৫ জুলাই শতবর্ষ পূর্ণ করছেন জ্ঞানেশ মুখোপাধ্যায়। বাংলার নাটক, যাত্রা এবং সিনেমায় যাঁর গতিবিধি ছিল সমান সাবলীল। জ্ঞানেশ সেই জাতের অভিনেতা, যাঁদের দেখলে বোঝা যায়— চরিত্র ছোট না বড় তাই দিয়ে অভিনেতার ছোট-বড় বিচার হয় না। জ্ঞানেশ বড় চরিত্র পেয়েছেন, ছোট চরিত্র পেয়েছেন। তাঁর অভিনয়ের ঝিলিক ঠিকই মেঘ ফোঁড়া আলোর মতো বেরিয়ে এসেছে। ১৯৫২ সালে ‘পাশের বাড়ি’ ছবিতে সিনেমায় প্রথম অভিনয়। শেষ ছবি, ‘আলো’ (২০০৩)। পরিচালনাও করেছেন তিনটি ছবি। আমরা
এখানে জ্ঞানেশের দীর্ঘ কেরিয়ারের মধ্যে থেকে ১৩টি চরিত্র বেছে নিলাম এখনকার মতো। বাকি রইল আরও অনেক।
বাইশে শ্রাবণ (১৯৬০)
উত্তর মেঘ (১৯৬০)
গঙ্গা (১৯৬০)
মেঘে ঢাকা তারা (১৯৬০)
অভিযান (১৯৬২)
বেনারসী (১৯৬২)
পলাতক (১৯৬৩)
তেরো নদীর পারে (১৯৬৯)
এই করেছ ভালো (১৯৭০)
এখানে পিঞ্জর (১৯৭১)
একটি জীবন (১৯৯০)
দামু (১৯৯৭)
মনসুর মিঞার ঘোড়া (২০০১)
#GyaneshMukherjee #BengaliCinema #CentenaryCelebration #LegendaryActor #ClassicBengaliMovies #TollywoodHistory #শতবর্ষ #জ্ঞানেশমুখোপাধ্যায় #বাংলাসিনেমা
[Gyanesh Mukherjee, Bengali Cinema, Centenary, Acting Legend, Bengali Film History, Classic Cinema]