বাউন্ডুলে ঘুড়ি – বাংলার ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি একটি ট্রাভেল ভ্লগ চ্যানেল। এখানে পাবেন দেশ-বিদেশের ভ্রমণ কাহিনি, পর্যটন স্থান, খাবার-দাবার, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা ঝলক।

আমাদের লক্ষ্য – আপনাদের সামনে নতুন নতুন জায়গার অভিজ্ঞতা তুলে ধরা
যাতে আপনারাও ভ্রমণে অনুপ্রাণিত হন।

For Promotional Contact
9635986653 (WhatsApp Only)

Boundule Ghuri is a Bangla Travel Vlog channel where we share travel experiences, tourist spots, food, culture, and lifestyle from different parts of India, and abroad.

If you love exploring new places, this channel is for you!

📌 Topics we cover:
- Bangla Travel Vlog
- Food Vlog & Street Food
- Tourist Places in India
- Lifestyle & Culture
- Road Trips, Train Journey & Adventure

For Promotional Contact
9635986653 (WhatsApp Only)


Baundule Ghuri

🏔️ লাদাখ ট্রিপ ২০২৬ | আগ্রহীদের জন্য

দুর্গাপূজার পর (লক্ষ্মীপূজার পরদিন) আমরা লেহ–লাদাখ যাওয়ার পরিকল্পনা করছি।

প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখি—
❌ এটি কোনো গ্রুপ ট্যুর নয়।
❌ এটি কোনো ট্রাভেল প্যাকেজ বা ১২,০০০/১৫,০০০ টাকার কোনো বিজ্ঞাপনও নয়।

আমরা নিজেদের মতো করেই এই ট্রিপের পরিকল্পনা করছি। তবে আমাদের ইউটিউব পরিবারের যে দম্পতিরা একই সময়ে লাদাখ ভ্রমণে আগ্রহী, তাঁরা চাইলে আমাদের সঙ্গে এই ট্রিপে যোগ দিতে পারেন।

পুরো ট্রিপের পরিকল্পনা আমরা নিজেরাই করব। ট্রেন/ফ্লাইট, থাকার ব্যবস্থা, স্থানীয় যাতায়াত থেকে শুরু করে কোথায় ঘুরব, কোথায় থাকব—সবকিছু সবার সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।

ট্রিপে যে খরচ হবে, সেটা প্রত্যেকের অংশ অনুযায়ী আমরা সবাই মিলে শেয়ার করব।

যদি কোনো কারণে সদস্যসংখ্যা বেশি হয়ে যায় এবং নিজেদের পরিকল্পনায় সবকিছু পরিচালনা করা কঠিন হয়, তাহলে সবার সঙ্গে আলোচনা করেই কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সহযোগিতা নেওয়া হতে পারে। তবে আমাদের প্রথম পছন্দ নিজেদের পরিকল্পনায় পুরো ট্রিপ সম্পন্ন করা।

যদি আপনিও এই সময়ে লাদাখ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এবং আমাদের সঙ্গে যোগ দিতে আগ্রহী হন, তাহলে WhatsApp-এ যোগাযোগ করতে পারেন।

📲 WhatsApp: 9635986653
শুধুমাত্র আগ্রহী দম্পতিরাই যোগাযোগ করবেন।

2 days ago | [YT] | 6

Baundule Ghuri

🏔️ লাদাখ ট্রিপ ২০২৬ | আগ্রহীদের জন্য

দুর্গাপূজার পর (লক্ষ্মীপূজার পরদিন) আমরা লেহ–লাদাখ যাওয়ার পরিকল্পনা করছি।

প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখি—
❌ এটি কোনো গ্রুপ ট্যুর নয়।
❌ এটি কোনো ট্রাভেল প্যাকেজ বা ১২,০০০/১৫,০০০ টাকার কোনো বিজ্ঞাপনও নয়।

আমরা নিজেদের মতো করেই এই ট্রিপের পরিকল্পনা করছি। তবে আমাদের ইউটিউব পরিবারের যে দম্পতিরা একই সময়ে লাদাখ ভ্রমণে আগ্রহী, তাঁরা চাইলে আমাদের সঙ্গে এই ট্রিপে যোগ দিতে পারেন।

পুরো ট্রিপের পরিকল্পনা আমরা নিজেরাই করব। ট্রেন/ফ্লাইট, থাকার ব্যবস্থা, স্থানীয় যাতায়াত থেকে শুরু করে কোথায় ঘুরব, কোথায় থাকব—সবকিছু সবার সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।

ট্রিপে যে খরচ হবে, সেটা প্রত্যেকের অংশ অনুযায়ী আমরা সবাই মিলে শেয়ার করব।

যদি কোনো কারণে সদস্যসংখ্যা বেশি হয়ে যায় এবং নিজেদের পরিকল্পনায় সবকিছু পরিচালনা করা কঠিন হয়, তাহলে সবার সঙ্গে আলোচনা করেই কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সহযোগিতা নেওয়া হতে পারে। তবে আমাদের প্রথম পছন্দ নিজেদের পরিকল্পনায় পুরো ট্রিপ সম্পন্ন করা।

যদি আপনিও এই সময়ে লাদাখ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এবং আমাদের সঙ্গে যোগ দিতে আগ্রহী হন, তাহলে WhatsApp-এ যোগাযোগ করতে পারেন।

📲 WhatsApp: 9635986653
শুধুমাত্র আগ্রহী দম্পতিরাই যোগাযোগ করবেন।

2 days ago | [YT] | 6

Baundule Ghuri

🏔️☁️ বর্ষার দার্জিলিং ঠিক কতটা সুন্দর?
মেঘে ঢাকা পাহাড়, বৃষ্টি ভেজা চা বাগান, পাইনের জঙ্গলের ফাঁকে ভেসে বেড়ানো মেঘ আর চারপাশের ধুয়ে-মুছে যাওয়া সবুজ প্রকৃতি—বর্ষার দার্জিলিংয়ের সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন।

অনেকেই বর্ষাকালে পাহাড় এড়িয়ে চলেন, কিন্তু প্রকৃতিপ্রেমীদের কাছে এই সময়টাই দার্জিলিংকে সবচেয়ে বেশি জীবন্ত আর সুন্দর করে তোলে।

📸 আপনাদের কাছে জানতে চাই— আপনারা কি বর্ষার দার্জিলিং পছন্দ করেন, নাকি শীতের দার্জিলিং?

👇 কমেন্টে মতামত জানাতে ভুলবেন না।

🎥 বর্ষার দার্জিলিং ঠিক কেমন, চেস্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সে চিত্র কিছুটা তুলে ধরার: https://youtu.be/rLEbK8ttUtY?si=8cZan...

ভালো লাগলে ভিডিওটি দেখে আপনার মতামতও জানাবেন। ❤️
#darjeeling #MonsoonDarjeeling #PreMonsoonDarjeeling #TeaGarden #MountainLove #BaunduleGhuri #TravelVlog #DarjeelingTourGuide 🏔️🌿☁️

1 month ago (edited) | [YT] | 11

Baundule Ghuri

🗳️ ইলেকশনের দায়িত্ব শেষ!
প্রায় এক মাস কোথাও ঘুরতে যেতে না পারায়, জমে থাকা ছোট ছোট ট্যুরগুলো এখন একে একে করে বেড়াচ্ছি ✨

গত সপ্তাহে বৃহস্পতিবার ভিডিও দিতে পারিনি, আর তার আগেও ইলেকশনের ব্যস্ততার কারণে এক সপ্তাহ ভিডিও আসেনি। এতদিন ধৈর্য ধরে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ❤️

তবে এবার আবার সব আগের ছন্দে ফিরছে 😊
সামনের সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ১১ টায় নিয়মিত ভিডিও আসবে চ্যানেলে।

🏔️ কুমায়ুন ভ্রমণ পর্বের দ্বিতীয় ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছি।
ভিডিওটি পাবলিক হবে —
📅 বৃহস্পতিবার
⏰ সকাল ১১ টায়

🔗 সাথে কুমায়ুন ভ্রমণ পর্বের প্রথম পর্ব অর্থাৎ নৈনিতাল ভ্রমণের লিংক দিয়ে রাখলাম।
যারা এখনও পর্যন্ত প্রথম পর্ব দেখেননি, তারা অবশ্যই নিচের লিংক থেকে দেখে নেবেন 😊

https://youtu.be/0zhlU6noyyQ?si=CLE_E...

2 months ago | [YT] | 13

Baundule Ghuri

৪৫০০ টাকায় দার্জিলিং 😳🔥
২ রাত ৩ দিনের পুরো গাইড!
ভিডিও দেখে নিজেই প্ল্যান করুন 👇
https://youtu.be/FcMCD95xbxg?si=TOPhB...

2 months ago | [YT] | 13

Baundule Ghuri

ডুয়ার্স ঘুরতে চান, তাও ট্রাভেল এজেন্সি ছাড়া? তাহলে এই ভিডিওটি আপনার জন্য।

এই ভিডিওতে আমি দেখিয়েছি ৩ রাত ৪ দিনের একটি সম্পূর্ণ ডুয়ার্স ট্যুর প্ল্যান—
কিভাবে যাবেন, কোথায় থাকবেন, গাড়ি ভাড়া কত, জঙ্গল সাফারি কিভাবে বুক করবেন এবং পুরো ট্রিপে মোট কত খরচ হতে পারে।

👉 এই ভিডিওটি একটি complete tour guide—যাতে আপনি খুব সহজেই নিজের মতো করে ডুয়ার্স ট্রিপ প্ল্যান করতে পারেন, কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই।

সমস্ত কন্টাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া রইলো : 👇
https://youtu.be/DBoebQbxnEo

2 months ago | [YT] | 7

Baundule Ghuri

যদিও রাজনীতির সঙ্গে আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই, তবুও মনের একটা কৌতূহল থেকে জানতে ইচ্ছে করছে—আপনাদের কী মনে হয়, প্রথম দফায় কোন দলের পাল্লা ভারী? 🤔

নিচের পোল-এ ভোট দিন 👇

2 months ago | [YT] | 5

Baundule Ghuri

আজ বৃহস্পতিবার—আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসার দিন 🎥
কিন্তু আজ ভিডিও আপলোড করতে পারলাম না 😔

প্রতি সপ্তাহে চেষ্টা করি বৃহস্পতিবার সকাল ১১টায় একটি করে ভিডিও দেওয়ার।
তবে আপনারা জানেন, আজ আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় ভোট চলছে। সেই কারণে গত কয়েকদিন ধরে ট্রেনিং ও ডিউটিতে ব্যস্ত আছি।

চেষ্টা করছি বাড়ি ফিরে ১–২ দিনের মধ্যেই নতুন ভিডিও নিয়ে হাজির হতে 🙏
আপনাদের একটু ধৈর্য চাই ❤️

2 months ago | [YT] | 12

Baundule Ghuri

শরীরটা একটু বিদ্রোহে নেমেছে আর গলা তো পুরো ধর্মঘটে 😷🎤
স্ক্রিপ্ট একদম রেডি—আমি বসে আছি, কিন্তু গলা বলছে “আজ আর কাজ হবে না!” 😅

গত বৃহস্পতিবার ভিডিও আসার কথা ছিল, কিন্তু এই গলা বাবাজির জন্য সব প্ল্যান গোলমাল হয়ে গেছে।
ভিডিও কবে আসবে সেটা এখন গলার মুডের উপর নির্ভর করছে 🤒

আর হ্যাঁ, সিল্ক রুটের আরিটার আর সিলেরি গাঁওয়ের গল্প এখনো বাকি আছে 😉
তারপরই শুরু হবে নৈনিতাল আর আরও অনেক নতুন জায়গা ✈️🌄

ভিডিওর লম্বা লাইন রেডি—কিন্তু গলা সাথ দিচ্ছে না 😅
তবে চিন্তা নেই, গলা ঠিক হলেই একদম জমিয়ে ভিডিও নিয়ে হাজির হবো 🔥

ততক্ষণ একটু ধৈর্য ধরুন আর পাশে থাকুন ❤️🙏

3 months ago | [YT] | 5

Baundule Ghuri

5K DONE! 🎯

একটা ছোট চ্যানেল থেকে আজ ৫ হাজার মানুষের পরিবার ❤️
এই যাত্রা আপনাদের জন্যই সম্ভব হয়েছে 🙌

Next Target 👉 10K 🚀
Stay tuned!

3 months ago | [YT] | 8