আসসালামু আলাইকুম, আপনারা এই চ্যানেলে 'শায়খ আহমাদউল্লাহ' হুজুরের ভিডিও পাবেন। আশাকরি আপনারা এই চ্যানেল (Daily Muslim TV BD) থেকে কোন খারাপ কিছু শিখবেন না। তাই ইসলামকে জানতে ও শিখতে এখুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
⚠️ Disclaimer: এই চ্যানেলের সাথে শায়খ আহমদুল্লা হুজুরের কোন ধরনের সম্পর্ক নেই। মূল বক্তব্যের অধিকাংশ স্বত্ব সংশ্লিষ্ট বক্তা (Shaykh Ahmadullah Hafi.) ও মূল চ্যানেলের (@sheikhahmadullahofficial) অধীনে সংরক্ষিত। সম্পাদিত বা ইডিটেড সংস্করণগুলো Daily Muslim TV BD দ্বারা পরিচালিত।
💢 অনেকেই শায়খ আহমদউল্লাহ হুজুরের সাথে সরাসরি কথা বলতে চান বা বিভিন্ন মাসা আলা জিজ্ঞেস করতে চান। তাদের জন্য সুখবর হলো, আমাদের চ্যানেলের প্রথমেই ১টি ভিডিও দেওয়া আছে।
ঔ ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে এবং কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও বলে দেওয়া আছে।
Daily Muslim TV BD
শনিবার যদি বিয়ের খুৎবা'টা হয়ে যেতো....! 🤭
ঈদ মুবারক সবাইকে। ♥️
1 day ago | [YT] | 169
View 5 replies
Daily Muslim TV BD
কোরবানির জন্য সেরা একটি ভিডিও! সকলের দেখা জরুরী 👇
3 days ago | [YT] | 9
View 0 replies
Daily Muslim TV BD
৬২০ খ্রিস্টাব্দে—
“ইয়া খাদিজা, আমাকে কে বিশ্বাস করবে?”
হযরত খাদিজা (রাঃ) শান্ত কণ্ঠে বললেন...
“আমি বিশ্বাস করব। একদিন আরব বিশ্বাস করবে, আর একদিন পুরো জাহান তোমাকে বিশ্বাস করবে।”🤍
হজ্জ ও ওমরাহ: সম্পূর্ণ গাইডলাইন ও জরুরি মাসায়েল: www.youtube.com/playlist?list...
4 days ago | [YT] | 385
View 7 replies
Daily Muslim TV BD
নারীবাদীরা এমনি! 🤭
1 week ago | [YT] | 142
View 3 replies
Daily Muslim TV BD
এই ভিডিওটি এতই গুরুত্বপূর্ণ যে:- যারা কোরবানি দিবেন বা যাদের পরিবারে কুরবানী দেওয়া হবে, তাদের ভিডিওটি অবশ্যই দেখতে হবে।
1 week ago | [YT] | 5
View 0 replies
Daily Muslim TV BD
জিলহজ মাস শুরুর আগেই নখ-চুল ইত্যাদি কেটে পরিচ্ছন্ন হই!
জিলহজ মাস শুরু হওয়ার পর চুল-নখ ইত্যাদি না কাটার নির্দেশনা রয়েছে। এই সুন্নত আমলটির মাধ্যমে আমরা অজস্র সওয়াব হাসিল করতে পারি ইনশাআল্লাহ। তাই প্রত্যেকেই চেষ্টা করি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই চুল-নখ ইত্যাদি কেটে পরিচ্ছন্ন হয়ে নিই। পরিবারের ছোট-বড় সবাইকে উক্ত আমলে অংশীদার করি।
বাংলাদেশে চুল-নখ কাটার শেষ সময়:
---------------
📅 সোমবার, ১৮ মে ২০২৬ — সূর্যাস্তের আগে
এদিন জিলকদ মাসের ২৯ তারিখ। সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সোমবার সূর্যাস্তের আগেই আমরা প্রয়োজনীয় পরিচ্ছন্নতার কাজগুলো সেরে ফেলব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
কেউ যদি কুরবানি দিতে চায়, তাহলে জিলহজ মাস আসার পর যেন সে আর তার নখ-চুল না কাটে। [মুসলিম শরীফ, হাদীস ৫২৩৩]
আরেকটি হাদীসে আছে, একজন সাহাবী একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়েছেন:
‘আমার একটি মাত্র দুধের বকরি আছে। আমি কি তা কুরবানি করে দেব?’
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘না, তুমি বরং তোমার নখ-চুল কাটো, গোফ ছোট করো আর লজ্জাস্থানের লোম পরিস্কার করো। আল্লাহ পাকের নিকট এটাই তোমার কুরবানির পূর্ণতা হিসেবে বিবেচিত হবে।’
[আবু দাউদ, হাদীস : ২৭৯১]
ঈদের দিন কখন চুল-নখ ইত্যাদি কাটা যাবে?
------------------
উপরের দুটি হাদীসের আলোকে যারা কুরবানি দেবে এবং যারা দেবে না, সকলের জন্যেই এক কথা। তারা জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর নখ-চুল কাটবে না। যারা কুরবানি দেবে তারা কুরবানি করার পর কাটবে, আর যারা কুরবানি দেবে না তারা ঈদের নামাজ শেষে যখন কুরবানি করার সময় হয় তখন কাটবে।
হজপালনরত ভাগ্যবানদের জন্যে ক্ষণে ক্ষণে আল্লাহ তায়ালার পক্ষ থেকে যে রহমত নাজিল হতে থাকে, কুরবানি ও এর পূর্বে দশদিন নখ-চুল কাটা থেকে বিরত থেকে তাদের সঙ্গে সামান্য সাদৃশ্য অবলম্বন করে আশা করা যায় সে রহমত কিছুটা হলেও আমাদের ভাগ্যে জুটবে।
আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমীন। লেখাটি আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন। যেন তাদের সওয়াবের অংশও আপনি পেয়ে যান!
Full Video: https://youtu.be/aNq4oWePMu4
1 week ago | [YT] | 144
View 0 replies
Daily Muslim TV BD
প্রত্যেকটা মুসলিমের এই ভিডিওটি দেখা জরুরী.... আবারো বলছি প্রত্যেকের!
1 week ago | [YT] | 5
View 0 replies
Daily Muslim TV BD
প্রবাসী স্বামীর হস্তমৈথুন: শরঈ বিধান ও করণীয়
দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক চাহিদা, ভালোবাসা ও অন্তরঙ্গতা একটি স্বাভাবিক বিষয়। তবে কখনো কখনো কিছু মানুষ ধীরে ধীরে এমন কিছু অভ্যাসে জড়িয়ে পড়ে, যা স্বাভাবিক দাম্পত্য সম্পর্কের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। হস্তমৈথুনে আসক্তি তেমনই একটি সমস্যা, যা দাম্পত্যের স্বাভাবিক সৌন্দর্য ও মানসিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ অবস্থায় স্ত্রীর প্রথম করণীয় হলো—রাগ, অপমান
বা তুচ্ছতাচ্ছিল্যের পথ বেছে না নিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও আন্তরিকতার সাথে বিষয়টি মোকাবিলা করা। কারণ কঠোর আচরণ অনেক সময় মানুষকে আরও গোপনীয়তা ও বিকৃত অভ্যাসের দিকে ঠেলে দেয়।
স্বামীকে ধীরে ধীরে বোঝাতে হবে যে, স্বাভাবিক দাম্পত্য সম্পর্কই অধিক প্রশান্তিদায়ক, সুস্থ ও পরিপূর্ণ। ফোনভিত্তিক উত্তেজনা, কল্পনানির্ভর তৃপ্তি কিংবা একাকী যৌন অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক ও দাম্পত্য দূরত্ব সৃষ্টি করতে পারে।
এক্ষেত্রে কয়েকটি বিষয় সহায়ক হতে পারে—
ক. স্বামী-স্ত্রীর আবেগিক সম্পর্ক ও আন্তরিকতা বৃদ্ধি করা।
খ. অপ্রয়োজনীয় উত্তেজক কনটেন্ট ও গোপন আসক্তির পথ বন্ধ করা।
গ. দীর্ঘ প্রবাসজীবনের একাকীত্ব কমাতে ৪ বা ৬ মাস পর পর দেশে আসার চেষ্টা করা।
ঘ. ইবাদত, দোয়া ও তাকওয়ামুখী পরিবেশ তৈরির চেষ্টা করা।
ঙ. অভিজ্ঞ আলেমের সাথে ইসলাহী সম্পর্ক ও পরামর্শ গ্রহণ অব্যাহত রাখা।
▪️প্রবাসে বিবাহিত ব্যক্তির হস্তমৈথুন—
হস্তমৈথুন করা শরীয়তের দৃষ্টিতে হারাম ও গুনাহের কাজ। আর যে ব্যক্তি বিবাহিত এবং আল্লাহ তাকে বৈধ উপায়ে নিজেকে সংযত রাখার সুযোগ দিয়েছেন, তার জন্য এ কাজটি আরও কঠোরভাবে নিষিদ্ধ—চাই তা স্ত্রীর উপস্থিতিতে হোক বা অনুপস্থিতিতে, স্ত্রী সম্মতি দিক বা না দিক—সব অবস্থাতেই তা নাজায়েয। এর নিষিদ্ধতা কুরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তা‘আলা বলেন—
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ
“আর যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে নিজেদের স্ত্রী বা শরীয়তসম্মত দাসীদের ক্ষেত্রে ব্যতীত—এ ক্ষেত্রে তারা নিন্দিত নয়। কিন্তু যে ব্যক্তি এর বাইরে অন্য কিছু কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।” (সূরা মুমিনূন: ৫–৭)
এর অর্থ হলো, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা নিজেদের যৌন চাহিদা বৈধ পথেই পূরণ করে; বৈধ পথের বাইরে গেলে তা সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত। এ বিষয়ে বিভিন্ন হাদিসেও কঠোর সতর্কবার্তা এসেছে। এক বর্ণনায় এসেছে—
আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত, নবী করীম ﷺ বলেছেন—“সাত শ্রেণির মানুষের প্রতি কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা দৃষ্টি দিবেন না..। তাদের মধ্যে একজন হলো: “নিজের হাত দ্বারা যৌনকর্মে লিপ্ত ব্যক্তি (অর্থাৎ হস্তমৈথুনকারী)।’’ শু‘আবুল ঈমান, ৪/৩০৬, দারুল ইশাআত, করাচি
আরেকটি বর্ণনায় এসেছে—ইমাম বুখারী রহ. তাঁর “আত-তারিখ” গ্রন্থে আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন—“কিয়ামতের দিন হস্তমৈথুনকারী ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার হাত গর্ভবতী অবস্থায় থাকবে।” (শু‘আবুল ঈমান, ৪/৩০৬, দারুল ইশাআত, করাচি)
অতএব এ ধরনের গুনাহের কাজ থেকে বিরত
থাকা জরুরি। তবে যদি কারও উপর এত প্রবল যৌন উত্তেজনা প্রভাব ফেলে যে, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত—
১. দ্রুত সম্ভব হলে স্ত্রীকে নিজের কাছে আনা বা নিজে স্ত্রীর কাছে যাওয়ার ব্যবস্থা করা উচিত।
২. রোজা রাখা উচিত; কারণ রোজা কামশক্তিকে নিয়ন্ত্রণ ও প্রশমিত করতে সাহায্য করে।
৩. এমন খাবার ও পানীয় পরিহার করা উচিত, যা যৌন উত্তেজনা বৃদ্ধি করে।
৪. খারাপ পরিবেশ ও চিন্তা থেকে সর্বোচ্চভাবে দূরে থাকা, নিজেকে কাজে ব্যস্ত রাখা, যথাসম্ভব একাকীত্ব এড়িয়ে চলা; আর যেখানে একাকীত্ব অনিবার্য, সেখানে যত কম সময় সম্ভব অবস্থান করার অভ্যাস গড়ে তোলা উচিত।
(শুআবুল ঈমান ৭/৩২৯, ফাতাওয়া শামী ২/৩৯৯, তাবয়ীনুল হাকায়িক ১/৩২৩, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বানূরী টাউন করাচী, ফাতাওয়া নম্বর 144410101201)
▪️ভিডিও কলে স্ত্রীকে শরীর প্রদর্শনের দাবি করা—
স্বামী-স্ত্রী একে অপরের সাথে একান্ত অবস্থায় পরস্পরের পুরো শরীর দেখা শরীয়তের দৃষ্টিতে বৈধ; এতে কোনো নিষেধ নেই। তবে লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করা আদবের পরিপন্থী এবং অনুচিত ও অপছন্দনীয় কাজ।
আর প্রবাসী স্বামী কর্তৃক ভিডিও কলে স্ত্রীকে শরীর প্রদর্শনের দাবি করা এটাও দুটি দিক থেকে ক্ষতিকর।
প্রথমত, যদিও ভিডিও কলকে বাহ্যিকভাবে সরাসরি
(লাইভ) মনে হয়, বাস্তবে এর ডেটা কোথাও না কোথাও সংরক্ষিত হয়ে থাকে। ফলে অনেক সময় এ ধরনের ব্যক্তিগত সম্পর্কের দৃশ্যমান তথ্য ফাঁস হয়ে গিয়ে জীবন ও পরিবার ধ্বংসের কারণ হয় এবং মানুষের সম্মান-ইজ্জত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দ্বিতীয়ত, এভাবে ভিডিও কলে স্ত্রীকে প্রদর্শনের ফলে স্বামী-স্ত্রীর মধ্যে অপ্রয়োজনীয় যৌন উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এর পরিণতিতে কেউ কেউ ভুল অভ্যাসে (যেমন হস্তমৈথুন) জড়িয়ে পড়তে পারে বা তাতে অভ্যস্ত হয়ে যেতে পারে। আবার দীর্ঘদিন স্বামী-স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক ব্যাহত হলে অনেক ক্ষেত্রে মানসিক ও আবেগিক শূন্যতা তৈরি হতে পারে, যা ভুল পথে প্রবণতা সৃষ্টি করতে পারে এবং কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের মধ্যে পরকীয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। তাই এটি একটি নিরাপদ ও সুস্থ দাম্পত্য ব্যবস্থা নয়।
করনীয় হলো—যদি স্বামীর জন্য দীর্ঘদিন প্রবাসে
থাকা কঠিন হয়ে পড়ে, তাহলে তার উচিত স্ত্রীকে নিজের কাছে আনার ব্যবস্থা করা অথবা নিজ এলাকায় থেকেই জীবিকা অর্জনের চেষ্টা করা। আর তাৎক্ষণিকভাবে তা সম্ভব না হলে সে বেশি বেশি নফল রোজা রাখবে, যাতে নফসের কামনা নিয়ন্ত্রণে থাকে, এবং নেককার লোকদের সঙ্গ গ্রহণ করবে, যাতে গুনাহের চিন্তা ও প্রবণতা থেকে দূরে থাকা যায়।
▪️স্ত্রীর মাধ্যমে হস্তমৈথুন করানোর বিধান—
সাধারণ অবস্থায় স্ত্রীকে দিয়ে হস্তমৈথুন করানো মাকরূহে তানযীহি (অপছন্দনীয়) হিসেবে গণ্য। তবে যদি স্ত্রী ঋতুস্রাব বা নিফাস অবস্থায় থাকে এবং স্বামীর উপর কামভাব প্রবল হয়ে যায়, তাহলে এ ক্ষেত্রে কিছুটা অবকাশ রয়েছে।
(ফাতাওয়া শামী ২/৩৯৯, দুররে মুখতার ৪/২৭, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বানূরী টাউন করাচী, ফাতাওয়া নম্বর 144105200708)
বিখ্যাত দারুল উলুম দেওবন্দের ফাতাওয়া ওয়েবসাইটে রয়েছে—
‘এছাড়া স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ স্পর্শের মাধ্যমে
বীর্য নির্গত করা সাধারণ অবস্থায় মাকরূহে তানযীহি (অপছন্দনীয়) হিসেবে গণ্য। তবে কামভাব প্রশমনের উদ্দেশ্যে তা করা হলে কিছুটা অবকাশ রয়েছে। কিন্তু প্রয়োজন ছাড়া কেবল খেলাচ্ছলে বা অপ্রয়োজনে এ ধরনের কাজ করা অনুচিত ও অপছন্দনীয়।’(ফাতাওয়া নম্বর 601872)
কাতারভিত্তিক বিখ্যাত ফতোয়া ওয়েবসাইট IslamWeb-এ (ফতোয়া নং: 80950) উল্লেখ রয়েছে যে—
لكن إن كان استمناء الزوج بيد الزوجة أو مفاخذتها فلا حرج في ذلك، سواء أكانت في حال عذر كحيض ونفاس أم لا، لقول الله تعالى: والذين هم لفروجهم حافظون* إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين {المؤمنون:5-6}، وهذا من صور الاستمتاع المباح بالزوجة فلا حرج فيه، كما بينا ذلك في الفتوى رقم: 3907 .
যদি স্বামী স্ত্রীর হাতের মাধ্যমে অথবা স্ত্রীর উরুর মাধ্যমে যৌন তৃপ্তি গ্রহণ করে, তাহলে এতে কোনো সমস্যা নেই—চাই স্ত্রী ঋতুস্রাব বা নিফাস অবস্থায় থাকুক বা না থাকুক। এর দলিল হিসেবে কুরআনের আয়াত উল্লেখ করা হয়েছে—
“আর যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী বা শরীয়তসম্মত দাসীদের ক্ষেত্রে ব্যতীত—এতে তারা নিন্দিত নয়।” (সূরা মুমিনূন: ৫–৬)
এটিকে স্ত্রী-স্বামীর বৈধ পারস্পরিক উপভোগের একটি রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই এতে কোনো গুনাহ নেই।
হানাফী ফিকহ- Hanafi Fiqh
Full Video: 👇
https://youtu.be/qcpMoOjLYbs
https://youtu.be/Bp5o5H1D2Dg
1 week ago | [YT] | 60
View 2 replies
Daily Muslim TV BD
কুরবানী দিলে এই ভিডিওটা অবশ্যই দেখা উচিৎ আপনার 👇
2 weeks ago | [YT] | 7
View 0 replies
Daily Muslim TV BD
দিনটা কি "ফজরের সালাত" দিয়ে শুরু হয়েছে❓
2 weeks ago | [YT] | 47
View 7 replies
Load more