"INSOLITO" is an Italian word which means Unusual , or extraordinary.
This channel shares my personal experience about bike riding , bike trips , trekking in the Himalayas, exploring new offbeat places , specially offbeat north bengal and Sikkim and provides all required information about those trips and information about those offbeat tourist places including how to reach, road condition, stay options, food, shopping , cost of travel etc.
A bengali travel vogger sharing information in Bengali.
Life is basically a pressure cooker. Those who spend some time for passions like bike riding, hiking, trekking , travelling to a less crowded offbeat place can enjoy a life which is not just "ordinary life" , they live an " Insolito" life.
So stay tuned to get such travelling experince with me.




Living insolito

গত কয়েকদিন ধরে পরিবারের প্রায় সকল সদস্যের ক্রমাগত কঠিন শারীরিক সমস্যা ও অসুস্থতার কারণে নিজেও শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। তাই এই সোমবার ( গতকাল) কোস্টাল রাইডের নতুন এপিসোড এর ভিডিও আপলোড করতে পারলাম না। চেষ্টা করছি কাল বা পরশুর মধ্যে আপলোড করতে। সঙ্গে থাকুন 🙏

1 month ago | [YT] | 1

Living insolito

ভারতের এই লম্বা উপকূল অঞ্চল রাইড করে বাড়ি ফিরেছি সেই নভেম্বর মাসে। তারপর আরো তিনটে ট্রিপ হয়ে গেছে কিন্তু তবু এখনও কোস্টাল রাইডের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ হয়নি। পেশাগত এবং পারিবারিক নানা সমস্যার কারণে ভিডিও এডিট করে আপলোড করার সময় সেভাবে পাইনি। তবে অনেকটা সামলে নিয়েছি। আগামী সোমবার 9ই মার্চ সন্ধ্যা সাতটার সময় এই সিরিজের প্রথম ভিডিও আসছে এই চ্যানেলে। আর তারপর নিয়মিতভাবেই পরবর্তী এপিসোড গুলিও আসতে থাকবে।
So stay tuned to Living insolito youtube chanel , বন্ধু ও পরিচিতদের সাথে ভিডিও গুলো শেয়ার করার অনুরোধ রইলো 🙏

3 months ago | [YT] | 10

Living insolito

প্রায় পাঁচ বছর ধরে পড়াশোনা, তথ্য সংগ্রহ আর পরিকল্পনা চলছিল। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে রাইড টা আর হয়ে ওঠে নি।
অবশেষে গত 10ই অক্টোবর মুম্বাই থেকে আমাদের রাইড শুরু হয়।
পশ্চিম উপকূল ঠিকমত রাইড হয়ে গেলেও মন্থার ঝাঁকুনিতে পূর্ব উপকূল রাইডের সূচী নতুন করে সাজাতে হয়েছিল। কোথাও কোথাও গৃহবন্দীও থাকতে হয়েছে। অবশেষে মন্থারই ল্যাজ ধরে ধরে রাইড করে সুস্থ শরীরে বাড়ি ফিরেছি। ম্যাপ এ চিহ্নিত পথের পুরোটাই করে এক যাত্রায় ভারতের পশ্চিম ও পূর্ব উপকূল রাইড সম্পন্ন করার বহুদিনের স্বপ্ন পূরণ করা সম্ভব হয়েছে। যাত্রাপথে মহারাষ্ট্র , গোয়া , কর্ণাটক , কেরালা , মাহে ( পন্ডিচেরীর পশ্চিম উপকূলীয় অংশ) , তামিলনাড়ু , পন্ডিচেরী, অন্ধ্রপ্রদেশ , উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এই আটটি রাজ্য ও একটি কেন্দ্রাশাষিত অঞ্চলের মধ্যে দিয়ে রাইড করেছি আমরা।
সকলের শুভেচ্ছা ভীষণভাবে কাজে লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ 🙏 ভিডিও আসতে কিছুটা দেরী হবে ( এখনও সর্বাঙ্গে ব্যাথা 😂) , আপাততঃ কয়েকটি ছবি দিলাম।

7 months ago | [YT] | 7

Living insolito

দীঘাতে ভীষণ ভীড় , পুরীতে ঘরে বসে সমুদ্র দেখার হোটেল এর ভাড়া নাগালের বাইরে । মধ্যবিত্ত বাঙালী কি তাহলে কম খরচে , গিজগিজে ভীড় বিহীন কোনো সৈকতে বেড়াতে যেতে পারবে না ?
নিশ্চয়ই পারবে। তেমন ই এক সৈকত ভ্রমণের A to Z তথ্য নিয়ে হাজির হচ্ছি আগামীকাল সন্ধ্যা সাতটায়। কলকাতা থেকে সপ্তাহশেষের ছুটিতেই চাইলে সড়ক বা রেল দুপথেই এই গরীবের গোয়া থেকে ঘুরে আসতে । চোখ রাখুন কাল সন্ধ্যা সাতটায়

11 months ago | [YT] | 7

Living insolito

ll "ভূত বাংলো" তে সপরিবারে নিশিযাপন ll

ডাওহিল ফরেস্ট বাংলোতে কর্মসূত্রে বা নিছক অবসর
কাটাতে একা বা দুয়েকজন বা বন্ধুবান্ধবসহ থাকার সুযোগ হয়েছে বেশ কয়েকবার। তবে ছানাপোনা নিয়ে রাত্রিবাসের সুযোগ ইচ্ছা থাকলেও গত কয়েকবছরে হয়ে ওঠেনি। অবশেষে গতবছরের শেষদিকে সেই সুযোগ আসে, দুদিন - দুরাত সপরিবারে কাটিয়ে আসি এই তথাকথিত " হন্টেড হাউস" এ। আজ সন্ধ্যা সাতটার সময় সেই অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেব। সঙ্গে থাকুন 🙏

1 year ago | [YT] | 5

Living insolito

Youtube's "Auto Dubbing " feature is now enabled on my channel . So , my non bengali friends can now easily understand the contents . 😀

1 year ago (edited) | [YT] | 2

Living insolito

কিছু পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়ায় অনিবার্য্য কারন বশত: আজকের সন্ধ্যা সাত টার ভিডিওটি দিতে পারলাম না। আন্তরিক ভাবে সবার কাছে দুঃক্ষিত। চেষ্টা করছি আগামী কাল এই ভিডিওটি দেওয়ার।

1 year ago | [YT] | 3

Living insolito

জানস্কার রাইড এ বেশীরভাগ রাইডার সাধারণত : দারচা থেকে শিনকুলা পেরিয়ে গোনবোরঞ্জন হয়ে পাদুম যান। উল্টোটা অর্থাৎ পাদুম থেকে গোনবোরঞ্জন হয়ে শিনকুলা খুব কম মানুষই আসেন। আর একই রাইডে উভয়দিক থেকেই শিনকুলা ক্রস কেউ করেছেন বলে আমি অন্ততঃ শুনিনি। কিন্তু ঘটনার দুর্বিপাকে আমাকে এবারের লাদাখ যাত্রায় মাত্র একদিনের বিরতিতে সেটাই করতে হয়েছে, তাও আবার প্রবল বৃষ্টি আর তুষারপাতের মধ্যে পিচ্ছিল কাদা আর ভয়ানক ওয়াটার ক্রসিং এর মোকাবিলা করে।
পাদুম থেকে আমাদের টিম ভেঙে যায় , ভাঙা দলের এক অংশ কিভাবে উল্টোদিক থেকে শিনকুলা পর হয়েছিল সেই গল্প আজ আসছে ঠিক সন্ধ্যা সাতটার সময়

1 year ago | [YT] | 4

Living insolito

কোন লেকটি হিমাচল প্রদেশ এ অবস্থিত ?

1 year ago | [YT] | 2

Living insolito

নীচের কোনটি উত্তরাখন্ড এর পাহাড় ?

1 year ago | [YT] | 2