This narrative of Katha Mukh depicts
সম্প্রতি 'সংস্কৃতি ও রাজনীতি' চ্যানেলে প্রখ্যাত প্রাবন্ধিক ও চিন্তাবিদ চন্দ্রিল ভট্টাচার্য "দুর্বলদের সমাজে টিকে থাকা দায়" শীর্ষক একটি অত্যন্ত চর্চিত ও মননশীল বক্তব্য পেশ করেছেন। যেখানে পুরাণের অগস্ত মুনি থেকে শুরু করে সুকুমার রায়ের 'সৎপাত্র', টম অ্যান্ড জেরি কিংবা মহাভারতের যুধিষ্ঠিরকে টেনে তিনি দেখিয়েছেন কীভাবে দিনশেষে নৈতিক ও সামাজিকভাবে দুর্বলের পরাজয় ঘটে।
কিন্তু সমসাময়িক ভারতের বাস্তবতায় দাঁড়িয়ে—যেখানে লাদাখের অধিকারের জন্য সোনম ওয়াংচুক ১৬ দিন ধরে অনশনে বসে আছেন, যেখানে NEET কেলেঙ্কারির পরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘটে না—সেখানে এই 'নৈরাশ্যবাদী' তত্ত্ব কি শাসক শ্রেণীর স্ট্যাটাস-কো (Status quo)-কেই পরোক্ষভাবে সমর্থন করে দেয় না?
কথামুখের এই বিশেষ লাইভ পর্বে আমরা চন্দ্রিল ভট্টাচার্যের সেই তাত্ত্বিক ভাষ্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে একটি বিকল্প কাউন্টার-ন্যারেটিভ বা পাল্টা বিশ্লেষণ খাড়া করেছি। মিশেল ফুকোর 'ডিসিপ্লিন অ্যান্ড পানিশ', আরভিং গফম্যানের 'সোশ্যাল ইমেজ মেকিং' এবং প্রগতিশীল ডায়ালেটিক্যাল দর্শনের আলোয় আমরা বোঝার চেষ্টা করেছি কীভাবে খুব ঠান্ডা মাথায় রাষ্ট্র ও কর্পোরেট মিডিয়া মিলে আমজনতার মগজে একটা বিশেষ 'অ্যালগরিদম' ফিট করে দিচ্ছে। দুর্বল মার খায় ঠিকই, কিন্তু সে কি সত্যিই কচ্ছপের মতো ধীর অথচ ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলতে পারে না?
সম্পূর্ণ অরাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক এই বিকল্প বিশ্লেষণটি শেষ পর্যন্ত শুনুন এবং আপনার মতামত কমেন্টে জানান।
চ্যানেলটিকে টিকিয়ে রাখতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে আমাদের মেম্বারশিপ নিন।
📌 ইউপিআই আইডি (UPI ID): debasis2014c-1@okaxis
#ChandrilBhattacharya #AlternativeJournalism #KathaMukh #SonamWangchuk #NeetScam #MichelFoucault #PoliticalPhilosophy #BanglaPodcast #IndependentMedia