আমি Dwipjyoti,
Dwip's Social Science Classes - এ সবাইকে স্বাগতম।

এটি একটি Educational Channel, এই চ্যানেলের মাধ্যমে আমি.

2.WBBSE, WBCHSE অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ড এর 6th Class to 12th Class পর্যন্ত Geography, History, Political Science, বিষয়ে তোমাদের কাছে ক্লাস নেবো। এছাড়াও পরীক্ষায় আসার মতো সম্ভাব্য সাজেশন প্রশ্ন তোমাদের সামনে উত্তরসহ আলোচনা করবো।

3.WBSSC SLST Geography Class করাবো।

5. প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ভূগোল, ইতিহাস, ভারতের সংবিধান নিয়ে ক্লাস এবং প্রশ্ন আলোচনা করব।

4.এছাড়াও ভারতে এবং সারাবিশ্বে সাম্প্রতিক বিভিন্ন গুরত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করবো। (I will also discuss various recent important events in India and around the world.)

নির্দিষ্ট কোনো টপিক এর উপর ভিডিও দরকার হলে বা নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ 🙏💕

Contact Email: dwipdwipu@gmail.com

WhatsApp: 8597287684 (Only Message)


DWIPJYOTI

👉💥🔥উচ্চ মাধ্যমিক পরীক্ষা-2027 এর 3rd সেমিস্টার পরীক্ষার রুটিন দিলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, আগামী 21শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর, 2026 পর্যন্ত সকাল 11টা থেকে পরীক্ষা শুরু।

1 day ago | [YT] | 17

DWIPJYOTI

👉 এক নজরে সরকারের ঘোষিত বাজেটের গুরুত্বপূর্ণ দিকসমূহ:-

✅ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২০% DA বৃদ্ধি
➡️ ১ অক্টোবর থেকে কার্যকর।
➡️ মোট DA দাঁড়াচ্ছে ৩৮%।

✅ অঙ্গনওয়াড়ি (ICDS), ASHA ও প্যারা-টিচারদের মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি।

✅ উচ্চশিক্ষার জন্য অবিবাহিত ছাত্রীদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা।

✅ গর্ভবতী মহিলাদের জন্য ২১,০০০ টাকা অনুদান।

✅ সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের মাসিক ২,০০০ টাকা বৃদ্ধি।

✅ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা ৫০০ টাকা বৃদ্ধি।

✅ ১২৫ দিনের কাজের জন্য ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ।

✅ অন্নপূর্ণা যোজনায় ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ।

✅ আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ।

✅ রাজনৈতিক হিংসা ও মিথ্যা মামলার শিকার কর্মীদের জন্য সংগ্রামী ভাতা চালু।

✅ ডানকুনি–সুরাট–আন্ডাল সংযোগ প্রকল্প ঘোষণা।

✅ গিগ ওয়ার্কারদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠন।

✅ স্কুলের মিড-ডে মিল রাঁধুনিদের ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি।

✅ মিড-ডে মিলে ছাত্রপিছু ১০ টাকা বরাদ্দ।

✅ অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক ৫,০০০ টাকা ভাতা।

✅ ৫০ হাজার শিক্ষক, অশিক্ষক ও অধ্যাপক নিয়োগ।

✅ সরকারি অফিসে ১ লক্ষ শূন্যপদে নিয়োগ, যার ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত।

✅ পুলিশের ২০ হাজার নতুন নিয়োগ।

✅ MLA Fund ৭০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি টাকা করা হলো।

📌 সারসংক্ষেপ:
কর্মচারী, শিক্ষক, মহিলা, ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, গিগ ওয়ার্কার, প্রবীণ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক আর্থিক সহায়তা, ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ঘোষণা এই বাজেটের প্রধান আকর্ষণ।

#WBBudget #WBGovt #WestBengalGovt #govtscheme2026 #ভরসা #ভরসাপ্রকল্প #ssc #slst #wbssc #dwipjyotisir #Budget2026

4 days ago | [YT] | 3

DWIPJYOTI

বলতে ভালবাসি বোঝাতে ভালবাসি শেখাতে ভালবাসি গড়তে ভালোবাসি l 😇🌼☺️
#Dwipjyotisir

4 days ago | [YT] | 18

DWIPJYOTI

বর্তমানে প্রত্যেকটি পশ্চিমবঙ্গ সরকারি এবং সরকারি প্রসিদ্ধ স্কুলে বন্দেমাতারাম সংগীত জাতীয় সংগীত গাওয়ার পরে বাধ্যতামূলক করা হয়েছে।

এই গানটি ১৮৭৫ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটি লেখেন এবং পরে দেবী দুর্গার বন্দনা গীতি হিসেবে গানটি তার দ্বাদশ উপন্যাস আনন্দমঠ উপন্যাসে ব্যবহার করেন। যদুভট্ট সুর আরোপিত এই গান ক্রমে পরাধীন ভারতের বিপ্লবীদের কাছে জাতীয় সংগীতে পরিণত হয়। ১৮৯৬ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং গানটি পরিবেশন করেছিলেন। ১৯০৫ খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলনের সময় বন্দেমাতরম ধ্বনি তুলে দেশপ্রেমিক যুব সম্প্রদায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এমনকি বিপ্লবীরা বন্দেমাতরম গানটি গেয়ে ফাঁসির মঞ্চে উপস্থিত হয়। ভিখাজি কামা 1967 খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় পতাকায় যে রূপ দেন তাতে দেবনগরী অক্ষরে বন্দেমাতরম ধ্বনি টি লেখা ছিল। ১৯০৯ খ্রিস্টাব্দের শ্রী অরবিন্দ "Mother I bow to thee! " শিরোনামে এই গানটির ইংরেজি অনুবাদ করেন। ব্রিটিশ বিরোধী দেশাত্মবোধ প্রচার অপরাধে ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারত সরকারের নিষেধাজ্ঞা শ্রদ্ধা করে নেন এবং বন্দেমাতরম সংগীতটিকে ভারতের জাতীয় সংগীতের (National Song ) মর্যাদা দেন।

তাই আমাদের প্রত্যেক ভারতবাসীর কর্তব্য - যে গান গেয়ে বিপ্লবীরা ফাঁসির দড়ি গলায় হাসতে হাসতে পড়েছিল সেই গান আমাদের গাওয়া, এইভাবেই বিপ্লবীদের আত্মত্যাগ মনে রাখা হবে।

#dwipjyotisir #Madhyamikhistory #মাধ্যমিকইতিহাস #ইতিহাস #বন্দেমাতরম #Vandemataram #nationalsong

5 days ago | [YT] | 5

DWIPJYOTI

বঙ্গভঙ্গের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গমাতা চিত্রটি অংকন করেছিলেন। পরবর্তীকালে ভগ্নি নিবেদিতা একে ভারতমাতা রূপ দেন। যেমন করে মাকে ভাগ করা যায় না, তেমন করেই বাংলাকে ভাগ করা যাবেনা । লর্ড কার্জনের বঙ্গভঙ্গ রোধ করার জন্য এই ধরনের মানসিকতা বাংলার মানুষদের তৈরি করার জন্য এই চিত্রটি আঁকা হয়েছিল।

ভারতমাতার হাতে থাকা বেদ, ধানের শীষ, জপমালা ও শ্বেতবস্ত্র ভারতীয় সভ্যতা, শিক্ষা, কৃষি ও আধ্যাত্মিকতার প্রতীক। এই ছবিটি ব্রিটিশ শাসিত ভারতবাসীর মনে নিজেদের গৌরবময় অতীত ও সংস্কৃতি সম্পর্কে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং বিদেশী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করে।

#dwipjyotisir #MadhyamikHistory #History #ইতিহাস #ভারতমাতা #bharatmata

5 days ago | [YT] | 6

DWIPJYOTI

গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কন করা দুটি ব্যঙ্গচিত্র। তৎকালীন বঙ্গীয় সমাজের একশ্রেণী বাঙালি নিজেকে পাশ্চাত্যের অনুরাগী হিসেবে জাহির করতে ভালোবাসতো । তার ব্যঙ্গচিত্রের প্রধান বিষয় বস্তু ছিল সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর ক্রিয়াকলাপ।

ডান দিকের ছবিটি একজন খল ব্রাহ্মণ কে উদ্দেশ্য করে ব্যঙ্গ করা হয়েছে, একজন ব্রাহ্মণের কাজ হল পূজা পার্বণ নিয়ে থাকা মানুষকে বিভিন্ন ধরনের জ্ঞান মূলক কথাবার্তা বলা, কিন্তু সেই সময় কিছু ব্রাহ্মণ সেই কাজটা না করে মদ মাংসতে ব্যস্ত ছিল মহিলার প্রতি প্রতি অনুরক্ত ছিল, তাকে ব্যঙ্গ করি এমন ভাবে তিনি ছবিটি এঁকেছেন।

বাঁ দিকের ছবিটি হল একজন বাঙালি মহিলা ইউরোপীয় একজন নাগরিকের সঙ্গে নৃত্য করছেন, পরনে ভারতীয় সংস্কৃতি অনুসারে শাড়ি পড়েছেন এবং পায়ে জুতো পড়ে ইউরোপীয় পুরুষের সঙ্গে নাচ করছেন, এটাকে ব্যঙ্গ করেই গগনেন্দ্রনাথ ঠাকুর এই চিত্রটি এঁকেছেন।

#dwipjyotisir #Madhyamikhistory #ইতিহাস #ব্যঙ্গচিত্র #গগনেন্দ্রনাথ_ঠাকুর

5 days ago (edited) | [YT] | 5

DWIPJYOTI

ট্রাম্প বনাম মেলোনি: ছবি তোলা নিয়ে নতুন বিতর্ক!

একটি ছবি ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক বিতর্ক। ট্রাম্প দাবি করেছেন, মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। অন্যদিকে মেলোনি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

আপনার মতে, এটি কি শুধুই রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কূটনৈতিক বার্তা?

মতামত জানান কমেন্টে।

#DonaldTrump #GiorgiaMeloni #Trump #Meloni #Italy #USA #Politics #PoliticalNews #InternationalPolitics #WorldNews #Diplomacy #GlobalPolitics #PoliticalDebate #BreakingNews #NewsUpdate #TrendingNews #CurrentAffairs #বাংলা_খবর #আন্তর্জাতিক_রাজনীতি #বিশ্বরাজনীতি #ট্রাম্প #মেলোনি #রাজনীতি #খবর #TrendingNow

1 week ago | [YT] | 4

DWIPJYOTI

সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নির্ধারিত ফুটপাথে হাঁটার অধিকার একটি মৌলিক অধিকার।
বিচারপতি PS Narasimha এবং AS Chandurkar-এর বেঞ্চ রায়ে বলেছে যে, কোনো নাগরিকের নির্ধারিত ফুটপাথে হাঁটার মৌলিক অধিকারই প্রধান, এবং মোটরচালিত যানবাহনের চলাচলের তুলনায় এই অধিকারকে অগ্রাধিকার দিতে হবে।

একটি গুরুত্বপূর্ণ রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে যে, এই অধিকার ভারতীয় সংবিধানের ১৯(১)(ডি) অনুচ্ছেদে প্রদত্ত অবাধ চলাচলের অধিকারের অংশ। এছাড়াও এটি অন্যান্য মৌলিক অধিকারের সঙ্গেও যুক্ত, বিশেষ করে ২১ অনুচ্ছেদে বর্ণিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার (Right to Life and Personal Liberty)-এর অন্তর্ভুক্ত।

অর্থাৎ, নিরাপদ ও বাধাহীনভাবে ফুটপাথে হাঁটার অধিকার সংবিধান-স্বীকৃত একটি মৌলিক অধিকার, এবং প্রশাসনের দায়িত্ব হলো সেই অধিকার নিশ্চিত করা।
#Fundametal_Rights #SupremeCourt #supremecourtofindia #dwipjyotisir #Dwipjyoti #RightToWalk

1 week ago | [YT] | 7

DWIPJYOTI

যার সামনে গিয়ে দাঁড়ালে মনের সব ঝড় শান্ত হয়ে যায়, আর মনে হয়— সব কিছুই ঠিকই চলছে। 😌😇🌼 #dwipjyotisir #Dwipjyoti

2 weeks ago | [YT] | 30

DWIPJYOTI

ফিফা বিশ্বকাপ 2026 ভারতে জি এন্টারটেইনমেন্টের (Zee Entertainment) বিভিন্ন মাধ্যমে সম্প্রচার এবং লাইভ-স্ট্রিম করা হবে, সোমবার এটি নিশ্চিত করা হয়েছে।

বিশ্বকাপের ম্যাচগুলো সদ্য চালু হওয়া 'ইউনাইটেড৮ স্পোর্টস' (United8 Sports) লিনিয়ার টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে, আর ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে Zee5 অ্যাপে।

ভারতে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার করবে Zee

আমেরিকা, মেক্সিকো এবং কানাডা জুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ 2026-এর ম্যাচগুলোর সময়সূচি ভারতের দর্শকদের জন্য অনুকূল না হওয়ায়, ফিফা এর মিডিয়া স্বত্ব জিওহটস্টার (JioHotstar), সনি স্পোর্টস (Sony Sports) এবং অন্যান্য পক্ষের কাছে বিক্রি করতে হিমশিম খাচ্ছিল। 2026 এবং 2030 বিশ্বকাপের জন্য ফিফার 100 মিলিয়ন ডলারের চড়া দাবি এই আলোচনাকে আরও কঠিন করে তুলেছিল।

ফিফা তাদের চাওয়ার পরিমাণ কমিয়ে 60 মিলিয়ন ডলার করলেও, খবরে জানা গেছে তারা কেবল 20 মিলিয়ন ডলারের প্রস্তাব পেয়েছিল। তবে গত সপ্তাহে ভারতীয় ক্রীড়া সম্প্রচার বাজারে পুনরায় প্রবেশের জন্য জি নতুন লিনিয়ার স্পোর্টস চ্যানেল চালু করার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে।
#FIFAWorldCup2026 #FIFAWorldCup #ZEE5

3 weeks ago (edited) | [YT] | 5