✨ হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB)
বাংলাদেশের আলেমকুলের শিরোমণি মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.–এর চিন্তা, চেতনা ও মানবসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠিত Hafezzi Charitable Society of Bangladesh হলো একটি মানবসেবামূলক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
🤝 আপনিও অংশ নিতে পারেন আমাদের মানবিক কার্যক্রমে অথবা সদস্য হয়ে মানবতার পথে শরীক হতে পারেন।
📱 বিকাশ / নগদ / রকেট (Personal):
01919-889294 (বিকাশ #Payment)
01786-310834 (নগদ #Payment)
01406-970907 | 01727-216100 | 01601-611151 (Send Money)
🌐 ওয়েবসাইট: www.hcsb.org.bd
🏦 Bank Account:
Account Name: Hafezzi Charitable Society of Bangladesh
Bank: Shahjalal Islami Bank
Branch: Dhaka North
A/C No: 405711100000762
Routing: 190260871
📞 যোগাযোগ:
01919-889294 | 01786-310834 | 01727-216100 | 01406-970907 | 01601-611151
📲 WhatsApp:
01919-889294 | 01786-310834 | 01727-216100 | 01406-970907
✨ পরিচালক: মুহাম্মাদ রাজ
📋 Govt. Reg. No: S13879/22🏠 অফিস ঠিকানা: বাড়ী নং ৫৭/এ, রোড নং ৬, মোহাম্মদী হাউজিং সোসাইটি, মুহাম্মাদপুর, ঢাকা–১০০০
Hafezzi Charitable Society Of Bangladesh
ফিলিস্তিনের পক্ষে কথা বলা কখনো থামিও না, যদি গোটা দুনিয়াও তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও না 🥹
যখন সবাই চুপ হয়ে যাবে, তখনও তুমি বলে যেও। যখন তোমার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও থাকবে না, তখনও তুমি একা দাঁড়িয়ে বলে যেও। কারণ সত্য কখনো সংখ্যা গোনে না, সত্য শুধু একটা সাহসী কণ্ঠ খোঁজে।
আজ ফিলিস্তিনের পক্ষে কথা বলা সহজ নয়, জানি। অনেকে মুখ ফিরিয়ে নেবে, অনেকে চুপ থাকতে বলবে, অনেকে হয়তো তোমাকে একা করে দেবে। তবু থেমো না। কারণ কাল কেয়ামতের ময়দানে আল্লাহতালা যখন প্রশ্ন তুলবেন, তোমার ভাই ও বোনেদের রক্ত যখন ঝরছিল, তুমি কোথায় ছিলে?
মনে রেখো, একটা শিশুর কান্না থামানোর মতো শক্তি হয়তো তোমার নেই, কিন্তু সেই কান্নার পক্ষে দাঁড়ানোর সাহস তোমার আছে। আর সেই সাহসটুকুই একদিন আলো হয়ে ফিরবে।
তাই বলে যেও, একা হলেও বলে যেও। নিভে যেও না।
#ফিলিস্তিনেরপক্ষে #গাজা #SaveGaza #FreePalestine #একাহলেও
1 week ago | [YT] | 62
View 3 replies
Hafezzi Charitable Society Of Bangladesh
জাযাকাল্লাহ বাংলাভিশন www.bvnews24.com কে সত্য তুলে ধরার জন্য।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মানবিক কার্যক্রম। সুদান, গাজা ও মিশরে সংস্থাটির পরিচালিত বিভিন্ন সহায়তা কর্মসূচি ইতোমধ্যে একাধিক রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সুদানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘সুদান টিভি’ টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করেছে। এতে দেশটির সংঘাত ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জন্য পরিচালিত খাদ্য বিতরণ, শিশুদের পুষ্টিসহায়তা এবং জরুরি মানবিক কার্যক্রম তুলে ধরা হয়।
সুদান টিভির পাশাপাশি দেশটির পরিচিত টেলিভিশন চ্যানেল আলজারকা টিভি ও তায়িবা টিভিতেও সংস্থাটির কার্যক্রম স্থান পেয়েছে। এ ছাড়া জাতীয় গণমাধ্যম ফাউরি ও শিকান পত্রিকায় টিম হাফেজ্জীর বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওচিত্র থেকে জানা যায়, আল ফাশেরের মানবিক বিপর্যয়ের পর থেকে গত এক বছর ধরে সুদানের বিভিন্ন অঞ্চলে নিয়মিত সহায়তা কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে যুদ্ধাহত পরিবার, অপুষ্টিতে ভোগা শিশু, অসহায় নারী এবং বাস্তুচ্যুত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
সুদানে সংস্থাটির কার্যক্রমের মধ্যে রয়েছে খাদ্য ও পুষ্টিসামগ্রী বিতরণ, জরুরি আর্থিক সহায়তা, অসহায় পরিবারের প্রয়োজন পূরণ এবং কুরবানির গোশত বিতরণ। ঝুঁকিপূর্ণ ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখায় স্থানীয় পর্যায়ে এসব উদ্যোগ ইতিবাচক সাড়া পেয়েছে। শুধু সুদান নয়, গাজা ও মিশরে পরিচালিত মানবিক কার্যক্রমও আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। আল জাজিরা, ফিলিস্তিন টিভি ও মিশর টাইমসে গাজাবাসী এবং মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য টিম হাফেজ্জীর খাদ্য, জরুরি সহায়তা ও অন্যান্য মানবিক কর্মসূচি নিয়ে সংবাদ, ভিডিও প্রতিবেদন ও তথ্যচিত্র প্রচারিত হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুদান টিভি, আলজারকা টিভি, তায়িবা টিভি, ফাউরি, শিকান পত্রিকা, আল জাজিরা, ফিলিস্তিন টিভি ও মিশর টাইমসে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম স্থান পেয়েছে। একাধিক দেশের রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের একটি মানবিক সংস্থার কাজ প্রচারিত হওয়াকে দেশের বেসরকারি মানবিক উদ্যোগের জন্য তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সংস্থাটির কাজের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি প্রকল্পের দিন, তারিখ, স্থান, ছবি, ভিডিও ও মাঠপর্যায়ের তথ্য প্রকাশ করা। চলমান কার্যক্রমের নামে পুরোনো ছবি বা ভিডিও ব্যবহার না করে হালনাগাদ তথ্য ও প্রমাণভিত্তিক প্রতিবেদন প্রকাশের ওপর বিশেষ গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আমাদের মানবিক কার্যক্রম স্থান পাওয়া দাতা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী এবং বাংলাদেশের মানুষের সম্মিলিত অর্জন। এটি আমাদের জন্য শুধু স্বীকৃতি নয়; বরং মানুষের আমানতের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দিয়েছে।”
আরও জানানো হয়, “প্রতিটি সহায়তা কার্যক্রমের প্রয়োজনীয় নথি, ছবি ও ভিডিও সংরক্ষণ এবং জনসমক্ষে প্রকাশের চেষ্টা করা হয়। দাতাদের অর্থ যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখাই আমাদের কাজের মূলনীতি।”
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় আলেম, শিক্ষাবিদ, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালিত একটি নিবন্ধিত মানবিক সংস্থা। আন্তর্জাতিক সংকটপূর্ণ অঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক পরিসরে মানবিক, শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও স্বাবলম্বীকরণমূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিচালিত কর্মসূচির মধ্যে রয়েছে বেকার ও দরিদ্র পরিবারকে রিকশা, ভ্যান, সেলাই মেশিন এবং জীবিকাভিত্তিক উপকরণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন সহায়তা।
প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন, নওমুসলিমদের প্রয়োজনীয় সহযোগিতা, অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা এবং জরুরি আর্থিক সহায়তাও সংস্থাটির নিয়মিত কার্যক্রমের অংশ। দেশের বিভিন্ন অঞ্চলে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন এবং দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহনেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
শিক্ষাক্ষেত্রে মক্তব ও মাদরাসাভিত্তিক কার্যক্রম, দরিদ্র ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষক সম্মানী প্রদান এবং প্রত্যন্ত অঞ্চলে কোরআন ও মৌলিক শিক্ষা বিস্তারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
এ ছাড়া খাদ্য, শীতবস্ত্র ও জরুরি ত্রাণ বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যন্ত এলাকার অসহায় পরিবারগুলোর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
মানবিক সহায়তার পাশাপাশি উপকারভোগীদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয় সংস্থাটি। তাৎক্ষণিক অনুদানের পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনাই এসব কর্মসূচির লক্ষ্য।
দেশে ও বিদেশে ধারাবাহিক কার্যক্রম, প্রমাণভিত্তিক তথ্য প্রকাশ এবং দাতাদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার প্রচেষ্টা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশকে একটি সক্রিয় ও বহুমুখী মানবিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করেছে।
সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে চলমান শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধী সহায়তা, নওমুসলিম পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বীকরণ কর্মসূচিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
নিউজ লিংক ঃ www.bvnews24.com/national/news/206937
2 weeks ago (edited) | [YT] | 21
View 1 reply
Hafezzi Charitable Society Of Bangladesh
পৃথিবী চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু গাজার বর্তমান অবস্থা করুন
একটা সময় ছিল, গোটা পৃথিবী থমকে দাঁড়িয়েছিল গাজার দিকে তাকিয়ে। প্রতিটি স্ক্রিন, প্রতিটি শিরোনাম, প্রতিটি হৃদয়ে তখন ভাসত একটিই নাম। গাজা। আজ সেই কোলাহল থেমে গেছে। ক্যামেরা সরে গেছে, শিরোনাম বদলে গেছে, পৃথিবী যেন অন্য কোনো ব্যস্ততায় ডুবে গেছে।
কিন্তু গাজার শিশুটি আজও ঠিক সেখানেই পড়ে আছে। কঙ্কালসার একটি শরীর নিয়ে, মায়ের বুকে মুখ গুঁজে, এক ফোঁটা খাবারের অপেক্ষায়। দুনিয়া ভুলে যেতে পারে, কিন্তু তার ক্ষুধা ভোলে না।
অনেকেই ভেবেছিলেন, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর হয়তো সব শেষ হয়ে গেছে। অথচ বাস্তবতা আরও নির্মম। শুধু গত ঈদুল আযহার আগের রাত থেকে নতুন করে শহীদ হয়েছেন অন্তত ২৬ জন, যাদের মধ্যে রয়েছে সাতটি নিষ্পাপ শিশু  (সূত্র: জাতিসংঘ মানবাধিকার দপ্তর OHCHR, ৩১ মে ২০২৬)।
আর সবচেয়ে কষ্টের কথা হলো ক্ষুধা। জাতিসংঘের IPC এর হিসেবে, ২০২৬ সালের জুন পর্যন্ত পাঁচ বছরের কম বয়সী অন্তত এক লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার হবে, যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ  । ছবির ওই শিশুগুলো পরিসংখ্যান নয়, এরা প্রত্যেকে একেকটি জীবন্ত আমানত।
এই দুঃসময়ে আমাদের হাত গুটিয়ে আসার আর সুযোগ নেই। অথচ বিশ্ব ঠিক উল্টোটাই করছে। ২০২৬ সালের জন্য জাতিসংঘের ৪০০ কোটি ডলারের জরুরি আবেদনের মাত্র ১৩ শতাংশ পূরণ হয়েছে  , এবং অর্থের অভাবে ত্রাণ সংস্থাগুলো একের পর এক জরুরি সেবা বন্ধ বা সীমিত করতে বাধ্য হচ্ছে  (সূত্র: জাতিসংঘ OCHA)। অর্থাৎ, যখন প্রয়োজন সবচেয়ে বেশি, ঠিক তখনই সাহায্য সবচেয়ে কম।
প্রিয় ভাই ও বোন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, গোটা মুমিন জাতি একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ ব্যথা পেলে গোটা শরীর জ্বরে কাঁপে আর নিদ্রাহীন রাত কাটায়। আজ গাজা ব্যথায় কাতরাচ্ছে। প্রশ্ন একটিই, আমরা কি অনুভব করছি?
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) এই কঠিন সময়েও গাজার শিশুদের পাশে দাঁড়িয়ে আছে। আমাদের খান ইউনিসের মাদরাসায় তিন শতাধিক শিশু এবং স্কুলে সাতশোর বেশি শিশু এখনো প্রতিদিনের খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের জন্য আপনার দিকে তাকিয়ে আছে।
প্রিয় দাতা সদস্য, আপনার একটি ছোট দান আজ একটি শিশুর মুখের খাবার হয়ে উঠতে পারে। একটি সদকা হয়তো হয়ে উঠতে পারে কোনো ক্ষুধার্ত শিশুর বেঁচে থাকার শেষ অবলম্বন। আল্লাহর রাস্তায় ব্যয় করা একটি টাকাও বৃথা যায় না, বরং তা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।
আপনার সামান্য অংশগ্রহণই হতে পারে এক নিষ্পাপ শিশুর বেঁচে থাকার গল্প।
আমাদের মাধ্যমে গাজায় সহযোগিতা পাঠানোর বিস্তারিত কমেন্ট বক্সে।
Disclaimer:- It is intended solely to raise awareness of the humanitarian crisis and to mobilize lawful relief for affected civilians, especially children. It does not promote, glorify, or endorse violence against any individual, group, or nation. All figures are drawn from recognized international humanitarian sources, including the United Nations (OCHA, OHCHR), IPC, UNICEF, and WFP.
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ
www.hcsb.org.bd
whats app- 01406-970907 01919-889294
#গাজা #HCSB #মানবতারপাশে #Gaza #SaveGazaChildren #HafezziCharitableSociety #দাতাসদস্য #StandWithGaza
2 weeks ago | [YT] | 38
View 0 replies
Hafezzi Charitable Society Of Bangladesh
2 weeks ago | [YT] | 36
View 0 replies
Hafezzi Charitable Society Of Bangladesh
জাযাকাল্লাহ somoynews.tv কে সত্য তুলে ধরার জন্য।
দেশের পাশাপাশি গাজা-সুদানেও কোরবানি দিচ্ছে বাংলাদেশ সরকার নিবন্ধিত মানবিক সংগঠন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ঈদুল আজহার এই মৌসুমে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন অঞ্চলগুলোর পাশাপাশি দেশেও এখন পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে পরিচালিত হয়েছে ৪৪টি পূর্ণ গরু, ১টি উট, ৬টিরও বেশি দুম্বা ও খাসি এবং ৭টি ছাগলের কোরবানি কার্যক্রম। সংগঠন সূত্রে জানা গেছে, চলমান এই মানবিক
কাফেলায় কোরবানির সংখ্যা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাচ্ছে।
দীর্ঘমেয়াদি অবরোধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে পশুর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বহুগুণ ওপরে চলে যাওয়ায় এবার বিকল্প কৌশল গ্রহণ করেছে সংগঠনটি। আকাশছোঁয়া দামের কারণে প্রায় ১৫ মন কোরবানির গোশত সংগ্রহ করে হিমায়িত করেছে, যা গাজা ভূখণ্ডের বাস্তুচ্যুত পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে থাকবে খাদ্য বিতরণের ব্যবস্থাও।
সুদানে চলমান গৃহযুদ্ধজনিত মানবিক বিপর্যয়ের মধ্যেও HCSB এর কার্যক্রম অব্যাহত রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে সেখানে ৩টি গরু ও ৩টি ছাগল কুরবানি করা হয়েছে। বারাকা ফাউন্ডেশনের সহযোগিতায় তাকাত ক্যাম্প ও উবাইদ অঞ্চলের নিঃস্ব শরণার্থীদের মাঝে গোশত বিতরণ চলমান রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, সুদানে বর্তমানে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত, ২ কোটি ৪৬ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে এবং সামগ্রিক প্রাণহানির আনুমানিক সংখ্যা পৌঁছেছে প্রায় ১ লাখ ৫০ হাজারে।
অন্যদিকে, মিশরে আশ্রয় নেয়া গাজা ও সুদানের শরণার্থী পরিবারগুলোর জন্য সংগঠনটি কুরবানি করেছে ৪টি গরু, ১টি উট এবং ৬টি দুম্বা ও খাসি। বাংলাদেশেও চলমান রয়েছে ৩৭টি পূর্ণ গরু ও ৪টি ছাগলের কুরবানি কার্যক্রম। এসব কুরবানির গোশত পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিবন্ধী পরিবার, নওমুসলিম ভাইবোন, এতিম শিশু, বিধবা মা এবং সুবিধাবঞ্চিত মক্তবের শিক্ষার্থীদের ঘরে ঘরে। পাশাপাশি গাজা ও সুদানে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, বাস্তুচ্যুতদের জন্য তাঁবু এবং জরুরি চিকিৎসা সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
গাজার ৬টি স্বনামধন্য হাসপাতাল আনুষ্ঠানিকভাবে HCSB এর মানবিক কার্যক্রমকে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ফিলিস্তিন টিভি ইতোমধ্যে সংগঠনটির মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে সরাসরি প্রতিবেদন প্রচার করেছে, যা সম্ভবত প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মানবিক সংগঠনের ক্ষেত্রে ঘটেছে। মিশরের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম “মিশর টাইমস”সহ একাধিক আন্তর্জাতিক পত্রিকাও সংগঠনটির কার্যক্রম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
দেশের ভেতরে HCSB প্রতিবন্ধীদের পুনর্বাসন, নওমুসলিম পরিবারের পৃষ্ঠপোষকতা, প্রত্যন্ত অঞ্চলে মক্তব প্রতিষ্ঠা, বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাবলম্বীকরণ প্রকল্প এবং স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির অফিস সূত্রে জানা গেছে, বিগত এক বছরে দেশের বিধবা, অসহায় মা-বোন ও সুবিধাবঞ্চিত ভাইদের চিকিৎসা ও স্বাবলম্বীকরণ খাতে এক কোটি টাকারও বেশি সহযোগিতা প্রদান করেছে HCSB।
শুধু প্রশিক্ষণ বা ত্রাণ কার্যক্রমে নিজেদের সীমাবদ্ধ রাখেনি সংগঠনটি। দেশের যে প্রান্তে যেদিন অসহায় মানুষের আর্তনাদ পৌঁছেছে, সেদিনই সেখানে ছুটে গেছে তাদের কর্মীবাহিনী। দেশের শীর্ষস্থানীয় আলেম ও উলামায়ে কেরাম নিয়মিতভাবে সংগঠনটির কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘গাজার রক্ত, সুদানের ক্ষুধা কিংবা বাংলাদেশের দরিদ্র মায়ের শূন্য পাত্র- কোনোটিই আমরা ভুলিনি, ভুলব না ইনশাল্লাহ। প্রতিটি দাতা সদস্যের পবিত্র আমানত পূর্ণ আমানতদারিতার সঙ্গে প্রকৃত হকদারের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
Hafezzi Charitable Society Of Bangladesh
www.hcsb.org.bd
(লিংক কমেন্ট বক্সে)
1 month ago | [YT] | 32
View 0 replies
Hafezzi Charitable Society Of Bangladesh
স্বইচ্ছায় আইনি সহায়তা নিয়ে বৌদ্ধ, খ্রীষ্টান, সনাতন ধর্ম থেকে ইসলামের ছায়াতলে আসা ৮টি পরিবারকে স্বাবলম্বী করার জন্য গতকাল বান্দরবনে ১৬টি ছাগল উপহার দিলাম আলহামদুলিল্লাহ। যে আল্লাহর বান্দা আমাদের অর্থ পাঠিয়েছেন তাঁর জন্য দোয়া চাই।
নওমুসলিমদের স্বাবলম্বী করার জন্য আমাদের সহযোগিতা করুন।
প্রজেক্ট:- নওমুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম
Hafezzi Charitable Society Of Bangladesh
WhatsApp +8801406970907 +8801919889294
1 month ago (edited) | [YT] | 83
View 3 replies
Hafezzi Charitable Society Of Bangladesh
আলহামদুলিল্লাহ। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে যে মাজলুম ভাইদের ওপর জুলুমের কালো রাত নেমে এসেছিল, যাঁদের কান্না আজও এই মাটির বুকে ইতিহাস হয়ে গেঁথে আছে, সেই মাজলুমদের পাশে দাঁড়ানোর সৌভাগ্য আজ আমাদের আবারও হলো। শাপলা স্মৃতি সংসদ পরিচালিত মাজলুম সহযোগিতা ফান্ডে টিম হাফেজ্জীর পক্ষ থেকে আমরা ৫০,০০০ টাকা হাদিয়া পৌঁছে দিতে পেরেছি। এই ক্ষুদ্র অবদান আল্লাহ যেন কবুল করেন এবং শাপলার প্রতিটি মাজলুম পরিবারের অশ্রু মুছে দেওয়ার ওসিলা বানিয়ে দেন।
উল্লেখ্য, এটি আমাদের প্রথম কদম নয়। সেই কালো রাতের পর থেকে আজ পর্যন্ত আমরা ভিকটিম পরিবারগুলোর খোঁজ রেখেছি, বহুবার তাঁদের দরজায় গিয়ে দাঁড়িয়েছি, যতটুকু সাধ্য ততটুকু পাশে থেকেছি। বিগত রমজানেও শাপলা স্মৃতি সংসদের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা শোকার্ত পরিবারগুলোর হাতে রমজানের বাজার সামগ্রী তুলে দিয়েছিলাম। এই কাফেলা থামবে না, ইনশাআল্লাহ থামবে না, যতদিন একজন মাজলুমও আমাদের ডাক শুনে অপেক্ষায় থাকবেন।
আমরা বিশ্বাস করি, মাজলুমের পাশে দাঁড়ানো কেবল সদকা নয়, এটি ঈমানের সাক্ষ্য। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) সর্বদা মজলুম মানবতার পাশে আছে, ইনশাআল্লাহ চিরদিন থাকবে। সম্মানিত দাতা সদস্যদের প্রতিটি দান আজ এক টুকরো সান্ত্বনা হয়ে শাপলার ভাইদের কাছে পৌঁছাচ্ছে; এর সওয়াবের অংশীদার আপনারা সবাই। আল্লাহ সকলের নিয়ত ও আমল কবুল করুন।
টিম হাফেজ্জী
Hafezzi Charitable Society Of Bangladesh
#শাপলা_চত্বর #৫ই_মে_২০১৩ #JusticeForShapla
1 month ago | [YT] | 35
View 0 replies
Hafezzi Charitable Society Of Bangladesh
🚨 সংকটে মানবতার আসল পরীক্ষা-Hafezzi Charitable Society Of Bangladesh (HCSB)
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ দুর্ঘটনার পর চারদিকে যখন মানুষের আহাজারি, চিৎকার ও অসহায়তার দৃশ্য—তখন অনেক বড় বড় সেবা সংস্থার দৃশ্যমান উপস্থিতি ছিল না।
অথচ আমাদের দেশে এমন অনেক সংস্থা রয়েছে, যাদের বিশাল অফিস, বড় অবকাঠামো এবং কোটি টাকার প্রকল্প রয়েছে।
কিন্তু দুঃখজনকভাবে, সংকটের সেই প্রথম মুহূর্তে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
🤝 এই কঠিন সময়ে
Hafezzi Charitable Society Of Bangladesh
নিজস্ব প্রতিনিধি দল নিয়ে গতকাল রাত থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
🙏 আসুন, আমরা সবাই মানবতার জন্য একসাথে কাজ করি
🔥 Call To Action
📌 আমাদের কার্যক্রম জানতে চ্যানেলটি Subscribe করুন
📢 এই বার্তাটি শেয়ার করুন, যাতে সবাই সচেতন হয়
#HafezziCharitableSociety
#HumanityFirst
#EmergencyResponse
#Bangladesh
#CharityWork
#SupportHumanity
3 months ago | [YT] | 59
View 1 reply
Hafezzi Charitable Society Of Bangladesh
রমজানের মানবিক যাত্রা শুরু—ইফতার, সেহেরি ও মাসিক বাজারে পাশে থাকুন 🤲
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ—দেশের শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্ব ও তত্ত্বাবধানে একসাথে কাজ করছে, যাতে সহায়তা পৌঁছায় সঠিক জায়গায়, সঠিকভাবে, সম্মানের সাথে।
আমরা গাজা ও সুদানে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। একইসাথে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও #নওমুসলিম, #প্রতিবন্ধী ও #অসহায় আলেম পরিবারের জন্য একের পর এক প্রজেক্ট নিয়ে কাজ করছি।
এই রমজান জুড়ে নওমুসলিম, প্রতিবন্ধী ও অসহায় আলেম পরিবারের জন্য ইনশাআল্লাহ থাকবে---
✅ রমজান বাজার/খাদ্যসামগ্রী বিতরণ
✅ ইফতার/সাহরি
🍚 একটি পরিবারের এক মাসের বাজার খরচ: মাত্র ২,২৫০ টাকা
🍽️ জনপ্রতি ১ দিনের ইফতার খরচ: ৪০ টাকা
🥣 জনপ্রতি ১ দিনের সেহেরি খরচ: ৬০ টাকা
আপনার যাকাত/ফিতরা/সাধারণ দানের একটি অংশ একটি পরিবারের রমজানকে বদলে দিতে পারে। আজ আপনি পাশে দাঁড়ালে, কাল কারো ঘরে দোয়া উঠবে আপনার জন্য ইনশাআল্লাহ। 🤍
👉 এখনই দান করুন—রমজানে মানবতার সঙ্গী হোন।
📞 01919-889294 (বি/কা/শ পেমেন্ট)
📞 01727-216100 (ন/গ/দ পেমেন্ট)
📌 রেফারেন্স কোড- বিডি২৬ অথবা bd26
Hafezzi Charitable Society Of Bangladesh
www.hcsb.org.bd
4 months ago | [YT] | 16
View 1 reply
Hafezzi Charitable Society Of Bangladesh
আপনি যখন ফিলিস্তিন, সুদান বা দেশের নওমুসলিম, প্রতিবন্ধী ও বিধবা মা-বোনদের জন্য আপনার যাকাত ও ফিতরা প্রদান করেন—তখন তা শুধু ক্ষুধা মেটানো নয়, বরং ইসলাম ও মানবতার হেফাজতেও একটি শক্ত ভূমিকা রাখে।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (HCSB) দেশ-বিদেশে মজলুম, অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে যাকাত ও ফিতরার আমানত শতভাগ স্বচ্ছতা ও সততার সাথে পৌঁছে দিচ্ছে।
রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে আসুন, আপনার যাকাত ও সদকার মাধ্যমে
✔️ মজলুম মুসলমান
✔️ নওমুসলিম পরিবার
✔️ প্রতিবন্ধী ও বিধবা মা-বোন
✔️ যুদ্ধাহত শিশুদের
পাশে দাঁড়াই।
একটি দান শুধু আজকের প্রয়োজন মেটায় না—এটি বদলে দেয় একটি জীবন, একটি পরিবার, একটি প্রজন্ম।
কিভাবে আপনার সহযোগিতা আমাদের 'টিম-হাফেজ্জী' কে পাঠাবেন?
১) ওয়েবসাইটের এই লিংক থেকে:-
hcsb.org.bd/donate/
📞 যোগাযোগ: 01919-889294 | 01786-310834
#যাকাত #ফিতরা #রমজানের_যাকাত #সদকায়ে_জারিয়া #মানবিক_সহায়তা #মজলুমের_পাশে #নওমুসলিম_সহায়তা #প্রতিবন্ধী_সহায়তা #বিধবা_মা_বোন #ফিলিস্তিন #গাজা #সুদান #ইসলামিক_চ্যারিটি #হাফেজ্জী #HCSB #ZakatDonation #RamadanCharity #IslamicCharity #DonateZakat #HumanityFirst #BangladeshCharity #MuslimUmmah
4 months ago | [YT] | 14
View 0 replies
Load more