I'm Sarmin Tania, a BBA Accounting graduate with a passion for sharing knowledge, real-life experiences, and helpful content on a variety of topics.

Here, you'll find videos on:

★IELTS preparation tips (especially self-study without coaching)

★Study abroad guidance for international students

★Student and dependent life in the USA (F-1/F-2 visa)

★Education, career tips, and motivational content

★Daily life vlogs, personal stories, and more!


Whether you're a student planning to study abroad, preparing for IELTS, or just looking for relatable and informative content, you'll find something valuable here.

Subscribe and join me on this journey—let’s grow and learn together!

Contact:

Facebook page: www.facebook.com/share/12L2yQWEQfp/?mibextid=qi2Om…

Email: sarmintania914@gmail.com

#SarminTania #IELTS2025 #StudyAbroad #LifeInUSA #SelfStudyTips


Tania's Vlog

ঈদ, কুরবানী আসলেই বাস চালকের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার আগে গিয়ে কত বেশি ট্রিপ মারবে। এই ভয়ে ইদ কুরবানীতে দূরে কোথাও যাই না। এই বছর গিয়েছিলাম ঢাকায় বাবা মায়ের সাথে ঈদ করতে কারণ আমরা জানি যে এই সময়ে ঢাকা ফাঁকা থাকে গাড়িগুলো খালিই যায় ঢাকার দিকে ঈদের আগে। সবসময় দূরের জার্নিতে গাড়িতে উঠেই ঘুম দেই কারন বমি বমি ভাব হয়। ও আল্লাহ্, এই প্রথম যে পুরো ৫ ঘন্টায় একবারও চোখের পাতা এক করিনি ভয়ে আর ঘুম ছিলো দৌড়ের ওপর কারণ এত দ্রুত গাড়ি চালাচ্ছিল। যে আমাদের গন্তব্যস্থল রেখে ছুটতে ছিল বারবার থামতে বললেও থামছিল না, কখন আবার গিয়ে গাড়ি ভরে লোক নিবে। নামার পরে শুরুতে আলহামদুলিল্লাহ বলেছিলাম আর ভাবছিলাম আমি তো আল্লাহর রহমতে ভালোভাবে এসে পৌঁছালাম কিন্তু এই গাড়ি আজকে না হোক কালকে দুর্ঘটনার মধ্যে পড়বেই। আর তখন কতগুলো নিরপরাধ জীবন ঝড়ে যাবে!😭

2 months ago | [YT] | 4

Tania's Vlog

~ব্রেকিং নিউজ~
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হলো।
📃৮০ মার্কের পরীক্ষায় ১২টি প্রশ্নের মধ্যে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর ৮×১০=৮০ এবং পরীক্ষার সময়কাল: ৪ ঘণ্টা।
*অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন নাই।

7 months ago | [YT] | 3

Tania's Vlog

সাত কলেজ নিয়ে এতো কাহিনী না করে বিসিএস শিক্ষা ক্যাডারে পিএইচডি-ধারী যারা আছেন তাদের মাধ্যমে পাঠদান করা এবং শিক্ষা ক্যাডারের শিক্ষকদেরকে বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যাতে যেতে পারে সেই ফান্ড তৈরি করা উচিত সরকারের। এতে যেমন শিক্ষা ক্যাডারের উন্নতি হবে, মেধাবীরা শুধুমাত্র এডমিন আর পুলিশ ক্যাডারের পিছনে না দৌড়ে স্বইচ্ছায় শিক্ষা ক্যাডারে আসবে অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরাও উপকৃত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানেই সবাই অনেক মেধাবী বা জ্ঞানী নন। এখনও অনেক বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষকের কোনো পিএইচডি ডিগ্রি নেই। আর আমরা এটাও খুব ভালো জানি যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক পড়াশোনা করার প্রবনতা অনেক কমে যায় তাই প্রতিদিন ৩ ঘন্টা পড়লেই যে কোনো শিক্ষার্থী ডিপার্টমেন্টে ফার্স্ট হতে পারে আর এই যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যান!

8 months ago | [YT] | 8

Tania's Vlog

9 months ago | [YT] | 6

Tania's Vlog

আমার স্কুল এবং কলেজ লাইফে একজন বান্ধবী ছিল, যাকে সবাই বাচাল ডাকতো কারণ প্রচুর কথা বলতো। তবে আমার কাছে ওকে ভালো লাগতো কারণ আমি ছোটোবেলা থেকেই বাহিরে খুব কম কথা বলতাম মানে শুধু প্রয়োজনীয় কথা। সারাক্ষণ ও কথা বলতো আমি শুনতাম আর হাসতাম। ও এমন একটা মানুষ ছিল যে কখনো কারো ভালো সহ্য করতে পারতো না। কারো কোনো ভালো খবর শুনলে সেটাকে জোর করে খারাপ বানাতো মানে ওর মনের শান্তির জন্য হয়তো। যেমন একজন বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল শুনেই বলল দ্যাখ গিয়ে চান্স পেয়েছে হয়তো চারুকলা বা সংগীতে। আসলে চান্স পেয়েছিল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে। আবার একজন বান্ধবী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল শুনে বলল নানার মুক্তিযুদ্ধ সনদ দিয়ে চান্স হয়েছে, আসলে সেটি ছিল না। আর আমার সেই বাচাল বান্ধবী এই মেয়েটা ও অনেক পরিশ্রম করত পড়াশোনা নিয়ে এবং নিজেকে স্মার্ট সুন্দর রাখার জন্য ও। তবে দিন যত যায় ওর কোনো উন্নতি দেখি না অবনতি ছাড়া! সবশেষে এটাই বলতে চাই, মানুষের খারাপ চাওয়া মানুষ গুলোর আসলে কোনো উন্নতি হয়না হয়তো এটাই প্রকৃতির বিচার!

9 months ago | [YT] | 17

Tania's Vlog

আচ্ছা, BNP কি নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেল নাকি!?🤔
নির্বাচন কেন দ্রুত দিচ্ছে না এজন্য গলা ফাটালো, ডাকসু জাকসুতে ছাত্রদলের যে অবস্থা এখন দাঁড়িয়েছে, তাতে এখন নির্বাচন পেছানোর আন্দোলন না করলে হয়!

9 months ago (edited) | [YT] | 7

Tania's Vlog

আহ্,কি নাটকটাই না মানুষকে দেখালো একটা অসমাপ্ত প্রেম নিয়ে বোকা বাঙ্গালিরে বোকাই বানিয়ে দিলো! #ধুমকেতু মুভি

10 months ago (edited) | [YT] | 1

Tania's Vlog

৬০% উপস্থিতি না থাকায় সরকারি বেগম রোকেয়া কলেজে অনার্স ২য় বর্ষের ইনকোর্স পরিক্ষা দিতে পারছে না প্রায় ৩০০ শিক্ষার্থী!

11 months ago | [YT] | 28

Tania's Vlog

আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। কার কোন কলেজ আসছে কমেন্টে জানান সবাই।

11 months ago | [YT] | 9

Tania's Vlog

11 months ago | [YT] | 6