◥◣🔻◥◣বিডি টু গ্লোবাল"-এ আপনাকে স্বাগতম। বৈদেশিক কর্মসংস্থান ও ভ্রমণ ভিসার তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। নতুন প্রবাসগামী ও প্রবাসী ভাইদেরকে সত্য ও সঠিক তথ্য দিয়ে তাদের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। দেশ-বিদেশের ভিসা ও অন্যান্য সঠিক তথ্য পেতে,এবং নিরাপদ অভিবাসনের জন্য (BD TO GLOBAL) এর সাথেই থাকুন ◥◣🔻◥◣
সেইসব প্রবাসী যাদের অবিশ্বাস্য কাজ, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে? তারা কেমন আছেন, তারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন? অথবা যারা বিদেশ যেতে চান, তাদের বৈদেশিক কর্মসংস্থান, ভিসা, ভ্রমণ তথ্য এবং কীভাবে তারা নিজেদের প্রস্তুত করবেন ? এই সমস্ত বিষয়ে প্রবাসগামী ভাইদের কে সত্য ও সঠিক তথ্য দিয়ে সহায়তার উদ্দেশ্য থেকেই ‘বিডি টু গ্লোবাল’ প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে।
বিদেশ যাওয়ার আগে প্রস্তুতি, পাসপোর্ট তৈরি থেকে শুরু করে, বিমানবন্দরে কী কী সমস্যার মুখোমুখি হতে হবে, প্রথমবার বিমানে ওঠার সময় যা যা জানা উচিত, কোন দেশে যাবেন, কোন দেশ আপনার জন্য ভালো হবে, শ্রম আইন, আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের সংস্কৃতি। BD TO GLOBAL CHANNEL -এই সমস্ত বিষয়ে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকে। 🔻THANKS 🔻
BD To Global
3 days ago | [YT] | 95
View 7 replies
BD To Global
ঘুরেফিরে সেই FWCMS! 😎
মালয়েশিয়াও নাটক কম জানে না, তবে এবার মনে হয় সত্যি সত্যি কাজ হতে যাচ্ছে। মালয়েশিয়া শ্রমবাজার চালু করার লক্ষ্যে মালয়েশিয়ার মেডিক্যাল টেকনিক্যাল টিম বাংলাদেশে পৌঁছেছে।
আশাবাদী, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
"আলহামদুলিল্লাহ,মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে FWCMS-এর মাধ্যমে হবে কোটা আবেদন।মালেয়শিয়া মানব-সম্পদমন্ত্রী আর.রামানান।FWCMS পরিচালিত হবে মালেয়শিয়া সরকারে মাধ্যমে One Stop Center এর মাধ্যমে।আজ থেকেই কার্যকর নতুন সরকারি সিদ্ধান্ত..!
🔷মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার।দেশটির মানব-
সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একক সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে বিদেশি কর্মী নিয়োগ ও সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
🔷মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি আর. রামানান জানিয়েছেন,গত ১ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।মন্ত্রিসভার সম্মতি পাওয়ার পর থেকেই নতুন এই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
🔷সরকারের এই সিদ্ধান্তের ফলে বিদেশি কর্মী নিয়োগ
সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম একটি কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো,জটিলতা কমানো এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে মালয়েশিয়া সরকার।
🔷মালয়েশিয়ায় কর্মরত এবং নতুন করে আসতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীদের জন্য এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ,ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনার অধিকাংশ সরকারি কার্যক্রম মানবসম্পদ মন্ত্রণালয়ের এই একক সেবা কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।
এখনও নতুন ব্যবস্থার বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়নি।তাই বাংলাদেশিসহ সব বিদেশি কর্মী,নিয়োগ
কর্তা ও সংশ্লিষ্টদের সরকারি ঘোষণার পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানাতে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন,যাতে কেউ গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের খবর থেকে বঞ্চিত না হন।
#মালয়েশিয়া #বাংলাদেশি_প্রবাসী #বিদেশি_কর্মী #মানবসম্পদ_মন্ত্রণালয় #কর্মী_নিয়োগ #bdtoglobal
1 week ago | [YT] | 118
View 15 replies
BD To Global
🚨 মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা 🇲🇾🇧🇩
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মালয়েশিয়াজুড়ে একটি বিশেষ অপারেশন পরিচালিত হতে পারে বলে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা নিশ্চিতভাবে পাওয়া যায়নি।
সম্ভাব্যভাবে যেসব সংস্থা একসঙ্গে অভিযান পরিচালনা করতে পারে:
✅ ইমিগ্রেশন বিভাগ
✅ পুলিশ (রোডব্লক)
✅ JPJ (সড়ক পরিবহন বিভাগ)
✅ KPDN (ব্যবসা প্রতিষ্ঠান তদারকি)
✅ DBKL ও স্থানীয় কর্তৃপক্ষ
বিশেষ করে কুয়ালালামপুর, সেলানগর, জোহর বাহরু, মালাক্কা, পেরাক (ইপোহ) এবং পাহাংসহ বিভিন্ন এলাকায় অভিযান জোরদার হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
⚠️ তাই সবার প্রতি অনুরোধ:
• অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা কম করুন।
• সব সময় পাসপোর্ট, বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।
• স্থানীয় আইন-কানুন মেনে চলুন এবং কোনো অভিযোগের সুযোগ দেবেন না।
• মালয়েশিয়ায় অবস্থানরত কোনো আত্মীয় বা বিশ্বস্ত বন্ধুর ফোন নম্বর মুখস্থ বা সংরক্ষণ করে রাখুন, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায়।
👉 মনে রাখবেন, এটি সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে দেওয়া একটি সতর্কতামূলক পোস্ট। কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হলে সেটিই সর্বোচ্চ গুরুত্ব পাবে।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং অন্য প্রবাসী ভাইদের জানাতে পোস্টটি শেয়ার করুন। 🇧🇩❤️🇲🇾
#bdtoglobal #followerseveryone #hilights #BD
1 week ago | [YT] | 20
View 1 reply
BD To Global
ইতিহাস গড়লেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। Bd To Global এর পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের জানাই সালাম,আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
1 week ago | [YT] | 22
View 0 replies
BD To Global
2 weeks ago | [YT] | 35
View 4 replies
BD To Global
🇧🇩🇲🇾 মালয়েশিয়া শ্রমবাজার ও কলিং ভিসা বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট
মালয়েশিয়া নীতিগতভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সম্মতি দিলেও, এর অর্থ এই নয় যে আগামীকাল থেকেই ভিসা বা নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যাবে। শ্রমবাজার বাস্তবায়নে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হওয়া বাকি রয়েছে।
📌 এখনো যেসব বিষয় চূড়ান্ত হয়নি:
✅ নিয়োগ প্রক্রিয়ায় সিন্ডিকেট থাকবে কি না এবং কতটি এজেন্সি কাজ করবে—তা দুই দেশের আলোচনায় নির্ধারিত হবে
✅ কোন কোন মেডিক্যাল সেন্টার বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করবে—তার অনুমোদন প্রক্রিয়া বাকি
✅ নিয়োগ পদ্ধতি, শর্ত, কারিগরি দিক ও সমন্বয় নিয়ে আরও বৈঠক প্রয়োজন
⏳ তাই শ্রমবাজার পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগা স্বাভাবিক।
⚠️ সবাইকে অনুরোধ:অযথা গুজব, দালালের প্রলোভন বা অসমর্থিত তথ্য থেকে দূরে থাকুন। ধৈর্য ধরুন এবং শুধু সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্যের উপর বিশ্বাস রাখুন।
3 weeks ago | [YT] | 72
View 6 replies
BD To Global
মালয়েশিয়া সফরে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী
#pm
3 weeks ago | [YT] | 92
View 4 replies
BD To Global
3 weeks ago | [YT] | 105
View 12 replies
BD To Global
ইমিগ্রেশন অভিযান: আতঙ্ক নয়, সচেতনতা জরুরি
মালয়েশিয়াজুড়ে চলমান ইমিগ্রেশন অভিযানে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে। সেলাঙ্গরের সাবাক বার্নামের বাগান নাখোদা ওমর এলাকায় পরিচালিত এক অভিযানে গ্রেপ্তার এড়াতে কয়েকজন বিদেশি নাগরিক নদীতে ঝাঁপ দেন। কেউ কেউ দীর্ঘ সময় পানিতে লুকিয়ে থাকারও চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা আটক হন।
এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে, অভিযানের সময় আতঙ্কিত হয়ে দৌড়ানো, নদী বা পুকুরে ঝাঁপ দেওয়া, ভবনের ছাদে ওঠা, জানালা দিয়ে পালানোর চেষ্টা করা কিংবা উঁচু স্থান থেকে লাফ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব ঘটনায় অনেক সময় প্রাণহানি, গুরুতর আঘাত বা স্থায়ী পঙ্গুত্বের মতো মর্মান্তিক পরিণতি ঘটতে পারে।
বিশেষ করে চলতি মাসে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে অবস্থানকারী কিংবা কাগজপত্রের সমস্যায় থাকা প্রবাসীদের মধ্যে উদ্বেগ থাকলেও জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা কোনো সমাধান নয়।
প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
ইমিগ্রেশন অভিযান দেখলে আতঙ্কিত হয়ে এমন কোনো কাজ করবেন না, যা আপনার জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়। দৌড় দেওয়া, পানিতে ঝাঁপ দেওয়া, রুম বা ভবনের ছাদ থেকে লাফ দেওয়া কিংবা বিপজ্জনক স্থানে লুকানোর চেষ্টা থেকে বিরত থাকুন। একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই আপনার এবং আপনার পরিবারের জীবনে বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে।
আসুন, আমরা সবাই সচেতন হই, আইন মেনে চলি এবং নিজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই।
সতর্ক বার্তা:
“গ্রেপ্তার এড়াতে গিয়ে জীবন হারানোর চেয়ে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। আতঙ্ক নয়, সচেতনতাই হোক আমাদের সুরক্ষা।”
🤲 আল্লাহ তাআলা সকল প্রবাসী ভাই-বোনকে হেফাজত করুন এবং নিরাপদ রাখুন। #bdtoglobal #followers #malaysia
1 month ago | [YT] | 10
View 0 replies
BD To Global
মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের বৈঠক, দ্রুত MoU স্বাক্ষরের সম্মতি
ঢাকা, ০৮ জুন ২০২৬:
মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর সাইডলাইনে আজ ৮ জুন সকাল ৯:৩০ টায় জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মরিশাসে জনবল রপ্তানির বিষয়ে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছে।
বৈঠকের শুরুতে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণের লক্ষ্যে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে মরিশাস সরকারকে অনুরোধ করেন। বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা তুলে ধরে মন্ত্রী জানান, টেক্সটাইল শিল্প ছাড়াও বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি মরিশাসে পাঠাতে বাংলাদেশ সরকার প্রস্তুত। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বাংলাদেশের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে মরিশাস সরকার অত্যন্ত আগ্রহী, বিশেষ করে দেশটির ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে তিনি আশ্বস্ত করেন। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের গভীর আগ্রহের কথাও তিনি বৈঠকে প্রকাশ করেন।
1 month ago | [YT] | 58
View 3 replies
Load more