Composer, Lyricist and Singer. Performed in live programmes and in television shows.
A poet, writer and an orator


Partha Rana

#স্বপ্ন #দেখে #যাই :- ( পুরো গানের লিঙ্ক 👇)
https://youtu.be/jN3REfBf9L0?si=-lnJH...
------------------------------------------------------------------------------
আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্নের মায়াঘেরা পৃথিবীকে নিজের মত ক'রে নিজের কাছে পেতে চাই।আর,স্বপ্নে দেখা আমাদের প্রিয়জনকে যদি সত্যি পাশে পাওয়া যায়, তাহলে বোধ হয়, সেই স্বপ্নই 'সত্যি' হয়ে ধরা দেয় এই বাস্তবের মাটিতে।
সম্প্রতি, আমার #youtubechannel থেকে নতুন এই গানটির শুভমুক্তি হ'ল। আমার কথায়-সুরের এই গান খুব দরদ দিয়ে গেয়েছে প্রিয়বন্ধু Subhabrata Jana। নরম মিষ্টি প্রেমের সহজ সুরেলা গান তৈরি করতে চেয়েছিলাম। #countrymusic এর আদলে মুখ্যত #piano, #guitar ar #harmonica দিয়ে এই গানের সঙ্গীতায়োজন করেছি আর প্রথমবার নিজের গানে নিজে #MouthOrgan বাজালাম। আমার ছোটো ভাই ও বন্ধু Snehendu Tabun Chatterjee টাবুন খুব সুন্দর #programming করেছে এই গানের -- যা সকলের মন ছুঁয়ে যাবে। Soumen Paul দা আমার কাছে বরাবরের ভরসার কাঁধ। এই গানের ক্ষেত্রেও #mixing #mastering এর গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সৌমেনদা।
মিষ্টি গানের দৃশ্যায়নের জন্য প্রয়োজন ছিল তেমনই এক গল্প-চিত্রনাট্যের।প্রতিবারের মত, আমার গল্প অনুসারে তা দৃশ্যায়িত করার বায়না মেটানোর দায়িত্ব ছিল Pramith Ganguly এর ওপর। প্রমিথ আর Olivia Banerjee আমাদের "স্বপ্ন দেখে যাই" -এর স্বপ্নের গল্পকে সুন্দরভাবে দৃশ্যায়িত করেছে।আর তার সঙ্গে ভাসমান চিত্রগুলোকে একদম আদরে-আবদারে ভাসিয়ে দিয়েছে Kanakdeep Kundu।
যাঁরা প্রায়ই বলতেন, আমি সহজ সুর করি না কেন -- তাঁদের এবং বাকি সকল #melody #lovers দের জন্য এই গান আমাদের তরফ থেকে দেওয়া এক ছোট্ট উপহার। গানের দৃশ্যায়নের সময় ফ্রেমবন্দী বেশ কিছু ছবি রইল এই পোস্টে। আর তার সঙ্গে থাকল পুরো গানের #Youtubelink। বন্ধুরা, মিষ্টি প্রেমের এই #musicvideo আপনাদের খুব ভালো লাগবে --আশা রাখি।
#ছবি #ঋণ : Pramith Ganguly

1 year ago | [YT] | 7

Partha Rana

আজ ১০ই নভেম্বর সন্ধ্যে ৬ টায় আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হচ্ছে আমাদের নতুন বাংলা গান
"একই পথে চলেছিলে..."। আলোর উৎসব আসছে... অন্ধকার থেকে আলোয় উত্তরণের পথ খুঁজে যাই আমরা সবাই। অপ্রাপ্তির আঁধারে নিমজ্জিত মানুষ আলোর হদিস পেতে আঁকড়ে ধরতে চায় কাছের মানুষের ভরসার দু'হাত। আর, তা পেলে -- সেই আপাত অচেনা পথও ভীষণ চেনা হয়ে ওঠে তার কাছে। পথ হারিয়ে ফেলা মানুষ খুঁজে পায় আলোর দিশা। সেইরকমই আলোর ঠিকানা খুঁজে দিতেই আসছে আমাদের নতুন বাংলা গান....আমার কথায় ও সুরে তুলিদি ও আমার এটাই প্রথম দ্বৈতসঙ্গীত।সোমনাথদার সঙ্গীতায়োজন এ গানের বড় সম্পদ। বরাবরের মতই ধ্বনিগ্রহণ ও সম্পাদনার দায়িত্ব সযত্নে সামলেছেন আমাদের প্রিয় সৌমেনদা ( গানবাজনা স্টুডিও) । বন্ধুরা, এই গানের কিছু শব্দবন্ধ ও তার দৃশ্যায়নের একটি মুহূর্ত ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে।ভালো থাকবেন,সুরে থাকবেন। (ছবিঋণ: বিশ্বনাথ / চিত্রসম্পাদনা : কৌশিক)

"যখনই চেয়েছি, এসেছো এগিয়ে --
বাড়িয়েছো ভরসার দু'হাত।
যত বাধা থাক্ -- একাই সরিয়ে
সয়ে গেছো কত আঘাত !!"

2 years ago | [YT] | 7

Partha Rana

https://youtu.be/IPvVIdUkHhM
প্রিমিয়ার ঃআগামীকাল সকাল ১০ টায় আমাদের নতুন বাংলা গান মুক্তি পেতে চলেছে #আমি_নেভা_দীপ
বন্ধুরা, এ গানের শিল্পী Subhabrata Jana #শুভাদির #জন্মদিন আগামীকাল। আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা জানাতে পারেন শিল্পীকে, যিনি আপনাদের জন্য আগামীকাল নিয়ে আসছেন তাঁর নতুন গানের উপহার। ওপরে দেওয়া লিঙ্ক থেকে আপনারা শুনে দেখবেন আমাদের এই নতুন কাজ আর জানাবেন আপনাদের মূল্যবান মতামত। শুভাদির কাছে আমি কৃতজ্ঞ। আগের দুটো গানের মতই এবারেও আমার ওপর ভরসা রেখেছেন। কথা, সুরের পাশাপাশি আমাদের এই তৃতীয় গানের সঙ্গীতায়োজনের দায়িত্বও ভীষণ রকম উপভোগ করেছি এবার। বন্ধুরা, বরাবরের মতই পাশে থাকবেন।ভালো থাকবেন। আর প্রিয়বন্ধুকে জানাই শুভ আবির্ভাব দিবসের অগ্রিম শুভেচ্ছা।
🎂💐🌹♥️

3 years ago | [YT] | 5

Partha Rana

https://youtu.be/U0Pny4Ww7U4

Abhimane Duchokhe Shraban.
An original composition. Basic bengali song.
Here is the snap taken during shooting.
PC: Pramith

4 years ago | [YT] | 10

Partha Rana

Our upcoming dream project is coming soon.

"Abhimane Duchokhe Shraban"
Voice : Subhabrata Jana & Partha Rana
Lyrics & Music : Partha Rana
Arrangement : Snehendu Chatterjee ( Tabun)
& Anupam Dutta
Mixing & Mastering : Soumen Paul
( Gaanbajna Musik Garage)
Presented by Subhabrata Jana

4 years ago | [YT] | 4