PBC24TV (বাংলা)

পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশন কিংবা পিবিসি টুয়েন্টিফোর ডটকম, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক বাংলাদেশী কমিনিউনিটির অন্যতম সংবাদ সংস্থা। প্রথম অনলাইন পত্রিকা প্রবাসীবার্তা ডটকমের আধুনিক সংস্করণ।


PBC24TV (বাংলা)

ভূমিকম্পে কেঁপে উঠলো পুরো ঢাকা

7 months ago | [YT] | 21

PBC24TV (বাংলা)

খুলনায় চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা বেগ লিয়াকত আলী। খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে থাকা এই নেতাকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ঘটনার বিবরণ

শনিবার (১৪ জুন) দুপুরে খুলনার ফুলবাড়ি গেট বাজারে সাধারণ মানুষের হাতে গণপিটুনির শিকার হন বেগ লিয়াকত আলী (৭০)। জনতার মারধরের পর তাকে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বেগ লিয়াকতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মামলা দায়ের রয়েছে। ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সম্প্রতি এক মামলায় জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন তিনি। এরপরই তাকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। বাজারে তার আগমনের খবরে বহু মানুষ জড়ো হয়ে যায় এবং বিভিন্ন সময়ে তার দ্বারা নির্যাতনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে।

1 year ago | [YT] | 10

PBC24TV (বাংলা)

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান সম্প্রতি ই'স'রা'য়ে'লে'র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে সরাসরি ক্ষেপণাস্ত্র হা'ম'লা চালিয়েছে।

শনিবার (১৪ জুন) এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ই'স'রা'য়ে'লে'র কেন্দ্রস্থল কিরিয়া এলাকায় অবস্থিত সামরিক সদর দপ্তরে এই হা'ম'লা হয়।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশে ছোড়া ইরানি ক্ষে'প'ণা'স্ত্র'কে ঠেকাতে আয়রন ডোম সক্রিয় হয়, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে ক্ষে'প'ণা'স্ত্র'টি লক্ষ্যবস্তুতে গিয়ে আ'ঘা'ত হানে। ভিডিওতে বিকট শব্দ, আ'গু'নে'র গোলা ও আলোর ঝলকসহ স্পষ্ট ধ্বং'সা'ত্ম'ক প্রভাব দেখা গেছে। ভিডিওর পেছনে ই'স'রা'য়ে'লি প্রতিরক্ষা বাহিনীর (IDF) সদর দপ্তরের পাশের মার্গানিট টাওয়ার দৃশ্যমান।

এই হা'ম'লা'র পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, ই'স'রা'য়ে'লে'র আগের দিন সকালের বিমান হা'ম'লা'য় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বেশ কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নি'হ'ত হওয়ার প্রতিক্রিয়াতেই এই পাল্টা ব্যবস্থা নিয়েছে তেহরান।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পাল্টা হা'ম'লা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

1 year ago | [YT] | 28

PBC24TV (বাংলা)

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা প্রকাশ পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ল্যাবটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলোজি বিভাগের অধীনে। সংশ্লিষ্ট দুজন কর্মচারীকে ল্যাবটির দেখভালের দায়িত্ব দেওয়া হলেও কর্তৃপক্ষের মতে, তাদের চরম অবহেলার ফলেই এই চুরির ঘটনা ঘটেছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ধারনা করা হচ্ছে গত চার মাস ধরে ধাপে ধাপে ল্যাবের যন্ত্রাংশ চুরি হয়েছে। তবে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে মাসখানেক আগে। এর পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত রিপোর্টও জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ল্যাবটি বন্ধ হওয়ার পর যাদের তত্ত্বাবধানে ছিল, তাদের দায়িত্বে চরম গাফিলতি পাওয়া গেছে। তবে করোনাভাইরাস মোকাবেলায় হাসপাতালের ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

📊 জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া জেলায় ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫৫ জন, এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৪ হাজার।

📌 চুরির ঘটনা এবং হাসপাতালের দায়িত্বহীনতার এ চিত্র আবারও স্বাস্থ্যখাতে নজরদারির অভাব ও দুর্বল ব্যবস্থাপনার দিকটি সামনে নিয়ে এসেছে।

1 year ago | [YT] | 3