Ahsan Habib Uncut

Welcome to Ahsan Habib Uncut!

​আহসান হাবিব আনকাট (Ahsan Habib Uncut) চ্যানেলে আপনাকে স্বাগত। এটি আমার একটি পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার নিজের তৈরি করা সব ধরণের বৈচিত্র্যময় ও আকর্ষণীয় ভিডিও শেয়ার করি।

​এখানে আপনি পাবেন:

✔​ দৈনন্দিন জীবনের চমৎকার ব্লগ (Vlogs)
✔ ​বিনোদনমূলক এবং তথ্যবহুল ভিডিও (Entertainment & Information)
✔ ​নতুন কিছু শেখা এবং জানার নানা গল্প (Learning & Sharing)

​আমি কোনো নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ না থেকে জীবনের নানা রঙ, অভিজ্ঞতা এবং সৃজনশীল কাজ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।

​ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি Subscribe করে পাশে থাকবেন। ধন্যবাদ!

​For Business Inquiries: habib24.ah@gmail.com

​#AhsanHabibUncut #AhsanHabib #BanglaVlog #Entertainment #AhsanHabibVideos #Bike Riders #bikeRiders #CreateSomethingNew


Ahsan Habib Uncut

সোনার বাংলায় সোনালী হাসি
#বাচ্চুভাই

1 month ago | [YT] | 0

Ahsan Habib Uncut

বাংলাদেশ টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপ বয়কট করেছে—এই খবরটি অনেকের কাছে আবেগীয়ভাবে নেতিবাচক মনে হতে পারে।

অনেকেই একে "সুযোগ হাতছাড়া" বা "ভুল সিদ্ধান্ত" বলছেন। কিন্তু আবেগ সরিয়ে রেখে যদি আমরা ক্রিকেট-রাজনীতি (Cricket-Politics) এবং জাতীয় স্বার্থের নিরিখে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে এই সিদ্ধান্তটি ছিল সময়ের দাবি।

​কেন এই সিদ্ধান্তটি যৌক্তিক?

​১. আইসিসি-র ওপর একক আধিপত্যের অবসানঃ
বর্তমানে বিশ্ব ক্রিকেটের মোট আয়ের সিংহভাগ একটি নির্দিষ্ট দেশের (ভারত) নিয়ন্ত্রণে। এই আর্থিক আধিপত্যের কারণে আইসিসি-র অনেক সিদ্ধান্তই একপেশে হয়। বাংলাদেশ যখন এই টুর্নামেন্ট বয়কট করে, তখন সেটি সরাসরি সেই আধিপত্যের গোড়ায় আঘাত করে। এটি একটি শক্তিশালী বার্তা যে, "তোমাদের বাজার আছে ঠিকই, কিন্তু আমাদের অংশগ্রহণ ছাড়া তোমাদের উৎসব অপূর্ণ।"

​২. অন্যায্য রাজস্ব বণ্টন ও লবিংয়ের প্রতিবাদঃ
আইসিসি-র নতুন ফিন্যান্সিয়াল মডেলে দেখা যায়, আয়ের বড় অংশই একটি নির্দিষ্ট দেশ নিয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশ বা অন্যান্য দেশের অংশীদারিত্ব নগণ্য। এই বৈষম্য মেনে নিয়ে খেলতে যাওয়া মানে এই শোষণকে বৈধতা দেওয়া। বয়কটের মাধ্যমে বাংলাদেশ সেই কাঠামোগত অন্যায়ের বিরুদ্ধে একা লড়েছে।

​৩. সফট পাওয়ার এবং আত্মমর্যাদাঃ
ক্রিকেট এখন কেবল খেলা নয়, এটি একটি দেশের 'সফট পাওয়ার'। যখন কোনো দেশ দেখছে যে তাদের জাতীয় সম্মান বা নীতিকে অবজ্ঞা করা হচ্ছে, তখন সেই আসরে অংশ না নেওয়াটাই সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। ইতিহাসে দক্ষিণ আফ্রিকাও বর্ণবাদের কারণে দীর্ঘকাল নির্বাসিত ছিল, কিন্তু তারা নীতি থেকে বিচ্যুত হয়নি। বাংলাদেশের এই অবস্থান ভবিষ্যতে আমাদের আরও শক্তিশালী দরকষাকষির (Bargaining) সুযোগ করে দেবে।

​৪. ক্ষণস্থায়ী ক্ষতি বনাম দীর্ঘমেয়াদী লাভঃ
অনেকেই বলছেন র‍্যাঙ্কিং বা প্রস্তুতির ক্ষতি হবে। কিন্তু মনে রাখতে হবে, মেরুদণ্ডহীনভাবে দশটি বিশ্বকাপে অংশ নেওয়ার চেয়ে মেরুদণ্ড সোজা রেখে একটি টুর্নামেন্ট বর্জন করা ইতিহাসের পাতায় অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকে। এটি আমাদের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের শেখাবে যে—খেলার চেয়ে দেশের মর্যাদা বড়।

​বাংলাদেশ আজ একলা চলবার যে নীতি গ্রহণ করেছে, তা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি নীরব বিপ্লব। এটি কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, বরং বিশ্ব ক্রিকেটে সমমর্যাদা আদায়ের একটি সুদূরপ্রসারী কৌশল। যারা একে "ভুল" বলছেন, তারা হয়তো বর্তমানের স্কোরকার্ড দেখছেন, কিন্তু যারা একে "সঠিক" বলছেন, তারা ভবিষ্যতের স্বাধীন ও বৈষম্যহীন ক্রিকেটের স্বপ্ন দেখছেন।

5 months ago | [YT] | 1

Ahsan Habib Uncut

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ট্রেইনি ক্রেডিট অফিসার, প্রগতি পদে মৌখিক পরীক্ষা সংক্রান্ত নোটিশ।

1 year ago | [YT] | 0

Ahsan Habib Uncut

১ দফা,
ঘোষণাপত্র।

1 year ago | [YT] | 0

Ahsan Habib Uncut

সুরা আল বাকরা ১নং থেকে ১৫০ পর্যন্ত বাংলা অনুবাদসহ তিলোয়াত।
https://youtu.be/Q-16bLc5txw

4 years ago (edited) | [YT] | 1

Ahsan Habib Uncut

পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে প্যারিসে মামলা




পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে প্যারিসে মামলা
লেখক ও ফেসবুক অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ফাইল ছবি
ফ্রান্সের রাজধানী প্যারিসে লেখক ও ফেসবুক অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় এ মামলা দায়ের করা হয়।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী এম. নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ও সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম এ মামলা দায়ের করেন।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম জানিয়েছেন, পিনাকী ভট্টাচার্য বাংলাদেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত। এই তথাকথিত লেখক ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছেন।

একটি ঘৃণ্য চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। পিনাকী ভট্টাচার্য এই চক্রের অন্যতম সদস্য। যুক্তরাজ্যের লন্ডনে পলাতক সাজাপ্রপ্ত আসামী বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। তাদের পেছনে আছে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা। এই অপপ্রচারের জন্য তারা বিপুল পরিমাণ টাকা ঢালছে।

তিনি বলেন, আমরা মামলা করেছি এই জন্য যে, এ ধরণের অপপ্রচার আর চলতে দেওয়া যায় না। আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমরা এই দেশের আইনের দৃষ্টিতে এনেছি।

4 years ago | [YT] | 1

Ahsan Habib Uncut

র‍্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লংঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ


র‍্যাবের কর্মকাণ্ড সম্পর্কে বহু অভিযোগ রয়েছে।

'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়।

এতে বলা হয়, শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই দিনে মার্কিন অর্থ দফতরের ফরেন অ্যাসেটস কনট্রোল অফিস (ওএফএসি) মোট ১০টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে - যারা মানবাধিকার লংঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট।


ছয় জন র‍্যাব কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছয় জন কর্মকর্তা হচ্ছেন: চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (র‍্যাবের বর্তমান মহাপরিচালক), বেনজির আহমেদ (সাবেক র‍্যাব মহাপরিচালক, জানুয়ারি ২০১৫-এপ্রিল ২০২০), খান মোহাম্মদ আজাদ (বর্তমান অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স), তোফায়েল মুস্তাফা সরওয়ার (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, জুন ২০১৯-মার্চ ২০২১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, সেপ্টেম্বর ২০১৮-জুন২০১৯), এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান (সাবেক অতিরিক্ত মহাপরিচালক-অপারেশন্স, এপ্রিল-২০১৬-সেপ্টেম্বর ২০১৮)।

এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছে যে গুরুতর মানবাধিকার লংঘনে জড়িত থাকার জন্য আজ বেনজির আহমেদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে - যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

এ ব্যাপারে র‍্যাবের দিক থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

তবে বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোলের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কথা হয়েছে। মন্ত্রী তাকে বলেছেন, তারা এখনো বিজ্ঞপ্তিটি দেখেননি, এবং দেখার পর প্রতিক্রিয়া জানানো হবে।

4 years ago | [YT] | 0

Ahsan Habib Uncut

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ: বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ব়্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় ‘মাদকবিরোধী যুদ্ধে' মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে৷ এমন অভিযোগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে৷

4 years ago | [YT] | 2

Ahsan Habib Uncut

বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ ম্যাপে যুক্ত করে বিজেপি নেতার পোস্ট
শনিবার, ১৪ আগস্ট ২০২১
বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ ম্যাপে যুক্ত করে বিজেপি নেতার পোস্ট
কথিত ‘অখণ্ড ভারত’র মানচিত্রে বাংলাদেশকেও একীভূত করে বিজেপি নেতা দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তার এই পোস্টে সমালোচনার ঝড় উঠেছে।



শনিবার (১৪ আগস্ট) দিলীপ তার ভেরিফায়েড পেজে এ পোস্ট দেন।

সেখানে অদ্ভুত ধারণাপ্রসূত ‌আজ ১৪ আগস্ট অখণ্ড ভারতের সংকল্প দিবস, শপথ গ্রহণের দিন’ উল্লেখ করে কথিত ‘অখণ্ড ভারত’র একটি চিত্র দেন পশ্চিমবঙ্গ বিজেপির এই সভাপতি।

মানচিত্রের ওপরে লেখা, ‘কাশ্মীর হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, এই তো মোদের ভারতবর্ষ এই তো মোদের পূণ্যদেশ।’



দিলীপের এই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

অভিজিৎ শীল নামে একজন মন্তব্যের ঘরে লেখেন, ‘এসব উল্টাপাল্টা জিনিস বললে লোকে কিন্তু পাগল বলতে পারে...। যদি কোনো দেশ স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হতে চায় তবে সেটা হতেই পারে সংবিধান অনুযায়ী, কিন্তু এ রকম করে প্রতিবেশী বন্ধু দেশগুলোকে চটাবার কোনো দরকার নেই বলে আমি মনে করি।’

সপ্তর্ষি দত্ত নামে একজন উপহাস করে লিখেছেন, ‘আরে আরে মশাই আফগানিস্তান, থাইল্যান্ড, আর চীন ছেড়ে দিলে কেনো ওদেরকেও ম্যাপ-এ ঢোকা!’

শুভম পাল নামে একজন আরও এক কাঠি সরেস হয়ে লিখেছেন, ‘দাদা বলি ম্যাপটাকে টেনে টুনে কাতার অব্দি নিয়ে যান। সামনের বছর দেশে বসে লাইভ বিশ্বকাপ দেখতে পারবো।’

4 years ago | [YT] | 0