Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

Primary Health Care BD

​স্বাগতম! এটি একটি জনস্বাস্থ্য সচেতনতা ও গবেষণামূলক প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য আধুনিক চিকিৎসা ও ইউনানি শাস্ত্রের সঠিক বৈজ্ঞানিক তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া।

​আমাদের কার্যক্রম:
​🔬 রিপোর্ট বিশ্লেষণ: প্যাথলজিক্যাল রিপোর্টের বিভিন্ন বৈজ্ঞানিক টার্মের সহজ ব্যাখ্যা।

​🦠 জলাতঙ্ক ও টিকা: WHO গাইডলাইন অনুযায়ী টিকা ও জলাতঙ্ক প্রতিরোধে সঠিক তথ্য।

​🎓 ক্যারিয়ার গাইড: স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কোর্স (DUMS, DHMS, প্যারামেডিক) নিয়ে আলোচনা।

​⚖️ আইনি সচেতনতা: স্বাস্থ্য সংশ্লিষ্ট আইন ও জনসচেতনতা সৃষ্টি।

​পরিচালনায়:
ইউনানি চিকিৎসাবিদ্যায় ডিগ্রিধারী এবং জনস্বাস্থ্য ও আইনি বিষয়ের একজন গবেষকের তত্ত্বাবধানে এটি পরিচালিত। আমরা কোনো সরাসরি ক্লিনিক্যাল প্র্যাকটিস বা প্রেসক্রিপশন প্রদান করি না; কেবল তথ্য দিয়ে সচেতন করাই আমাদের উদ্দেশ্য।

​Disclaimer: ভিডিওর তথ্যসমূহ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। জটিল স্বাস্থ্য সমস্যায় নিকটস্থ রেজিস্টার্ড হাসপাতালে যোগাযোগ করুন। তথ্যকে সরাসরি প্রেসক্রিপশন হিসেবে নেবেন না।

​যোগাযোগ:
💬 WhatsApp: wa.me/+8801730920460
📧 Email:


Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

​📢 DUMS ৪র্থ বর্ষের (২৬ সালের) পরীক্ষার্থীদের জন্য অগ্রিম প্রস্তুতি! 🎯

​পরীক্ষার রুটিন প্রকাশের পর পড়া শুরু করবেন? সেই ভুলটি না করে এখনই নিজেকে এগিয়ে রাখুন বাকিদের চেয়ে। পরীক্ষার ডেট ঘোষণা হওয়ার আগেই আপনার ফাইনাল প্রিপারেশন ১০০% কমপ্লিট করতে আমরা নিয়ে এলাম অল-ইন-ওয়ান স্টাডি সল্যুশন!

​📘 DUMS ৪র্থ বর্ষের ফাইনাল গাইড (PDF & Printed Copy)

বিগত ৬ বছরের ফাইনাল পরীক্ষার প্রশ্নব্যাংক এবং সম্পূর্ণ সিলেবাসের চুলচেরা বিশ্লেষণ করে গাইডটি তৈরি করা হয়েছে।

​💎 এই গাইডের বিশেষত্বসমূহ:

​পৃষ্ঠা সংখ্যা: ৪৪৭ পৃষ্ঠার একটি সমৃদ্ধ ও গোছানো গাইড।

​প্রশ্নব্যাংক ও সাজেশন: বিগত ৬ বছরের বোর্ড প্রশ্নের আলোকে প্রতিটি টপিক সাজানো হয়েছে, যা পরীক্ষার নির্ভুল গাইডলাইন দেবে।

​অগ্রিম প্রস্তুতি: রুটিন দেওয়ার আগেই পুরো সিলেবাস রিভিশন দিয়ে আত্মবিশ্বাসী হওয়ার সেরা সুযোগ।

​💰 মূল্য ও সংগ্রহ করার নিয়ম:

​📱 শুধুমাত্র PDF কপি: (৩৫০ টাকা)।

​🖨️ প্রিন্টেড হার্ড কপি: কেউ যদি বইটি প্রিন্ট আকারে হাতে পেতে চান, তবে ৮৫০ টাকা + ডেলিভারি চার্জ দিয়ে আজই অর্ডার করতে পারেন। বই প্রিন্ট হয়ে সরাসরি আপনার ঠিকানায় চলে যাবে।


​✅ গাইডটি সম্পূর্ণ রেডি, আজ থেকেই সংগ্রহ করা যাবে!

​📩 কীভাবে অর্ডার করবেন?

​সংগ্রহ করতে এখনই নিচের লিংকে ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা ইনবক্স/কমেন্ট করুন।

​📥 হোয়াটসঅ্যাপ লিংক: Wa.me/8801730920460

#DUMS #Unani #UnaniGuide #ExamPreparation #DUMS4thYear #UnaniMedicine #UnaniStudent #UnaniExam #FinalExam2026 #MedicalStudy #PDFGuide #UnaniBangladesh #PrimaryHealthCareBD

1 day ago (edited) | [YT] | 3

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

​⚠️ জরুরি নোটিশ: জলাতঙ্ক বিষয়ক পরামর্শ এবং কল করার নিয়মাবলী ⚠️

​প্রিয় দর্শক,

আমাদের চ্যানেলে প্রদত্ত মোবাইল নাম্বারটি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে নিচের নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। নিয়মের বাইরে কোনো যোগাযোগ গ্রহণ করা হবে না।

​১. পরামর্শ ফি বাধ্যতামূলক: জলাতঙ্ক বিষয়ক যেকোনো ধরনের ব্যক্তিগত পরামর্শ বা জিজ্ঞাসার জন্য নির্ধারিত 'পরামর্শ ফি' প্রদান করা আবশ্যক। ফি ব্যতীত জলাতঙ্ক সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শ দেয়া সম্ভব নয়।

​২. সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ কল নিষেধ: যারা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট (Skin Care Products) ক্রয় করতে চান অথবা অর্ডার করেছেন—শুধুমাত্র তারা ব্যতীত অন্য কেউ জলাতঙ্ক সংক্রান্ত জিজ্ঞাসার জন্য এই নাম্বারে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ (WhatsApp) কল দেবেন না।

​৩. জরুরি সেবার জন্য নয়: মনে রাখবেন, এটি কোনো জরুরি চিকিৎসা সেবা কেন্দ্র বা জরুরি যোগাযোগের স্থান নয়। এখানে জলাতঙ্ক নিয়ে শুধুমাত্র সাধারণ প্রাথমিক চিকিৎসা বিষয়ক পরামর্শ দেয়া হয়।

​৪. যোগাযোগের নির্ধারিত সময়: আপনি যদি নিয়ম মেনে পরামর্শ নিতে আগ্রহী হন, তবে সরাসরি কল না করে আমাদের প্রদত্ত নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে (WhatsApp) নক বা মেসেজ করবেন। যোগাযোগ করার নির্ধারিত সময়: রাত ৮:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নির্ধারিত নিয়ম মেনেই আপনাকে কথা বলতে হবে।

​নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।

​বিনীত,

মহসিন রেজা
হেলথ রিসার্চার ও ইউনানি ফিজিশিয়ান (নন-প্র্যাকটিসিং)
চেয়ারম্যান, প্রাইমারি হেলথ কেয়ার বিডি

1 day ago | [YT] | 2

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

সবায়কে ঈদ মোবারক ❤️

2 days ago | [YT] | 2

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

"প্রপার হেয়ার কেয়ারের জন্য সঠিক প্রোডাক্ট কম্বিনেশন খুব জরুরি। বিশেষ করে Kirkland-এর সাথে DRS-এর এই বাজেট কম্বোটি অনেকেই পছন্দ করেন। আমাদের স্টকে এটি আবার যুক্ত হয়েছে। কোয়ালিটি এবং ব্যবহারবিধি সম্পর্কে জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন।

​(বি:দ্র: ব্যবহারের পূর্বে অবশ্যই নিয়মগুলো জেনে নেবেন।)"

1 month ago | [YT] | 0

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

​"অনেকেই ZGTS DRS এবং Kirkland Minoxidil-এর এভেইলিবিলিটি নিয়ে জানতে চেয়েছিলেন। অরিজিনাল প্রোডাক্টের স্টক এখন এভেইলিবল আছে। যারা সংগ্রহ করতে চাচ্ছেন বা বিস্তারিত জানতে আগ্রহী, তারা নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করতে পারেন।"

Wa.me/+8801730920460

1 month ago | [YT] | 1

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

ভিক্টিম কে RIG নাকি দেয়াই হয়নি 😭

1 month ago (edited) | [YT] | 7

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

​📢 বিশেষ জরুরি বিজ্ঞপ্তি: কল করার আগে অবশ্যই পড়ুন

​বিগত কয়েকদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে, অনেকে কোনো প্রকার শিষ্টাচার না মেনেই জলাতঙ্ক (Rabies) বা অন্যান্য প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য যখন-তখন কল করছেন। এমনকি ফি প্রদানের ন্যূনতম সৌজন্যবোধটুকুও অনেকে দেখাচ্ছেন না।

​সংশ্লিষ্টদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা:

​পেশাদারিত্বকে সম্মান দিন: আমাদের এই সেবাটি কোনো "আজাইরা" সময় কাটানোর মাধ্যম নয়। এটি একটি অত্যন্ত জটিল ও দায়িত্বশীল চিকিৎসা সংক্রান্ত কাজ।

​বিনা ফিতে পরামর্শ নয়: যারা মনে করছেন কোনো প্রকার কনসালটেশন ফি ছাড়া যখন-তখন কল করে পরামর্শ নিবেন, তারা দয়া করে কল করা থেকে বিরত থাকুন। আমাদের রিসার্চ টিম এবং কনসালট্যান্টদের সময়ের মূল্য আছে।

​অপ্রয়োজনীয় কল বর্জন করুন: শুধুমাত্র যারা সিরিয়াসলি প্রাথমিক চিকিৎসা পরামর্শ নিতে চান এবং নির্ধারিত ফি দিয়ে সিরিয়াল নিতে ইচ্ছুক, তারাই যোগাযোগ করবেন।

​অন্যথায়, অহেতুক বিরক্তকারীদের নম্বরগুলো স্থায়ীভাবে ব্লক করা হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করতে বাধ্য হবো।

​আশা করি সবার সুবুদ্ধি উদয় হবে।

​— Primary Health Care BD টিম

1 month ago | [YT] | 0

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

তথাকথিত 'ডিগ্রিধারী' অহংকার বনাম বৈজ্ঞানিক গবেষণার সত্য

​সম্প্রতি আমাদের Primary Health Care BD চ্যানেলের একটি ভিডিওর নিচে জনৈক MBBS ডিগ্রিধারী চিকিৎসক অত্যন্ত কুরুচিপূর্ণ এবং ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তিনি আমাদের টিমকে 'হেলথ ওয়ার্কার' বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং আমাদের বৈজ্ঞানিক তথ্যগুলোকে 'অল্প বিদ্যা' বলে উপহাস করেছেন। যারা বড় বড় ডিগ্রির দম্ভে অন্ধ হয়ে সাধারণ মানুষকে ভুল এবং অবৈজ্ঞানিক তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন, তাদের জন্য আমাদের টিমের পক্ষ থেকে এই 'দাঁতভাঙা জবাব':

​১. আমাদের ভিত্তি ও অভিজ্ঞতা:
​Primary Health Care BD কেবল একটি ইউটিউব চ্যানেল নয়, এটি একটি দক্ষ টিম। আমাদের টিমে রয়েছেন DUMS (Diploma in Unani Medicine and Surgery) ডিগ্রিধারী চিকিৎসক এবং ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্যারামেডিক (Paramedic), যারা দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে টিকাদান ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন। আমাদের প্রতিটি তথ্য আন্তর্জাতিক জার্নাল এবং দীর্ঘ গবেষণার ভিত্তিতে বলা। আপনাদের মতো কিছু সংকীর্ণমনা চিকিৎসকের চেম্বারে রোগী নেই বলে আমাদের রিসার্চকে আক্রমণ করা স্রেফ আপনাদের পেশাদার ঈর্ষার বহিঃপ্রকাশ।

​২. WHO গাইডলাইন কি আপনার কাছে 'অল্প বিদ্যা'?
​আপনি সাধারণ মানুষকে ৩ মাসের আগেই পুনরায় পূর্ণ ডোজ টিকা নিতে উৎসাহিত করছেন। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর অফিসিয়াল পজিশন পেপার (২০১৮, পৃষ্ঠা ২০২) অত্যন্ত স্পষ্ট:
​"একবার পূর্ণ ডোজ সম্পন্ন করার ৩ মাসের মধ্যে পুনরায় কামড় বা আঁচড় লাগলে কোনো টিকার প্রয়োজন নেই।" * রেফারেন্স: WHO Rabies Vaccine Position Paper, April 2018
আন্তর্জাতিক এই প্রটোকল কি আপনার কাছে 'ফালতু' মনে হয়? গাইডলাইন না পড়ে মানুষকে 'ভ্যাকসিন ডাস্টবিন' বানানো কি একজন নৈতিক চিকিৎসকের কাজ হতে পারে?

​৩. অটোইমিউন ঝুঁকি ও আপনার স্ববিরোধিতা:
​আপনি আমাদের গবেষণাকে 'আলতু-ফালতু' বলেছেন, আবার নিজেই স্বীকার করেছেন ১ মিলিয়নে একজনের Guillain-Barré Syndrome (GBS) হতে পারে। ডাক্তার সাহেব, আপনার কি নূন্যতম মেডিকেল জ্ঞান নেই যে GBS নিজেই একটি মারাত্মক অটোইমিউন ডিজিজ? বারবার অপ্রয়োজনীয় টিকা দিলে ASIA Syndrome (Autoimmune Syndrome Induced by Adjuvants) হওয়ার যে ঝুঁকি থাকে, তা নিয়ে পড়াশোনা করার সময় কি আপনার আছে?
​রেফারেন্স: Journal of Autoimmunity - ASIA Syndrome

​৪. ভুল চিকিৎসার নগ্ন চিত্র:
​আমাদের দেশে অনেক ডিগ্রিধারী ডাক্তার র‍্যাবিস ভ্যাকসিন ডেল্টয়েড মাসলে না দিয়ে পাছায় (Gluteal region) দিচ্ছেন বা ২০ দিন পর রিগ (RIG) দিচ্ছেন—এমন ভুরি ভুরি প্রমাণ আমাদের চ্যানেলে আছে। এই মারাত্মক ভুল চিকিৎসা নিয়ে আপনাদের কোনো কথা নেই, কারণ মানুষ এখন সচেতন হচ্ছে এবং আপনাদের ভুলগুলো ধরে ফেলছে।

​আমাদের অবস্থান পরিষ্কার:
​আমরা কোনো টিকা কোম্পানির দালাল নই। Primary Health Care BD টিম গবেষণার মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে এবং টিকার অপচয় (Vaccine Wastage) রোধে কাজ করে। আপনাদের মতো কিছু সংকীর্ণমনা চিকিৎসকের গালিগালাজ আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না।
​মনে রাখবেন: জ্ঞান যেখানে সীমাবদ্ধ, অহংকার সেখানে বেশি। সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন।

​— টিম, Primary Health Care BD

1 month ago | [YT] | 0

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

জরুরি পোস্ট: তথাকথিত 'ডিগ্রিধারী' মূর্খদের থেকে সাবধান!

​আজকাল কিছু স্বার্থান্বেষী এবং অশিক্ষিত মূর্খ ডাক্তার সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আমার ভিডিওর নিচে জনৈক এক ডাক্তার যে মন্তব্য করেছেন, তা কেবল অবৈজ্ঞানিকই নয়, বরং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।

​১. WHO গাইডলাইন বনাম অশিক্ষিত ডাক্তারের কুযুক্তি:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, একবার র‍্যাবিস ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করলে পরবর্তী ৩ মাসের মধ্যে পুনরায় কামড় বা আঁচড় লাগলে ভ্যাকসিনের প্রয়োজন হয় না। অথচ এই পরিচয়ধারী ডাক্তার সাহেব মানুষকে ৩ মাসের আগেই পূর্ণ ডোজ নিতে উৎসাহ দিচ্ছেন! গাইডলাইন না পড়ে এমন ‘রচনা’ লেখা কেবল একজন ১ নম্বর বলদ এবং মূর্খ চিকিৎসকের পক্ষেই সম্ভব।

​২. হাইপার-ইমিউনাইজেশন ও স্বাস্থ্যের ঝুঁকি:
৩ মাসের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে পুনরায় টিকা দেওয়া হলে শরীরে Hyper-immunization ঘটে। এর ফলে শরীরের ইমিউন সিস্টেমের ওপর প্রচণ্ড চাপ পড়ে যা Immune Overload সৃষ্টি করে। আধুনিক গবেষণা (যেমন: ASIA Syndrome - Autoimmune/Inflammatory Syndrome Induced by Adjuvants) প্রমাণ করেছে যে, বারবার ভ্যাকসিনের অ্যান্টিজেন ও এ্যাডজুভেন্ট শরীরে প্রবেশ করলে তা ইমিউন সিস্টেমকে বিভ্রান্ত করে ভয়াবহ অটো-ইমিউন ডিজিজ (Autoimmune Disease) তৈরি করতে পারে। ল্যানসেট বা পাবমেডের মতো আন্তর্জাতিক জার্নালে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে।

​৩. টিকার অপচয় ও দালালি:
এই তথাকথিত ডাক্তার কি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির দালালি করছেন? না হলে টিকার অপচয় (Vaccine Wastage) রোধ করার পরিবর্তে কেন তিনি অহেতুক টিকা নিতে বলছেন? বাংলাদেশের মতো দেশে যেখানে ভ্যাকসিনের সীমাবদ্ধতা আছে, সেখানে একই মানুষকে বারবার টিকা দেওয়া মানে হলো অন্য একজন মুমূর্ষু রোগীর হক নষ্ট করা।

​৪. গবেষণালব্ধ জ্ঞান বনাম ঈর্ষা:
আমরা ইউনানী স্বাস্থ্য গবেষক হিসেবে প্রতিটি কথা বলি বিজ্ঞানের অকাট্য প্রমাণের ভিত্তিতে। আমাদের নিজস্ব কোনো টিকা কোম্পানি নেই। আমরা রিসার্চ করে মানুষের জীবন বাঁচাই এবং টিকার অপচয় রোধ করি। আমাদের দেওয়া রিসার্চ-বেইজড পরামর্শের বিপরীতে যখন সামান্য ‘রিসার্চ ফি’ নেওয়া হয়, তখন চেম্বারে রোগী না থাকা এই ঈর্ষান্বিত ডাক্তারদের গায়ে জ্বালা ধরে।

​সতর্কবার্তা: যারা র‍্যাবিস ভ্যাকসিনের সঠিক ডোজ জানে না, পাছায় টিকা দেয় কিংবা ২০ দিন পর রিগ (ERIG) দেওয়ার মতো ভুল চিকিৎসা দেয়—তাদের থেকে দূরে থাকুন। নিজের জীবনকে 'ভ্যাকসিন ডাস্টবিন' বানাবেন না।

​সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন।

2 months ago | [YT] | 1

Primary Health Care BD - প্রাথমিক স্বাস্থ্যসেবা

​⚠️ জরুরি নোটিশ: পরামর্শ সেবা ও কল সংক্রান্ত নিয়মাবলী ⚠️

​Primary Health Care BD-এর পক্ষ থেকে সকলকে জানানো যাচ্ছে যে, সেবার মান নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা এড়াতে নিম্নলিখিত নিয়মগুলো কঠোরভাবে কার্যকর করা হলো:

​পরামর্শ ফি: জলাতঙ্কসহ যেকোনো টিকাদান বা স্বাস্থ্য বিষয়ক প্রতিটি সেশনের জন্য নির্ধারিত ২০০ টাকা রিসার্চ ফি প্রদান বাধ্যতামূলক।

​এক ফি, এক সেশন: একবার ফি প্রদান করলে শুধুমাত্র ওই নির্দিষ্ট সময়ের আলোচনার জন্যই তা কার্যকর হবে। পরবর্তীতে পুনরায় কোনো বিষয়ে কথা বলতে চাইলে বা নতুন করে পরামর্শ নিতে হলে পুনরায় একই প্রক্রিয়ায় ফি জমা দিয়ে সিরিয়াল নিতে হবে। একবার ফি দিয়ে বারবার কল বা মেসেজ দিয়ে বিরক্ত করা থেকে বিরত থাকুন।

​কল করার সময়: সরাসরি কথা বলার জন্য শুধুমাত্র রাত ৮:০০টা থেকে রাত ১১:০০টার মধ্যে সময় নির্ধারিত। এই সময়ের বাইরে কল করা কঠোরভাবে নিষিদ্ধ।

​অসময়ে কল ও মেসেজ: নির্ধারিত সময়ের বাইরে কল দিলে বা ফি প্রদান না করে বারবার কথা বলার চেষ্টা করলে সংশ্লিষ্ট নম্বরটি কোনো সতর্কতা ছাড়াই স্থায়ীভাবে ব্লক (Block) করে দেওয়া হবে।

​আমরা গবেষণালব্ধ ও সঠিক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করি। এই পেশাদার প্রচেষ্টাকে সম্মান জানান এবং নিয়ম মেনে সেবা গ্রহণ করুন।

​ধন্যবাদান্তে,
রিসার্চ টিম, Primary Health Care BD

2 months ago | [YT] | 1