মলডোভা সফরে গিয়ে আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা প্রজাতন্ত্রের পার্লামেন্ট পরিদর্শন করেন এবং স্পিকার ইগর গ্রোসুর পাশাপাশি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন
রাষ্ট্রপতি আস্থা প্রকাশ করেন যে, ভারত ও মলডোভার নেতৃবৃন্দ দুই দেশের মধ্যে একটি শক্তিশালী, ভবিষ্যৎ-মুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার প্রক্রিয়া অব্যাহত রাখবেন
আজ মলডোভার রাজধানী চিসিনাউতে আয়োজিত ‘ইন্ডিয়া-মলডোভা বিজনেস ফোরাম’-এ ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারতের কোনও রাষ্ট্রপতির মলডোভায় এটিই প্রথম রাষ্ট্রীয় সফর; এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের দৃঢ় অঙ্গীকারকেই প্রতিফলিত করে
আমি মনে করি, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফিন-টেক, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, উন্নত উৎপাদন ব্যবস্থা, লজিস্টিকস, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ শিল্প, জৈব-প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে ভারত ও মলডোভার মধ্যে
আমি মলদোভার ব্যবসায়ীদের ভারতে এসে সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, পাশাপাশি আমি ভারতীয় ব্যবসায়ীদেরও মলডোভায় বিদ্যমান সুযোগগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি, আসুন ভারত ও মলদোভার অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় রচনায় আমরা সবাই মিলে কাজ করি
আজ মলডোভার রাজধানী চিসিনাউ-এর প্রেসিডেন্সিয়াল প্যালেসে সে দেশের রাষ্ট্রপতি মাইয়া সানডু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়
মলডোভা প্রজাতন্ত্রে এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হচ্ছে; সেই কারনে এই সফর একটি ঐতিহাসিক মাইলফলক এবং তা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে
পূর্ব ইউরোপের ৩টি দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে গতকাল নতুন দিল্লি থেকে রওনা দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সফরের প্রথম ধাপে তিনি মলডোভার রাজধানী চিসিনাউতে এসে পৌঁছেছেন, চিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মিহাই পপশয়
উল্লেখ্য, এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান মলডোভা সফরে গিয়েছেন, আশা করা হচ্ছে এই সফর দুই দেশের সম্পর্কের মধ্যে উষ্ণতা আনবে
'ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম' বা NAMASTE প্রকল্পের আওতায় সারা দেশে ৩.৭ লক্ষেরও বেশি সাফাই কর্মীর তথ্য যাচাই করা হয়েছে
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রধান প্রকল্পটির লক্ষ্য হল — যান্ত্রিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, দক্ষতা উন্নয়ন এবং সাফাই কর্মীদের জন্য সামগ্রিক সহায়তার ব্যবস্থা করার মাধ্যমে নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক হাতে পরিষ্কার করার মতো ঝুঁকিপূর্ণ কাজের অবসান ঘটানো
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার বলেছেন যে, 'নমস্তে' প্রকল্পটি সরকারের সেই অঙ্গীকারেরই প্রতিফলন, যার মাধ্যমে প্রতিটি সাফাই কর্মী যাতে মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার সাথে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা হচ্ছে
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার বলেছেন, ‘নমস্তে’ (NAMASTE) বা ‘ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম’ প্রকল্পটি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ; কারণ এটি সাফাই কর্মীদের তাঁদের প্রাপ্য সম্মান, সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে
এই প্রকল্পের আওতায় সাফাই কর্মীদের চিহ্নিত ও তালিকাভুক্ত করার পর তাঁদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা, পেশাগত সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, স্ব-কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা এবং আধুনিক যান্ত্রিক সাফাই সরঞ্জাম ব্যবহারের সুযোগ প্রদান করা হয়
এছাড়া, নিরাপদভাবে সাফাইয়ের কাজ পরিচালনার লক্ষ্যে উন্নত সুরক্ষা সরঞ্জাম দিয়ে ‘ইমার্জেন্সি রেসপন্স স্যানিটেশন ইউনিট’ (ERSU)-গুলোকে সহায়তা করাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত
সর্বশেষ তথ্য অনুযায়ী, NAMASTE প্রকল্পের আওতায় ৮৯,৯১৫ জন নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকারী কর্মী এবং ২,৮১,১১৭ জন বর্জ্য সংগ্রহকারীর তথ্য যাচাই ও তালিকাভুক্ত করা হয়েছে
নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকারী কর্মীদের মধ্যে মোট ৮৭,০৩৭টি এবং বর্জ্য সংগ্রহকারীদের ১,৮৪,১১৮টি পিপিই (PPE) কিট বিতরণ করা হয়েছে
৭৬,৮৪৫ জন নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকারী কর্মী এবং ১,০৪,৭২৯ জন বর্জ্য সংগ্রহকারীকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে
এছাড়াও, সারা দেশে জরুরি স্যানিটেশন পরিষেবা জোরদার করার লক্ষ্যে ৭৫৩টি 'ইমার্জেন্সি রেসপন্স স্যানিটেশন ইউনিট'-কে আধুনিক সুরক্ষা সরঞ্জাম দিয়ে সুসজ্জিত করা হয়েছে
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদকে সচল রাখতে হবে, অর্থবহ আলোচনা করতে হবে এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে — এটাই সময়ের দাবি ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা
সময়ের দাবি হল, দেশপ্রেম ও জাতীয় নিষ্ঠায় উদ্বুদ্ধ কণ্ঠস্বরগুলো যেন সংসদে নিজেদের মতামত তুলে ধরার ও দেশকে দিক নির্দেশনা দেওয়ার উপযুক্ত মঞ্চ পায়, আমি নিশ্চিত যে, যেখানে তথ্য ও যুক্তির প্রাধান্য থাকে, সেখানে বিশৃঙ্খলা বা হট্টগোলের কোনও স্থান নেই
জোরালো যুক্তি ও তথ্য থাকলে শান্ত অথচ বলিষ্ঠভাবে নিজের বক্তব্য তুলে ধরা সম্ভব হয়, আমি আশা করি, সংসদের আলোচনা তথ্য ও যুক্তির দ্বারা সমৃদ্ধ হবে; এখানে প্রতিটি কণ্ঠস্বর কথা বলার সুযোগ পাবে এবং প্রতিটি চিন্তাধারাকে সম্মান জানানো হবে
সংসদে আমাদের এই ভূমিকাই থাকবে, আমি সকল সাংসদকে এই অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাই, আজ সকালে স্পিকারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংসদদের স্বাগত জানিয়েছেন; আমিও তাঁর সেই আহ্বানের সাথে একই অভিমত প্রকাশ করছি — আজ সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
DD Bangla News

#DroupadiMurmu #PresidentofIndia #MoldovaVisit #India #Moldova #IndiaMoldova #IndiaAndMoldova #IndiaMoldovaRelations #IndiaMoldovaRelationship #IndiaMoldovaFriendship #IndiaMoldovaDiplomacy #IndiaMoldovaPartnership #IndiaMoldovaStrategicPartnership
4 hours ago | [YT] | 24
View 0 replies
DD Bangla News
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলডোভা-র চিসিনাউ-তে অবস্থিত 'স্টিফেন দ্য গ্রেট' স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন
তৃতীয় স্টিফেন — যিনি 'স্টিফেন দ্য গ্রেট' বা 'মহান স্টিফেন' নামেই অধিক পরিচিত — ১৪৫৭ সাল থেকে মৃত্যু পর্যন্ত মলডোভিয়ার শাসক ছিলেন
তিনি ছিলেন মধ্যযুগের শেষভাগের পূর্ব ইউরোপের অন্যতম বিশিষ্ট শাসক; দীর্ঘ শাসনকাল, সামরিক নেতৃত্ব এবং বিচক্ষণ কূটনীতির জন্য তিনি বিশেষভাবে পরিচিত
মলডোভার গঠনে তাঁর দক্ষতা এবং খ্রিস্টধর্মের রক্ষক হিসেবে তাঁর খ্যাতি তাঁকে মলডোভায় একজন জাতীয় নায়কে পরিণত করেছে
#DroupadiMurmu #PresidentofIndia #MoldovaVisit #India #Moldova #IndiaMoldova #IndiaAndMoldova #IndiaMoldovaRelations #IndiaMoldovaRelationship #IndiaMoldovaFriendship #IndiaMoldovaDiplomacy #IndiaMoldovaPartnership #IndiaMoldovaStrategicPartnership
4 hours ago | [YT] | 20
View 0 replies
DD Bangla News
আজ মলডোভার রাজধানী চিসিনাউতে আয়োজিত ‘ইন্ডিয়া-মলডোভা বিজনেস ফোরাম’-এ ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারতের কোনও রাষ্ট্রপতির মলডোভায় এটিই প্রথম রাষ্ট্রীয় সফর; এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের দৃঢ় অঙ্গীকারকেই প্রতিফলিত করে
আমি মনে করি, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফিন-টেক, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, উন্নত উৎপাদন ব্যবস্থা, লজিস্টিকস, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ শিল্প, জৈব-প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে ভারত ও মলডোভার মধ্যে
আমি মলদোভার ব্যবসায়ীদের ভারতে এসে সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, পাশাপাশি আমি ভারতীয় ব্যবসায়ীদেরও মলডোভায় বিদ্যমান সুযোগগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি, আসুন ভারত ও মলদোভার অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় রচনায় আমরা সবাই মিলে কাজ করি
#DroupadiMurmu #PresidentofIndia #MoldovaVisit #India #Moldova #IndiaMoldova #IndiaAndMoldova #IndiaMoldovaRelations #IndiaMoldovaRelationship #IndiaMoldovaFriendship #IndiaMoldovaDiplomacy #IndiaMoldovaPartnership #IndiaMoldovaStrategicPartnership
4 hours ago | [YT] | 22
View 0 replies
DD Bangla News
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চিসিনাউয়ের রাষ্ট্রপতি ভবনে মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সানডুর সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন
দুই রাষ্ট্রনেত্রীই ভারত-মলডোভা মধ্যেকার সহযোগিতামূলক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেছেন এবং সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছেন
এই আলোচনায় নতুন সুযোগ উন্মোচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে
#DroupadiMurmu #PresidentofIndia #MoldovaVisit #India #Moldova #IndiaMoldova #IndiaAndMoldova #IndiaMoldovaRelations #IndiaMoldovaRelationship #IndiaMoldovaFriendship #IndiaMoldovaDiplomacy #IndiaMoldovaPartnership #IndiaMoldovaStrategicPartnership
5 hours ago | [YT] | 26
View 0 replies
DD Bangla News
আজ মলডোভার রাজধানী চিসিনাউ-এর প্রেসিডেন্সিয়াল প্যালেসে সে দেশের রাষ্ট্রপতি মাইয়া সানডু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়
মলডোভা প্রজাতন্ত্রে এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হচ্ছে; সেই কারনে এই সফর একটি ঐতিহাসিক মাইলফলক এবং তা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে
#DroupadiMurmu #PresidentofIndia #MoldovaVisit #India #Moldova #IndiaMoldova #IndiaAndMoldova #IndiaMoldovaRelations #IndiaMoldovaRelationship #IndiaMoldovaFriendship #IndiaMoldovaDiplomacy #IndiaMoldovaPartnership #IndiaMoldovaStrategicPartnership
5 hours ago | [YT] | 17
View 0 replies
DD Bangla News
পূর্ব ইউরোপের ৩টি দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে গতকাল নতুন দিল্লি থেকে রওনা দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সফরের প্রথম ধাপে তিনি মলডোভার রাজধানী চিসিনাউতে এসে পৌঁছেছেন, চিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সে দেশের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মিহাই পপশয়
উল্লেখ্য, এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান মলডোভা সফরে গিয়েছেন, আশা করা হচ্ছে এই সফর দুই দেশের সম্পর্কের মধ্যে উষ্ণতা আনবে
#DroupadiMurmu #PresidentofIndia #MoldovaVisit #India #Moldova #IndiaMoldova #IndiaAndMoldova #IndiaMoldovaRelations #IndiaMoldovaRelationship #IndiaMoldovaFriendship #IndiaMoldovaDiplomacy #IndiaMoldovaPartnership #IndiaMoldovaStrategicPartnership
5 hours ago | [YT] | 7
View 0 replies
DD Bangla News
'ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম' বা NAMASTE প্রকল্পের আওতায় সারা দেশে ৩.৭ লক্ষেরও বেশি সাফাই কর্মীর তথ্য যাচাই করা হয়েছে
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রধান প্রকল্পটির লক্ষ্য হল — যান্ত্রিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, দক্ষতা উন্নয়ন এবং সাফাই কর্মীদের জন্য সামগ্রিক সহায়তার ব্যবস্থা করার মাধ্যমে নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক হাতে পরিষ্কার করার মতো ঝুঁকিপূর্ণ কাজের অবসান ঘটানো
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার বলেছেন যে, 'নমস্তে' প্রকল্পটি সরকারের সেই অঙ্গীকারেরই প্রতিফলন, যার মাধ্যমে প্রতিটি সাফাই কর্মী যাতে মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার সাথে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা হচ্ছে
#NAMASTE #SwachhBharat #SwachhBharatSurakshitBharat #NewIndia #SocialJustice #ADIP
5 hours ago | [YT] | 8
View 0 replies
DD Bangla News
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার বলেছেন, ‘নমস্তে’ (NAMASTE) বা ‘ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম’ প্রকল্পটি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ; কারণ এটি সাফাই কর্মীদের তাঁদের প্রাপ্য সম্মান, সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে
এই প্রকল্পের আওতায় সাফাই কর্মীদের চিহ্নিত ও তালিকাভুক্ত করার পর তাঁদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), স্বাস্থ্য বীমা, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা, পেশাগত সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, স্ব-কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা এবং আধুনিক যান্ত্রিক সাফাই সরঞ্জাম ব্যবহারের সুযোগ প্রদান করা হয়
এছাড়া, নিরাপদভাবে সাফাইয়ের কাজ পরিচালনার লক্ষ্যে উন্নত সুরক্ষা সরঞ্জাম দিয়ে ‘ইমার্জেন্সি রেসপন্স স্যানিটেশন ইউনিট’ (ERSU)-গুলোকে সহায়তা করাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত
#NAMASTE #SwachhBharat #SwachhBharatSurakshitBharat #NewIndia #SocialJustice #ADIP
5 hours ago | [YT] | 6
View 0 replies
DD Bangla News
সর্বশেষ তথ্য অনুযায়ী, NAMASTE প্রকল্পের আওতায় ৮৯,৯১৫ জন নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকারী কর্মী এবং ২,৮১,১১৭ জন বর্জ্য সংগ্রহকারীর তথ্য যাচাই ও তালিকাভুক্ত করা হয়েছে
নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকারী কর্মীদের মধ্যে মোট ৮৭,০৩৭টি এবং বর্জ্য সংগ্রহকারীদের ১,৮৪,১১৮টি পিপিই (PPE) কিট বিতরণ করা হয়েছে
৭৬,৮৪৫ জন নর্দমা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারকারী কর্মী এবং ১,০৪,৭২৯ জন বর্জ্য সংগ্রহকারীকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে
এছাড়াও, সারা দেশে জরুরি স্যানিটেশন পরিষেবা জোরদার করার লক্ষ্যে ৭৫৩টি 'ইমার্জেন্সি রেসপন্স স্যানিটেশন ইউনিট'-কে আধুনিক সুরক্ষা সরঞ্জাম দিয়ে সুসজ্জিত করা হয়েছে
#NAMASTE #SwachhBharat #SwachhBharatSurakshitBharat #NewIndia #SocialJustice #ADIP
5 hours ago | [YT] | 3
View 0 replies
DD Bangla News
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদকে সচল রাখতে হবে, অর্থবহ আলোচনা করতে হবে এবং সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে — এটাই সময়ের দাবি ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা
সময়ের দাবি হল, দেশপ্রেম ও জাতীয় নিষ্ঠায় উদ্বুদ্ধ কণ্ঠস্বরগুলো যেন সংসদে নিজেদের মতামত তুলে ধরার ও দেশকে দিক নির্দেশনা দেওয়ার উপযুক্ত মঞ্চ পায়, আমি নিশ্চিত যে, যেখানে তথ্য ও যুক্তির প্রাধান্য থাকে, সেখানে বিশৃঙ্খলা বা হট্টগোলের কোনও স্থান নেই
জোরালো যুক্তি ও তথ্য থাকলে শান্ত অথচ বলিষ্ঠভাবে নিজের বক্তব্য তুলে ধরা সম্ভব হয়, আমি আশা করি, সংসদের আলোচনা তথ্য ও যুক্তির দ্বারা সমৃদ্ধ হবে; এখানে প্রতিটি কণ্ঠস্বর কথা বলার সুযোগ পাবে এবং প্রতিটি চিন্তাধারাকে সম্মান জানানো হবে
সংসদে আমাদের এই ভূমিকাই থাকবে, আমি সকল সাংসদকে এই অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাই, আজ সকালে স্পিকারও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংসদদের স্বাগত জানিয়েছেন; আমিও তাঁর সেই আহ্বানের সাথে একই অভিমত প্রকাশ করছি — আজ সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
#PMModi #PMNarendraModi #PrimeMinisterNarendraModi #PrimeMinisterofIndia #NarendraModi #PrimeMinisterModi #Parliament #IndianParliament #ParliamentOfIndia #MonsoonSession #MonsoonSession2026 #ParliamentSession #ParliamentMonsoonSession2026 #LokSabha #RajyaSabha
6 hours ago | [YT] | 13
View 0 replies
Load more