Azim Telecom " is one of the popular tech-based YouTube channels. Bringing you quality tech tutorials and Smartphone & gadget reviews in Bengali. Please Subscribe to us and stay connect. thank you.
Contact For Business Inquiry: Email:azimtelecom3765@gmail.com
#বাংলাদেশের অন্যতম একটি ইউটিউব চ্যানেল হিসেবে গড়ে তোলা চেষ্টা।
#সাবস্ক্রাইব (#subscribers) করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
Facebook Page- www.facebook.com/ajimtelecom/
#Bangladesh #Cumilla
#all_media_videos
#Assupermedia
#মিজানুররহমানআজহারী
#আজিম_টেলিকম #AS_Tv_24
#Mizanur_Rahman_Azhari #মিজানুর_রহমান_আজহারী
#Mizanur_Rahman_Azhari
#মিজানুর_রহমান_আজহারী
# mijanur rohman azhari #telecom #astv24
#Ajim #mobile #Rose tv24 #song #Bangla_natok #Movies #islam #waz #ALL
#New #Music #Enjoy #channel #phone #call
#usb #samsung #vivo #oppo #Mi
#nokia #redmi #Huawei
#itel #symphone #power #charging
#Lcd #model #HD #waltone #vlogs
#funny #Facebook #video #shortfilim
@Azim_Telecom_vlogs #everyone #for_you
Azim Telecom
Film
4 months ago | [YT] | 10
View 0 replies
Azim Telecom
কুমিল্লা টাওয়ার হাসপাতাল: দীর্ঘ তিন দশক ধরে আঞ্চলিক স্বাস্থ্যসেবার অগ্রদূত
Comilla Medical Centre (Pvt.) Ltd. Tower Hospital Cumilla.
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের লাকসাম রোডে অবস্থিত কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা.) লিমিটেড, যা সবার কাছে কুমিল্লা টাওয়ার হাসপাতাল নামে পরিচিত।
বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এ হাসপাতালটি ১৯৯১ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি কুমিল্লা ও আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে।
হাসপাতালটির বহুতল “টাওয়ার” ভবনে রয়েছে জরুরি সেবা, ইনডোর ও আউটডোর চিকিৎসা সুবিধা, আধুনিক ল্যাবরেটরি, এক্স-রে, আল্ট্রাসাউন্ডসহ ডায়াগনস্টিক সেন্টার। এখানে মেডিসিন, সার্জারি, গাইনী ও প্রসূতি, অর্থোপেডিক, চক্ষু, ডেন্টাল, চর্মরোগসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে থাকেন।
সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটিতে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে তারা রোগীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছে।
এছাড়া হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার সময়সূচি, বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ও বিশেষ ক্যাম্প সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, হজ মেডিকেল চেকআপ এবং নানা সামাজিক উদ্যোগেও প্রতিষ্ঠানটির অংশগ্রহণ রয়েছে।
ঠিকানা ও যোগাযোগ:
📍 কুমিল্লা টাওয়ার, লাকসাম রোড, কান্দিরপাড়, কুমিল্লা – ৩৫০০
#cumilla #health #hospital #news #Bangladesh @top fans Azim Sarker BD আজিম টেলিকম FLy Media
9 months ago | [YT] | 0
View 0 replies
Azim Telecom
9 months ago | [YT] | 1
View 0 replies
Azim Telecom
স্মাইল কেয়ার ডেন্টাল সার্জারি একটি ডেন্টাল ক্লিনিক যা কুমিল্লায় অবস্থিত।এর প্রতিষ্ঠাতা ও চিকিৎসক হলেন ক্যাপ্টেন (অবঃ) ডাঃ মোঃ জহির হোসেন।
প্রতিবেদনের মূল তথ্য
* প্রতিষ্ঠানের নাম: স্মাইল কেয়ার ডেন্টাল সার্জারি
* প্রতিষ্ঠাতা ও প্রধান চিকিৎসক: ক্যাপ্টেন (অবঃ) ডাঃ মোঃ জহির হোসেন
* প্রতিষ্ঠানের ধরন: ডেন্টাল ক্লিনিক (দন্ত চিকিৎসা কেন্দ্র)
পরিষেবার সম্ভাব্য ক্ষেত্র:-
সাইনবোর্ড এবং একটি ডেন্টাল ক্লিনিকের সাধারণ পরিষেবা বিবেচনা করে বলা যায়, এখানে বিভিন্ন ধরনের দাঁত ও মুখের চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে দাঁত তোলা, রুট ক্যানেল, দাঁত বাঁধানো, ফিলিং, স্কেলিং, এবং অন্যান্য সাধারণ ও বিশেষায়িত ডেন্টাল চিকিৎসা অন্তর্ভুক্ত । যোগাযোগ এবং ঠিকানা:-
* ঠিকানা: সুরমা টাওয়ার (৩য় তলা), রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা।
9 months ago | [YT] | 0
View 0 replies
Azim Telecom
আন্তর্জাতিক সংবাদ,
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেপালের রাষ্ট্রপতি ভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো হিমালয় অঞ্চলের দেশটি কোনো নারী সরকারপ্রধান পেলো। খবর এনডিটিভির।
এর আগে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গে বৈঠক করেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিন্ডেল এবং বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বৈঠকে তরুণ প্রজন্মের দাবি মেনে নিয়ে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে জানান,"প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেন।"
জেন-জিদের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করলে সুশীলা কার্কি দায়িত্ব নেন। ইতোমধ্যেই ছোট আকারের একটি মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
উল্লেখ্য, সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারক থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তরুণ প্রজন্মের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এই প্রথম নারী প্রধানমন্ত্রী।
#news #International
9 months ago | [YT] | 0
View 0 replies
Azim Telecom
নিখোঁজ বিজ্ঞপ্তি
গত ৪-৫ দিন ধরে এই ছেলেটি নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
👉 যদি কেউ এই ছেলেটিকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন।
আপনার দেওয়া একটি ছোট্ট তথ্যও তার পরিবারের জন্য অমূল্য সহায়তা হতে পারে। তার বাবা-মা দিশেহারা হয়ে খুঁজছেন।
📞 যোগাযোগ: 01616908902
#news #bangladesh
9 months ago (edited) | [YT] | 0
View 0 replies
Azim Telecom
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পেট কেটে হত্যা
কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে রফিকুল ইসলাম প্রকাশ বেঙ্গা (৬৫) নামের একজনকে পেট কেটে ভুরি বের করে হ*ত্যা করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বেঙ্গা ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সে একই বাড়ীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও নিহতের চাচাতো ভাই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান,আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী,কমিক মিয়াসহ তিন পরিবারের ১০/১২জন মিলে দশ লাখ টাকা বাজেট করে আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমি বিষয়টি জানিয়ে হোমনা থানায় লিখিত অভিযোগ করেও আমার স্বামীকে বাঁচাতে পারলাম না।
আজ সকালে আমার স্বামীকে মেরে এসে আবার আমাদেরকেও মারার জন্য দল বল নিয়ে হামলা চালায়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ রফিকুল ইসলাম বলেন,আমরা যতটুকু দেখেছি জায়গা দখল-বেদখল নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিলো। সে কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মূল অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
#news #sad #everyonehighlights #photo #Cumilla #Bangladesh
10 months ago | [YT] | 0
View 0 replies
Azim Telecom
চির নিদ্রায় শায়িত হলেন মা,বাবা এবং দুই ভাই।
কুমিল্লা,২৩ আগস্ট ২০২৫: কুমিল্লার পদুয়ার বাজারে লরির চাপায় একই পরিবারের নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।
রাত ১২ টায় পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য,২২ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে লরির চাপায় একই পরিবারের চারজন নি*হ*ত হন।
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন তারা।
নিহত ব্যক্তিরা হলেন — মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) তাদের ছেলে আবুল হাশেম স্বপন (৫০) ও ছোটো ছেলে আবুল কাশেম মামুন (৪৫)প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম স্বপন।
তাদের মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাবার সময় এ দূর্ঘটনা ঘটে।
রাত ৮টা ৪৫ মিনিটে লাশবাহী গাড়ি হোসেনপুরে পৌঁছায় নিহতদের গ্রামের বাড়ি হোসেনপুরে।
১১ টায় জানাজা শেষে রাত ১২ টায় তাদের দাফন সম্পন্ন হয়।
#news #sad #everyonehighlights #photo #Cumilla
10 months ago | [YT] | 0
View 0 replies
Azim Telecom
কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির দিবা শিফটের (গ) শাখার ছাত্র শেখ আব্দুল্লাহ রিফাত মঙ্গলবার দুপুর ২টায় বাসা থেকে বের হয়ে এখনও বাসায় ফিরে নাই।
যদি তার কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনা তার খোঁজ দিতে পারেন তবে নিচের নাম্বারে যোগাযোগ করবেন এবং তাকে খুঁজে পেতে সর্বোচ্চ সহযোগিতা করবেন...
শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন...
নাম্বার:
01308714850
01732409332
#news #cumillacity #sad
10 months ago | [YT] | 1
View 0 replies
Azim Telecom
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন...
রাজধানীর মহাখালী এলাকায় যমুনা প্রেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে।এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পোহাতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,তেল বহনকারী গাড়ি থেকে তেল নেয়া হচ্ছিলো।সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
#news #DhakaBangladesh #sad
10 months ago | [YT] | 0
View 0 replies
Load more