SUGAAN(সু-গান)

I create what feels true to my heart — melodies that speak to my soul.
Welcome to Nahid Hasan’s official YouTube channel. Let the music bring you peace. Stay, if it feels right.


SUGAAN(সু-গান)

নতুন গান আসতেছে.......................................

8 months ago (edited) | [YT] | 6

SUGAAN(সু-গান)

আমার সদ্য রিলিজ হওয়া গান বাবার সাইকেল।
শুনে জানাবেন কেমন লাগলো আমার বাবাকে নিয়ে বাবানো একমাত্র গান।

লিংক- https://www.youtube.com/watch?v=CorJ7...

1 year ago (edited) | [YT] | 8

SUGAAN(সু-গান)

গানচিল মিউজিক-এর ব্যানারে বিনায়ক, শুনতে পাই, ঘৃণা থাকুক গানের মিউজিক ভিডিও পরিচালক সোহেল রাজ-এর নাটক নিরুদ্দেশ-এ ইতিমধ্যে একটি গান রিলিজ হয়েছে। আমি প্রথমবারের মত ফোক ঘরনার গানগাওয়ার চেষ্টা করেছি। আপনাদের জন্য নিচে লিংক দিচ্ছি শুনে জানাবেন কেমন লাগলো-

গানের লিংক- https://www.youtube.com/watch?v=ElXDs...

1 year ago | [YT] | 11

SUGAAN(সু-গান)

বাসায় পানি ঢুকতেছে দেখলেই সবার আগে বিদ্যুতের মেইনসুইচ, গ্যাসের লাইন সব বন্ধ করে দিন।
সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন।

1 year ago | [YT] | 2

SUGAAN(সু-গান)

G H R I N A T H A K U K.......................

2 years ago | [YT] | 72

SUGAAN(সু-গান)

রাতে নতুন গানের খবরা খবর জানাচ্ছি...

2 years ago | [YT] | 30

SUGAAN(সু-গান)

Ghrinaa Thakuk
On the way
Stay with Sugaan....
Promise u guys are loved this song

2 years ago | [YT] | 16

SUGAAN(সু-গান)

একজন সিঙ্গার-সংরাইটার হিসেবে প্রথম থেকেই ইচ্ছে পোষা ছিলো, নিজের একটা একক অ্যালবাম থাকবে। মনে হয় প্রত্যেক গায়কই এই স্বপ্নটা দেখে।
ইচ্ছেটা বুকের ভেতরে জমা থাকলেও সাহস সঞ্চার করতে পারিনি। এর মধ্যেই দীর্ঘ ৮টি বছর কেটে গেলো! অবশ্য এই ৮ বছরে গান থেকে প্রাপ্তি কম নয়। যা পেয়েছি, তা নিয়ে সন্তুষ্ট। বাড়াবাড়ি পছন্দ করিনি, করি না।
প্রিয় মিউজিশিয়ান, কাছের ভাই-বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতায় অবশেষে সাহস করলাম। আসছে আমার প্রথম একক অ্যালবাম 'পরিচয় নেই'। আমার নিজের ইউটিউব চ্যানেল 'সুগান' থেকেই আসছে এটি।

এই অ্যালবামে ৭টি গান থাকছে। সবগুলো গানই আমার লেখা ও সুর করা। জীবন, প্রেম ও সম্পর্ককে আমি যেভাবে দেখি, সেটার একটা প্রতিফলন পাওয়া যাবে গানগুলোতে। এসব গানের সংগীত পরিচালনা করছেন শ্রদ্ধেয় অটামনাল মুন ভাই, রেজাউল করিম লিমন ভাই এবং ওস্তাদ আমজাদ হোসেন। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। পছন্দের মিউজিশিয়ানদের সঙ্গে প্রথম একক অ্যালবাম হচ্ছে, এটা ভেবে আনন্দ আর স্বস্তি দুটোই অনুভব করছি।
গানগুলোর ভিডিও বানাচ্ছে-বানাবে বন্ধু সোহেল রাজ, ফারহান আহমেদ রাফাত ও চাচ্চু আল মাসুদ।

অ্যালবামের প্রচ্ছদটা প্রকাশ করলাম আজ। আড়ম্বর নেই, সাধারণের মধ্যেই অ্যালবাম ও গানের থিমটা নিয়ে পোস্টার বানানো। প্রথম গান আসছে শিগগিরই। বাকি কথা না হয় তখনই হবে।

তবু সবশেষে দু'একটা কথা বলি; শুধু গানের স্বপ্ন নিয়ে শূন্য হাতে এই নগরে আসা মানুষ আমি।
তিল তিল করে অর্থকড়ি জমিয়ে একেকটি গান করছি, করে যাচ্ছি। সঞ্চয় বলতে আমার এই গানই। যেগুলো আপনাদের কানে আর মনে তুলে দিচ্ছি। এই গানের জন্য কত সংগ্রাম, কত ত্যাগ-বিসর্জন, তা আমিই জানি। কোনও এক দিন হয়ত সেসব বিষাদের গল্প শোনাবো। অথবা গেঁথে রাখবো গানের মধ্যেই।
আশা রাখছি, 'পরিচয় নেই' দিয়ে আপনাদের সঙ্গে আমার একটা আত্মিক পরিচয় ঘটবে। ভালোবাসা সবার জন্য।
অ্যালবামের প্রথম গানের নাম ও রিলিজ ডেট জানাচ্ছি কয়েক দিনের মধ্যেই।

পোষ্টারটি ডিজাইন করে দেয়ার জন্য সাঈদ ভাইকে অশেষ ধন্যবাদ।

2 years ago | [YT] | 11

SUGAAN(সু-গান)

ঘৃনা থাকুক.......

আমার সলো এলব্যামের প্রথম গানের
আপডেট জানাচ্ছি শীঘ্রই...

গান- ঘৃনা থাকুক
কথা সুর ও কন্ঠ- নাহিদ হাসান
মিউজিক- আমজাদ হোসেন
লিড গিটার- অন্তু দাস
ভিডিও ডিরেক্টর- সোহেল রাজ
এলব্যাম- পরিচয় নেই
লেবেল- সুগান

2 years ago | [YT] | 7

SUGAAN(সু-গান)

আমার প্রথম সলো অ্যালবামের নাম "পরিচয় নেই"

প্রথম গান "ঘৃনা থাকুক"
কথা সুর আমারই।
মিউজিক করেছেন আমজাদ হোসেইন।
এই গানের ভিডিও সংক্রান্ত সকল কিছু Sohel Raaz এর দায়িত্বে।

গান আসবে শীঘ্রই
সুগান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।

2 years ago (edited) | [YT] | 6