​"HcBanglA ✒️ | নিজের লেখা কবিতা ও গান 🎶 | Bengali Writer ✍️
​"নমস্কার! HcBanglA ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি হিরন্ময় চক্রবর্তী, আর এটি আমার নিজের লেখা কবিতা এবং গানের এক ডিজিটাল ডায়েরি।
​আমার পরিচয় মূলত একজন 'Bengali Writer' হিসেবে। জীবনের নানা অভিজ্ঞতা, না বলা অনুভূতি, প্রেম, প্রকৃতি এবং বাস্তবতার গল্পগুলো আমি শব্দ ও সুরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমার বিশ্বাস, এই সৃষ্টিগুলো আপনাদের মনের খুব কাছের মনে হবে।
​এই চ্যানেলে আপনি পাবেন:
​আমার নিজের লেখা এবং আবৃত্তি করা কবিতা।
​নিজস্ব কথায় ও সুরে AI কর্তৃক মৌলিক গান।
​আমার এই সৃজনশীল যাত্রায় আপনাদের পাশে চাই। কবিতা ও গানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি Subscribe করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ! ❤️"


HcBanglA

বিদ্রোহী
​কলমে: HcBanglA

হে বিদ্রোহী, শান্ত চিত্তে আর মুক্ত হস্তে
আলিঙ্গনে জড়ালে তুমি আমার দেহখানি;
উন্মাদ আমার মনকে তুমি করিলে আজ স্থির,
দেশপ্রেমের গভীর প্রেমে ভরিলে হৃদয়খানি।
​হে বজ্রবাহু, তুমি যে মোর প্রিয়তম সখা,
কঠোর হস্তে শেখালে মোরে স্তব্ধ নীরবতা।
শিথিল তব দেহ যবে পড়েছিল রণক্ষেত্রে,
শিখিয়েছিলে আত্মত্যাগ দেশপ্রেমের স্বার্থে।
​হে মুক্তকেশী ঝড়, তোমার বক্ষ-মাঝারে
শিখিয়াছি আমি আপন-ভোলানো সুর;
তুমি যেমন রুদ্ধশ্বাসে ছোটো মুহুর্মুহু,
নবচেতনার আগ্রহে মোর মন যে ভরপুর।
​হে বীর, তোমার রক্তস্নাত এই ভূমির পরে
ঘটেছে কতই মর্মান্তিকতা নিজ নিজ স্বার্থে;
উদ্বিগ্নতার চরম শিখরে যখন দিকভ্রান্ত,
ভ্রাতৃসম স্নেহে তুমি টেনে নিলে বক্ষে।
​হে বিদ্রোহী, এলে এ ধরায় নব উত্থান-মন্ত্রে,
শিক্ষা দিয়ে ভরিয়ে গেলে স্বামীজীর মতাদর্শে।
হে নব জাগরণ, হে নব উত্থান!
এ চেতনার ভিড়েও আজ লুপ্তপ্রায় সংস্কৃতি,
নজরুল-সম বিদ্রোহী হয়ে ভাঙিব সকল ভীতি।
​কবিগুরুর স্বাধীন দেশে মোদের শির আজ নত,
কারাগার-সম সকল বাঁধন ছিন্ন করিতে উদ্যত।
কূটনীতি আর অরাজকতায় ঘেরা এই পুণ্য শ্রীভূমি,
পদাঘাত আর কশাঘাতে পূর্ণ আজ ভিক্ষার ঝুলি।
​হে যুবশক্তি, রামকৃষ্ণ-বিবেকানন্দের এই সিদ্ধপীঠ,
তোমাদেরই শৌর্যে খুলবে আবার নবীন দিক।
ওঠো তেজোময়, জাগো দীপ্তমান, নতুন প্রজন্মের স্বার্থে,
শতকোটি সন্তান আজ গর্জে উঠুক মাতৃভূমির রক্ষার্থে!

#বাংলাকবিতা #দেশপ্রেম #নবজাগরণ #বিবেকানন্দ #নজরুল #যুবশক্তি #BengaliPoetry #BengaliLiterature

2 weeks ago | [YT] | 7

HcBanglA

খুকির পড়ার বেলা
              কলমে -HcBanglA

​পড়তে বসে ভাবছে খুকি, এইটি করি, ঐটি করি,
না হয় পড়া, না হয় লেখা, কেবল বায়না ধরি।
খুকির চোখে আসছে ঘুম, না পড়ারই ছলে,
বইটি ধরে বসেই থাকে, মন যে কদম তলে।
হয় না লেখা, হয় না শেখা, কাজ পড়ে রয় বাকি,
ইচ্ছে যে তার—বড়ো হলে আর দেবে না ফাঁকি।

​মায়ের হাতের পিটুনি আর বাবার কড়া বকা,
রাতের বেলায় ঘুমের মাঝে স্বপ্ন থোকা থোকা।
শিক্ষকেরই কথা শুনে মন যে হয় বিভোর,
বড়ো একদিন হবেই খুকি, মিলবে না তার জোড়।
মনের কোণে মারছে উঁকি বল খেলারই মাঠ,
বইয়ের পাতা দেখলে মনে হয় নাটকীয় পাঠ।
উচ্চ স্বরে পড়ছে খুকি কেবল অ আ ক খ,
পড়ার চাপে ছোট্ট জীবন হচ্ছে যেন মূর্খ।
ভাগ্য কেমন নিষ্ঠুর হায়, নেই তো যাওয়ার উপায়,
বইয়ের পাতায় মুখ লুকিয়েই ঘুমের দেশে হারায়।

#কবিতা #new poem

3 weeks ago | [YT] | 4

HcBanglA

আজকের উপস্থাপনা 🙏

কালবৈশাখীর বর্ষণ
কলমে HcBamglA

​আজি এ ঘোর বর্ষামুখর দিনে,
শনশন বহে পশ্চিমা বাতাস,
অজানা কোনো সবুজ শ্যামল নীড়ে—
জাগে যেন আজ নতুন এক উল্লাস।
​সারি সারি ওই তালবনেরই ফাঁকে,
অশ্বত্থ পাতা কাঁপে তালে তালে,
ইস্পাত-কালো মেঘের আচ্ছাদনে—
সে যেন আজ উন্মত্ততার জালে!
​কেউ জানত না তার আসার কারণ,
কেউ তো দেখেনি তার আসল রূপ,
বৈশাখী বেলায় উন্মাদ নাচে—
প্রকৃতি যখন ভাঙে তার নিশ্চুপ।
​ঠিক তখনই কালবৈশাখীর বেশে,
হঠাৎ করে তুমি যে এলে ধেয়ে,
সিক্ত করলে তৃষিত মন-প্রাণ—
রূপ-রস আর গন্ধে দিলে ছেয়ে।
​হে বর্ষণ! তোমারই পরশে
বিকশিত আজ আমরা নতুন করে,
শস্য-শ্যামল হবে বসুন্ধরা—
সোঁদা মাটির গন্ধে মাতোয়ারা।
​চাষীর মুখেতে ফুটেছে অম্লান হাসি,
তোমারই আশায় আজও আমি যে রত,
হে বর্ষণ! স্বাগত জানাই তোমারে—
অঞ্জলি দিই তোমার পায়ে শত।
​তোমার পুণ্য সজল আগমনে,
সবুজ সতেজ আজ এ কানন-তল,
ক্লান্তি ভুলে প্রকৃতি ফিরেছে প্রাণে—
হয়েছে শীতল, প্রাণবন্ত, উজ্জ্বল।

4 weeks ago | [YT] | 5

HcBanglA

অজানা এক নেশা

1 month ago | [YT] | 5

HcBanglA

❤️আজকের উপস্থাপনা ❤️
আজ বিকালে তোমার ডাকে ছুটে এলাম
HcBanglA

আজ বিকালে তোমার ডাকে ছুটে এলাম,
নানা রঙের ফুলের আমি সঙ্গ পেলাম।
আজ বিকালে তোমার ডাকে ছুটে এলাম...
নতুন আশায় নতুন নেশায়
প্ৰিয় জনের মনের মাঝে জায়গা নিলাম,
আজ বিকালে তোমার ডাকে ছুটে এলাম...
নবীনদিনের শুভক্ষনে,
আমাদের এই মিলনের,
ভালোলাগার ভালোবাসার সাক্ষী হলাম।
আজ বিকালে তোমার ডাকে ছুটে এলাম...
ফাগুন হাওয়ায়,মনের কোনে,
নানান রঙে,মনে মনে,
মেঘের সাথে বন্ধু করলাম।
আজ বিকালে তোমার ডাকে ছুটে এলাম...

❤️❤️🙏🙏👌👌

1 month ago | [YT] | 5