Maruf - Ride & Bite

Welcome to Maruf - Ride & Bite, your one-stop shop for all things local travel and food in Bangladesh.

I'm Maruf, a travel enthusiast and foodie who loves to explore the hidden gems of my country. In my videos, I'll take you on a journey to some of the most beautiful and delicious places in Bangladesh, from the bustling streets of Dhaka to the serene beaches of Cox's Bazar.

I'll also share my honest reviews of local restaurants and cafes, so you can be sure to have a great dining experience.

Whether you're a local or a visitor, I hope you'll find my videos helpful and informative. So subscribe to my channel and join me on my journey to explore the best of Bangladesh!


Maruf - Ride & Bite

আলহামদুলিল্লাহ্। বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে। বাংলাদেশে আগামী ২৮ মে, বৃহস্পতিবার কুরবানির ঈদ।

শুরু হয়ে গেল জিলহজ্ব মাস। বিশেষ এই দিনগুলোতে বেশি বেশি আমল করুন। আল্লাহর কাছে এই দিনগুলোর আমল খুবই প্রিয়।

1 month ago | [YT] | 1

Maruf - Ride & Bite

আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গিয়েছে!
এবারের রমজান হোক জীবনের শ্রেষ্ঠ রমজান। পিছনের সব রমজানের চেয়ে আলাদা। এবার যারা ফিরে আসবে, তারা আর হারিয়ে না যায়। আমীন।

4 months ago | [YT] | 3

Maruf - Ride & Bite

শেষ সময়ে কে ক্ষমতায় আসছে, কি মনে করেন?

4 months ago | [YT] | 0

Maruf - Ride & Bite

আল্লাহু আকবার! এমন ভূমিকম্প খুব কম ই দেখেছি।আল্লাহ আমাদের হেফাজত করুন।

একদিন এমন এক জুমায়, একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সুরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যের ভয়াবহতা বলেই রেখেছেন।

7 months ago | [YT] | 0

Maruf - Ride & Bite

দু'আ কবুলের জন্য এই সকল গুণের প্রতি যত্ন রাখা জরুরী, যার উল্লেখ পবিত্র কোরআনে করা হয়েছে। যেমন,
১. আল্লাহর নিকট বিনীত হওয়া,
২. কাকুতি-মিনতি সহকারে প্রার্থনা করা,
৩. সৎকাজে প্রতিযোগিতা করা,
৪. আশা ও ভীতির সাথে তাঁকে ডাকা।

সুরা Al-Anbiya ২১:৯০

7 months ago | [YT] | 0

Maruf - Ride & Bite

দু'আ কবুলের জন্য এই সকল গুণের প্রতি যত্ন রাখা জরুরী, যার উল্লেখ পবিত্র কোরআনে করা হয়েছে। যেমন,
১. আল্লাহর নিকট বিনীত হওয়া,
২. কাকুতি-মিনতি সহকারে প্রার্থনা করা,
৩. সৎকাজে প্রতিযোগিতা করা,
৪. আশা ও ভীতির সাথে তাঁকে ডাকা।

সুরা Al-Anbiya ২১:৯০

7 months ago | [YT] | 0

Maruf - Ride & Bite

আগামী মাস থেকে এই বাড়িটি ভাড়া দেওয়া হবে।

একেবারে নিরিবিলি পরিবেশ! বাড়ির ত্রিসীমানায় কোনো লোকবসতি নেই।

দুই বেডরুম, এক ডাইনিং, এক গোরস্থান! প্রতিটি বেডরুমে এটাচড বাথ, মাঝে মাঝে ট্যাপ থেকে একা একাই পানি পড়ে!!

বিদ্যুতের লাইনে কিঞ্চিত সমস্যা আছে, বাল্ব আর ফ্যানগুলো নিজে থেকে চালু হয় আবার বন্ধ হয়!

বাড়ির বিভিন্ন কোণ থেকে সুন্দরী মেয়েদের হাসি আর নূপুরের শব্দ শোনা যায়!

গভীর রাতে বাড়ির ছাদে কে যেন কাঁদে!

একটি কালো বেড়াল বাড়িটির বহুদিনের বাসিন্দা। সে প্রতিদিন রাতে কোথা থেকে জানি হাজির হয়! অবশ্য দিনের আলোতে তাকে আর খুঁজে পাওয়া যায় না।

বাড়ির কোল ঘেঁষে একটি শতবর্ষী বট গাছ রয়েছে, ওটার কোটরে কিছু শেয়ালের বাস। সাবধান! রাতের বেলা ওদের বেরসিক হুক্কা হুয়া রবে আপনার পিলে চমকে যেতে পারে।

ভাড়া: বেঁচে থাকলে যা মন চায় দেবেন!

7 months ago | [YT] | 0

Maruf - Ride & Bite

আমরা আল্লাহ্‌র ইবাদাত না করে ভাবি স্বাভাবিক জীবন কেটে যাচ্ছে - আল্লাহ্‌ কিছু মনে করছেন না।

বনী ইসরাইলের এক সাধু বলেছিলেন: হে আল্লাহ্‌! কতই তো আপনার অবাধ্য হই, আপনি তো কিছু করেন না।

আল্লাহ্‌ নবীকে বললেন: তাকে বলো, "কত শাস্তি তোমাকে আমি দিই, তুমি টেরও পাও না। আমার কাছে হাত তুলে মাফ চাওয়ার ক্ষমতা কি আমি তোমার থেকে কেড়ে নিইনি?"

[আবু নু'য়াইম আল-ইসফাহানি রচিত হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত]

1 year ago | [YT] | 1

Maruf - Ride & Bite

সময়টা ছিল ২০০৬/০৭ সাল। তখন লোডশেডিং ছিল নিত্যদিনের ঘটনা। সন্ধ্যার পর নিয়ম করে কারেন্ট চলে যেত। অন্ধকারে ছেয়ে যেত আশপাশ।

কারেন্ট চলে গেলে পরিবারের সবাই চাটাই নিয়ে উঠোনে চলে যেতাম। সেখানে বসে একসাথে গল্প করতাম, শুনতাম। বড়রা আমাদের ভূতের কাহিনি শোনাতেন। আমরা মুগ্ধ হয়ে কান পেতে শুনতাম সেই সব গল্প।

তখন ছিল না কোনো স্মার্টফোন, ছিল না অপ্রয়োজনীয় ব্যস্ততার উপকরণ। সময়গুলো ছিল সহজ, সম্পর্কগুলো ছিল বেশ আন্তরিক।

একসাথে থাকা, কথা বলা আর মুহূর্তগুলো উপভোগ করার মধ্যেই ছিল জীবনের মূল্যবান স্বাদ।

আর আজ? এই যান্ত্রিক জীবনের সবকিছু হারিয়ে গেছে।

1 year ago | [YT] | 2