Official Band Contact: +8801793565965 ( Alif) ,+8801732923703 ( Shujon) ,+8801673918924 (Bijoy )


Ashes Bangladesh

শুনতে থাকো আমাদের নতুন গান ‘খোয়াবে’

Link: https://youtu.be/bzqpkqqzfwU?si=uANiN...

2 hours ago | [YT] | 65

Ashes Bangladesh

1 Million Views ! Thank You ❤️

#Abeger_Barabari

2 days ago | [YT] | 640

Ashes Bangladesh

অস্ট্রেলিয়ার সাথে ইতিহাসে প্রথম কোন সিরিজ জিতল বাংলাদেশ।

সেই সাথে ওয়াইট ওয়াশ করার পথে বাংলাদেশ। অভিনন্দন 🇧🇩

5 days ago | [YT] | 516

Ashes Bangladesh

' খোয়াবে' গানটি বারবার শুনতে হবে। পুনরাবৃত্তির মধ্য দিয়ে হোক পুনর্জন্ম।

6 days ago | [YT] | 306

Ashes Bangladesh

‘খোয়াবে’ গানে সব চেয়ে পছন্দের লাইন কোনটি ?

1 week ago | [YT] | 291

Ashes Bangladesh

শেষ হলো অপেক্ষার প্রহর। আজ রাত ৮ টায় রিলিজ হবে
অ‍্যাশেজ এর নতুন গান ‘খোয়াবে’

1 week ago | [YT] | 486

Ashes Bangladesh

'খোয়াবে' রিলিজ হবে আর কয়েক ঘণ্টা পর !

1 week ago | [YT] | 453

Ashes Bangladesh

আগামীকাল রিলিজ হবে ‘খোয়াবে’

চোখ রাখো আ্যশেজ এর ইউটিউব চ্যানেলে ❤️

1 week ago | [YT] | 489

Ashes Bangladesh

আমাদের দেখা হয়েছিল পৃথিবীর সব চাইতে সুন্দর দিনে।
আমরা নিজেদের দেখে ভুলে গেছি কথা বলতে।
পৃথিবীতে ওরকম সন্ধ্যা একবারই এসেছিল।
কিংবা হ্যালির ধূমকেতুর মতো
আবার আসতে পারে একশ বছর পরে।

আমাদের দেখা হয়েছিল দুটা একই ধাতুর
ভাঙ্গা অংশের মতো।
আমরা আমাদের শব্দ শুনতে পাই
বৈদ্যুতিক সংকেত ছাড়া।
শব্দহীন সৌরজগত, যতদূর কান যায়,
শুধু আমাদের শব্দ।

আমাদের দেখা হয়েছিল অন্যসব দিনের মতো।
রাস্তায় গাড়ি , জঙ্গলে হরিণ ,
যে ছুটছে যার মতো করে।
যে চড়ুই তোমার গা ঘেঁষে উড়ে গেছে,
যে বাতাসে তোমার চোখ সরু হয়ে উঠে
কালের সাক্ষী হয়ে থাকুক।

আমাদের দেখা হয়েছিল পৃথিবীর সব চাইতে সুন্দর দিনে।
পৃথিবীতে ওরকম সন্ধ্যা একবারই এসেছিল।

1 week ago | [YT] | 947

Ashes Bangladesh

'খোয়াবে' গানের মাস্টার ফাইল শুনছি। সবাই শোনার আগে একা শোনা, এবং সবাইকে সাথে নিয়ে শোনা - দুইটা দুই ধরণের অনুভূতি। যেন দুটা ভিন্ন পাখি একই গন্তব্যের দিকে ছুটছে।

''বিরামহীন সংগ্রাম ফিকে হয় স্লোগান
ডুবে যায় ডুবে যায় সূর্য
অভিযোগ পিছুটান আষাঢ়ের শেষ গান
আক্ষেপ শেষ হয় স্বেচ্ছায় ''

আমার আক্ষেপ আমাকে শেষ করতে হয়। স্বেচ্ছায়। কেউ আসে না সান্ত্বনা দিতে।
খোয়াবে দেখেছি ভালো নেই
অভিযোগ রেখেছি কেউ নেই
কেউ নেই বিষণ্ণ নগরে
পড়ে থাক অভিমান আদরে।

1 week ago | [YT] | 605