Mokhlesur Rahman



Mokhlesur Rahman

ঢাকা শহরে ২০০০ কফি শপ আছে, তার মানে ঢাকা শহরে বাৎসরিক কফি বিনের চাহিদা কমপক্ষে ৭-৮ হাজার টন।

এই তথ্য যদি সঠিক হয় তাহলে এটা বলতেই হবে যে বাংলাদেশে, বিশেষ করে ঢাকায়, কফি শুধুমাত্র একটি পানীয় নয়, বরং এটি এখন একটি সামাজিক ও সাংস্কৃতিক অংশ হয়ে গিয়েছে । কফি শপ এখন শুধু কফি বিক্রির স্থান নয়, এটি এখন মিলনস্থল, কো-ওয়ার্কিং স্পেস, এবং তরুণ প্রজন্মের লাইফস্টাইলের অংশ।

এতগুলো কফি শপের জন্য প্রয়োজন বিশাল পরিমাণ কফি বিন অথচ এই কফির জন্য প্রয়োজনীয় বিনের প্রায় সবটাই বিদেশ থেকে আমদানি করা হয়। অন্যদিকে, বাংলাদেশের আবহাওয়া ও মাটি কফি চাষের জন্য উপযোগী, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং দোঁয়াশ মাটির সমতল ভূমি।

শিক্ষিত তরুণদের বুঝতে হবে যে হাজার বছর ধরে কফি শুধু একটি কৃষি পণ্যই ছিল না বরং এটি সব সময়ের জন্য Premium Lifestyle Commodity। কফি চাষে বিনিয়োগ মানেই শুধু জমিতে গাছ লাগানো নয়, বরং একটি সম্পূর্ণ ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলার সুযোগ। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ব্র্যান্ডিং এবং বিক্রয় এর প্রত্যেকটা ধাপে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ক্যারিয়ার তৈরির সুবর্ণ সুযোগ।

এখনই সঠিক সময় শিক্ষিত তরুণদের এগিয়ে আসার, কারণ কফি শিল্প আগামী ৫ বছরে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় সেক্টর হতে যাচ্ছে।

11 months ago | [YT] | 0

Mokhlesur Rahman

কফি চাষে ঝুঁকি এড়াতে জমি নির্বাচনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

প্রথমত, কফি বাগানের জন্য উঁচু বা ঢালু জমি সবচেয়ে উপযোগী, যেখানে অটোমেটিক পানি নিষ্কাশনের সুযোগ থাকে। সমতল জমি হলে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা করে দিতে হবে যাতে অতিরিক্ত পানি দ্রুত বের হয়ে যায়।

ছবিতে কফি বাগানে উল্লেখযোগ্য পরিমাণে পানি জমে আছে, যা কফি গাছের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কফি গাছের শেকড় দীর্ঘ সময় পানিতে ডুবে থাকলে অক্সিজেন এর ঘাটতি তৈরী হয়, ফলে শেকড়ে পচন দেখা দেয়।

এর পাশাপাশি পানির অতিরিক্ত উপস্থিতি মাটির গঠন নষ্ট করে, পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, পটাশিয়াম ইত্যাদি গাছের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। এ অবস্থায় ছত্রাকজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ে, যা গাছের মৃত্যুর প্রধান কারণ হতে পারে।

এছাড়া জলাবদ্ধতার কারণে পোকামাকড়ের বিস্তার বাড়ে, যা কফি গাছের পাতা ও ডাল ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘমেয়াদে এই সমস্যা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ফলন মারাত্মকভাবে কমিয়ে দেয়।

কফি গাছের গোড়ায় পানি জমে থাকলে মাটি নরম হয়ে যায়, বাতাসে গাছের গোড়া ফাক হয়ে ভিতরে পানি ঢুকে যা আরো মারাত্মক ক্ষতিকর।

তাই সঠিক জমি নির্বাচন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা তৈরি কফি চাষের সফলতার জন্য অপরিহার্য।

11 months ago | [YT] | 0

Mokhlesur Rahman

এই কফি গাছগুলোর পাতার রং, ঝোপালো ডালপালা এবং ঘন পাতা প্রমান করে যে আমাদের দেশেও কফি বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব।

বিশ্ববাজারে কফির চাহিদা ক্রমাগত বেড়েই চলছে এবং আমাদের উৎপাদিত কফি ইতিমধ্যেই মানের দিক থেকে ভালো অবস্থান তৈরি করেছে। কফি চাষ শুধু যে কৃষি কাজ তা নয়, বরং এর সাথে সংযুক্ত রয়েছে প্রসেসিং, প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান তৈরির সুযোগ। সেই সাথে তৈরি হবে সাসটেইনেবল ক্যারিয়ারের সুযোগ—যা শুধুমাত্র জমির মালিকদের নয়, বরং টেকনোলজি, মার্কেটিং, ফাইন্যান্স এবং ফুড প্রসেসিংয়ে দক্ষ তরুণদের জন্যও সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

আজকের বাস্তবতা হলো— দেশে শিক্ষিত তরুণদের সংখ্যা বাড়ছে কিন্তু চাকরির বাজার ক্রমশ সংকুচিত হচ্ছে। এই সময়ে কফি চাষ এবং কফি-ভিত্তিক এগ্রো-ইন্ডাস্ট্রি গড়ে তোলা একটি গেম-চেঞ্জিং সিদ্ধান্ত হতে পারে। আপনি যদি তরুণ, শিক্ষিত এবং উদ্যোক্তা মানসিকতার অধিকারী হন—তাহলে এই খাতে বিনিয়োগ করুন, নিজের কর্মসংস্থান নিশ্চিত করুন, এবং দেশের কৃষি অর্থনীতিতে নতুন বিপ্লব আনুন।

11 months ago | [YT] | 0

Mokhlesur Rahman

এপ্রিল থেকে জুলাই কফি গাছ রোপনের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় পরিমান মত বৃষ্টিপাত পাওয়া যায়। মাটি স্যাঁতসেঁতে থাকার কারনে দ্রুত চারার গাঁটে গাঁটে শিকড় ছড়ায়।
আপনার যদি একটি লাভজনক কফি বাগান করার পরিকল্পনা থাকে তাহলে এই সময়ের মধ্যেই চারা রোপন করুণ।

1 year ago | [YT] | 1

Mokhlesur Rahman

আলহামদুলিল্লাহ আজকে এই বছরের অর্ডারকৃত কফি চারার প্রথম ডেলিভারি দিলাম।

2 years ago | [YT] | 2