This is the official YouTube channel of Bangladesh Islami Chhatrashibir.
Bangladesh Islami Chhatrashibir has been working since 6th February 1977. Since its establishment, Bangladesh Islami Chhatrashibir, an organization beloved by the talented youths, working on a mission to call the youth to the way of Allah and to nurture the next generation of citizens of the country as men of character and good conduct.
Aim and Objective:
The aim and objective of this organization is to seek the pleasure of Allah (SWT) by molding entire human life in accordance with the code prescribed by Allah (SWT) and exemplified by His Messenger (PBUH).
Content Royalty:
The content creation team produces content for this channel. All rights reserved to 'BANGLADESH ISLAMI CHHATRASHIBIR'. Third-party materials (e.g. music, video clips, photos, art, etc.) have been used with special authorization and permission.
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ ও গবেষক আল্লামা সাইয়েদ সালমান হুসাইনি নদভী-এর ইন্তেকালে শোক প্রকাশ
উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বহুগ্রন্থপ্রণেতা এবং ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা, লখনৌর দাওয়াহ অনুষদের সাবেক ডিন মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ, ২৯ জুন ২০২৬, এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। তিনি ছিলেন বিশ্বজুড়ে সমাদৃত এক অনন্য ইসলামী গবেষক ও জ্ঞানসাধক। হাদিস, ফিকহ ও দাওয়াহের ক্ষেত্রে তাঁর দীর্ঘ কর্মজীবন এবং তরুণ সমাজকে ইসলামী অনুশাসনে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। বিশ্ব ইসলামী আন্দোলন এবং দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর রেখে যাওয়া অবদান অপূরণীয়। তাঁর এই ইন্তেকাল জ্ঞানপিপাসু ছাত্রসমাজ ও বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “তাঁর রচিত অসংখ্য আরবি ও উর্দু ভাষার পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ মুসলিম উম্মাহকে দীর্ঘকাল সঠিক পথের দিশা দেখাবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁর দ্বীনি খিদমতসমূহ কবুল করুন, তাঁর ভুলত্রুটিসমূহ মার্জনা করে সেগুলোকে সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার, প্রিয় ছাত্র, সহকর্মী এবং বিশ্বজুড়ে থাকা অগণিত গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর কাছে তাঁদের জন্য সবরে জামিল প্রার্থনা করছি। আমিন।”
17 hours ago | [YT] | 2,192
View 42 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন।
তারিখ : ২৯ জুন ২০২৬, সোমবার
সময় : সকাল ১১.৩০ টা
স্থান : মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়
1 day ago | [YT] | 2,276
View 22 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
You are the hope of society; do not destroy it by using drugs.
#SayNotoDrug
#YouthAgainstDrugs
#Chhatrashibir #Bangladesh
1 day ago | [YT] | 731
View 2 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
Drugs are not your choice, a threat to life.
#SayNotoDrug
#YouthAgainstDrugs
#Chhatrashibir #Bangladesh
2 days ago | [YT] | 629
View 4 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
নেশা নয়, নেতৃত্ব চাই।
#SayNotoDrug
#YouthAgainstDrugs
#Chhatrashibir #Bangladesh
2 days ago | [YT] | 1,673
View 11 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
মাদক মানেই অন্ধকার।
#SayNotoDrug
#YouthAgainstDrugs
#Chhatrashibir #Bangladesh
2 days ago | [YT] | 1,500
View 15 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
Choose Life, Not Drugs.
#SayNotoDrug
#YouthAgainstDrugs
#Chhatrashibir #Bangladesh
2 days ago | [YT] | 691
View 7 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে নৃশংস হত্যা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা ও তাঁর তিন মেয়েকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার বর্বরোচিত ও লোমহর্ষক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২৫ জুন ২০২৬, এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “লক্ষ্মীপুরের রায়পুরে এক অসহায় বিধবা মা শাহিনুর বেগম এবং তাঁর বড় মেয়ে সায়মা আক্তার, মেজো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তার ও ছোট মেয়ে শিফা আক্তারকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার পৈশাচিক ঘটনা আমাদের গভীরভাবে স্তব্ধ ও মর্মাহত করেছে। এই নৃশংস হামলার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন ঘাতক অন্তর মজুমদারও নিহত হয়েছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জননিরাপত্তা রক্ষায় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে সারা দেশে খুন, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিগত মাত্র তিন মাসে সারা দেশে রেকর্ড ৯১৫টি খুনের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ব্যর্থতা, প্রশাসনের নির্লিপ্ততা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে অপরাধীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। লক্ষ্মীপুরের রায়পুরের এই মর্মান্তিক ঘটনাও দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি নির্মম প্রতিচ্ছবি, যা জনমনে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে।”
পরিশেষে নেতৃবৃন্দ বলেন, “একটি স্বাধীন দেশে নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব হলেও সরকার বারবার সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা লক্ষ্মীপুরের এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর প্রকৃত কারণ এবং নেপথ্যে কেউ জড়িত আছে কি না, তা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সারা দেশে চলমান খুন, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
4 days ago | [YT] | 1,899
View 24 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরের থানা সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহিরের ইন্তেকালে শোক প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার সদস্য ও নগরীর ২৬ নং ওয়ার্ড (সাংগঠনিক থানা) সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহির আজ সন্ধ্যা ৭:৫০ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ ২৪ জুন ২০২৬, এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, "আব্দুল্লাহ বিন জহির ছিলেন একজন সৎ, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের ময়দানে ছাত্রসমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে তার ত্যাগ ও অবদান সংগঠন চিরকাল স্মরণ রাখবে।
মহান আল্লাহ তা'য়ালা ইসলামের জন্য তার সকল খেদমত কবুল করুন এবং তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।"
5 days ago | [YT] | 5,782
View 161 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২৪ জুন (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর এ ধরনের সন্ত্রাসী কায়দায় হামলা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না। ছাত্রদলের কতিপয় উগ্র ও ক্ষমতার মোহে অন্ধ নেতাকর্মী দেশজুড়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে, মিটফোর্ড হাসপাতালের ঘটনাটি তারই একটি নিকৃষ্ট বহিঃপ্রকাশ। চিকিৎসকদের ওপর হামলা হিমেলের জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগেও গত বছরের ১৪ এপ্রিল রাজধানীর মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে এক চিকিৎসককে নির্মমভাবে মারধর করেছিল এই সন্ত্রাসী।
নেতৃবৃন্দ বলেন, “অভ্যুত্থান-পরবর্তী ছাত্ররাজনীতিতে যে ইতিবাচক ধারা সূচিত হয়েছিল এবং ছাত্ররাজনীতি নিয়ে দেশবাসীর মধ্যে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, ছাত্রদল বারবার সেই প্রত্যাশায় আঘাত হানছে। ৫ আগস্টের পর চট্টগ্রাম পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, কুয়েটসহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যাসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে ছাত্রদল ছাত্ররাজনীতিকে পুনরায় কলঙ্কিত করছে।
ইতিহাস সাক্ষী, অন্যায়ভাবে যারা নিরীহ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে এবং নিজেদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে, তাদের পতন হয়েছে অত্যন্ত নির্মমভাবে। ক্ষমতার দাপট দেখিয়ে ছাত্রদল দেশব্যাপী যে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, তা মূলত তাদের নিজেদের পতনের পথকেই আরও ত্বরান্বিত করবে। দেশের সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ রাজনৈতিক ছত্রছায়ায় এ ধরনের উশৃঙ্খল ও সন্ত্রাসী আচরণ আর বেশিদিন বরদাশত করবে না।”
বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ অবিলম্বে এই বর্বরোচিত হামলার মূল হোতা জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ তার সকল সহযোগীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে, দেশের সকল হাসপাতালে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
5 days ago | [YT] | 1,158
View 8 replies
Load more