Bengal Knowledge 24 | সত্য ও তথ্যের সন্ধানে 💡🧭
জানার কোনো শেষ নেই, আর জানানোর কোনো সীমানা নেই।
Bengal Knowledge 24-এ আপনাকে স্বাগতম! বাংলা ভাষায় নির্ভরযোগ্য তথ্য, অজানা রহস্য এবং শিক্ষামূলক কন্টেন্ট পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা প্রতিটি ভিডিও এমনভাবে তৈরি করি, যা আপনার জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দেখার এক অনন্য অভিজ্ঞতা (Cinematic Experience) প্রদান করে।
কেন আমাদের সাবস্ক্রাইব করবেন? 🔍
▫️বিস্ময়কর তথ্য: মহাকাশ, বিজ্ঞান এবং প্রকৃতির এমন সব তথ্য যা আপনাকে অবাক করবে।
▫️রহস্য ও ইতিহাস: ইতিহাসের ধুলোপড়া পাতা থেকে খুঁজে আনা রোমাঞ্চকর সব কাহিনী।
▫️হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল: সেরা মানের ভিডিও এডিটিং ও সিনেমাটোগ্রাফির মাধ্যমে তথ্যের উপস্থাপন।
আমাদের লক্ষ্য ও ভিশন 🎯
আমরা বিশ্বাস করি, সঠিক তথ্য মানুষকে আরও স্মার্ট এবং সচেতন করে তোলে। বাংলা ভাষী দর্শকদের কাছে ইন্টারনেটের সেরা তথ্যগুলো সহজভাবে পৌঁছে দিয়ে একটি শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের সার্থকতা।
চ্যানেলটি SUBSCRIBE করে যুক্ত থাকুন আমাদের সাথে📱
📧 বিজনেস ও কপিরাইট যোগাযোগ : contact@bengalknowledge24.com
Bengal Knowledge 24
প্রিয় দর্শক বন্ধুরা, আমি Gobin;
আমার এই চ্যানেলের প্রতি আপনাদের চিরস্থায়ী বিশ্বাস ও ভালোবাসা দেখে আমি খুবই আপ্লুত ও আত্মবিশ্বাসী হয়ে উঠছি। তবে সত্যি বলতে আপনাদের জন্য সঠিক সময়ে ভিডিও না আনতে পারলে আমারও ভীষণ খারাপ লাগে। চেষ্টা করি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে কই!
আসলে আমার ব্যক্তিগত সমস্যা অর্থাৎ বাস্তব পরিস্থিতির কাছে আমি নত হয়ে পড়েছি। আর্থিক সমস্যা মেটাতে বিভিন্ন রকমের কাজ করতে হচ্ছে। তারপরে যতটুকু সময় থাকে সেই সময়টুকুই নিজের পছন্দের কাজ হিসেবে নিজের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করি। অবশ্য গ্রামের একজন সাধারন ছেলে হিসেবে এখনও অবধি নিজের পছন্দের কাজের উপর আস্থা রাখতে পারিনি, নিজেকে প্রফেশনাল ভাবতে পারিনি। দিন যত যাচ্ছে ততই অন্যান্য সমস্যায় বেশি করে জড়িয়ে পড়ছি। তারপরেও, আপনাদের ভালোবাসা ও পরামর্শে আত্মবিশ্বাসী হয়ে, লেগে রয়েছি নিজের পছন্দের কাজেও।
সময় ও পরিস্থিতিকে সামলে নিয়ে আমিও একদিন নিজেকে পার্মানেন্ট কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিণত করবো - এই কথা রাখছি। শুধু আপনারা সঙ্গে থাকবেন এবং ভালো-মন্দের বিচার করে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
1 month ago | [YT] | 15
View 3 replies
Bengal Knowledge 24
প্রিয় দর্শক, আমি Gobin, একজন বাঙালি। বলুন তো আমি -
5 months ago | [YT] | 12
View 8 replies
Bengal Knowledge 24
একজন মহান শিল্পীর বিদায় 😢💔
🕊️ RIP Zubeen Garg 🙏
তোমার গান, তোমার কণ্ঠ, তোমার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।
তোমার সুর চিরকাল আমাদের মনে প্রতিধ্বনিত হবে।
ভালো থেকো না ফেরার দেশে - জুবিন দাদা ❤️🏵️🙏
#RIPJubeenGarg #ZubeenGarg
8 months ago | [YT] | 64
View 1 reply
Bengal Knowledge 24
🇮🇳 ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস-এর অনেক অনেক শুভেচ্ছা রইলো।
আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের ত্যাগ ও সাহসের জন্য আমরা পেয়েছি স্বাধীনতার অমূল্য উপহার।
আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি—দেশকে আরও সুন্দর, সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলব।
জয় হিন্দ!
"আমরা গর্বিত, আমরা ভারতবাসী" 🙏
9 months ago | [YT] | 81
View 3 replies
Bengal Knowledge 24
আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, যাকে বলা হয় "Heart of India" অথবা "ভারতের হৃদয়", যেখানকার প্রাচীন স্থাপত্য, যেমন - খাজুরাহোর মন্দির, সাঁচির স্তুপ কিংবা ভীমবেঠকার গুহাচিত্র - ভারতের অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে । 'ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল' সিরিজের এই পর্বে চলুন জানি - অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক বৈচিত্র্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং অসাধারণ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত ভারতের এক বিশিষ্ট রাজ্য মধ্যপ্রদেশ সম্পর্কে -
ভিডিওটি দেখতে চ্যানেলে প্রবেশ করুন কিংবা কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ, সঙ্গে থাকুন 🙏
#MadhyaPradesh #MadhyaPradeshState #madhyapradeshtourism #madhyapradeshdiaries #bhopal #indore #ujjain #BengaliExplanation #IndianStates #GeneralKnowledge #Education #Bengal_Knowledge_24
9 months ago (edited) | [YT] | 110
View 3 replies
Bengal Knowledge 24
একটি ভিডিও কত মিনিটের মধ্যে হলে আপনি দেখতে বেশী পছন্দ করেন?
1 year ago | [YT] | 16
View 11 replies
Bengal Knowledge 24
পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলির পরিচয় নিয়ে একটি eBook প্রকাশিত হতে চলেছে। যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন (বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারী চাকরির পরীক্ষাগুলি) কিংবা যারা পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা সম্পর্কে ভালোভাবে জানতে চান, আশা রাখছি তাদের জন্য এই বইটি বিশেষ কাজে লাগবে।
আপাতত বইটি eBook পদ্ধতিতে প্রকাশিত হতে চলেছে । এই বইটিতে থাকছে প্রত্যেক জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তথ্যপূর্ণ আলোচনা, ফলে পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলি সম্পর্কে আপনার কমপক্ষে যতটুকু জানা উচিত তা এই বইটির মাধ্যমে জানতে পারবেন।
যাই হোক এই বইটি আপনাকে কতটুকু সহযোগিতা করতে পারবে বলে আপনার মনে হয়, অবশ্যই কমেন্টে লিখুন -
1 year ago | [YT] | 26
View 4 replies
Bengal Knowledge 24
Bengal Knowledge 24! এর যে ধরনের ভিডিওগুলি আপনি দেখেন বা দেখেছেন সেই ভিডিওগুলি শিক্ষা ও সমাজে কতটা কার্যকর বলে আপনার মনে হয়?
কমেন্টে লিখুন 🙂
1 year ago | [YT] | 37
View 18 replies
Load more