Metropolitan boy

Hello everyone. My name is Kaustav aka Metropolitan boy. This channel is about my food and travel experience. A vlog is a story , and i'm a storyteller. Come be a part of this story. :-)
Instagram -Metropolitan boy
Facebook - Metropolitan boy


Metropolitan boy

কিছু ভিডিও জীবন বদলে দেয়....

কিছুদিন আগে দমদমের Cafe Kravings নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আর তুলে ধরেছিলাম "নীলাভ"- এর জীবনের প্রতি Positive Attitude.
নীলভ-র Autism আছে কিন্তু সেটা ওর একমাত্র পরিচয় না!
সদ্য মাধ্যমিক পাশ এই যুবকের আসল পরিচয় তার অদম্য জেদ!
না হারার জেদ, নিজের দমে,নিজের জন্য কিছু করে দেখানোর জেদ!
আর ঠিক তাই সমাজের চোখে “Special” নীলাভ প্রতিদিন একা একা বাসে করে "অফিস" যায়, Artificial Intelligence নিয়ে পড়াশুনা করে, নিজের Ice cream business সামলায় আর মায়ের সাথে কাধে কাধ মিলিয়ে CAFE Kravings এর দায়িত্বও সামলায় আর তাই জন্য ও সত্যিই “Special” !

ভিডিওটা publish করার সময়ে সত্যি বলতে একটু ভয়ে ছিলাম যে লোকজন কিভাবে নেবে ভিডিওটাকে, বাজে কোনো মন্তব্য করবেনা তো! কিন্তু Comment box খুলতেই বুঝলাম “How wrong I was”

মানুষজন এত ভালোবাসা নীলাভকে দিয়েছেন যেটা সত্যিই অভূতপূর্ব!
অনেকেই ইতিমধ্যে ক্যাফেতে গেছেন,অনেকেই লিখেছেন শিগগিরই যাবেন আর যারা যেতে পারেন নি তারা অনেক অনেক অনেক ভালোবাসা দিয়েছেন নীলাভকে!

আচ্ছা একজন Food Vlogger এর সফলতার আসল মাপকাঠি কি?

কার ভিডিওতে কত Views, Engagement সেটা নাকি কে ভিডিও বানিয়ে কত কত Dollar কামালো সেটা?

কারন যদি সত্যিই তাই হয় তাহলে আমি SUCCESSFUL FOOD VLOGGER নই, কারন না সেই ভিডিওতে আছে লাখ লাখ ভিউ আর না আছে প্রচুর Dollar আয়!

কিন্তু তারপরেও Food Vlogger হিসাবে আমি নিজেকে সফল মনে করি,
কারন এমন একটা গল্প যেটা এই সমাজের জানা দরকার সেটা আমি তুলে ধরতে পেরেছি, যারা জীবনযুদ্ধে হেরে রণভূমি ছেড়ে পালানোর কথা ভাবছিলেন এই ভিডিওটা কোথাও না কোথাও,কারোর না কারোর জন্য Oxygen এর কাজ করতেই পারে!
তাই জন্য পড়ে গেলে উঠে দাড়াও,
“Try again, Fail Again, Fail better”

সবার শেষে সবাইকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, নীলাভর তরফ থেকে|

এমন আরো কোনো গল্প যেটা আপনাদের মনে হয় আমার কভার করা উচিৎ তাহলে Comment Box এ অবশ্যই জানাবেন ❤️

5 days ago | [YT] | 43

Metropolitan boy

অবশেষে ১,০০,০০০ এ পৌছালাম

২০১৯ সালে ইউটিউব থেকে শুরু হওয়া যাত্রাপথের প্রথম মাইলস্টোনটা পেরোতে ৭ বছর লেগে গেলো!
যদিও তাতে দোষটা সম্পুর্নভাবে আমারই
চ্যানেলের জনপ্রিয়তা যখন আকাশছুঁয়া তখনই ভিডিও বানানো ছেড়ে উচ্চশিক্ষায় মন দি | 🫣

জানিনা চ্যনেলের প্রতিপেক্ষিতে সিদ্ধান্তটা কতটা ভুল বা ঠিক ছিলো কিন্তু জীবনের দিক থেকে যে ১০০% সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম সে নিয়ে সন্দেহ নেই! 😊

পড়াশুনা শেষে চাকরির সাথে সাথে আবার যখন ভিডিও বানাবো ভাবলাম, দেখলাম Food-Vlogging এর পরিবেশটা অনেক বদলে গেছে! আজকাল চারিদিকে লাখো লাখো ভিডিও-ওয়ালা! 🙂

আজ্ঞ্যে! "ভিডিও-ওয়ালা" ✅

এদের কেউ পরোটা এর পিছনে দৌড়াচ্ছে তো কেউ "পরোটা-বিক্রেতা" এর পিছনে!
আর সত্যি বলতে দৌড়াবে নাই বা কেনো?
মানুষ তো রগড়গুলো দেখছে, মজা পাচ্ছে, কমেন্ট সেকশনে গিয়ে অফিস বা বাড়িতে না করতে পারা খিস্তিগুলো করে মনের শান্তিতে ঘুমাতে যাচ্ছে! 😴

ভিউ যত বাড়ছে, ভিডিও-ওয়ালা দের পকেট তত ফুলছে! কিন্তু ভিডিও-ওয়ালা দের খিস্তি আর খিস্তি খেয়ে কামানো টাকা নিয়ে অসুবিধা না থাকলেও আমার বাপু "বদহজমের" সমস্যা আছে! 🙂

তাই এই ভিড়ে না মিশে নিজের বাংলা ভাষা আর খাবার নিয়ে করা পড়াশোনা এর উপর ভরসা করে বছর-খানেক আগে YouTube বাদেও Facebook ও Instagram এর উপরেও ফোকাস করা শুরু করি। ✌🏻

আর দেখুন শুন্য থেকে শুরু করে আজকের দিনে দাড়িয়ে:

YouTube এ প্রায় ৬৫,০০০
Facebook এ প্রায় ২৫,০০০ আর
Instagram এ ১০,০০০ এর গন্ডি আমরা পার করেছি

সব মিলিয়ে এখন আমরা ১,০০,০০০ পার ❤️

এটার থেকে কি শেখা যায়?

ভালো,ভদ্র ভিডিও দেখার লোকের অভাব কোনোদিন ছিলোনা, অভাব ছিলো ভালোভাবে গল্পগুলো বলার লোকের!

তবে আমি এখনই থামছিনা! খেলা অনেক বাকি....😉

1 month ago | [YT] | 31

Metropolitan boy

"দমনে দাপাদাপি" লালমোহনবাবু যদি “Daman” নামক Union Territory তে আসতেন তাহলে এই নামে নিশ্চয়ই একটা বই লিখতেন! 😁

কিন্তু আমি তো আর তিনি নই,তাই বই লেলহার বদলে 1961 এ স্বাধীনতা পাওয়া আর Portuguese দের দ্বারা দমিত থেকে "দমন" হয়ে ওঠা এলাকাতে গুটিকয়েক ছবি তুলেই আমি খুশি! 🙃

নেহাত, বন্ধুর বিয়েতে গেছিলাম তাই ভদ্রতার খাতিরে পাঞ্জাবি আর সুট পরতে হয়েছে! নইলে আমিও দীঘার সমুদ্র এর ধারে সাদা স্যান্ডো আর লাল গামছা পড়ে ঘুরে বেরানোর দলে! 🙂‍↔️

আর হ্যা, আমার চপ্পলের রং দিয়ে আমাকে বিচার করবেন না 😛

6 months ago | [YT] | 33

Metropolitan boy

Howrah Street Food Tour with ‪@thegoodfoodbro‬ ❤️
Link: https://youtu.be/FlT1uTFCv44

11 months ago (edited) | [YT] | 35

Metropolitan boy

My IIT Placement Day Scene ✨

🗓️৮ই নভেম্বর, ২০২৪ — একটা দিন, যা সারাজীবন মনে থাকবে। IIT ক্যাম্পাসে Placement Day।
নামী কোম্পানি। অনেক স্বপ্ন, আর তার থেকেও অনেক বেশি চাপ।😥

Round 1: Test
দিনটা শুরু হলো সকাল ৮টায় Aptitude আর Behavioral Test দিয়ে। ব্রেকফাস্ট টা সেই দিনের মতন জলাঞ্জলি দিয়ে বসলাম ল্যাপটপের সামনে।
২ ঘন্টার প্রচন্ড একটা Intense Test এর পর মাথাটাকে শান্ত করতে স্নান সেরে হাটা লাগালাম ক্যান্টিনের দিকে| ☕️
চায়ের কাপ হাতে সবে মাত্র বসেছি, তখনই ফোনের ঘন্টি বেজে উঠল- Round 1 ক্লিয়ার! ✅

Round 2: Group Discussion
তড়িঘড়ি করে ফর্মালে তৈরি হয়ে দৌড় লাগালাম Department এর উদ্দেশ্যে। 👨‍✈️
৩টে গ্রুপ, প্রতি গ্রুপে ১৪ জনের প্যানেল।
আমার গ্রুপ নম্বর ১!
সাধারণত মাছের বাজারের মতন যে Group Discussion টা হয় ,এটা দেখলাম তার থেকে অনেকটাই আলাদা!
GD এর টপিক বলার পরে ৭ মিনিট সময় দেওয়া হবে নিজেদের Pointers তৈরী করার জন্য আর তারপর Sequence অনুযায়ী সবাই ২ মিনিট করে কথা বলার সুযোগ পাবে।🗣️
কিন্তু হায় ভগবান, আমার Sequence Number এলো ১২! 😔
জীবনে প্রথমবার A দিয়ে নাম শুরু না হওয়ার কষ্ট অনুভব হচ্ছিল! 😢
আমার সুযোগ যখন এলো ততক্ষণে বেসিক সব পয়েন্ট বেরিয়ে গেছে।

কিন্তু আমি তৈরি ছিলাম এমন একটা পরিস্থিতি এর জন্য—বেসিক পয়েন্টস বাদেও আগে থেকেই বেশ কিছু Advance Stats, Insights, Analysis নিয়ে আমি তৈরি করে রেখেছিলাম, সময় মতন সেগুলোই শুধুমাত্র প্রয়োগ করলাম,আর রেজাল্ট আসতেই- বোঝা গেলো-
My Approach was right!
Round 2 ক্লিয়ার! ✅

Final round: Personal Interview
Round 2 এর রেসাল্ট আর Interview এর মাঝে খুব বেশী ২ মিনিট সময়ও পাইনি কারন আমিই প্রথম ক্যান্ডিডেট!
A long breath and I was In 😮‍💨
৪০ মিনিটের ইন্টেন্স একটা ইন্টারভিউ। বাংলায় বলে না- "জুতো থেকে চণ্ডীপাঠ", এই ইন্টারভিউটাও ছিলো একদমই তাই।
Supply Chain, Economic Crisis, Manufacturing planning থেকে শুরু করে Blue ocean strategy সব নিয়ে কথা উঠল।
রিয়েল লাইফ ডিসকাশন। কোন টেক্সটবুক জিনিস না—পুরোটাই সিনারিও বেসড।

ইন্টারভিউ শেষ করে বেরিয়ে এলাম—পুরো ব্ল্যাঙ্ক।😕
উত্তরপাতি ঠিক দিলেও সামনের জনের মুখ থেকে এটা বুজতে পারলাম না, আমার উওর তার আদৌ পছন্দ হলো কিনা! 🫤

তারপর শুরু হল সবচেয়ে কষ্টের পার্ট- Waiting Game ⏰
প্রতি ২ মিনিট অন্তর ফোনে WhatsApp রিফ্রেশ করছি।রেসাল্ট এলো? রেসাল্ট এলো?
অবশেষে সন্ধ্যে ৫টা নাগাদ নোটিফিকেশনের টুং করে শব্দটা কানে এল। 📳

Heartbeat মোটামুটি তখন সিলিং ছুয়েফেলেছে,কোনোমতে কাঁপা হাতে ফোনটা খুল্লাম!

মেসেজ খুলে দেখি—নামটা আছে।
Kaustav Bag- Selected ✅

বুক থেকে যেন একটা পাথর নামলো, প্রথম ফোনটা গেলো বাড়িতে, ভিডিও কলের দুপাশেই চোখে জমা জল ,খুশির কান্না। 🥹
এই যাত্রা, পরিশ্রম, স্ট্রেস—সব কিছুই আজ সার্থক।

পরের মাসে 1st july, নিজের চাকরিজীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি! এবার আবার নতুন যুদ্ধ,নতুন স্বপ্ন ❤️

1 year ago | [YT] | 118

Metropolitan boy

সেলিব্রিটি কালচার বনাম নির্মম বাস্তবতা – এক অদৃশ্য লড়াই!

গত কদিন ধরে এই ছবি নিয়ে ফেসবুক তোলপাড়!
দেবস্থান, ভক্তি, আর তার মাঝখানে এক সেলিব্রিটি!
সেলিব্রিটি বলেই তাকে আলাদা ট্রিটমেন্ট, স্পেশাল আয়োজন, অন্যান্য ব্যাপারে সুযোগ সুবিধে তো ছিলই ভগবানের ব্যাপারেও এরা Celebrity Status উপভোগ করবে, কিন্তু কেনো? 🤔

🟥 কারণ , বৈষম্য!
আজ্ঞে হ্যাঁ, সমাজের প্রতিটা কোনায় বৈষম্য আছে আর আমরা বৈষম্যে অভ্যস্ত, কিন্তু সেটা চোখের সামনে দেখলে জ্বলে উঠি!
আপনি হয়তো এসি ঘরে বসে, ৫০ হাজার টাকার ফোনে এই পোস্টটা পড়ছেন, আর কেউ কেউ বাসের ভিড়ে ১০ হাজার টাকার ভাঙা স্ক্রিনে স্ক্রল করছেন এই লেখাটা— এটাও বৈষম্য! 🙂
আপনি বলবেন – "আমি পরিশ্রম করেছি! আমি বেশি পড়াশুনা করেছি,তাই বেশি আয় করি!"
ঠিক কথা!
তাহলে যিনি ছবিতে আছেন, তিনিও পরিশ্রম করেই, তার নিজের কাজ করেই আজ এই জায়গায় উঠে এসেছেন! তাই না?

🟥 এবার আসি বাস্তবতার কথায়, বাস্তবতা আরও কঠিন!ধরুন, ওই সেলিব্রিটি যদি লাইনে দাঁড়াতেন, আপনি, আমি — আমরা কেউই কি নিজেদের উত্তেজনা সামলাতে পারতাম?
না! ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি হতই! 😥
আর সেই সময়ে যদি কোনো অঘটন হয়ে যেতো তার দোষ পড়তো মন্দির কর্তৃপক্ষের ঘাড়ে! তারা কি চাইবেন ভগবানের ঘরে কারোর সাথে খারাপ হোক? 🛕

🟥 এবারে আসি Brutal Truth এ, আজকে আমাদের কাছে উপায় থাকলে আমরা নিজেরাও এই একই জিনিস করতাম! বাকিদের সাথে লাইনে দাড়িয়ে না আলাদা করে, "স্পেশাল ভাবে" ভগবানের সাথে একাকী সাক্ষাৎ! 🕊️
আজকে আমাদের কাছে সেই সুযোগ নেই বলে আমরা প্রতিবাদী, কিন্তু কামাখ্যা মন্দিরের মতন এখানেও ৫০১ টাকা দিয়ে "স্পেশাল লাইনের" টিকিট দেওয়া শুরু হলে ৫০% ফেসবুক বিপ্লবীদের সেই লাইনেই পাওয়া যাবে! তখন আর কেউ বলবেনা Financial Status এর দমে বাকিদের দমানো হচ্ছে 🙂

এই দুনিয়াতে কোনোকিছুই “FAIR and EQUAL” না!
এই জীবনদৌড়ে জন্মের সময় থেকেই আমরা সবাই আলাদা আলাদা ট্র‍্যাকে দাড়িয়ে,কেউ কারোর থেকে এগিয়ে বা কেউ কারোর থেকে পিছিয়ে! সেই Starting Point আমাদের হাতে নেই! কিন্তু আমরা কোথায়ে শেষ করবো তা অতি অবশ্যই আমাদের হাতে আছে!

তাই আসুন, প্রতিবাদ নয়, অভিযোগ নয় – নিজের লক্ষ্যটা পরিষ্কার করি। এমনভাবে সফল হই, যাতে সৃষ্টিকর্তাও একদিন বলে ওঠেন – “বাহ!”
আর সেটাই হবে আমাদের আসল জয়! ❤️

1 year ago | [YT] | 100

Metropolitan boy

Exciting Life Update Coming Tomorrow! ❤️

1 year ago | [YT] | 27

Metropolitan boy

Travel is the only thing you buy that makes you richer ❤️

1 year ago | [YT] | 35

Metropolitan boy

শুক্রবার রাতে, খাবার পাতে, হয়ে যাক? 😉

1 year ago | [YT] | 59

Metropolitan boy

দেখতে কেমন আপনারা বলুন, খেতে কেমন সেটা আমি রাত ৯টায় বলছি 😅

2 years ago | [YT] | 89