News Views Bangla

News Views Bangla is a regional channel. Stay with us on the way forward.
#newsviewsbangla #newsviews
#banglanews #breakingnews #banglabreakingnews #regionalnews

Join this channel to get access to perks:
youtube.com/channel/UC_MpgblsUeLQLRywQJDJy6g/join


News Views Bangla

বারাসাত ১২ নম্বর রেল ব্রিজে ভারী যান চলাচল সাময়িক নিষিদ্ধ

দুর্ঘটনার ঝুঁকির কারণে বারাসাত ১২ নম্বর রেল ব্রিজে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বারাসাত নর্থ এস.টি.জি ও বারাসাত পুলিশ জেলা সতর্কতা জারি করে চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।

#Barasat #BarasatBridge #RailBridge #BridgeSafety #TrafficAlert #HeavyVehicles #PoliceAlert #BarasatPolice #WestBengal #North24Parganas #BreakingNews #NewsUpdate #PublicSafety #RoadSafety #NewsViewsBangla #বাংলা_খবর #বারাসাত #রেলব্রিজ #সতর্কতা #ব্রেকিং_নিউজ

2 days ago | [YT] | 12

News Views Bangla

"রাজনীতিতে স্থায়ী শত্রু নয়, স্থায়ী স্বার্থই বড়?"

youtube.com/shorts/hv1m4yhy67...

প্রদেশ বিজেপির সল্টলেক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতি সুস্মিতা দেব এবং শ্রী প্রকাশ চিক বরাইক। রাজনৈতিক মহলে এই যোগদান নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিরোধীদের কটাক্ষ, "তিন মাস পেরোতেই বিজেপি তাদের 'ভালো তৃণমূল' খুঁজে পেল।"

#BJP #WestBengal #SukhenenduSekharRoy #SushmitaDev #PrakashChikBaraik #PoliticalNews #BengalPolitics #NewsViewsBangla #BreakingNews #TMC

4 days ago | [YT] | 44

News Views Bangla

# বেআইনি নির্মাণ ও জবরদখল মামলায় আদালতের রোষে জেলাশাসক

# উত্তর ২৪ পরগনার জেলাশাসককে সশরীরে হাজিরার নির্দেশ

# নির্দেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

# VIP থেকে উল্টোডাঙা পর্যন্ত বেআইনি নির্মাণ ও জবরদখল মামলা

# 'উনি কি নিজেকে ডিভিশন
বেঞ্চের চেয়ে বড় মনে করেন?

# '৩ বার রিপোর্ট তলব করা হলেও রিপোর্ট দেননি কেন?'

# আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না, হুঁশিয়ারি হাইকোর্টের

# ২০২২ সালে দায়ের হওয়া জবরদখল মামলায় কড়া হাইকোর্ট।

#North24Parganas #HighCourt #DM #IllegalConstruction #Encroachment #WestBengal #BreakingNews #NewsUpdate #Barasat #CourtOrder

4 days ago (edited) | [YT] | 14

News Views Bangla

তৃণমূলে বার্তা মমতার: "হয় তৃণমূল করুন, না হয় বিজেপি করুন"

বিক্ষিপ্ত তৃণমূল কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "হয় তৃণমূল করুন, না হয় বিজেপি করুন। মাছ গঙ্গায় গেলে এ পারও যাবে, ওপারও যাবে।" তাঁর বক্তব্যের মূল সুর ছিল—দলের ভিতরে থেকে দলবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

#MamataBanerjee #TMC #BJP #WestBengalPolitics #PoliticalNews #BreakingNews #BanglaNews #WestBengal

5 days ago | [YT] | 151

News Views Bangla

"জনগণের স্বার্থ আগে, না কি স্বজনের ব্যবসা আগে?"

ইথানল মিশ্রিত E20 পেট্রোল নীতি নিয়ে বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষ বেশি দামে জ্বালানি কিনেও কম মাইলেজ, গাড়ির রক্ষণাবেক্ষণের অতিরিক্ত খরচ এবং গাড়ির আয়ু নিয়ে উদ্বেগের মুখে পড়ছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে, এই নীতির ফলে ইথানল উৎপাদনকারী কিছু সংস্থা লাভবান হয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরীর ছেলেদের মালিকানাধীন সংস্থার নামও আলোচনায় এসেছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে কোনও আদালত বা সরকারি তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও অভিযোগগুলো এখনও প্রতিষ্ঠিত সত্য নয়।

#E20 #E20Petrol #Ethanol #NitinGadkari #FuelPolicy #PetrolPrice #VehicleOwners #AutoNews #IndiaNews #PoliticalDebate #PublicInterest #RoadTransport #FuelPrices #NewsUpdate

6 days ago | [YT] | 15

News Views Bangla

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ৬, মুরলীধর সেন লেনে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন, আদর্শ ও জাতীয়তাবাদী ভাবনার গুরুত্ব তুলে ধরেন।

#ShyamaPrasadMookerjee #SuvenduAdhikari #Kolkata #WestBengal #BJP #PoliticalNews #BreakingNews #BengalPolitics #NewsUpdate #BanglaNews #IndiaPolitics #TrendingNews #SyamaPrasadJayanti #BJPBengal #KolkataNews

1 week ago | [YT] | 38

News Views Bangla

বনগাঁ-শিয়ালদা শাখার যাত্রীদের জন্য সুখবর! ৬ জুলাই থেকে চালু হচ্ছে নতুন এসি লোকাল

ইস্টার্ন রেলের তরফ থেকে এল গুরুত্বপূর্ণ ঘোষণা। বনগাঁ–শিয়ালদা শাখার লক্ষাধিক নিত্যযাত্রীর জন্য আরও একটি এসি লোকাল পরিষেবা চালু হতে চলেছে। আগামী ৬ জুলাই থেকে শিয়ালদা–বারাসাত এসি লোকাল পরিষেবা শুরু করবে ইস্টার্ন রেল। এই নতুন পরিষেবা চালুর ফলে যাত্রীদের আরও আরামদায়ক ও দ্রুত যাতায়াতের সুযোগ মিলবে।
রেল সূত্রে জানা গিয়েছে, নতুন এসি লোকালটি সকাল ১০:৩৩ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে এবং ১১:১৮ মিনিটে বারাসাতে পৌঁছবে। ফেরার পথে সকাল ১১:২৯ মিনিটে বারাসাত থেকে ছেড়ে ১২:১৩ মিনিটে শিয়ালদায় পৌঁছবে। ট্রেনটি বিধাননগর রোড, দমদম, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
ইতিমধ্যেই বনগাঁ–শিয়ালদা করিডরে এসি লোকাল পরিষেবার জনপ্রিয়তা বেড়েছে। নতুন এই ট্রেন চালু হওয়ায় বারাসাত ও বনগাঁ শাখার বহু যাত্রী পরোক্ষভাবে উপকৃত হবেন বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

#EasternRailway #IndianRailways #ACLocal #Sealdah #Barasat #BongaonLine #SealdahDivision #LocalTrain #RailNews #WestBengal #Kolkata #DailyCommuters #TrainUpdate #RailwayUpdate #BreakingNews #BengalNews #PublicTransport #ACTrain #NewsUpdate

1 week ago | [YT] | 6

News Views Bangla

পশ্চিমবঙ্গে 'ডিম থেরাপি'-র ভবিষ্যৎ কি এবার অন্ধকারে?
এবার থেকে কারও উদ্দেশে ডিম ছুড়ে অপমান বা হেনস্থা করার ঘটনায় কড়া আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। জনসমক্ষে এভাবে কাউকে অসম্মান করার প্রবণতা রুখতে প্রশাসন কঠোর অবস্থান নিতে পারে

#WestBengal #CalcuttaHighCourt #HighCourt #LegalAction #LawAndOrder #BreakingNews #PoliticalNews #EggProtest #PublicProtest #NewsUpdate #IndiaNews #BengalPolitics #CourtNews #ViralNews #NewsViewsBangla #MahuaMoitra #AgnimitraPaul

2 weeks ago | [YT] | 18

News Views Bangla

হাইকোর্টের নির্দেশে ৩০ জুলাই পর্যন্ত বন্ধ উচ্ছেদ অভিযান।

#হৃদয়পুর #কলকাতাহাইকোর্ট #হাইকোর্ট #হকার #উচ্ছেদ #রেলস্টেশন #বনগাঁশিয়ালদহ #WestBengal #BreakingNews

বনগাঁ–শিয়ালদহ শাখার হৃদয়পুর রেল স্টেশনের অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত আগামী ৩০ জুলাই পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়ার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছে। এর ফলে আপাতত স্বস্তি পেলেন স্টেশন চত্বরে ব্যবসা করা হকার ও দোকানদারেরা।
পরবর্তী শুনানিতে আদালতের নির্দেশের ভিত্তিতেই উচ্ছেদ সংক্রান্ত মামলার ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ধারিত হবে।

2 weeks ago | [YT] | 6

News Views Bangla

বিচার ছাড়াই ১২ মাস পর্যন্ত আটক! নতুন বিল ঘিরে শুরু তীব্র বিতর্ক।

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত Public Safety and Control of Antisocial Activities Bill নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিলে প্রশাসনকে বিচার ছাড়াই নির্দিষ্ট পরিস্থিতিতে দীর্ঘ সময় আটক রাখার ক্ষমতা, অসামাজিক কার্যকলাপে যুক্ত ব্যক্তি বা সংগঠনকে চিহ্নিত করার বিধানসহ একাধিক কঠোর ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। সমর্থকদের মতে এটি জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অন্যদিকে সমালোচকদের আশঙ্কা— এর অপব্যবহার নাগরিক অধিকারকে প্রভাবিত করতে পারে।

#PublicSafetyBill #WestBengal #AntiSocialActivitiesBill #BengalPolitics #BreakingNews #PoliticalNews #LawAndOrder #CitizenRights #বাংলাখবর #WestBengalNews

2 weeks ago | [YT] | 68