াটা অতি জরুরী । অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে জনগণের সিদ্ধান্ত কীভাবে প্রভাব ফেলে, তা হ্যা ভোটের মাধ্যমে আপনি নিশ্চিত করবেন ।
#গণভোট #গণতন্ত্র #বাংলাদেশ #রাজনীতি #ভোট #গণভোটকি #Referendum #Democracy #BangladeshPolitics #DirectDemocracy #PublicOpinion