না হারার গল্প | Education & Motivation

হার মানা নয়—শেখা, লড়া আর এগিয়ে যাওয়াই আমাদের গল্প।
Our story is not about giving up—it's about learning, fighting, and moving forward.

না হারার গল্প | Na Haarar Golpo

এই চ্যানেলটি তাদের জন্য,
যারা হার মানতে চায় না।
চাকরি, পরীক্ষা ও জীবনের লড়াইয়ে
যারা বারবার উঠে দাঁড়াতে চায়।

📘 এখানে পাবেন –
✔ Educational Guidance
✔ Motivation for Students & Aspirants
✔ Real Life Inspired Stories

👉 হার মানা নয়,
বারবার উঠে দাঁড়ানোই সাফল্য।


না হারার গল্প | Education & Motivation

💥*SLST POLITICAL SCIENCE*💥
📍*Online classes*📍
👉 সপ্তাহে ২ দিন ক্লাস (রাত-৯টা থেকে) প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
👉লাইভ ক্লাসে প্রতিটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে এবং concept clear করা হবে।
👉 প্রতিটি অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন কি থাকতে পারে তার স্বচ্ছ ধারণা দেওয়া হবে।
👉 প্রতিটি অধ্যায়ের সম্ভাব্য *MCQ প্র্যাকটিস সেট* দেওয়া হবে।
👉 প্রতিটি অধ্যায়ের *হাই কোয়ালিটি স্টাডি মডিউল* এবং তার সঙ্গে প্রতিটি অধ্যায়ের সম্ভাব্য সারাংশ দেওয়া হবে।
👉 অগ্রগতি মূল্যায়নের জন্য *Mock Test & doubt clear* করা হবে।
👉সারাক্ষণ WhatsApp সাপোর্ট থাকবে বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য।
🔥 *Admission* চলছে (আসন সংখ্যা সীমিত)
📍*WhatsApp-8001253007*

💥*ক্লাস শুরু 3rd June*

1 week ago | [YT] | 23

না হারার গল্প | Education & Motivation

এবার কেন্দ্রীয় বাজেটে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কারন সরকার স্কুল-কলেজে “Content Creator Lab” বানাতে চায় এবং ভবিষ্যতে অনেক সংখ্যক “ক্রিয়েটর” তৈরি করার লক্ষ্য নিয়েছে।
এটার পেছনে সাধারণত সরকারের আসল উদ্দেশ্য কী হতে পারে এবং এর সুফল–কুফল কী হতে পারে চলুন একবার দেখে নিই।

🎯 সরকারের সম্ভাব্য আসল উদ্দেশ্য

1️⃣ ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট:----
বর্তমান যুগে চাকরির বাজার বদলে গেছে।
ভিডিও এডিটিং, গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং — এগুলো এখন নতুন যুগের স্কিল। তাই সরকার চাইতে পারে ছাত্রছাত্রীরা শুধু ডিগ্রি না, ডিজিটাল আয়ের যোগ্যতাও পাক।

2️⃣ বেকারত্ব কমানোর চেষ্টা:----
সবাই সরকারি চাকরি পাবে না--- এটাই বাস্তব। সর
তাই “job seeker” না বানিয়ে “income creator” বানানোর চেষ্টা হতে পারে।

3️⃣ ডিজিটাল ইকোনমি বাড়ানো:-----
YouTube, Instagram, freelancing — এগুলো থেকেও দেশ আয় করে।
বেশি ডিজিটাল ক্রিয়েটর মানে বিজ্ঞাপন, ব্র্যান্ড, অনলাইন বিজনেস — অর্থনীতি ঘুরবে।

4️⃣ নতুন প্রজন্মকে পরিবর্তনশীল ভবিষ্যতের সাথে মানানসই করা:-----
আগে টাইপিং জানা স্কিল ছিল, এখন কনটেন্ট বানানো একটা স্কিল। তাই, স্কুল স্তর থেকেই exposure দেওয়ার চিন্তা হতে পারে।

✅ এই ব্যবস্থার সুফল:----
✔ ছাত্ররা পড়ার পাশাপাশি স্কিল শিখবে
✔ গ্রাম/শহরতলি থেকেও অনলাইনে ইনকাম সম্ভব
✔ আত্মবিশ্বাস বাড়ে (ক্যামেরা, কমিউনিকেশন)
✔ সৃজনশীলতা বাড়ে
✔ চাকরি না পেলেও বিকল্প পথ থাকে
✔ ডিজিটাল ইন্ডাস্ট্রিতে সুযোগ বাড়ে
❌ এই ব্যবস্থার কুফল বা ঝুঁকি:-----
⚠ সবাই ভাবতে পারে “পড়াশোনা বাদ দিয়ে শুধু YouTube করলেই হবে”
⚠ সোশ্যাল মিডিয়ায় আসক্তি বাড়তে পারে
⚠ মানসম্মত প্রশিক্ষক না থাকলে ল্যাব শুধু নামেই থাকবে
⚠ বাস্তব চাকরির সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার অভিযোগ উঠতে পারে
⚠ সবাই সফল ক্রিয়েটর হবে না — হতাশা আসতে পারে
⚠ রাজনীতি/প্রচারমূলক কনটেন্ট তৈরির আশঙ্কা থাকতে পারে
📍তবে এই উদ্যোগ ভালো না খারাপ — সেটা নির্ভর করে---
👉 আসলেই কি ভালো ট্রেনিং দেওয়া হচ্ছে?
👉 না কি শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ?
👉 ছাত্ররা কি এটাকে স্কিল হিসেবে নেবে, নাকি শর্টকাট টাকা ভাববে।
👉ছাত্রদের জন্য সঠিক দৃষ্টিভঙ্গি:--
তবে এই সুযোগ থাকলে —অনেক ছাত্রদের জন্য সঠিক দৃষ্টিভঙ্গি হবে
📚 পড়াশোনা + 💻 ডিজিটাল স্কিল = সেরা কম্বিনেশন
কিন্তু
❌ “শুধু ক্রিয়েটর হবো, পড়বো না” — এটা বিপজ্জনক চিন্তা। 🎥
👉এ বিষয়ে আপনার মতামত কী ?

3 months ago | [YT] | 23

না হারার গল্প | Education & Motivation

“SLST নবম দশমের হাজার হাজার প্রার্থী পাশ করেও ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর অনিশ্চয়তা।
নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতির কারনে আদালতে একাধিক মামলা, কোথায় গিয়ে দাঁড়াবে নিয়োগ প্রক্রিয়া আমরা কেউ জানি না। হাজার হাজার ছেলেমেয়েদের ভবিষ্যৎ এখনোও হাতের বাইরে।
রেজাল্ট আছে,
যোগ্যতা আছে,
কিন্তু ইন্টারভিউ নেই।
কারণ— আদালতের মামলা।
আমি জানি, এই অনিশ্চয়তা কত ভয়ংকর।
2016 সালের ডিসেম্বরে পরীক্ষা হয়। চার পাঁচ মাস পরে রেজাল্ট বেরোয়।
কিন্তু ইন্টারভিউ এর কোন নাম গন্ধ ছিল না প্রতিদিন মনে হত—
“ইন্টারভিউ কবে হবে?”
“আর কতদিন অপেক্ষা করব?”
👉 আশা রাখুন, প্রস্তুতি নিন কিন্তু বিকল্প গড়ুন।

5 months ago | [YT] | 102

না হারার গল্প | Education & Motivation

বোর্ডের চোখে নম্বর আনার 5 Golden Rules 🔥
১️⃣ প্রশ্ন বুঝে উত্তর দিন – তাড়াহুড়ো নয়
২️⃣ ২–৩ লাইনে পরিষ্কার উত্তর → বেশি কথা = কম নম্বর
৩️⃣ “আমি জানি না” বললে ভয় নেই
👉 ভুল কথা বললে নম্বর কাটা নিশ্চিত
৪️⃣ উত্তর শুরু করুন –
👉 “আমার ধারণা অনুযায়ী…”
৫️⃣ পরীক্ষার্থী নয়, শিক্ষক হিসেবে ভাবুন
👉 এই নিয়মগুলো মানলে
গড় উত্তরও বোর্ডের কাছে ভালো হয়ে যায়।
আপনি কোন Rule টা আগে মানতে শুরু করবেন ?
কমেন্টে লিখুন 👇

5 months ago | [YT] | 118

না হারার গল্প | Education & Motivation

✦ না হারার গল্প | Motivation & Education

SLST পাশ হয়নি…
অনেকের বয়সও শেষ হয়ে গেছে।

কিন্তু একটা কথা মনে রাখুন—
একটা পরীক্ষা শেষ মানেই জীবন শেষ নয়।

🔹যাদের বয়স আছে—
তাদের এখনই সময় নিজেকে সিরিয়াস করার।

🔹আর যাদের বয়স শেষ—
আপনার গল্প এখানেই থেমে যায়নি।

এই পোস্টটা শুধু পড়বেন না,
কথা বলুন।

কমেন্টে লিখুন—
👉 আপনি কোন অবস্থায় আছেন?

✦ না হারার গল্প এখান থেকেই শুরু.......

5 months ago | [YT] | 44

না হারার গল্প | Education & Motivation

🔥আজ আমি আমার জীবনের লড়াইটা শেয়ার করতে যাচ্ছি।

মাস্টার ডিগ্রি ছিল,
চাকরি ছিল না।
সবজি বিক্রি করেছি,
হকারি করেছি
ইলেকট্রিকের কাজ করেছি,
চাকরি পেয়েছি—আবার হারিয়েছি।

এই পোস্টটা বিশেষ করে তাদের জন্য—
👉 যারা ইন্টারভিউতে ডাক পায়নি।

তুমি যদি সেই তালিকায় থাকো,
Comment এ শুধু লেখো:
“আমি হার মানব না”🔥

5 months ago | [YT] | 123

না হারার গল্প | Education & Motivation

💔➡️💪 Community Post (Emotional)

প্রিয় বন্ধুরা,
এই চ্যানেলটা শুধু একটা নাম ছিল না—এটা ছিল আমার লড়াই, আশা আর না হার মানার গল্প।

আজ তাই চ্যানেলের নাম বদলালাম।
নতুন নাম — “না হারার গল্প”।

কারণ—
জীবনে হার মানতে বসেছিলাম বহুবার,
কিন্তু আপনাদের ভালোবাসা আর বিশ্বাস আমাকে আবার দাঁড়াতে শিখিয়েছে ❤️

এই চ্যানেলে থাকবে—
📖 হার না মানা মানুষের গল্প
📚 শিক্ষার পথে লড়াই
🔥 ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর সাহস

যদি আমার এই যাত্রায় আপনারা পাশে থাকেন,
তাহলেই এই নামটা সার্থক হবে 🙏

নতুন নাম, একই মন—না হারার শপথ 💙

5 months ago | [YT] | 99