Future Medics Education

স্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান ও গবেষণা– এই তিনটি বিষয়ের সমন্বয়ে Future Medicine Education চ্যানেল আপনাকে উপস্থাপন করবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য, গবেষণা ও স্বাস্থ্যসচেতনতার নতুন দিগন্ত।

আমাদের চ্যানেলে পাবেন –
✅ ভাইরাল রোগ ও মহামারি সম্পর্কিত তথ্য (HPMV ভাইরাস, কোভিড-১৯, ডেঙ্গু ইত্যাদি)
✅ স্বাস্থ্য ও ধর্মের সম্পর্কিত গবেষণা (প্রার্থনার শারীরিক ও মানসিক উপকারিতা)
✅ মেডিকেল টিপস ও হেলথ অ্যাডভাইস
✅ বিশ্বজুড়ে স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ও বিশ্লেষণ

আমাদের লক্ষ্য স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান সম্পর্কে সবার মাঝে সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং প্রামাণ্য গবেষণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।

📌 নতুন ভিডিও প্রকাশিত হয় প্রতি মাসের ২৫ তারিখ!

💡 সুস্থ থাকতে ও আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন!
📢 আমাদের ফেসবুক পেজেও যুক্ত হন: [Future Medics Education]


Future Medics Education

ভালো মানুষদের মধ্যে একধরনের পজিটিভ এনার্জি থাকে,
যা তাদের চারপাশের লোকজনকে প্রভাবিত করে। তাদের সংস্পর্শে থাকলে আপনি নিজেও বেটার ফিল করবেন।

যেমন ধরুন আপনার একজন বন্ধু আছে, আপনি কোনো কথা বললে সে মন দিয়ে শোনে, আপনাকে তাচ্ছিল্য করে না, ছোট করে না। আপনাকে উৎসাহ দেয়। তার সঙ্গে কয়েক মিনিট কথা বলার পরই মনে হয় দিনটা আর এত ভারী লাগছে না। ভালো মানুষদের পাশে থাকলে যেন মনটা একটু হালকা লাগে। কথা বললে চাপ কমে, মাথা পরিষ্কার হয়, নিজের ভেতরেও অজান্তে শান্ত ভাব ঢুকে পড়ে। সাইকোলজিতে একে বলা হয় Emotional Contagion.

মানুষ একে অপরের আবেগ ধরতে পারে। সামনে থাকা কেউ যদি শান্ত, সহানুভূতিশীল হয়, আমাদের মস্তিষ্কও সেই সিগন্যাল কপি করতে শুরু করে।

Mirror Neuron System ঠিক এই কাজটাই খুব ভালো ভাবে করে। ড্যানিয়েল গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়ক গবেষণায়ও দেখানো হয়েছে কিছু মানুষের উপস্থিতি কেন আমাদের মুড বদলে দেয়।

কিন্ত একটা বাজে দিক হচ্ছে।
এই ভালো মানুষগুলোর অনেকেই ভিতরে ভিতরে বেশি ক্লান্ত থাকে। কারণ তাদের Empathy এত বেশি যে তারা কাউকে কষ্ট দিতে চায় না। কারো মুখের উপর "না" বলতে পারেনা। সবাইকে খুশি রাখার চেষ্টা করে।

সাইকোলজিতে একে বলা হয় People Pleasing Behavior. এই ধরনের মানুষ প্রায়ই নিজের চাহিদার চেয়ে অন্যের চাহিদাকে আগে রাখে। শুরুর দিকে তারা প্রশংসা পায় ঠিকই। জনপ্রিয় হয়। কিন্তু পরে? বার্নআউট, চাপ, চাপা ক্ষোভ তৈরি হয়।

ধরুন অফিসের একজন সহকর্মী যে সবাইকে সাহায্য করে, নিজের কাজ পিছিয়ে যায় তবুও সে থামে না। বাইরে থেকে তাকে ভালো মানুষ বলা হয়। কিন্তু ভেতরে ভেতরে সে ক্লান্ত হয়ে পড়ে, কারণ সে কখন থামতে হবে সেটা জানে না। তারা বাউন্ডারি সেট করতে পারে না। গবেষণায়, যেমন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের স্টাডিগুলোতে দেখা গেছে যে, অত্যধিক Agreeable ব্যক্তিরা স্ট্রেস রিলেটেড সমস্যায় বেশি ভোগে, কারণ তারা কনফ্লিক্ট এড়াতে নিজের চাহিদাকে দমিয়ে রাখে।

এখন প্রশ্ন হচ্ছে ভালো মানুষরা তাহলে কী করবে? খারাপ হয়ে যাবে?

না।

সাইকোলজিস্টরা পরামর্শ দেন যে ভালো থাকার জন্য সেল্ফ কম্প্যাশন (Self Compassion) শেখা দরকার। অর্থাৎ, অন্যকে যতটা দয়া দিবেন, নিজের প্রতিও অন্তত ততটাই দিন। নিজের সীমা স্বীকার করা দুর্বলতা না। আর একটা জিনিস শিখতেই হবে: ভদ্রভাবে "না" বলা। যা ক্রিস্টিন নেফের গবেষণায় বর্ণিত, যেখানে নিজেকে অন্যের মতোই সহানুভূতি দেখানো হয়। এতে "না" বলা শেখা যায় ছোট ছোট অনুশীলনের মাধ্যমে, যেমন একটা অনুরোধকে ভদ্রভাবে প্রত্যাখ্যান করে। এভাবে ভালো মানুষরা তাদের পজিটিভ এনার্জিকে রক্ষা করতে পারবে, এবং অন্যদেরকেও সত্যিকারের সাহায্য দিতে পারবে।

সহানুভূতি রাখুন, কিন্তু নিজেকে ভুলে যাবেন না।

#Futuremedicseducation
#goodpeople #pleasure

1 month ago | [YT] | 1

Future Medics Education

“আসসালামু আলাইকুম।
আজ আমরা এমন একটি প্রাকৃতিক খাদ্য নিয়ে আলোচনা করবো, যেটিকে ইসলামে বলা হয়েছে ‘মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ’।
আমি কথা বলছি কালোজিরা ফুলের মধু নিয়ে — অর্থাৎ যে মৌমাছি কালোজিরা গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে তৈরি করে বিশুদ্ধ মধু।
কিন্তু প্রশ্ন হচ্ছে —
এটা কি সত্যিই ঘুম বাড়ায়?
পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে?
বন্ধ্যাত্বে সাহায্য করে?
নারীদের জন্য উপকারী?
নাকি শুধু বাজারজাত প্রচারণা?
চলুন, চিকিৎসাবিজ্ঞানের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি।”

🌿 (Part 1: কালোজিরা ও এর বৈজ্ঞানিক উপাদান – ২ মিনিট)
কালোজিরার বৈজ্ঞানিক নাম Nigella sativa।
এর প্রধান কার্যকর উপাদান হলো:
Thymoquinone
Nigellone
Essential fatty acids
Flavonoids
Polyphenols
Zinc, Iron, Magnesium
এই উপাদানগুলো শক্তিশালী:
✔ Antioxidant
✔ Anti-inflammatory
✔ Immunomodulatory
✔ Antimicrobial
যখন মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে, তখন মধুর মধ্যেও এই বায়োঅ্যাক্টিভ উপাদানগুলোর প্রভাব কিছুটা প্রতিফলিত হয়।

😴 (Part 2: ঘুমের উপর প্রভাব – ১.৫ মিনিট)
অনেকেই বলেন — কালোজিরা ফুলের মধু খেলে ভালো ঘুম হয়।
এর সম্ভাব্য কারণ:
মধু লিভারে Glycogen সংরক্ষণ বাড়ায়
মস্তিষ্কে Serotonin উৎপাদন সহায়তা করে
Serotonin থেকে Melatonin তৈরি হয়
Melatonin হচ্ছে ঘুমের হরমোন।
সরাসরি ঘুমের ওষুধ নয়, কিন্তু Mild insomnia বা মানসিক চাপজনিত ঘুমের সমস্যায় এটি সহায়ক হতে পারে।

🧬 (Part 3: পুরুষের শুক্রাণু বৃদ্ধি – ২ মিনিট)
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
গবেষণায় দেখা গেছে, Nigella sativa বীজ:
Testosterone লেভেল উন্নত করতে পারে
Sperm count বাড়াতে সহায়তা করতে পারে
Sperm motility উন্নত করতে পারে
কারণ:
Oxidative stress কমায়
Testicular tissue কে সুরক্ষা দেয়
Zinc content reproductive health এ সহায়ক
তবে পরিষ্কার করে বলছি —
এটি বন্ধ্যাত্বের চিকিৎসা নয়।
যদি কারও sperm count খুব কম (Severe oligospermia) হয়, তাহলে অবশ্যই একজন এন্ড্রোলজিস্ট বা গাইনি বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।
কিন্তু Mild থেকে Moderate ক্ষেত্রে এটি supportive food হিসেবে কাজ করতে পারে।

👩‍⚕️ (Part 4: দীর্ঘদিন সন্তান না হলে – ১.৫ মিনিট)
যেসব দম্পতি দীর্ঘদিন চেষ্টা করেও সন্তান পাচ্ছেন না:
কারণ হতে পারে:
Hormonal imbalance
PCOS
Low sperm motility
Thyroid disorder
Stress
কালোজিরা ফুলের মধু:
✔ Immunity বাড়ায়
✔ Inflammation কমায়
✔ Hormonal balance এ সহায়ক
✔ শরীরের পুষ্টি ঘাটতি কমাতে সাহায্য করে
তবে এটিকে Primary treatment ভাবা যাবে না — এটি supportive nutritional therapy।

🛡️ (Part 5: রোগ প্রতিরোধ ক্ষমতা – ১ মিনিট)
কালোজিরা ও মধু দুটোই শক্তিশালী Immunomodulator।
এটি:
সর্দি-কাশি কমাতে
ব্যাকটেরিয়া প্রতিরোধে
ভাইরাল সংক্রমণে শরীরকে প্রস্তুত রাখতে
Gut health উন্নত করতে
সহায়তা করতে পারে।
Antioxidant ক্ষমতা কোষকে Free radical damage থেকে রক্ষা করে।

⚡ (Part 6: শরীরে এনার্জি – ১ মিনিট)
মধু একটি প্রাকৃতিক Glucose + Fructose উৎস।
ফলে:
দ্রুত এনার্জি দেয়
দুর্বলতা কমায়
Chronic fatigue এ সহায়ক
রক্তশূন্যতায় পরোক্ষভাবে সহায়ক (যদি Iron rich diet এর সাথে নেওয়া হয়)

👩 (Part 7: নারীদের জন্য উপকারিতা – ১ মিনিট)
নারীদের ক্ষেত্রে এটি:
PMS কমাতে সহায়ক
Hormonal stability তে সহায়ক
PCOS রোগীদের জন্য supportive
ত্বক ও চুলের জন্য উপকারী
বিশেষ করে postpartum recovery তে পুষ্টি হিসেবে ব্যবহার করা যায় (ডাক্তারের পরামর্শক্রমে)।

⚠️ (Part 8: সতর্কতা – ১ মিনিট)
সবাই খেতে পারবে না।
❌ Diabetic রোগীরা নিয়ন্ত্রিত পরিমাণে
❌ শিশুদের ক্ষেত্রে ১ বছরের নিচে মধু নয়
❌ Allergic history থাকলে সতর্কতা
❌ অতিরিক্ত গ্রহণে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে
ডোজ:
প্রতিদিন সকালে খালি পেটে ১ চামচ যথেষ্ট।

🎯9 (Conclusion – ১ মিনিট)
“বাজারের অকার্যকর সাপ্লিমেন্ট বা অপ্রয়োজনীয় ঔষধ না খেয়ে,
যদি আপনি প্রাকৃতিক উপায়ে শরীরকে সাপোর্ট দিতে চান —
তাহলে বিশুদ্ধ কালোজিরা ফুলের মধু হতে পারে একটি চমৎকার Nutritional choice।
কিন্তু মনে রাখবেন —
এটি চিকিৎসার বিকল্প নয়।
যেকোনো বন্ধ্যাত্ব বা হরমোন সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
আমি আবারও বলছি —
প্রকৃতি আমাদের শক্তি দেয়,
কিন্তু সঠিক জ্ঞান ছাড়া ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সচেতনতা মানেই সুস্থতা।

10
সহবাসের সময় নির্ভর করে:
স্নায়ু নিয়ন্ত্রণ
মানসিক স্থিরতা
রক্তপ্রবাহ
Anxiety level
Antioxidant ও anti-inflammatory প্রভাবের কারণে vascular health উন্নত হলে Erectile sustainability কিছুটা ভালো হতে পারে।

4 months ago | [YT] | 0

Future Medics Education

এবার একটু সিরিয়াস হয়ে নিজের জীবনটা নিয়ে ভাবুন।

ইসলামীক দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি: এই দুনিয়ায় হঠাৎ কিছুই ঘটে না। আল্লাহ তায়ালা মানুষকে মানুষ দিয়েই সাহায্য করেন, পথ দেখান, শিক্ষা দেন।

যেমনটা কুরআনে বলা হয়েছে:
"নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।" (সূরা রা‘দ: ১১) অর্থাৎ, আল্লাহ সুযোগ তৈরি করে দেন, বিপদে মানুষ পাঠান, ইশারা দেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদেরই।

ধরুন, আপনি পানিতে ডুবে যাচ্ছেন। আপনি দোয়া করলেন "হে আল্লাহ, আমাকে বাঁচান।" আল্লাহ তো আর নিজে আসবে না; বরং আপনাকে বাঁচানোর জন্য একজন মানুষকে নৌকা নিয়ে পাঠালেন। এখন আপনি যদি বলেন, "না, আমি নৌকায় উঠব না আল্লাহ নিজে আসবেন," দেখা গেলো শেষ পর্যন্ত আপনি পানিতে ডুবে মা'রা গেলেন।

তাহলে কি দোষ আল্লাহর? কি'য়ামতের দিনে আল্লাহ যখন বলবেন, "আমি তো তোমাকে বাঁচানোর জন্য নৌকা পাঠিয়েছিলাম; তুমি কেন উঠলে না?" তখন আপনি কি উত্তর দিবেন।

এটাই জীবনের বাস্তবতা।
আমাদের জীবনে আল্লাহ অনেক সময় এমন মানুষ পাঠান যারা আমাদের একাকীত্ব দূর করে, ভুল করলে সাবধান দেয়, সামনে এগোতে অনুপ্রাণিত করে, সঠিক পথে থাকার কথা মনে করিয়ে দেয়। তারা হতে পারে আপনার বন্ধু, শিক্ষক, অভিভাবক, কিংবা কোনো শুভাকাঙ্ক্ষী কণ্ঠস্বর। এগুলোই আল্লাহর পাঠানো উছিলা মাধ্যম।

সব সময় আপনার হাতে চয়েস থাকে। উদাহরণস্বরূপ:
আপনার দুজন বন্ধু আছে, একজন নে-শাখোর আর একজন ভালো, যে কিনা নিজের লাইফ নিয়ে সিরিয়াস। এখন আপনি যদি ভালোটার সাথে না মিশে শুধু খারাপটার সাথেই বেশিরভাগ সময় কাটান। একসময় দেখা গেলো ধীরে ধীরে আপনি নিজেও ভুল পথে পা বাড়াবেন।

এবার পয়েন্টে আসুন।
কেউ আমাদের ভালো পরামর্শ দিলে, সতর্ক করলে, বাস্তবতার কথা বললে আমরা সেটাকে উপেক্ষা করি। নিজের খেয়ালে চলি। পরে যখন জীবন এলোমেলো হয়ে যায়, তখন অভিযোগ করে বলি: আল্লাহ আমাকে এমন জীবন কেন দিলেন?

কিন্তু সেদিন যদি উত্ত আসে।
"আমিতো তোমার জীবনে মানুষ পাঠিয়েছিলাম, যারা তোমাকে সঠিক পথে থাকতে বলেছিল। তুমি কেন তাদের কথা শুনলে না?" কেন ভালো সঙ্গ বেছে না নিয়ে খারাপ সঙ্গ বেছে নিলে!

তখন আপনি কী বলবেন?

এই প্রশ্নটাই আসলে নিজেকে করা দরকার।
আমরা কি আল্লাহর পাঠানো সুযোগগুলো চিনতে পারছি? আমরা কি সঠিক পরামর্শকে অহংকারে ঠেলে দিচ্ছি? নাকি নিজের ভুল সিদ্ধান্তের দায়ও তাকদীরের ওপর চাপিয়ে দিচ্ছি?

কুরআনে আল্লাহ বলেন:
"আর মানুষ নিজের হাতেই যা অর্জন করে, তার কারণেই স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে।" (সূরা রূম: ৪১) এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, সবকিছুর দায় বাইরে নয়; অনেক কিছুই আমাদের নিজের পছন্দের ফল।

জীবন মানে শুধু দোয়া করা নয়; দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যে দরজা খুলে দেন, সেই দরজায় গিয়ে দাঁড়ানোও জরুরি। তাই কিছু সময় মানুষের দেওয়া সঠিক পরামর্শ গুলো শুনতে হয়।

এবার নিজেকে প্রশ্ন করার পালা।
আজ আপনার জীবনে যে মানুষগুলো আপনাকে ভালো পথে ডাকছে, সচেতন করছে, সাবধান করছে। আপনি কি তাদের কথা শুনছেন? নাকি জীবনটা শুধু অভিযোগ করেই কাটিয়ে দিবেন?

Social Psychologist :
Jahid Hasan Scientist 👨‍🔬

5 months ago | [YT] | 1

Future Medics Education

যোনির ফাঙ্গাল ইনফেকশন (Vaginal Yeast Infection / Vulvovaginal Candidiasis) নারীদের মধ্যে খুবই সাধারণ একটি ছত্রাকজনিত সমস্যা। এটি সাধারণত Candida albicans নামক ছত্রাকের কারণে হয়। এই ছত্রাক স্বাভাবিক অবস্থায় অল্প পরিমাণে যোনিতে থাকে এবং কোনো সমস্যা করে না। কিন্তু যোনির স্বাভাবিক ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে ছত্রাক অতিরিক্ত বেড়ে সংক্রমণ সৃষ্টি করে।

এই সংক্রমণের ঝুঁকি বাড়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে, খুব টাইট বা বাতাস চলাচল করে না এমন পোশাক পরলে এবং যোনির আশপাশে অতিরিক্ত আর্দ্রতা থাকলে। মাসিক বা জন্মনিয়ন্ত্রণ বড়ির কারণেও হরমোনজনিত পরিবর্তনে সমস্যা দেখা দিতে পারে।

সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে যোনি ও আশপাশে তীব্র চুলকানি, সাদা ও ঘন দইয়ের মতো স্রাব (সাধারণত দুর্গন্ধ থাকে না), লালচে ভাব, প্রস্রাবের সময় জ্বালা এবং সহবাসের সময় ব্যথা বা অস্বস্তি। মাসিকের আগে উপসর্গ অনেক সময় বেশি অনুভূত হয়। তবে তীব্র দুর্গন্ধ, মাছের মতো গন্ধ, সবুজ বা হলুদ স্রাব কিংবা জ্বর থাকলে সেটি সাধারণত ফাঙ্গাল ইনফেকশন নয়—অন্য কোনো সংক্রমণের ইঙ্গিত হতে পারে।

অধিকাংশ ক্ষেত্রে লক্ষণ ও শারীরিক পরীক্ষাতেই রোগ নির্ণয় করা যায়। সংক্রমণ বারবার হলে বা চিকিৎসায় কাজ না করলে যোনি থেকে সোয়াব নিয়ে পরীক্ষা করা হয়। চিকিৎসা নির্ভর করে সংক্রমণের তীব্রতার ওপর। হালকা থেকে মাঝারি সংক্রমণে যোনিতে ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা সাপোজিটরি সাধারণত যথেষ্ট। কিছু ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়, তবে গর্ভাবস্থায় এটি সাধারণত নিষেধ।

পরিষ্কার ও শুকনো থাকা, ঢিলেঢালা সুতির অন্তর্বাস পরা, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এড়ানো, সুগন্ধযুক্ত সাবান বা ডুচিং না করা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা—এই বিষয়গুলো সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ। প্রথমবার সংক্রমণ হলে, উপসর্গ খুব তীব্র হলে, বারবার হলে বা গর্ভাবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

6 months ago | [YT] | 0

Future Medics Education

🛑 মেয়েদের ভেজাইনায় ফোসকা, চুলকানি, জ্বালাপোড়া – অবহেলা নয়, সচেতনতা দরকার
অনেক মেয়েরই ভেজাইনাল এরিয়াতে
🔹 ছোট ছোট ফোসকা
🔹 তীব্র চুলকানি
🔹 জ্বালাপোড়া
🔹 সাদা/হলুদ স্রাব
🔹 দুর্গন্ধ
এই সমস্যাগুলো দেখা যায়।
কিন্তু লজ্জা বা ভয় থেকে বেশিরভাগই কাউকে বলেন না।
👉 এটাই সবচেয়ে বড় ভুল।
🔍 মেডিকেল সাইন্স অনুযায়ী সম্ভাব্য কারণ
✔️ Fungal Infection (Candida)
✔️ Bacterial Vaginosis
✔️ Sexually Transmitted Infection (STI)
✔️ অতিরিক্ত ঘাম ও ভেজাভাব
✔️ অপরিষ্কার বা ভেজা অন্তর্বাস
✔️ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার
✔️ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা
✔️ স্যানিটারি প্যাড দীর্ঘ সময় ব্যবহার
⚠️ যেগুলো করলে সমস্যা আরও বাড়ে
❌ নিজের ইচ্ছামতো ক্রিম ব্যবহার
❌ কবিরাজি / ফেসবুকের অজানা ওষুধ
❌ অতিরিক্ত সাব বা ডুচিং
❌ সমস্যা লুকিয়ে রাখা
✅ করণীয় (Medical Guideline অনুযায়ী)
✔️ ভেজাইনাল এরিয়া সবসময় শুকনো ও পরিষ্কার রাখা
✔️ ঢিলেঢালা কটন অন্তর্বাস ব্যবহার
✔️ প্রতিদিন অন্তর্বাস পরিবর্তন
✔️ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলা
✔️ চুলকানি বা ফোসকা হলে দ্রুত যোগ্য MBBS গাইনী ডাক্তারের পরামর্শ
✔️ প্রয়োজনে ল্যাব টেস্ট করে কারণ অনুযায়ী চিকিৎসা
মনে রাখবেন, সব চুলকানির চিকিৎসা এক নয়।
🚨 কখন দ্রুত ডাক্তার দেখাবেন?
🔴 ফোসকা ব্যথাযুক্ত হলে
🔴 রক্তপাত বা ঘা হলে
🔴 তীব্র দুর্গন্ধ হলে
🔴 জ্বর বা তলপেটে ব্যথা থাকলে
🔴 বারবার একই সমস্যা হলে
🌸 সচেতনতা বার্তা
ভেজাইনাল সমস্যা লজ্জার নয়,
অবহেলার বিষয়ও নয়।
সঠিক সময়ে চিকিৎসা নিলে
✔️ দ্রুত ভালো হয়
✔️ ভবিষ্যতের জটিলতা এড়ানো যায়


#futuremedicseducation

6 months ago | [YT] | 0

Future Medics Education

মনে হয় টয়লেট করার পরও পেট পুরো পরিষ্কার হয়নি।

“ডাক্তার, টয়লেট ব্যবহারের পরও মনে হয় আবার যেতে হবে। এই অনুভূতিটা থেকেই যায়, কিন্তু গেলে কিছুই হয় না।”
এটাই ছিল সম্প্রতি আমাদের ক্লিনিকে আসা এক রোগীর কথা।

বেশিরভাগ মানুষ এটাকে খুব সাধারণ সমস্যা বলে মনে করেন। কিন্তু আপনি কি জানেন—এটি কখনো কখনো একটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে?

🔬 আসল কারণ কী ছিল?

বিলম্ব না করে আমরা রোগীর কলোনোস্কপি করি—অর্থাৎ মলদ্বার দিয়ে একটি ক্যামেরা প্রবেশ করিয়ে পুরো বৃহদান্ত্র পরীক্ষা করা হয়।
ভেতরে ঢুকতেই আমরা মলদ্বারে একটি অস্বাভাবিক বৃদ্ধি (growth) দেখতে পাই। চেহারা দেখে সেটি ক্যান্সারজনিত বলেই মনে হচ্ছিল।

রোগীর “পেট পুরো পরিষ্কার না হওয়ার” অনুভূতিটি আসলে মলের কারণে ছিল না—
👉 মলদ্বারের ভেতরের এই টিউমারই এমন অনুভূতি সৃষ্টি করছিল, যেন ভেতরটা সবসময় ভর্তি।

🔴 মলদ্বার ক্যান্সারের (Rectal Cancer) অন্যান্য লক্ষণ:

মলত্যাগের অভ্যাসে পরিবর্তন:
আগের তুলনায় বারবার টয়লেটের বেগ লাগা বা হঠাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া।

মলে রক্ত যাওয়া:
এটাকে কখনোই শুধু অর্শ্বরোগ (পাইলস) ভেবে অবহেলা করবেন না। রক্তপাত হলে এর সঠিক কারণ অবশ্যই খুঁজে বের করতে হবে।

দীর্ঘদিন পেটব্যথা:
কারণ ছাড়াই বারবার বা স্থায়ী পেটব্যথা।

অকারণে ওজন কমে যাওয়া:
কোনো ডায়েট বা চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া।

রক্তস্বল্পতা (হিমোগ্লোবিন কমে যাওয়া):
টিউমার থেকে ধীরে ধীরে রক্তক্ষরণের কারণে দুর্বলতা ও রক্তস্বল্পতা হতে পারে।

✅ কীভাবে রোগ নির্ণয় করা হয়?

কলোনোস্কপি:
এটাই প্রধান পরীক্ষা। এই সময় টিস্যুর নমুনা (বায়োপসি) নেওয়া হয়, যা দিয়ে নিশ্চিত করা হয় ক্যান্সার আছে কি না।

সিটি স্ক্যান (CT Scan):
ক্যান্সার ছড়িয়েছে কি না এবং কতদূর ছড়িয়েছে—তা জানার জন্য করা হয়।

যদি ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে এমন চিকিৎসা রয়েছে যার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
চিকিৎসা নির্ভর করে—

ক্যান্সারের ধরন

কতটা ছড়িয়েছে

রোগীর সামগ্রিক শারীরিক অবস্থার ওপর

আপনার শরীরের পরিবর্তন কখনোই অবহেলা করবেন না।
যদি আপনি লক্ষ্য করেন—

মলত্যাগের অভ্যাসে পরিবর্তন

মলে রক্ত

সবসময় “পেট পুরো পরিষ্কার হয়নি” এমন অনুভূতি

👉 তাহলে দেরি না করে একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

জীবন বাঁচাতে সচেতনতা জরুরি—এই পোস্টটি শেয়ার করুন! 👉 শেয়ার করুন।

📢 আমি বিশ্বাস করি সমাজে সচেতনতা তৈরি করা আমাদের দায়িত্ব। তাই ব্যস্ততার মাঝেও আমি এ ধরনের লেখা লিখে পোস্ট করি। আমি শুধু লিখে পোস্ট করতে পারি। আমার ফেসবুক পেজে প্রায় ১.৫ হাজার অনুসারী আছেন—তারা এটি দেখবেন। কিন্তু আমরা যদি শেয়ার করি, আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। হয়তো কারও জীবন বাঁচাতে সাহায্য করবে।

© Prof. Yamuna Rajapakse

#RectalCancer #Colonoscopy #CancerAwareness #EarlyDetection #HealthTips #Surgery Future Medics Education

6 months ago | [YT] | 0

Future Medics Education

সহবাসের পরেই কেন আসে 'মৃত্যুর' মতো ঘুম?

বিছানায় নিজেকে বাঘ মনে করা পুরুষটি কেন চূড়ান্ত মুহূর্তের ঠিক পরেই একটি মৃত লাশের মতো নেতিয়ে পড়ে? যে শরীর কিছুক্ষণ আগেও উত্তেজনায় কাঁপছিল, এক ফোঁটা নির্গত হওয়ার পর কেন মনে হয় শরীরের সব শক্তি কেউ শুষে নিয়েছে? আপনি কি কখনও ভেবেছেন, এই ক্লান্তি কি আপনার পৌরুষের অভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির গভীর কোনো ষড়যন্ত্র?

আপনার মনে কি প্রশ্ন জাগে না—যৌন মিলন কি আসলেই শক্তির উৎস, নাকি এটি তিলে তিলে আপনাকে শেষ করে দিচ্ছে?

ফরাসিরা অর্গাজম বা চরম তৃপ্তিকে বলে "La Petite Mort" বা "ছোট মৃত্যু"। কেন জানেন? কারণ যৌন মিলনের সময় আপনার মস্তিষ্ক ডোপামিন আর অক্সিটোসিনের বন্যায় ভাসতে থাকে। কিন্তু ক্লাইম্যাক্সের ঠিক পরেই পুরুষের শরীরে 'প্রোল্যাক্টিন' (Prolactin) নামক হরমোনের বিস্ফোরণ ঘটে। এই হরমোন আপনাকে তৃপ্ত করে ঠিকই, কিন্তু একইসাথে আপনার শরীরকে জোর করে 'স্লিপ মোডে' পাঠিয়ে দেয়। আপনি চাইলেও তখন চোখ খোলা রাখতে পারেন না।

এখন প্রশ্ন হলো, আপনার সঙ্গিনী যখন আপনার আদরের অপেক্ষায়, তখন আপনার এই নাক ডেকে ঘুমানো কি স্বার্থপরতা নয়? নাকি আপনি আপনার বায়োলজির কাছে অসহায় দাস?

অনেকে ভাবেন যৌন মিলন মানেই হয়তো বিশাল কোনো ব্যায়াম। কিন্তু সত্যিটা হলো, একবারের মিলনে আপনি হয়তো মাত্র ১০০-১৫০ ক্যালোরি পোড়ান। তাহলে কেন মনে হয় আপনি যুদ্ধ জয় করে এলেন? এর কারণ শারীরিক নয়, মানসিক। উত্তেজনার সময় আপনার হার্টবিট বাড়ে, রক্তচাপ বাড়ে, মাংসপেশি শক্ত হয়ে যায়। যখনই 'রিলিজ' হয়, শরীর ঝপ করে রিলাক্সড হয়ে যায়। এই আকস্মিক পতনই আপনাকে অবসন্ন করে তোলে।

ভেবে দেখুন: আপনি কি আসলেই ক্লান্ত, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে বোকা বানিয়ে বিশ্রাম নিতে বাধ্য করছে যাতে আপনি দ্বিতীয়বার এখনই সক্ষম না হন? প্রকৃতি কি চায় না আপনি বারবার মিলিত হন?

সমাজে প্রচলিত আছে, "বেশি মিলন করলে শরীর ক্ষয় হয়ে যায়, হাড়ের মজ্জা শুকিয়ে যায়।" সত্যিই কি তাই? নাকি এটি দুর্বলদের অজুহাত? বিজ্ঞান বলে, পরিমিত যৌনতা ইমিউনিটি বাড়ায়। কিন্তু অতিরিক্ত আসক্তি?

অতিরিক্ত যৌন মিলন আপনার স্নায়ুতন্ত্রকে সবসময় হাইপার-অ্যাক্টিভ রাখে। বারবার ডোপামিন রিলিজ হওয়ার ফলে মস্তিষ্ক তার স্বাভাবিক ভারসাম্য হারায়। তখন শরীর আর সেক্সকে আনন্দ হিসেবে নেয় না, নেশা হিসেবে নেয়। আর যেকোনো নেশার শেষ পরিণতি হলো—চরম অবসাদ এবং ক্লান্তি।

আপনার কি মনে হয় না, যে শক্তি আপনি বিছানায় ব্যয় করছেন, তা অন্য কোনো সৃজনশীল কাজে লাগালে আপনি বিশ্ব জয় করতে পারতেন? নাকি যৌনতাই আপনার জীবনের একমাত্র চালিকাশক্তি?

অনেক মনোবিজ্ঞানী বলেন, মিলনের পর পুরুষের দ্রুত ঘুমিয়ে পড়া আসলে এক ধরনের 'পলায়ন'। ঘনিষ্ঠতার পর যে ইমোশনাল বা আবেগি মুহূর্ত তৈরি হয়, অনেক পুরুষ তা হ্যান্ডেল করতে পারেন না। তাই অবচেতনভাবেই তারা ঘুমের দেশে পালিয়ে যান।
আপনি কি আপনার সঙ্গীর চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান বলেই ঘুমিয়ে পড়েন? নাকি সত্যিই আপনার শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট থাকে না?

যৌনতা শুধুই শরীরের ঘাম ঝরানো নয়, এটি মস্তিষ্কের এক জটিল রসায়ন। মিলনের পর ক্লান্তি আসা স্বাভাবিক, কিন্তু সেই ক্লান্তির দোহাই দিয়ে সঙ্গীকে এড়িয়ে যাওয়া কি কাপুরুষতা নয়? আপনার শরীর হয়তো হরমোনের দাস, কিন্তু আপনার মন? সেটার নিয়ন্ত্রণ কার হাতে?

এখন নিজেকে প্রশ্ন করুন—আজ রাতে আপনি কি শুধুই নিজের সুখের জন্য বিছানায় যাবেন, নাকি সঙ্গীকেও সেই পূর্ণতা দেবেন যা ঘুমের চেয়েও দামী?

#SexualHealth, #Intimacy, #PsychologyOfSex, #MensHealth, #RelationshipFacts, #Biology, #LoveMaking, #CoupleGoals, #SexEducation, #ViralTopics #FutureMedicsEducation

6 months ago | [YT] | 1

Future Medics Education

🔸 যোনির ফাঙ্গাল ইনফেকশন (Vaginal Yeast Infection / Vulvovaginal Candidiasis)
→ যোনির ফাঙ্গাল ইনফেকশন নারীদের মধ্যে একটি খুব সাধারণ ছত্রাকজনিত সংক্রমণ
→ এটি সাধারণত Candida albicans নামক ছত্রাকের কারণে হয়
→ এই ছত্রাক স্বাভাবিক অবস্থায় অল্প পরিমাণে যোনিতে থাকে এবং সমস্যা সৃষ্টি করে না
→ কিন্তু যখন এটি অতিরিক্ত বেড়ে যায়, তখন সংক্রমণ হয় এবং যোনির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়

🔸 ফাঙ্গাল ইনফেকশন কেন হয়?
→ যখন যোনির উপকারী ব্যাকটেরিয়া কমে যায়
→ সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে:
→ সাম্প্রতিক সময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার
→ গর্ভাবস্থা (হরমোনজনিত পরিবর্তনের কারণে)
→ ডায়াবেটিস, বিশেষ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে
→ দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা (অতিরিক্ত মানসিক চাপ, অসুস্থতা, স্টেরয়েড ওষুধ)
→ খুব টাইট বা বাতাস চলাচল করে না এমন পোশাক পরা
→ যোনির আশপাশে অতিরিক্ত আর্দ্রতা থাকা
→ মাসিকের সময় বা জন্মনিয়ন্ত্রণ বড়ির কারণে হরমোনের পরিবর্তন

🔸 সাধারণ লক্ষণসমূহ
→ যোনি ও বাইরের অংশে তীব্র চুলকানি
→ সাদা, ঘন স্রাব যা দই বা চিজের মতো
→ সাধারণত এতে কোনো দুর্গন্ধ থাকে না
→ যোনির মুখে লালচে ভাব ও ফোলা
→ প্রস্রাবের সময় জ্বালাপোড়া
→ সহবাসের সময় ব্যথা বা অস্বস্তি
→ মাসিকের আগে লক্ষণগুলো বেশি বেড়ে যেতে পারে

🔸 যে লক্ষণগুলো সাধারণত ফাঙ্গাল ইনফেকশনে থাকে না (গুরুত্বপূর্ণ)
→ তীব্র মাছের মতো বা দুর্গন্ধযুক্ত গন্ধ
→ সবুজ বা হলুদ রঙের স্রাব
→ জ্বর
→ এসব লক্ষণ থাকলে সম্ভবত সংক্রমণটি ফাঙ্গাল নয়, অন্য কোনো কারণে হতে পারে

🔸 কীভাবে রোগ নির্ণয় করা হয়?
→ অধিকাংশ ক্ষেত্রে লক্ষণ ও শারীরিক পরীক্ষার মাধ্যমেই নির্ণয় করা যায়
→ ডাক্তার যোনি থেকে সোয়াব নিতে পারেন যদি:
→ সংক্রমণ বারবার হয়
→ লক্ষণগুলো অস্বাভাবিক হয়
→ চিকিৎসায় উন্নতি না হয়
→ মাইক্রোস্কোপে ছত্রাকের কোষ দেখা যায়

🔸 চিকিৎসা ও যত্ন
→ চিকিৎসা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ও বারবার হওয়ার ওপর

হালকা থেকে মাঝারি সংক্রমণ
→ অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা সাপোজিটরি
→ যেমন: ক্লোট্রিমাজোল বা মাইকোনাজোল
→ ১ থেকে ৭ দিন ব্যবহার
→ চুলকানি ও স্রাবে স্পষ্ট আরাম পাওয়া যায়

মুখে খাওয়ার ওষুধ
→ ফ্লুকোনাজোলের একটি ট্যাবলেট দেওয়া যেতে পারে
→ গর্ভাবস্থায় সাধারণত ব্যবহার করা হয় না
→ শুধুমাত্র ডাক্তারের পরামর্শে গ্রহণ করুন

তীব্র বা বারবার হওয়া সংক্রমণ
→ দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন
→ কখনো কখনো কয়েক সপ্তাহ ধরে সপ্তাহে একবার ট্যাবলেট
→ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করা নিয়ন্ত্রণ খুব জরুরি

🔸 গর্ভাবস্থায় সতর্কতা
→ যোনিতে ব্যবহৃত ক্রিম সাধারণত নিরাপদ
→ মুখে খাওয়ার ওষুধ সাধারণত নিষেধ
→ চিকিৎসা শুরুর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন

🔸 প্রতিরোধমূলক ব্যবস্থা (Do’s & Don’ts)
→ যোনির স্থান পরিষ্কার ও শুকনো রাখুন
→ ঢিলেঢালা ও সুতির অন্তর্বাস পরুন
→ ঘাম হলে বা গোসলের পর ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করুন
→ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়িয়ে চলুন
→ সুগন্ধযুক্ত সাবান, স্প্রে বা ডুচিং ব্যবহার করবেন না
→ ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন
→ সুষম খাদ্য গ্রহণ করুন এবং মানসিক চাপ কমান

🔸 যে অবস্থায় দ্রুত ডাক্তারের কাছে যাবেন
→ প্রথমবার এমন সংক্রমণ হলে
→ লক্ষণ খুব তীব্র বা কষ্টদায়ক হলে
→ সংক্রমণ বারবার হলে
→ আপনি গর্ভবতী হলে
→ স্রাবে দুর্গন্ধ, সবুজ/হলুদ রং বা জ্বর থাকলে

Future Medics Education

6 months ago | [YT] | 0

Future Medics Education

আজকের ভিডিওতে কথা বলব The Simpsons ও কুরআন নিয়ে, ভবিষ্যতের প্রতিধ্বনি সম্পর্কে?

একটা কার্টুন শো, যেটা প্রায়ই “ভবিষ্যৎবাণীর কারখানা” হিসেবে পরিচিত, বলছিলাম The Simpsons এর কথা। তাদের স্ক্রিপ্টে এমন কিছু ঘটনা দেখানো হয়, যা কয়েক বছর পরে বাস্তবেই ঘটে যায়। আর অন্যদিকে আছে আল-কুরআন এক মহাগ্রন্থ, যেটা চৌদ্দশত বছর আগে এমনসব ভবিষ্যৎ বাণী করে দিয়েছে, যা আজ আধুনিক বিজ্ঞান ও ইতিহাসের আলোয় প্রমাণিত।

তাহলে কি "The Simpsons" কুরআনের ভবিষ্যৎ বাণী কে ভিত্তি করে তাদের কল্পনা তৈরি করে? নাকি অন্য কিছু? যদিও এর কোন প্রমাণ নেই তবে মিল অস্বীকারও করা যায় না।

নিচে কিছু তুলনামূলক মিল তুলে ধরা হলো।
১/ ফে'রাউনের দেহ সংরক্ষণ, কুরআনের অলৌকিক বার্তা। আল্লাহ তাআলা বলেন। “আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য এক নিদর্শন হও।” সূরা ইউনুস, আয়াত ৯২। তারপর ১৮৯৮ সালে ফে'রাউনের মমি আবিষ্কৃত হয়। বিজ্ঞান প্রমাণ করে, ফে'রাউন সমুদ্রে ডুবে মারা গেলেও তার দেহ সংরক্ষিত ছিল।

Simpsons এর কল্পনা।
তারা একাধিক এপিসোডে প্রাচীন মিশর ও মমিকে নিয়ে মজা করেছে। যদিও এখানে ঐতিহাসিক সত্যের ছোঁয়া রয়েছে, কিন্তু সেটা নিছক কল্পনাশক্তি ও ঐতিহাসিক কৌতুক মাত্র Not Prophecy,

২/ রোমান সাম্রাজ্যের পতনের পূর্বাভাস, ঐশী ঘোষণা। “রুম পরাজিত হয়েছে... আর কিছু বছরের মধ্যে তারা আবার জয়লাভ করবে।” সূরা আর-রূম, আয়াত ২-৪। ৭ম শতকে পারস্য রোমান সাম্রাজ্যকে হারায়, কিন্তু কুরআনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ৯ বছরের মধ্যে রোম পুনরায় বিজয়ী হয়।

Simpsons পূর্বাভাস।
তারা ২০০০ সালে ট্রাম্পকে প্রেসিডেন্ট দেখায়। সেটা ১৬ বছর পর বাস্তব হয়। তবে তারা একে ভবিষ্যদ্বাণী করেনি বরং যুক্তরাষ্ট্রের রা'জনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী, ট্রাম্পের আগ্রহ এবং সম্ভাবনার এক ধরনের ব্যঙ্গচিত্র হিসেবে তুলে ধরেছিল।

৩/ আধুনিক প্রযুক্তির ভবিষ্যৎ, মানুষের কল্পনা বনাম ঐশী জ্ঞান। কুরআনে বলা হয়েছে: “গভীর সমুদ্রের অন্ধকারে… তরঙ্গের পর তরঙ্গ… যার ওপর আরেক তরঙ্গ, আর তার ওপর মেঘ।” সূরা আন-নূর, আয়াত ৪০। এই আয়াতে আধুনিক Deep-Sea গবেষণার আগেই সমুদ্রের তলদেশের অবস্থাকে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে।

Simpsons এ দেখানো হয়েছে।
তারা Smartwatch, Video Call এমনকি AI নিয়েও ধারণা দিয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এসব প্রযুক্তির বিকাশ শুরু হয়েছিল আগেই। তারা শুধু বৈজ্ঞানিক রিপোর্ট, চলমান আবিষ্কার এবং ভবিষ্যৎ সম্ভাবনা থেকে মজার ছলে কল্পনা করেছিল।

৪/ মহামারি ও ভাইরাস, Divine Warning vs. Satire, আল-কুরআনে বলা হয়েছে। “তোমাদের যেসব বিপর্যয় স্পর্শ করে, তা তোমাদের কৃতকর্মের ফল।” সূরা আশ-শূরা, আয়াত ৩০।

Simpsons এপিসোড (1993)
Osaka flu নামে এক ভাইরাস স্প্রিংফিল্ডে ছড়িয়ে পড়ে। মানুষ মাস্ক পরে, কোয়ারান্টাইনে যায়। এটা ছিল নিছকই জাপান-ভীতি, গ্লোবালাইজেশনের প্রভাব এবং গণমাধ্যমকে ব্যঙ্গ করার জন্য তৈরি করা কল্পচিত্র। কিন্তু পরবর্তীতে দেখা গেলো Covid-19 এর সাথে সেই এপিসোডের মিল পাওয়া যায়।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো।
The Simpsons ভবিষ্যৎবাণী করে না তারা পর্যবেক্ষণ করে, গবেষণা করে এবং একটা সম্ভাব্য ভবিষ্যতের কল্পচিত্র বা ব্যঙ্গচিত্র আঁকে। সত্যি কথা বলতে তারা বিখ্যাত তাদের Observational Satire বা “বিশ্বের ঘটনাপ্রবাহের মজার চিত্রায়ন” এর জন্য। তাদের টিমের সদস্যরা অনেক স্মার্ট, এবং লেখকরা সামাজিক, রা'জনৈতিক ও বৈজ্ঞানিক খবরের গভীর বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটা সম্ভাব্য ছবি আঁকে। অনেকটা এমন! “যদি আজকের ট্রেন্ডগুলো চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ কি হতে পারে সেটাই তারা দেখায়।”

অন্যদিকে, কুরআন কখনো অনুমান করে না, কুরআন ঘোষণা করে, জানিয়ে দেয়। কারণ এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা জ্ঞান। “আকাশ ও পৃথিবীর গায়ব (অদৃশ্য জ্ঞান) একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে।” সূরা নাহল, আয়াত ৭৭।

The Simpsons আমাদের হাসায়, ভাবায়, কল্পনায় ভাসায়। কিন্তু ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহ তাআলার। মানবমস্তিষ্ক কেবল পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু অদৃশ্যের জ্ঞান তার সাধ্যের বাইরে।

শেষে আরেকটা তথ্য দিই, "The Simpsons"-এর ৩৬টি সিজনে মোট ৭৮৫টি পর্ব প্রচারিত হয়েছে। তবে হাতেগোনা কয়েকটাই বাস্তবের সাথে মিলে যায়।

Writer :
Jahid Hasan Scientist 👨‍🔬

#simpsons
#Predictions
#futuremedicseducation

6 months ago | [YT] | 2

Future Medics Education

Silent Treatment নিজে চুপ থেকে অন্যকে শাস্তি দেওয়া!

অনেক সময় কোনো সম্পর্কে সামান্য ঝগড়া হলে বা রাগ করলে সাময়িকভাবে কথা বলে না, এটা নরমাল ব্যাপার। কিন্তু সাইলেন্ট ট্রিটমেন্ট আলাদা জিনিস। এটা আসলে এক ধরনের emotional manipulation. যেখানে একজন মানুষ ইচ্ছে করে অপরজনকে উপেক্ষা করে, হুট করে কথা বলা অফ করে দেয়, এমনভাবে ব্যবহার করে যেন ওই মানুষটা তার কাছে ইম্পোর্টেন্ট কেউই না।

এটা কেন করে? কারণ এতে অপরজনের ভেতরে ভীষণ অস্বস্তি তৈরি হয়। যখন প্রিয় মানুষ হঠাৎ চুপ করে যায়, তখন অন্যজন ভাবে আমি কী ভুল করলাম? আমি কি খারাপ কিছু বলেছি? নাকি আমি ভালো না। এই অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়ার মাধ্যমে আসলে অপরজনের উপর কন্ট্রোল তৈরি করা হয়।

Silent Treatment-এ শিকার হওয়া মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ এটাতে সরাসরি কোনো ঝগড়া হয় না। শুধু চুপ করে থেকে guilt, ভয় আর একাকিত্বে ভুগতে বাধ্য করা হয়। একে সাইকোলজিতে বলা হয় passive-aggressive behavior, মানে সরাসরি আক্রমণ না করে, চুপ থেকে মানসিক আঘাত দেওয়া।

এর সবচেয়ে খারাপ দিক হলো, অনেক সময় ভিকটিম নিজেই দোষী মনে করে, বারবার ক্ষমা চায় ইভেন যদি তার দোষ নাও থাকে। এভাবেই Silent Treatment দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, ধীরে ধীরে তার আত্মবিশ্বাস নষ্ট করে ফেলা হয়।❤️‍🩹

10 months ago | [YT] | 4