Welcome to the Official YouTube Channel of Biman Bangladesh Airlines!
We are dedicated to providing modern and exceptional passenger services through our state-of-the-art aircraft. As part of our commitment to enhancing the travel experience, we are thrilled to introduce the brand new Boeing 787 Dreamliner to our esteemed fleet, ensuring our travel-loving passengers have an unparalleled journey.
For detailed flight information and bookings, we kindly invite our respected passengers to visit our official website.
Stay connected with us through our official channels to receive the latest updates, exclusive offers, and exciting travel stories. Follow us on Facebook at www.facebook.com/bimanbalaka and join our vibrant community of fellow travelers.
Thank you.
www.biman-airlines.com/
biman.gov.bd/
apps.apple.com/us/app/biman/id6444130555
play.google.com/store/apps/details?id=com.BimanAir…
www.facebook.com/bimanbalaka
Biman Bangladesh Airlines
3 days ago | [YT] | 59
View 1 reply
Biman Bangladesh Airlines
1 week ago | [YT] | 81
View 6 replies
Biman Bangladesh Airlines
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৬ এপ্রিল ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ‘The Companies Act, 1994’ এবং বিমানের ‘Articles of Association’-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ১৩ সদস্যের এই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব রুমি এ হোসেন, যিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান। তিনি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং ও করপোরেট খাতে নেতৃত্ব দিয়ে আসছেন। আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন এবং কৌশলগত পরিকল্পনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার; সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান; বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান; ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম; পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও জনাব এম মাসরুর রিয়াজ; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জনাব শরীফ জহির; ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুর রহিম; ইনডেক্স কোম্পানিজ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মোঃ মামুনুর রশীদ; চৌধুরী অ্যান্ড ল-ফার্মের হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং পদাধিকার বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্কোঃ লীঃ কাইজার সোহেল আহমেদ (অবঃ)।
আজ ২৬ এপ্রিল ২০২৬ তারিখে বিমানের প্রধান কার্যালয় বলাকা-তে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানের সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবা উন্নয়ন, বহর সম্প্রসারণ, নিরাপত্তা মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দল হিসেবে এই পরিচালনা পর্ষদের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি স্বনির্ভর, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে সবার প্রত্যাশা।
1 month ago | [YT] | 21
View 2 replies
Biman Bangladesh Airlines
1 month ago | [YT] | 45
View 3 replies
Biman Bangladesh Airlines
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হজ ফ্লাইট উদ্বোধনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা) এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।
ছবিঃ পিআইডি
1 month ago | [YT] | 34
View 0 replies
Biman Bangladesh Airlines
1 month ago | [YT] | 14
View 1 reply
Biman Bangladesh Airlines
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের ফ্লাইটসমূহ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ও ১৫ মার্চ ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দুবাই এবং আবুধাবিগামী নিম্নোক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে—
১৪ মার্চ ২০২৬
• ফ্লাইট নং BG147 : ঢাকা - চট্টগ্রাম - দুবাই | বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিট
• ফ্লাইট নং BG327 : ঢাকা - আবুধাবি | বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিট
১৫ মার্চ ২০২৬
• ফ্লাইট নং BG347 : ঢাকা - দুবাই | বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট
• ফ্লাইট নং BG327 : ঢাকা - আবুধাবি |
বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিট
দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে যেসকল সম্মানিত যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ভ্রমণের জন্য টিকেট ক্রয় করেছিলেন, তারা উল্লিখিত ফ্লাইটসমূহে কোনো চার্জ ছাড়াই সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন। বুকিং করতে যোগাযোগ করুন বিমানের যেকোনো সেলস সেন্টারে বা ক্রয়কৃত টিকেট প্রদানকারী এজেন্সি সাথে, অথবা কল করুন বিমান কলসেন্টারে (১৩৬৩৬)। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে ফ্লাইটের নির্ধারিত সময়ের ০৪ (চার) ঘন্টা পূর্ব পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও বুকিং সেবা প্রদান করা হবে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিমান কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে। বিমানের ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যোগাযোগ করুন—
বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক)।
2 months ago | [YT] | 19
View 3 replies
Biman Bangladesh Airlines
2 months ago | [YT] | 28
View 1 reply
Biman Bangladesh Airlines
প্রেস রিলিজ
১১ মার্চ ২০২৬
বিষয়: ঢাকা-সিলেট-ম্যানচেস্টার স্থগিত রুট চালু প্রসঙ্গে।
সম্মানিত যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সদয় নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১লা জুলাই ২০২৬ তারিখ হতে পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে।
2 months ago | [YT] | 12
View 3 replies
Biman Bangladesh Airlines
2 months ago | [YT] | 20
View 2 replies
Load more