'the POST', Bangladesh's first Meta Non-Fiction new media, a human story hub. POST breaks and redefines the essence of News-Narrative.
In a world of information tsunami dominated by fictional realities, POST stands to uncover and speak stories that matter. From national to international, from lives to politics-culture-sports- entertainment, we deliver human content beyond headlines. In a sea of noise and post truth, choose clarity, choose insight, choose depth— choose POST.
the POST
২০১৮ সালে চ্যাম্পিয়ন আর ২০২২ সালে রানার্সআপ হওয়া ফ্রান্স বিশ্বকাপের দলগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক বলে মূল্যায়ন কোপাইলটের, ‘অন্য কোনো দল এই স্তরের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারেনি।’
#FIFAWorldCup #FootballPrediction #Microsoft #kylianmbappe #argentina #brazil #france #ThePost
1 hour ago | [YT] | 0
View 0 replies
the POST
'নাগরিকদের দিক থেকে এ মুহূর্তে অসহায়ত্ব বেশ অভিনব। দেশে সহি বিরোধী দলও নেই! দফায় দফায় জ্বালানির দাম বাড়ছে, অথচ চারদিক সুনসান। এ এক অভিনব দুরবস্থা।'- লিখেছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ
#AwamiLeague #BNP #FuelPriceHike #BangladeshPolitics #AltafParvez #ThePost
1 hour ago | [YT] | 3
View 0 replies
the POST
'আমরা যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাকের বিপক্ষে। তবে বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো কারণে সে দেশে গিয়ে থাকেন এবং জাতীয় পরিচয় যাচাইয়ের মাধ্যমে তার নাগরিকত্ব নিশ্চিত করা হয়, এরপর ভারত সরকারের পক্ষ থেকে সেই তালিকা যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, তবে নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়ায় তাদের প্রত্যাবাসন করা হবে।'- বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
#BorderKilling #BorderIssues #Immigrationpolicy #NationalSecurity #pushback #SalahuddinAhmed #ThePost
2 hours ago | [YT] | 17
View 0 replies
the POST
গত ৩১ মে ৭৫ বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তার এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।
নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে যে বাসায় থাকতেন, সেই বাসার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, নূর জাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর।
তার মৃত্যুর কারণ নির্ণয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিচে নন, এমন একজন বিচারিক কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে।
সর্বজনীন মানবাধিকারের ঘোষণা অনুযায়ী, নূর জাহান বেগমের মৌলিক অধিকার কিংবা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা নিশ্চিতে জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে। আর এই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশনা চাওয়া হয়েছে।
#humanrights #LawAndOrder #HumanityFirst #SocialJustice #ImtiazMahmud #ThePost
3 hours ago | [YT] | 17
View 0 replies
the POST
হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশু মারা গেছে। আর নিশ্চিত হামে মারা গেছে ১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০৫।
#MeaslesSymptoms #measles #ChildHealth #SaveChildren #vaccination #healthservices #ThePost
4 hours ago | [YT] | 8
View 5 replies
the POST
#islamicquotes #JusticeInIslam #islamicreminder #IslamicWisdom #ThePost
5 hours ago | [YT] | 31
View 0 replies
the POST
ভাহান তেরিয়ান বিংশ শতাব্দীর একজন অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী আর্মেনিয়ান কবি, গীতিকার এবং সমাজকর্মী। তিনি বলতেন- 'সবচেয়ে সুন্দর গানগুলো কখনো গাওয়া হয় না, আর সবচেয়ে গভীর কথাগুলো চিরকাল নীরবতায় ঢাকা থাকে।'
#poetry #20thcentury #vahanterian #lovequotes #ThePost
6 hours ago | [YT] | 9
View 2 replies
the POST
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। এরপর ভাঙনের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই দল। ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখা কমিটি। অনিশ্চয়তা তৈরি হয়েছে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতার দলে নেতৃত্ব নিয়েও।
দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে যাওয়ায় বিধানসভায় যাওয়ার সুযোগ হারান। বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনয়ন দেন তিনি।
কিন্তু মমতার এই সিদ্ধান্তে তৃণমূলের বিধানসভার সদস্যদের (এমএলএ) বড় অংশ বিদ্রোহ করে বসে। দল থেকে বহিষ্কৃত এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বড়সংখ্যক এমএলএকে নিয়ে বেরিয়ে গেছেন। তাঁরা ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তাঁদের সঙ্গে তৃণমূলের ৮০ জনের মধ্যে ৫৮ জন এমএলএ আছেন। ফলে তাঁরাই ‘আসল তৃণমূল’।
#TrinamoolCongress #MamataBanerjee #WestBengal #IndianPolitics #SudiptaBiswasBibhu #ThePost
13 hours ago | [YT] | 21
View 0 replies
the POST
অষ্টম নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সংবাদ সম্মেলনে আসেন ভারতের কোচ ক্রিস্পিন ছেত্রী। বলেন- ‘আমরা মোটেও ভালো খেলিনি। জয় আমাদের প্রাপ্য নয়, তবু আমরা ১-০ গোলে জিতেছি। ফুটবল কখনো কখনো শুধু টেকনিক আর ট্যাকটিকসের খেলা নয়, এটা মনেরও খেলা। ভুটানের মেয়েরা একেকজন যোদ্ধার মতো খেলেছে। আমার মতে, জয়টা তাদেরই প্রাপ্য ছিল। আমাদের ৯০ মিনিটজুড়েই ভালো খেলা উচিত ছিল।’
অন্যদিকে, এবারের সাফের ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পায়।
ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে হেরে যাওয়া ভুটানের কোচ কিম টে-ইন সংবাদ সম্মেলনে নিজের দলের মেয়েদের প্রশংসায় ভাসিয়েছেন। তবে ফাইনালের ফেবারিট কে—এমন প্রশ্নের জবাবে তিনি ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান।
#Bangladesh #SAFFCHAMPIONSHIP #football #IndianFootball #crispinchhetri #womenssports #ThePost
14 hours ago | [YT] | 12
View 0 replies
the POST
বজ্রপাত ব্যবস্থাপনায় আদিম অবস্থায় পড়ে আছে বাংলাদেশ?
#thunderstorm #climatechange #lightningstrike #bangladesh #disaster #environmentalawareness #thepost
https://youtu.be/m_Yz3fs_TVs
15 hours ago | [YT] | 0
View 1 reply
Load more