Rifah Tabassum Prima

If you are a pet or animal lover, your description would likely reflect a deep compassion for animals and a strong bond with them. You may enjoy spending time with your pets, whether it’s playing, training, or simply relaxing together. You likely have a nurturing and patient nature, often taking time to understand animals' needs and preferences. Your home might be filled with pet-friendly spaces and accessories, from cozy beds to toys, and you likely prioritize their well-being and comfort.
You probably feel a sense of joy from the companionship animals bring into your life, and your love for animals extends beyond just your own pets, perhaps through volunteering at shelters, supporting animal welfare causes, or spending time with wildlife. Whether you have cats, dogs, birds, or even exotic pets, your love for animals shines through in your actions, always making sure they are safe, happy, and healthy.
#catlover #petlover #animallover #crafter


Rifah Tabassum Prima

Happy father's day আব্বু❤️

11 months ago | [YT] | 2

Rifah Tabassum Prima

I feel very happy and also behave like a child when I spent my time with my second home my University.....
I love my second home so much and also there people... Who are always close to my heart ❤️
My respected teachers, senior,juniors, friends,class mates and also others people are always very spacial for me....
Love you all ❤️
The pain reduce when I spent time in my second home ❤️

11 months ago | [YT] | 2

Rifah Tabassum Prima

একটা জিনিষ কি জানো? তুমি যখন লাইফে ঠেকবা বড় ধরনের হোঁচট খাবা এর পর যখন দেখবা কেও তোমাকে তোলার জন্যে এগিয়ে আসছেনা কিন্তু তুমি যে পরেগেছো সেটা দেখে আরো হাসি ঠাট্টা করছে আর তোমার ব্যথার জায়গায় মলম তো দূরের কথা বরং লবণ মরিচ ছিটাই দিচ্ছে তখন তুমি উঠে দাঁড়াতে গিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের এক একটা রূপ দেখতে পাবা।মানুষ যে কতো রকম হতে পারে বা কতো জ*ঘ*ন্য হতে পারে সেটা তুমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বুঝতে পারবা।আর যখন দেখবা যে তুমি যখন হোঁচট খেয়ে পরে গেছো তখন তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না।আর না কখনো একবারো খোঁজ নিবে যে তুমি যে পরে গেছিলা তাতে তোমার খুব বেশি লাগেনিতো বা কোনো বড় ক্ষতি হয়নি তো বা তুমি ঠিক ঠাক ভাবে চলতে পারছো কিনা বা চলতে গিয়ে তোমার কোনো হেল্প লাগবে কিনা।
কেনো নিবেনা জানো???কারণ এই খোঁজ নিয়ে তাদের কোনো লাভ নাই।কিন্তু কখনো স্বার্থে আঘাত লাগুক দেখবা সেই মানুষ গুলা তোমার কাছে এসে তোমার খোঁজ নিচ্ছে যেটাকে আমরা শুদ্ধ বাংলা ভাষায় "আলগা পিরিত" বলে থাকি সেটা দেখাতে ঠিকি আসবে।
তো তুমি যখন তোমার জীবনের সব চাইতে বড় হো*চ*ট খেয়ে বাঁ*চা ম*রা নিয়ে যুদ্ধ করছো ঠিক সে সময় খুব কম সংখ্যক মানুষকে দেখবা তোমার খোজ নিতে,তোমাকে মোটিভেট করতে আর বাকি মানুষের কোনো নাম নি*শা*না ও খুঁজে পাবা না।কিন্তু এমন বহু লোক পাবা যখন তোমার বড় হো*চ*ট এর ফলে বাঁ*চা ম*রা নিয়ে যুদ্ধ করছো ঠিক তখন অধিক সংখ্যক মানুষ এসে তোমাকে এমন ভাবে ডিমোটিভেট করবে যে তোমাকে একদম মৃ*ত্যু পর্যন্ত ঠেলে দিবে।

তারপর যখন তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা করবা না তখন তোমার আর মানুষের কোনো কথায় আর গায়ে লাগবেনা।কেনো লাগবেনা জানো???কারণ তুমি মানুষের জাতকে চিনতে শিখে গেছো।এইটা জেনে গেছো যে কেও তোমাকে পিছন থেকে ঠেলে উপরে তুলতে সাহায্য না করলেও পিছন থেকে টেনে ধরে তোমাকে নামানোর জন্যে আপ্রাণ চেষ্টা করবে।
আর কথায় বলেনা মানুষের কাছে মানুষের আসল রূপ প্রকাশ পায় ঠিক তখনই যখন তুমি খুব খারাপ সময় পার করবা।
তো এখন বলো যেসব মানুষকে তুমি কখনো তোমার খারাপ সময় পাওনি যেসব মানুষের টিক্কি পর্যন্ত দেখা যায়নি কখনো তোমার খারাপ সময়ে তো এসব মানুষ তোমাকে দিন শেষে ভালো বললো না খারাপ বললো এসব কেনোই বা গায়ে লাগবে ভাই????তারা কি আমার সাথে আমার খারাপ সময়ে ১ সেকেন্ডের জন্যেও কি কখনো পাশে ছিলো যে তাদের কথা গায়ে লাগবে!!!
যখন তুমি মানুষ চিনতে শিখে যাবা তখন চলার পথে তোমাকে কে কি বললো না বললো এসবে তোমার কিচ্ছু যায় আসবেনা।বিশ্বাস করো ১% ও যায় আসবেনা।তোমার দো*ম বন্ধ হওয়া রাত জাগা তুমি একাই পার করেছো,তোমার নিঃশব্দে কান্নার শব্দ শুধু তুমি শুনেছো,তোমার হাসির পিছে লুকিয়ে থাকা কতো শত ক*ষ্টে*র গল্পঃ শুধু তুমি জানো আর এসব কিছুর সঙ্গী শুধু তুমি নিজে ছিলে আর কেও ছিলো না। তো কেনো তুমি ভাবতে যাবা মানুষের কথা যে "মানুষ কি বলবে?"
তুমি কি অবস্থা পার করেছো বা করছো সেটা শুধু মাত্র তুমি জানো।যে যতোই এসে বলুক "তোমার ক*ষ্ট*টা আমি বুঝতে পারছি/তোমার অবস্থা আমি বুঝতে পারছি ।" Believe me no one can understand your feelings,your situation,your emotion.
এইগুলা শুধু কথার কথা ভাই।বলতে হয় তাই বলেছে।
সে তোমার জায়গায় এসে দেখুক,কয়েকটা দিন,কয়েকটা মাস,কয়েকটা বছর কাটিয়ে দেখুক কেমন লাগে!!!ভাই তুমি তোমার নিজেকে সেখান থেকে তুলে এনেছো যেখানে মানুষ ফে*নে*র সাথে ঝুলে যায়।তো তুমি বেঁ*চে আছো তোমার জন্যে নাকি অন্যের দয়ায় বা করুণায় তো কে কি বললো তাতে কেনো কান দিতে যাবা তুমি!!!
তুমি আজ ম*রো দেখবা সেই সমালোচনাকারী গুলা এসে বলছে "এই খাবার দিলো!!এইটুকুন মাংস দিলো!!!এই সিন্নি দিলো!!!"
কিন্তু কেও তোমার কমতি ফিল করবেনা শুধু মাত্র তোমার বাবা মা ছাড়া।তুমি যে সময় পার করছো জাস্ট কিছুটা সময় সেই সমালোচনাকারীদের সেই অবস্থায় এসে দাড় করাও দেখবা কেও কেও কিছুদিনের মধ্যেই ফে*নে*র সাথে ঝুলে যাচ্ছে। নাতো একদম বি*ছা*না হয়ে যাচ্ছে!!!
So never waste your time for thinking about people that what will they say!! But focus on yourself. Because you and one an only one who have the ability to cheer up yourself. None can come for cheering up you. You are very important for your own kingdom and that's the main theme in your life. Do what you want, do what make you happy, do what make you comfortable, do what you wish,do what you think right, don't what you think wrong. And never thought about others that what they thinking about you. They have no right to say you anything or judge you. Cause when you spend your very harsh time they weren't there. So just think for yourself nothing else.
©️ Rifah

1 year ago | [YT] | 0

Rifah Tabassum Prima

অনেক সময় আমাদের পরিস্থিতি এমন হয় যে দেওয়ালে পিঠ ঠেকে যায় একদম।না পারি সামনে এগোতে আর না পারি পিছে যেতে আর না সম্ভব হয় নিজেকে শে*ষ করার।
বিশ্বাস করুন এই ফিলিংস এই অবস্থাটা হলো সবচাইতে জ*ঘ*ন্য অবস্থা।জ*ঘ*ন্য অনুভূতি।এই সময়টা এতোটা খারাপ হয় যে এই সময় নিঃশ্বাস নেওয়াটাও অনেক ক*ষ্ট*সা*ধ্য হয়ে যায়।
একটা মানুষ মানুষ থেকে হয়ে উঠে জী*ব*ন্ত লা*শ এই সময়ে।প্রতিটা মুহূর্ত সে তার মৃ*ত্যু*কে ডাকতে থাকে কিন্তু সেইটাই তাকে ধরা দেয় না।
তোমার পিছে পরে থাকার জন্যে অনেক মানুষ পাবা কিন্তু এই যে বাজে সময় গুলা আছে এই সময়টায় তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহস দাওয়ার মতো একজনকেও খুঁজে পাবেনা কিন্তু হ্যাঁ এই সময়টায় তোমার প্রতিটা কাজে ভুল ধরার মানুষ অহরহ পাবা।তোমাকে ব্লেম করার মানুষ অহরহ পাবা।তোমাকে ভুল প্রমাণিত করার মানুষের অভাব হবেনা।হবেনা অভাব তোমাকে নি*চা দেখানোর মানুষের।
তোমার মনোবল বাড়ানোর মানুষ তুমি এই সময়টায় একটাও পাবেনা।কিন্তু যে মুহূর্তে তুমি তোমায় নিজের সাথে যু*দ্ধ করছো যে মুহূর্তে তুমি বার বার চেষ্টা করে যাচ্ছো তোমার মনোবল বাড়াতে ঠিক সেই সময় তোমার মনোবল কে ভা*ঙ*তে,তোমাকে আবার মা*টি*র সাথে ঠেকিয়ে দাওয়ার মানুষের কিন্তু অভাব হবেনা!!!কিন্তু সেই মানুষ গুলা কিন্তু ঠিকই জানে যে এই সময় কোনো সামান্য নে*গে*টি*ভ কথাবার্তাও তোমার জী*ব*ন না*শ*কে*র কারণ হয়ে দাঁড়াতে পারে!!!
দুনিয়াতে অনেক যু*দ্ধ আছে।কিন্তু সবচাইতে বাজে আর কঠিন যু*দ্ধ হলো নিজের সাথে নিজের যু*দ্ধ করা!!!এর মতো কঠিন যু*দ্ধ আর একটাও নাই।বাইরের সাথে যু*দ্ধ করা অনেক সহজ কারণ এতে শুধু মাত্র শরীর ক্ষ*তি*গ্র*স্ত হয় কিন্তু নিজের সাথে যখন নিজের যু*দ্ধ করা হয় তখন শুধু শরীর না,শরীর,মন,আত্মা সব ক্ষ*তি*গ্র*স্ত হবে যা তোমাকে তিলে তিলে একদম ভিতর থেকে শে*ষ করে দিবে।না দিবে তোমাকে বাঁ*চ*তে না দিবে তোমাকে ম*র*তে।
নিজের সাথে নিজের যু*দ্ধ অনেক সময় কেনো হয় জানো?যখন তুমি বুঝতে পারো অন্যকারো ক্ষ*তি*র কারণ তুমি।তোমার জন্যে ক্ষ*তি হয়েছে কারো আর তখন তুমি নিজের কাছে নিজে দো*ষী হয়ে যাও আর নিজেকে কোনো ভাবেই মাফ করতে পারোনা তখন নিজের সাথেই নিজের একটা বাজে রকমের যু*দ্ধ চলে তোমার!!! জানোতো অন্যের কাছে দোষী হলে তেমন কিছু তোমার ভিতরে হবেনা কিন্তু কখনো যদি নিজের কাছেই নিজে দো*ষী হয়ে যাও তখন তোমার কাছে জী*ব*ন*টা খুব বি*ষা*ক্ত হয়ে উঠবে।যাতে তুমি না পারবে ভালো ভাবে বাঁ*চ*তে আর না ম*র*তে। এ এক কঠিন এবং খুব ভ*য়া*ন*ক যু*দ্ধ। এ যু*দ্ধে জয়ী হতে পারলে তুমি বেঁচে যাবে আর হারলে তোমার স্থান হবে ক*ব*রে।
আর এই সময়টায় পাশে থেকে মনোবল বাড়াতে না পারলে অন্তত সে যেটুকু মনোবল রাখতে পারছে সেটাকে অন্তত ভা*ঙ্গা*নো*র চেষ্টা করেন না।এই সময় আপনার সামান্য নে*গে*টি*ভ কথাবার্তা তার জী*ব*ন টাকে কে*ড়ে নিতে পারে!!!অন্তত কারো ভালো করতে না পারলে খারাপ ও করেন না।সবসময় সব উপদেশ দাওয়া ঠিক না হোক সেটা সঠিক বা বেঠিক!!!অনেক সময় অনেক সঠিক উপদেশ ও প*রি*স্থি*তি*র জন্যে মানুষের গ*লা*র কাঁ*টা হয়ে দাঁড়ায়।
তাই কখনো কেও এতোটা পরিমাণ বা*জে কাজ করেন না যে আপনার কাজের জন্যে অন্য একটা মানুষ নিজেকে প্রতি নিয়ত মানুষ দো*ষী ভেবে নিজের মৃ*ত্যু কামনা করতে থাকে।
©️Rifah

1 year ago | [YT] | 0

Rifah Tabassum Prima

যে মানুষটার খারাপ লাগার সময় এমন একজন মানুষ নাই যাকে ফোন দিয়ে একটু কথা বলা যায় তার চাইতে একা কে???!!
যে মানুষটার অতি খারাপ লাগার সময়ে এমন একজন মানুষ নাই যাকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে নিজেকে হালকা করা যায় তার চাইতে একা কে!!!
যার খারাপ লাগার সময় একমাত্র সঙ্গী সে নিজেই তার থেকে আর একা কে!!!
©️Rifah

1 year ago | [YT] | 0

Rifah Tabassum Prima

জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি,অনেক মানুষ দেখেছি,অনেক কিছু শিখেছি,অনেক কে চিনেছি,অনেক পরিস্থিতি দেখেছি তার মধ্যে কিছু ভালো কিছু অত্যন্ত জঘন্য,অনেক রকম অবস্থা দেখেছি,অনেক কিছু বুঝেছি,চিনতে শিখেছি।
এর মধ্যে লাইফে অনেকে এসেছে অনেকেই।হোক সেটা ফ্রেন্ড,কলিগ বা ফ্যামিলির কেও।
অনেকেই বলেছে মুখে "আমি আছি তোমার পাশে,সবসময় থাকবো।"
কিন্তু যখন সময় এসেছে সেই সময় কাওকে পাশে পাইনি!!!
কম ব্লেম শুনিনি!!!অথচ যেখানে আমার বিন্দু মাত্র দোষ ছিলো না!!! নানান রকম মন্তব্য শুনেছি যেটা মুখে উচ্চারণ করাও সম্ভব না।মানুষকে বদলাতে দেখেছি।নিজের স্বার্থ শেষ তাই ভালো ফ্রেন্ড হয়েও খারাপ সময়ে পাশে থাকেনি!!!কারণ সে নিজের কথা ভেবেছে!!!
মূলত মানুষের এতো এতো রং দেখেই মানুষের প্রতি আমার একটা খুব খারাপ রকমের বিতৃষ্ণা চলে আসছে যার জন্যে বলা যায় আমি এখন মানুষ থেকে শত হাত দূরে থাকি।
না কারো সাথে তেমন মিশি,না কথা বলি,আর না তেমন কারো মেসেজের রিপ্লাই করি!! হ্যাঁ এর জন্যে অনেকেই আমাকে অহংকারী বা দেমাগী ভাবতে পারেন।কিন্তু বিশ্বাস করেন কে কি ভাবলেন বা কি বললেন তাতে আমার এখন আর বিন্দু মাত্র কিছুই যায় আসে না।আর হয়তো কখনও আসবেও না। এখন কেও আমাকে ভুল ভাবলে বা খারাপ ভাবলে না তার ভুল ভাঙ্গাতে বিন্দু মাত্র ইচ্ছা হয়না।ইচ্ছা হয়না কোনো কৈফিয়ত দিতে।আর দেই ও না।যে যা ইচ্ছা ভাবার আমাকে নিয়ে ভাবতে পারে।এতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না।
আমার সময় যখন খারাপ ছিলো বা আছে তখন কেও আমার পাশে দাঁড়াতেও আসেনি,কেও সাহস যোগাতেও আসেনি।
সেই সময় মানুষের পিঞ্চ মারা কথা আর কাটা ঘায়ে নুনের ছিটা ছাড়া কোনো কিছুই পাইনি।তাই এখন সেই মানুষ গুলা আমাকে নিয়ে কি ভাবলো না কি বললো I totally don't care.
শুধু খারাপ সময় না,আমার জীবনের একদম শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার লাইফে কেও থেকে থাকে সেটা হলো আমার বাবা,মা আর বোন।এই ৩ জন মানুষ প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিলো ঢাল হয়ে।হোক সেটা যতোই খারাপ সময় বা ভালো সময়।যে সময় অন্য কেও সাথে বা পাশে ছিলনা তখন এই ৩ জন মানুষই বিনা স্বার্থে সবসময় আমার পাশে ছিলো আছে ইনশাআল্লাহ থাকবে।
কখনো তারা এই থাকার পিছনে লাভ লস,ভালো খারাপ কোনো কিছুই দেখেনি।
যেই সময় মানুষ ১ আনা পরিমাণ কারো জন্যে কিছু করতে গেলে আগেই স্বার্থ দেখে যে এতে তাদের কি লাভ!!!সেখানে এই ৩ জন মানুষ এতো কিছু করেও কখনো এক ফোঁটা স্বার্থ দেখেনি!!!
সবসময় আমাকে সাহস যুগিয়েছে।আমার ব্যবহারে চেঞ্জ দেখেও প্রতিবাদ করেনি,আর না খালি বাহির টা দেখেছে!!!তারা বুঝেছে ভিতরে কি চলছে!!!ভিতরে একটা মানুষের কি পরিমাণ কি চললে একটা মানুষ পুরোপুরি ভাবে বদলে যায় এইটা আর কেও বুঝুক বা না বুঝুক এই ৩ জন মানুষ অন্তত বুঝেছে।
তাই বাকি সবাই আমাকে নিয়ে কি ভাবলো,আমাকে কি বললো এতে আমার বিন্দু পরিমাণ কিছু যায় আসেনা।
যায় আসে তো এই ৩ জন মানুষ কি ভাবলো সেটা নিয়ে।
আমার চিন্তা ধারা আর দশ জনের থেকে বরাবরই ভিন্ন।কেও আমাকে ভালো বললে যেমন আমি ভালো হয়ে যাবো না তেমন কেও আমাকে খারাপ বললেও আমি খারাপ হয়ে যাবো না।আমি যেমন তেমন ই থাকবো।
আমার নামে কম কথা রটেনি বা রোটছেনা সেটা না।
বাট এসবে সত্যি আমার বিন্দু মাত্র কিছু যায় আসেনা।
তাই কখনো কেও আমাকে অন্তত গেন দিতে আসবেন না।আমার খারাপ ভালো সময় আমি পার করেছি আপনি না।
কই সেই সময় তো আপনাদের কারো কোনো খোঁজ ছিলো না!!!কই তখন তো কাওকে দেখতে পাইনি।তাহলে এখন কোনো কিছু বলার কে আপনারা????
আমি তাদের কথাতেই এখন গুরুত্ব দিবো যাদের আমি আমার খারাপ সময়ে একটু হলেও পেয়েছিলাম।যাদের তখন টিক্কি পর্যন্ত দেখতে পাইনি তারা অন্তত আমাকে গেন দিতে এসে নিজের বা আমার কারো সময় নষ্ট করবেন না।
আমি কড়া কথা বলি তাই সবার সেটা হজম হয়না।কিন্তু তেল মারা স্বভাব না আমার কোনদিন ছিলো আর না কখনো হবে!!!!
আমি মিষ্টি কথার মানুষ না ভাই আমি তেতো কথার মানুষ।আর তেতো কেও ই পছন্দ করেনা বা ভালো লাগেনা।কিন্তু মানুষ এইটা ভুলে যায় যে মিষ্টি জিনিসের টেস্ট ভালো হলেও সেটা শরীরের জন্যে ক্ষতিকর আর তেতো জিনিসের টেস্ট ভালো না হলেও সেটা শরীরের জন্যে উপকারী!!!
আর উপকারী জিনিস আবার সবাই নিতে পারেনা। So I don't care....
যে যার মতো ইচ্ছা থাকুক আর আমাকে আমার মতো থাকতে দিন।
ছোট তাই অভিজ্ঞতা কম এইটা ভাবা বোকামি।অভিজ্ঞতা ছোট বড় ভেদে হয়না।অভিজ্ঞতা হয় পরিস্থিতিতে। এমনও হতে পারে যে আপনি আপনার বয়স্ক জীবনে যে অভিজ্ঞতা পাননি তার থেকে বেশি অভিজ্ঞতা আমি আমার এই ছোট জীবনে পেয়ে গেছি!!
তাই দয়া করে আমাকে কেও বাস্তবতা শিখাতে এসেন না।বাস্তবতা কি সেটা আমার চাইতে ভালো কে জানে!!!
আপনাদের কাছে হোঁচট খেয়ে পড়ে গেলে উঠানোর মানুষ আছে কিন্তু আমার নাই।আমি হোঁচট খেয়ে পড়ি তারপর নিজেই নিজেকে উঠায় তাই একাকীত্ব কি সেটা আমাকে অন্তত বুঝাতে এসেন না।জীবন মানে কি সেটাও আমাকে বুঝাতে এসেন না।
যতোদিন শক্তি থাকবে বার বার পড়ে গিয়ে বার বার নিজেকে তুলবো এর যখন পারবোনা তখন হয়তো আর কেও আমাকে দেখতেও পাবেনা।.....

1 year ago | [YT] | 1

Rifah Tabassum Prima

তুমি যায় করোনা কেনো কেও ভালো বলবে তো কেও খারাপ।
মূলত সমালোচনা টাই বেশি হবে!!!তাই বলে কি তুমি থেমে যাবে!!!
কখনোই না।
হয়তো এই জন্যেই বলে জীবনে কিছু করতে হলে পাছে লোকে কি বলছে সেই দিকে তাকানো,কান দাওয়া যাবেনা।
নিজের জন্যে করো,নিজের জন্যে বাঁচো।সেইটাই করো যেটায় তোমার ভালো লাগে তুমি শান্তি পাও!!
অন্যের জন্যে করে কোনো লাভ নাই।অন্যের জন্যে করে দিন শেষে এইটাই শুনবা "আমার জন্যে তুমি এমন কি করেছো।" অথচ তুমি তোমার সবটা দিয়েই তার জন্যে করেছিলে!!!
সুতরাং কে কি বললো,কে কি ভাবলো এসব না ভেবে নিজের মন মতো করো।এতে দিন শেষে সফলতা না আসলেও একটা মনের প্রশান্তি থাকবে যে না অন্তত নিজের মন মতো চলেছিলাম তাও সফলতা আসেনি ©️Rifah

1 year ago | [YT] | 1