Welcome to Juktibadi 2.0 – A Voice for Logic, Truth, and Change!

In today's world, many important social and political issues go unnoticed or are misunderstood. Juktibadi 2.0 is here to change that! This channel is a space for open discussions, critical thinking, real-life stories, and logical debates on topics that matter.
As a blogger and social activist who believes in questioning everything, analyzing the facts, and presenting the truth in a simple and unbiased way.

What Can We Discuss?
Deep and meaningful discussions on social and political issues
Real-life stories of people who are living in France with various circumstances
Fact-based analysis of current events
Honest debates challenging mainstream narratives

If you believe in reasoning, truth, and making a difference, then this channel is for you! Let's build a society where logic and awareness lead the way.

🔔 Subscribe now & Join the conversation, share your views, and let's make an impact together!


Juktibadi 2.0

রাজপথের নারী দিয়ে কখনো সংসার হয়না
ঘরের বউ দিয়ে রাজনীতি হয়না।
যদি একবার চৌকাঠের বাহিরে চলে যায় রশি দিয়ে বেধেও আর আটকানো যায়না সে ছুটবেই।

2 days ago | [YT] | 0

Juktibadi 2.0

দেশবাসী সহ আমার ভক্ত আশেকানদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা (ঈদ মোবারক)
শুভেচ্ছান্তে- জুলেখা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী সম্মেলনে সর্বদলীয় সহসভাপতি পদপ্রার্থী।

5 days ago | [YT] | 6

Juktibadi 2.0

এতোদিন চুপচাপ ছিলাম এখন তো কিছু বলতে হয়।
ভণ্ডামির একটা সিমা থাকে ইনার তো দেখি তাও নাই।
উনার সম্মানিত পিতাকে বিতর্কিত করাচ্ছেন তিনি কি উপলব্ধি করতে পারছেন কি-না?
উনার আশপাশে কেউ থাকলে একটু সজাগ করেন।

উনার পিতা আঃ লতিফ চৌধুরী ফুলতলি একজন আলেমে উস্তাদ উনি ডানপন্থী ছিলেন।
আমার সমস্যা হলো কারো নুন খেলে সে যদি আমার প্রতি অবিচারও করে তার নুন খেয়েছি চিন্তা করে নিরব থাকি।

তিনি বা তিনার ভক্তঅনুকুলদের দেখি এতটুকুও বিবেক বুদ্ধি নেই।
সারা পৃথিবী যদি শেখ হাসিনা কে ফ্যাসিস্ট বলে তিনিও কি? বলতে পারেন কেমনটা বেইমানি বেইমানি হয়ে গেলোনা।
তিনি বিগত আওয়ামী সংসদে ছিলেন এবং আওয়ামী দলের ধর্মবিষয়ক সম্পাদক।
এখন উনার চোখে যদি শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট হয় তাহলে তিনি কে?

তিনিও তো ফ্যাসিস্টের সহযোগী তিনি যে নির্বাচন করে সংসদে গেলেন বলতে পারবেন ঐ নির্বাচন ১০০% পারসেন্ট নিরপেক্ষ ছিলো তিনি জনগণের মেন্ডেট নিয়ে নির্বাচিত।
যদি এতটা জনপ্রিয় হতেন এবারের নির্বাচনে প্রার্থী কেনো হলেননা?

ঠিক আছে সামনেও সুযোগ আছে এত জনপ্রিয় যদি হন তাহলে আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে প্রমাণ করতে বলেন তিনি সর্বজনীন জনপ্রিয়।
আছে কি? এই সাহস, বলবেন তিনি তো এমপি ছিলেন তাহলে উপজেলায় কেমনে আরে ভাই অনেক এমপিরা ইউনিয়নেও নির্বাচন করার রেকর্ড আছে।

ঠিক আছে তিনি চেয়ারম্যানগিরী করা লাগবেনা শুধু প্রমাণ করুক- তা-ও না করলে আগামী সংসদ নির্বাচনের জন্য মাঠ সাজান ৪/৫ বছর মাঠ গুছিয়েও দেখেন সতন্ত্র হিসাবে পার্লামেন্টে যেতে পারেন কিনা।

তখন আইসা আমাকে বলিয়েন মুরিদ হওয়ার চিন্তা করবো।
চোখের চশমা খুলে আমার কথা গুলো দেখার চেষ্টা করিয়েন চোখে চাহনি পড়া কেউ আবার পরতে যেয়েননা কারন নিজের সমস্যায় আবার অন্য কে ময়লা দেখবেন।

বশির আহমেদ যুক্তিবাদী ও দার্শনিক
ইউটিউব চ্যানেল Juktibadi 2.0

1 week ago | [YT] | 1

Juktibadi 2.0

কে কার পেটে- জামায়েতের ভুল-
সিটি নির্বাচন নিয়ে দূরত্ব তৈরি হবে এনসিপি ও জমায়েতের।
এনসিপি ভালো করেই জানে একক ভাবে নির্বাচন করলে সব সেন্টারে এজেন্ট দেয়াই সম্ভব হবেনা তাই জামায়াত কে চাপে রেখে চাইবে স্হানীয় নির্বাচন জোটগত ভাবে হউক।

কিন্তু প্রশ্ন হলো যেখানে স্হানীয় নির্বাচনে দলিও প্রতিক থাকবেনা সেখানে আবার কিসের জোটের প্রার্থী।
সম্প্রতি সিটি নির্বাচনে সাদিক কায়েম প্রার্থী তালিকায় রাখায় এনপিপি চটে বসেছে।

বাস্তবতা হলো জামায়েত নির্বাচনি মাঠেও কিছুটা প্লানিং এ দূর্বল শুধু দলিও অবস্থান ও ম্যান পাওয়ার হলেই যে নির্বাচনে জয় হবে এই ভাবনা থেকে তাদের বেড়িয়ে আসতে হবে।
নির্বাচনের মাঠ আর আন্দোলনের রাজনীতি এক নয় আলাদা পলিসি মেইনটেইন করতে হয়।

সাদিক কায়েম কে সিটি নির্বাচনে প্রার্থী সর্ব প্রথম আমার লেখা থেকে উঠে আসে যখন উসমান হাদী পোস্ট করেছিল তাকে ঢাকা আট আসনে প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন উঠে।

যদিও সাদিক কায়েম অনেক জনপ্রিয় কিন্তু ঢাকা সিটিতে প্রার্থী করলেও হারবে।
নির্বাচনে ভোটের হিসাব মিলানোই হলো আসল রাজনৈতিক খেলা।
কারন হলো কেউ চায়না আরেক জাগা থেকে এসে নিজের উপর খবরদারি করুক আপনি কি চাইবেন বরিশাল থেকে কেউ এসে আপনাকে শাষণ করুক?

জামায়েতের এটাই একটা সমস্যা প্রার্থী যদি হয় এক এলকার নির্বাচন করে আরেক জাগা স্হানীয় নির্বাচনে প্রার্থী হওয়া উচিত স্হানীয় বাসিন্দা এখানেই তার জন্ম বাপদাদার পরিচয় ও বংশের প্রভাব রয়েছে এমন কাউকে।

এখন ধরেন সেলিম উদ্দিন কে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী করা হলো তিনি ফেল করবেন ঢাকার মানুষ চাইবেনা সিলেট থেকে এসে কেউ আমাদের উপর খবরদারি করুক।
সেলিম উদ্দিন সিলেটে নির্বাচন করেছেন তাকে কেনো ঢাকা সিটিতে প্রার্থী হতে হবে তার উচিত নিজ এলাকায় সময় দেয়া আগামী নির্বাচনের জন্য মাঠ সাজানো।
শিশির মনিরও তো ফেল করছে কিন্তু মাট ছাড়েনি পুরো সপ্তাহ ঢাকায় থাকে বন্ধের সময় এলাকায় চসে বেড়ায়।

সেলিম উদ্দিন কে কেনো এতো স্পেস দিতে হবে তিনি সারা বছর থাকবেন এসি রুমে আর নির্বাচনের সময় মানুষের টেকা পড়ছে তাকে এমপি বানাতে সব কিছুই দলের উপর নির্ভর করলে হবেনাতো ব্যাক্তিরও দায়িত্ব নিতে হয়।
আর নেই ঢাকায় নির্বাচন করার মতো যোগ্য প্রার্থী ডাঃ খালেকুজ্জামান কেও দেয়া যেতে পারে।

সিলেটের নির্বাচনেও জামায়াতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলো মাওলানা হাবিবুর রহমান তিনি বিগত নির্বাচন গুলি সিল ৬ আসন থেকে করেছেন তিনার বাড়িও একই এলাকায়।
তাকে সরিয়ে সিলেট সদরে দেয়া হলো যা সিলেট বাসি নিতে পারেনি যার জন্য পাওয়া আসন হারাতে হয়েছে।

সাদিক কায়েম চট্টগ্রামের সন্তান তাকে চট্টগ্রাম থেকে পার্থী করা যেতে পারে তারপরও তার একটা পরিচয় আছে সে ডাকসু ভিপি ঢাকা বাসি হয়তো তাকে গ্রহণ করবে তরুণদের কাছে পরিচিত ও গ্রহণ যোগ্য।

এবং এখানে জামায়াতে আরেকটা কৌশল করতে পারে যেহেতু নারী প্রার্থী মহিলা নেতৃত্ব নিয়ে জামায়াত কে সব সময়ই ট্যাগিং করা হয় সরাসরি সিটি নির্বাচনে মহিলা প্রার্থী দেক তাহলে সবার দৃষ্টি পড়বে ঢাকার দিকে আন্তর্জাতিক ভাবেও দৃষ্টিগোছর হবে আলোচনা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পুর্ন প্লানিং শিবিরের ছিলো কিন্তু নাহিদ ইসলাম এবং কাদের কিন্তু অস্বীকার করেছে শিবিরের সাথে তাদের সম্পৃক্ত ছিলো না।

ঠিক একই ভাবে ২০১৮ ডাকসু নির্বাচনে ভিপি নূরকে সব রকমের সাপোর্ট আরাল থেকে শিবির দেয় সে ভিপি হয় এখন সে মন্ত্রী হয়ে জামায়েত কে গায়েল করছে।

নাহিদরা এমপি হয়েছে আসিফরা মেয়র হবে দিনশেষে জামায়েত কে হেও করবে তাদের অবদান অস্বীকার করবে।
বাংলাদেশের রাজনীতিতে জামায়েত হলো একটা মই সবাই সময়ে ব্যবহার করে প্রয়োজন ফুরালে সরায়ে নেয়।

তাই জামায়েত যত সকাল একলা নীতিতে আসবেনা ততদিনই ব্যবহারই হবে।

বশির আহমেদ- যুক্তিবাদী ও দার্শনিক
ইউটিউব চ্যানেল #Juktibadi2.0

3 weeks ago | [YT] | 2

Juktibadi 2.0

ধারাবাহিক কয়েকটি সিরিজ লিখবো বিডিও করতাম সময়ের জন্য হচ্ছেনা তাই লেখাই শ্রেয়।

জামায়েতের ভুল-
রাজনীতিতে বাংলাদেশ জামায়েত ইসলামি অনেক পুরানো রাজনৈতিক দল কিন্তু তারা সঠিক সময়ে পরিস্থিতি উপলব্ধি করতে পারলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা এখানেই তাদের দূর্বলতা।

যদিও বর্তমানে জামায়েত সরকারের অপজিশন হিসেবে সংসদে আছে আগামী নির্বাচনে তাদের কে তৃতীয় স্থানে নেয়ার পরিকল্পনা চলছে তা হয়তো তারা অনুধাবন করতে পারছেনা।

ভুল টা তাদেরই অতি আবেগি এবং সহজে অনেক কিছু মেনে নেয়া যেমন ২০২৬ নির্বাচনে ১১ দলিও নির্বাচনি জোট হলো প্রাধান্য দেয়া হলো এনসিপিকে তাদের কে কোন যৌক্তিতে কি যোগ্যতায় এবং কার পরামর্শে ৩০/ টি আসন দেয়া হলো এটা ছিলো আত্বগাতি যার জন্য অনেক আসন হাত ছাড়া হয়েছে।

এই ইলেকশনে ইন্জিনিয়ারিং হয়েছে ১০০% সত্য সেটা একদিকে নয় উভয় দিকে হয়েছে।
যদি তাই না হয় নাহিদ ইসলামরা একক ভাবে নির্বাচন করলে জামানত বাজেয়াপ্ত হতো ১০০% ছাত্র সংসদ নির্বাচনেই প্রমাণ এনসিপির না আছে কর্মি সংখ্যা না আছে ফিনানশিয়াল শক্ত অবস্থান।

এনসিপি নির্বাচন করলো জামায়েতের ম্যান পাওয়ার ফিনানশিয়াল সাপোর্ট ভোট সহ সর্ব প্রকার সর্বোচ্চ ছাড় ও সহযোগিতা করছে জামায়েত ইসলাম।
এখানেই বড় ধরনের গেইম খেলা হয়েছে যেমন নাহিদ ইসলাম কে জিতিয়ে আনা হয়েছে তেমনি মিয়া গোলাম পরওয়ার কে হারানো হয়েছে।

কোন যোগ্যতা বলে নাহিদ ইসলাম কে বিরোধী দলিও চিপ হুইপ করা হলো? কেনো জামায়াতে আর লোক ছিলো না?
চট্টগ্রামের শাহজাহান চৌধুরী ছিলেন আরো অনেকেই আছে কয়েক বার সংসদে ছিলেন এমন সদস্যও।

নাহিদ ইসলাম কে বিরোধী দলিও চিপ হুইপ করা জামায়েতের আত্বগাতি হয়েছে এবং কারো না কারো পরামর্শে করা হয়েছে।
কদিন পর এনপিপি জামায়েতের কমান্ডের বাহিরে চলে যাবে আসলে এনপিপির তো রাজনৈতিক কোনো আদর্শ নেই এরা সেকুলার আদর্শে বিশ্বাসি এবং পশ্চিমের সহযোগীতায় তাদের দল গঠন ও রাজনীতিতে সামনে আসা।

অনেক দূর্নীতিবাজ রয়েছে তাদের মধ্যে হান্নান মাসুদ, আসিফ মাহমুদ সহ অনেকেই ইতিমধ্যে বিতর্কিত হয়েছে।
এই যে ইসহাক সরকার, কাপি, মহিউদ্দিন রনিদের যোগ দিচ্ছে না-কি ডুকানো হচ্ছে।

আগামীতে আওয়ামীলীগের দ্বিতীয় তৃতীয় শারির অনেক নেতারা এনসিপিতে যোগ দিবে।
তাদের কে নিতে হবে কারন এদের কাছে অনেক টাকা আছে মাট পর্যায়ে কর্মী আছে এনসিপির কিছুই নেই তাই তাদের ঠিকতে হলে বিএনপি থেকে অবহেলিত এবং আওয়ামীলীগ থেকে মধ্যম শারির নেতাদের নিয়ে দল ভারি করবে।

এটা যে শুধু এনসিপি করবে তা না ডিপ স্টেট এবং বিএনপিও চায় যদি আওয়ামীলীগ নতুন নামে বা রিফাইন্ড আওয়ামীলীগ না আসে তাহলে আগামী তে এনসিপিকে বিরোধী দল হিসেবে দার করাতে এটা নেগোসিয়েশনেই হবে।

ডিপস্টেট সহ সেকুলারিজম লালন করা সুশীল নামধারী দেশ প্রেমিক এরা কখনোই চায়না জামায়াত ক্ষমতায় আসুক- চলবে।

বশির আহমেদ- যুক্তিবাদী ও দার্শনিক
ইউটিউব চ্যানেল Juktibadi 2.0

3 weeks ago | [YT] | 1

Juktibadi 2.0

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কত পরবো আর কত গুনতে হবে লাশের সারি।
দেশে বসবাস করার পরিবেশ পরিস্থিতি কতটুকু আছে কিভাবে ব্যাখ্যা করবো ঘর থেকে বেড় হলেই ফিরে আসার আশা করাই কঠিন হয়ে যাচ্ছে।

ঘুম থেকে উঠেই দেখি সড়ক দুর্ঘটনায় আটজনই স্পট ডেট এটা কিভাবে মেনে নেয়া যায়, পরের নিউজ মসজিদে নামাজরত অবস্থায় মুয়াজ্জিন খুন পৃথিবীর আর কোথায় এত নিরাপত্তাহীন রাষ্ট্র নেই।

কদিন আগে বাড়ি থেকে বাজারে গেলেন সিলেট গোলাপগঞ্জে বাসিন্দা ছোট ভাই ওয়াহিদুর রহমান জাবেরের বাবা নিখোঁজ ছিলেন লাশ মিলে গুরুস্থানে।
বাড়ি ফিরার পথে কাস্টমস অফিসার ছিনতাইয়ের শিকার জীবনও গেলো সাথে।

একটা রাষ্ট্র এভাবে চলতে পারেনা আইনশৃঙ্খলা অবনতি না-কি বিচারহীনতা, সামাজিক অভক্ষ্যয়, পারিবারিক অসচেতনতা ধর্মীয় দূর্বলতা এগুলো নিয়া ভাবতে হবে।
এইগুলো ঠিক না করলে মূলে হাত না দিয়ে রাষ্ট্র সংস্করণ করে কিছুই হবেনা।

সোস্যাল মিডিয়া ডুকলেই চোখের সামনে প্রতম নিউজই এখন এগুলো খুন,ছিনতাই, ধর্ষণ, লোটপাট হানাহানি মারামারি জবরদখল মনে হয় অন্য একটা পৃথিবীতে গেলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

রাষ্ট্রের নেতারা আছেন ৭১ এর চেতনা নিয়ে কেউবা ২৪ এর এতো চেতনার ভিরে মানুষ অচেতন হয়ে যাচ্ছে তাদের নজর নাই।
এই জাতি বড়োই কপাল পুড়া জাতি এরা রাতে সপ্ন নিয়ে ঘুমায় হয়তো আগামী দিনটা ভালো যাবে ভোরের সকালেই তাদের উপর নেমে আসে একেকটা পাহাড় পরিমাণ যন্ত্রণার বুঝা।

কালবৈশাখী ঝরে লান্ড ভন্ড কৃষি খাত, দিনমজুর বেকার ব্যাবসায়ীরা হতাশ, কৃষকের চোখে জ্বল।
রয়েছে বৈশ্বিক রাজনীতির প্রভাব কারো মথায় চিন্তা নাই।

বাংলাদেশ কঠিন দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে স্পষ্টই দেখা যাচ্ছে কেউ উপলব্ধি করতে পারছেনা।
ভেঙ্গে পরবে স্বাস্থ্যখাত ঔষধ সংকট হবে, খাদ্য উৎপাদন কমে যাবে আরো চুরি ডাকাতি হানাহানি বেড়ে যাবে।

অচিরেই যদি রাষ্ট্র ব্যবস্থা গুছাতে ব্যার্থ হয় হন শাসকেরা তাহলে এই দেশের মানুষের কঠিন সময় অতিক্রম করতে হবে।

বশির আহমেদ- যুক্তিবাদী ও দার্শনিক
ইউটিউব চ্যানেল Juktibadi2. 0

4 weeks ago | [YT] | 1

Juktibadi 2.0

আন্তর্জাতিক শ্রমিক দিবসে অদ্ভুত এক শ্রমিকদের নিয়ে কিছু কথা।
অটো টেম্পু সিএনজি ড্রাইভার ট্রাক ট্যাক্সি সহ ট্রেড ইউনিয়ন নামের ভয়ংকর একটা ডাকাত চক্র রয়েছে নিরবে সংগঠন নাম ব্যবহার করে বছরের পর বছর এদের রক্ত চুসে চুসে খাচ্ছে।
নেতারা বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি করছে এদের রক্ত পানি করা পরিশ্রমের অর্থ দিয়ে।

এটা পরিবর্তন বা বিলুপ্ত হওয়া অতি জরুরী ।
এটা বিলুপ্ত করতে সরকার ড্রাইভার শ্রমিক ও সচেতন নাগরিক কে এগিয়ে আসতে হবে কথা বলতে হবে।
এই ড্রাইভার শ্রমিক এদেশের নাগরিক এরা আপনার আমার প্রতিবেশী আমাদের সমাজেরই বাসিন্দা।

কিন্তু তাদের সাথে জনসাধারণের দূরত্ব সৃষ্টি করে রেখেছে সংগঠন নামের চক্র।
এদের জীবনমান অত্যন্ত করুন এরা অনেক পরিশ্রম করে কিন্তু বছর শেষে তাদের জীবনের পরিবর্তন হয়না।
মুষ্টিময় বড় বড় কয়েকটি সিটি শহর ব্যাতিত আঞ্চলিক পর্যায়ে স্হানীয় ড্রাইভারদের জীবনমান অনেক করুন।

এরা প্রতিদিন স্টেশনে সিরিয়াল ভাবত ২০/৩০/ টাকা জমা দিয়ে সিরিয়াল নিতে হয় মাসে হিসেব করলে (৬/৯শ) টাকা।
বছর শেষে এটা বিশাল এই টাকা গুলো চলে যায় জেলা কমিটির হাতে এরা আসল ডাকাত এরা কেউই শ্রমিক নয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

একজন সাধারণত ড্রাইভার অসুস্থ হলে এক্সিডেন্ট করলে তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়না।
মারা গেলে লাশের পাশে এসে মাইক দিয়ে বক্তৃতা ছাড়া।
এলাকার সামাজিক সংগঠন যুব সমাজ প্রবাসীদের কাছে হাত বাড়াতে হয় বা তারাই এগিয়ে আসে সহযোগিতায়।

কিন্তু প্রতি মাসে তো তার শ্রমের একটা অংশ সংগঠন কে দেয়। এই সিস্টেম টা বাতিল করে সরকারের আয়ত্তে নেয় উচিত।
জেলা প্রশাসকের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমে এই রিসিট গুলো বিক্রয় করার নিয়ম করলে সরকারের কোষাগারে বিশাল একটা ফান্ড যাবে এবং সরকারও একটা নীতিমালা করতে হবে।

নিবন্ধদিত ড্রাইভার যারা তাদের কে অসুস্থ হলে এক্সিডেন্ট করলে সমস্ত চিকিৎসা ব্যায় রাষ্ট্র বহন করবে শুধু তাই নয় তাদের জীবনের শেষ প্রান্তে কিচ্ছু থাকেনা ২০/৩০ বছর পরে পেনশন সিস্টেমে নিয়ে আসতে হবে যাতে জীবনের শেষ সময়টা অতি ভালো না কাটলেও চলতে পারে কারো উপর ভরসা না করে।

এই দাবি ও তাদেরই করতে হবে শ্রমিক নেতা নামের চাঁদাবাজ ডাকাতদের হাত থেকে এদের বাঁচাতে হবে।

বশির আহমেদ- যুক্তিবাদী ও দার্শনিক
ইউটিউব চ্যানেল Juktibadi 2.0

1 month ago | [YT] | 4

Juktibadi 2.0

একটা দলের পদ পেলে আত্মহারা হও নিজেকে অনেক ক্ষমতাবান ভাবো বহিস্কৃত হলে হতাশ হয়ে যাও।
অথচ তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার অনুগত্য না করলেও তার দয়া থেকে বহিষ্কার করেন না।

1 month ago | [YT] | 0

Juktibadi 2.0

একজনের প্রতি অভয় চিত্তে।
আরেকজনের প্রতি ঠেংগের উপর পাও তুলে।
খালেদ মহিউদ্দিন আপনি কোন চিত্তে।

3 months ago | [YT] | 0

Juktibadi 2.0

ইন্না লিল্লাহ- খেলার মাঠে বন্ধুর হাতে বন্ধু খুন।
কোন সমাজে বাস করছি আমরা পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অধপতন, সামাজিক অবক্ষয় কতটুকু পর্যন্ত গড়িয়েছে খেলাধুলাকে কেন্দ্র করে কতটুকু হিংস্র হতে পারে এটাই প্রমাণ।

আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে গার্জিয়ান হিসেবে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।
তাই দুনিয়ার পিছনে না দৌড়ে অর্থের জন্য পাগল না হয়ে একটু পারিবারে নজর দিন।

গতদিন দেখলাম মৌলভীবাজার খলিলপুরও একজন প্রবাসীর বাড়ি প্রতিবেশীর হামলায় আহত প্রবাসী সহ কয়েকজন।
প্রবাসীরা সারাটা জীবন এই দেশের জন্য রক্ত পানি করে কিন্তু তাদের নিরাপত্তা রাষ্ট্র সমাজ দিতে ব্যার্থ হয়।

এই দেশে কখনো শান্তি আসবেনা যতদিন না মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে হিংসা প্রতিহিংসা মানুষের প্রতি মানুষের সহানুভূতি সম্মান দিতে শেখেনি ৫৪/ বছরেও আর হবেওনা এজাতি কে নিয়ে সপ্ন দেখাই ভুল।

এইযে একটা ছেলে মারা গেলো আরেকটা ছেলে অপরাধীর তালিকায় নাম উঠলো দুটো পরিবারই এখন ক্ষতিগ্রস্ত হলো।

তাই যেমন রাষ্ট্রের দায় তেমনি পরিবারেরও দায় রয়েছে একজন সচেতন নাগরিক দেশকে গড়তে হয়।
ভালো মানুষ পরিবার কে।
অতিসত্বর স্কুল পর্যায়ে ফৌজদারি অপরাধের প্রাথমিক শিক্ষা না দিলে দেশে কিশোর অপরাধ বাড়তেই থাকবে।

বশির আহমেদ- যুক্তিবাদী ও দার্শনিক
ইউটিউব চ্যানেল Juktibadi 2.0

3 months ago | [YT] | 1