বাংলা TODAY নিউজ



বাংলা TODAY নিউজ

এগরা ১নং ব্লকের বিডিও অফিসে আগামীদিনে উন্নয়নকে সঠিকভাবে পরিচালনা করতে , ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সকলকে নিয়ে বিশেষ বৈঠক করলেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী...
#egra1 #BDO #PanchayatSamiti #AllMembers #meeting #EgraAssembly #MLA #DibyenduAdhikari #EastMedinipur #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

2 days ago | [YT] | 0

বাংলা TODAY নিউজ

আবারও ১১ দিনের মাথায় ফের চতুর্থবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতা ও অন্যান্য শহরে দাম বেড়ে কত হল ?

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও স্পষ্ট হয়ে গেল সোমবার। গোটা দেশে রেকর্ড বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। এক লাফে ২ টাকার বেশি বাড়লো তেলের দাম। এবার দেশের রাজধানী দিল্লিতে পেট্রোল ছাড়ালো ১০০ টাকার গণ্ডি। সোমবারের তেলের দাম বাড়ার ফলে খোদ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়ালো ১০২.১২ টাকা প্রতি লিটার। ডিজেলের দামও ২.৭১ টাকা বেড়ে দিল্লিতে হল ৯৫.২০ টাকা প্রতি লিটার।
দুই জ্বালানি তেলের মধ্যে পেট্রোলের দাম সর্বোচ্চ বেড়েছে কলকাতা শহরে। ২.৮৭ টাকা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩.৫১ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯.৮২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম সর্বোচ্চ বেড়েছে মুম্বই শহরে। সেখানে ডিজেল প্রতি লিটারে ২.৮১ টাকা বেড়ে দাম হয়েছে ৯৭.৮৩ টাকা। বাণিজ্য নগরীতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১১.২১ টাকা প্রতি লিটার।

#PetrolPriceHike #PetrolPrice #kolkata #WestBengal #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

3 days ago | [YT] | 1

বাংলা TODAY নিউজ

সেবা তীর্থে দুই খুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...
#kids #sebatirtha #NarendraModi #বাংলা_TODAY_নিউজ

4 days ago | [YT] | 4

বাংলা TODAY নিউজ

ফলতায় গেরুয়া ঝরে জামানত বাজেয়াপ্ত তৃণমূলের "পুস্পা জাহাঙ্গির খানের"। একনজরে দেখে নিন কে পেল কত ভোট...
#falta #repollelection #results #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

4 days ago | [YT] | 5

বাংলা TODAY নিউজ

আজ নবান্নে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে পি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলো...
#JPNadda #SuvenduAdhikari #videoconference #meeting #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

5 days ago | [YT] | 0

বাংলা TODAY নিউজ

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: কাউন্সিলরদের রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর...

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে বুলডোজার নীতি। অন্যদিকে, বাস্তবে শহরে বুলডোজার চালানো। শুক্রবার কলকাতা পুরনিগমের দলীয় কাউন্সিলরদের বৈঠকে সব ক্ষেত্রেই পথে নেমে প্রতিবাদের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, যেভাবে বিজেপি গায়ের জোরে কলকাতা কর্পোরেশনের অধিবেশন বাতিল করেছে তা আইন বিরুদ্ধ। এটা মানা যায় না। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছে দল। নেত্রীর নির্দেশ, রাস্তায় নেমে তৃণমূল কাউন্সিলরদের এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন সকলকে একজোট করে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ কর্মসূচি নিতে হবে। একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে তিনি বলেন, লড়াই চালিয়ে যেতে হবে। বৈঠকে বাড়ি ভাঙার প্রসঙ্গে উঠলে, নেত্রী বলেন এভাবে নোটিশ দিয়েই বাড়ি ভাঙা যায় না। তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। পুরসভার নিয়মকানুন আছে। হেয়ারিং করতে হয়। নির্দিষ্ট অভিযোগ থাকলে অভিযুক্তদের বক্তব্য শুনতে হয়। আইনি পরামর্শ নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। নোটিশ দিয়েই বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে চলে এলাম, এ-জিনিস কোথাও হয় না, করাও যায় না। এখানে গা জোয়ারি কাজ চলছে। বৈঠক উপস্থিত কাউন্সিলররা সকলেই জানিয়েছেন, তাঁরা আচমকা কর্পোরেশনের কন্ট্রোল রুমের ফোন নম্বর থেকে বৃহস্পতিবার রাতে অধিবেশন বাতিলের ফোন কল পেয়েছেন এবং বাড়িতে চিঠি পেয়েছেন। যা কিনা মেয়র কিংবা কর্পোরেশনের চেয়ারপারসন মালা রায়ের সম্মতিক্রমে হয়নি। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ নেত্রী অবিলম্বে প্রতিবাদ কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিমকে। সকলকে একজোট করে কর্মসূচি নিতে বলেছেন নেত্রী। কলকাতার ডোরিনা ক্রসিং কিংবা আশেপাশে কোথাও এই কর্মসূচির আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কলকাতা করপোরেশনের বাইরে ধর্না-বিক্ষোভ করতে বাধা দিলে সদনের ভিতরেই বিক্ষোভ-প্রতিবাদ করতে হবে তৃণমূল কাউন্সিলরদের।

#allcouncilor #MamataBanerjee #meeting #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

6 days ago (edited) | [YT] | 7

বাংলা TODAY নিউজ

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...
#SuvenduAdhikari #meets #President #DraupadiMurmu #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

6 days ago | [YT] | 0

বাংলা TODAY নিউজ

এগরা ২নং ব্লকের বিডিও অফিসে আগামীদিনে উন্নয়নের ধারা সঠিকভাবে সচল রাখতে , ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সকলকে নিয়ে বিশেষ বৈঠক করলেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী...
#egra2 #BDO #PanchayatSamiti #AllMembers #meeting #EgraAssembly #MLA #DibyenduAdhikari #EastMedinipur #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

1 week ago | [YT] | 2

বাংলা TODAY নিউজ

অভিষেক বন্দোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতন বিল্ডিংয়ের কিছু অংশ বেআইনি, তাই সেই অংশ ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা পুরসভা...
#AbhishekBanerjee #house #illegal #Notice #kolkata #municipality #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

1 week ago | [YT] | 3

বাংলা TODAY নিউজ

আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর স্ক্যানারে সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জী ও অভিষেক গুপ্তা..

শুক্রবার নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে খুন ও ধর্ষণ কাণ্ডে সত্য উন্মোচনে বদ্ধপরিকর সরকার। সেই মোতাবেক তদন্তের স্বার্থে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাসপেন্ড তিন আইপিএস অফিসার। শুক্রবার নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে খুন ও ধর্ষণ কাণ্ডে সত্য উন্মোচনে বদ্ধপরিকর সরকার। সেই মোতাবেক তদন্তের স্বার্থে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল।

#rgkar #CACE #file #OPNE #suspend #WestBengalNews #বাংলা_TODAY_নিউজ

1 week ago | [YT] | 2