Mind Warfare

পৃথিবী একটি উন্মুক্ত বইয়ের মতো, যার রয়েছে অগণিত পৃষ্ঠা। আপনি চাইলে এই বই থেকে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করতে পারেন। শর্ত একটাই—চোখ, কান, অন্তর ও উপলব্ধির দরজা খোলা রাখতে হবে। যেমন আমাদের রব বলেছেন, নিশ্চয়ই নভোমণ্ডল ও ভূমণ্ডলে রয়েছে অসংখ্য নিদর্শন।

“তারা কি তাদের উপরস্থিত পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়? দয়াময় আল্লাহ ছাড়া আর কেউই তাদেরকে (আকাশে) ধরে রাখে না।”

তাই সর্বাবস্থায় উপলব্ধি ও চিন্তার দ্বার খোলা রাখুন, এবং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। আপনার জীবনের প্রতিটি ঘটনা ও প্রতিটি অবস্থার পেছনে রয়েছে সূক্ষ্ম পরিকল্পনা ও হিকমত। চিন্তা করুন, ডটগুলো মিলানোর চেষ্টা করুন। এটি আপনার ঈমানকে বৃদ্ধি করতে সাহায্য করবে। যদি জীবনের ডটগুলো মিলে যায়, তাহলে আপনি শিক্ষা লাভ করবেন; আর যদি এখনই না মিলে, তবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ সেই অমিলও মিলিয়ে দেবেন। উভয় অবস্থাতেই আপনার ঈমান বৃদ্ধি পাবে।

আপনার রবকে বোঝার চেষ্টা করুন, এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের পথে অটল থাকুন।
🖋️ART

1 month ago (edited) | [YT] | 10

Mind Warfare

Alhamdulliah
Deep Discussion

4 months ago | [YT] | 5