পরিচয়ে কী যায় আসে ! আমি সবসময় তোমাদের Genuine Guidance দেব। তোমরা আমাকে ঘৃণা করতে পারো , অসহ্য লাগতে পারে কিন্তু বিপদে পাশে সবসময় থাকব । আসুন সবাই কে ভালোবাসতে শিখি । -Assistant Commissioner of Revenue (WBCS GROUP-A)


Focus WBCS

🔥 খুব গুরুত্বপূর্ণ 🔥

তোমরা সবাই জানো WBCS PRELIMS পরীক্ষার সিলেবাসটি আটটি সুনির্দিষ্ট সেগমেন্ট এ বিভক্ত, যার প্রতিটিতে ২৫ নম্বর করে বরাদ্দ থাকে । এই আটটি বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং গঠনগতভাবে জটিল বিভাগটি হলো "ভারতীয় পলিটি এবং অর্থনীতি" (Indian Polity and Economy) । যেহেতু রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয় বিষয় মিলিয়ে ২৫ নম্বর বরাদ্দ থাকে, তাই সাধারণত ভারতীয় অর্থনীতির অংশ থেকে প্রতি বছর ১০ থেকে ১৫টি প্রশ্ন আসতে দেখা যায় । ভারতীয় ইতিহাসের মতো বিষয়গুলিতে যেখানে ৫০ নম্বর বরাদ্দ থাকে, তার তুলনায় অর্থনীতিতে প্রশ্নের সংখ্যা কম মনে হলেও, এই বিভাগটিই মূলত পরীক্ষার্থীদের সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় । তার বড় কারণ কি জানো অর্থনীতিতে কনসেপ্ট ক্লিয়ার না করা । চলো দেখে নি কোন কোন Chapter থেকে প্রিলিমস এ প্রশ্ন আসে -

1. ব্যাংকিং ব্যবস্থা এবং মুদ্রানীতি (RBI)

রিজার্ভ ব্যাংকের ইতিহাস, রেপো রেট, এনপিএ (NPA) কাঠামো, মুদ্রা ব্যবস্থা, ব্যাংক জাতীয়করণ। ২০% - ২৫% প্রশ্ন এখান থেকেই আসে ।

2. অর্থনৈতিক পরিকল্পনা (NITI Aayog ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা)

সোভিয়েত প্রভাব, মহালানবিশ মডেল, বিকেন্দ্রীকৃত পরিকল্পনা, নীতি আয়োগের গঠন ও সূচক। ১৫% - ২০% প্রশ্ন এখান থেকেই আসে ।

3. কৃষি, ভূমি সংস্কার এবং গ্রামীণ অর্থনীতি

অপারেশন বর্গা, সবুজ বিপ্লব, গ্রামীণ ঋণ (NABARD), বিভিন্ন কর্মসংস্থান প্রকল্প (JRY, CDP)। ১৫% - ২০% প্রশ্ন এখান থেকেই আসে ।

4. সরকারি অর্থব্যবস্থা, বাজেট এবং কর ব্যবস্থাএফআরবিএম (FRBM) আইন, জিএসটি (GST), প্রত্যক্ষ ও পরোক্ষ কর, রাজস্ব ঘাটতি, ভারতের সঞ্চিত তহবিল। ১৫% - ১৮% প্রশ্ন এখান থেকেই আসে ।

5. জাতীয় আয় এবং খাতভিত্তিক বৃদ্ধিজিডিপি (GDP), জিএনপি (GNP) গণনা, পরিষেবা খাতের বৃদ্ধি, এমএসএমই (MSME) সংজ্ঞা। ১০% - ১২% প্রশ্ন এখান থেকেই আসে ।

6. দারিদ্র্য, বেকারত্ব এবং মানব উন্নয়ন

HDI, হেডকাউন্ট অনুপাত, ছদ্ম বেকারত্ব, সামাজিক নিরাপত্তা আইন। ৮% - ১০% প্রশ্ন এখান থেকেই আসে ।

7. বহির্ভূত খাত, বাণিজ্য এবং আন্তর্জাতিক সংস্থাব্যালেন্স অব পেমেন্টস (BoP), এফডিআই (FDI), মুদ্রার অবমূল্যায়ন, ডাব্লুটিও (WTO), সেবি (SEBI)। ৫% - ৮% প্রশ্ন এখান থেকেই আসে ।

2 weeks ago | [YT] | 42

Focus WBCS

wbcs prelims 🔥 এ ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের কোন কোন chapter থেকে বেশি প্রশ্ন আসে চলো দেখে নি -

ভারতের ভূগোল
1. ভারতের অবস্থান ও সীমানা ;
2. ভূপ্রাকৃতিক অঞ্চল ও হিমালয়ের গঠন ;
3. ভারতের নদনদী ও জলসম্পদ ;
4 .জলবায়ু ও মৌসুমী বায়ু প্রবাহ ;
5. মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ । এগুলো থেকে ৮ - ১০ টি প্রশ্ন আসে ।

1. ভারতের কৃষি, সেচ ও সবুজ বিপ্লব ;
2. খনিজ ও শক্তি সম্পদ ;
3. ভারতের শিল্প ও পরিবহন ব্যবস্থা ;
4. ২০১১ সালের আদমশুমারি ও জনমিতি । এগুলো থেকে ৪ - ৫ টি প্রশ্ন আসে ।

পশ্চিমবঙ্গের ভূগোল

1. পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, সীমানা ও প্রতিবেশী রাজ্য/দেশ ;
2. পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চল (পার্বত্য, রাঢ়, ডুয়ার্স, বদ্বীপ) ;
3. পশ্চিমবঙ্গের জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ । এগুলো থেকে ৫ - ৬ টি প্রশ্ন আসে ।

1. পশ্চিমবঙ্গের নদী অববাহিকা ও বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা ;
2. পশ্চিমবঙ্গের কৃষি, খনিজ ও শিল্প ;
3. ২০১১ সালের আদমশুমারি (পশ্চিমবঙ্গ ভিত্তিক) ;
4. পশ্চিমবঙ্গের প্রধান সামাজিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্পসমূহ ।এগুলো থেকে ৫ - ৬ টি প্রশ্ন আসে ।

2 weeks ago | [YT] | 65

Focus WBCS

WBCS Prelims 2024 Mock Test | For full Pdf Search my telegram account named "Focus WBCS Prime"

3 weeks ago (edited) | [YT] | 51

Focus WBCS

Gender Awareness Part 3

4 months ago | [YT] | 34

Focus WBCS

Gender Awareness Part 2

4 months ago | [YT] | 26

Focus WBCS

Gender Awareness for Wbssc Group C

4 months ago | [YT] | 34

Focus WBCS

আজ আমি WBSSC Group C ( ক্লার্ক) নিয়ে সম্পূর্ণ স্ট্র্যাটেজি এবং Booklist নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক -

✍️​WBSSC গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়াটি বর্তমানে বেশ কয়েকটি স্তরে বিভক্ত। দেখে নাও

গ্রুপ সি পদের জন্য মোট ১০০ নম্বরের একটি মূল্যায়ন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই ১০০ নম্বরের মধ্যে প্রতিটি বিভাগের গুরুত্ব নিচে সারণিবদ্ধ করা হলো :

✍️লিখিত পরীক্ষা (Tier 1) - ৬০
বহুমুখী নির্বাচনী প্রশ্ন (MCQ), ওএমআর ভিত্তিক

✍️শিক্ষাগত যোগ্যতা (Academic) -১০
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।

✍️Experience -৫
যোগাযোগ দক্ষতা ও পদের জন্য উপযুক্ততা বিচার

✍️কম্পিউটার দক্ষতা ও টাইপিং- ২৫
( ১০ ওরাল + ১৫ টাইপিং )
ব্যবহারিক পরীক্ষা (MS Office ও টাইপিং গতি)

মোট নম্বর ১০০ চূড়ান্ত মেধাতালিকা তৈরির ভিত্তি

✍️লিখিত পরীক্ষার খুঁটিনাটি (Tier 1)
​লিখিত পরীক্ষাটি সাধারণত ৬০ নম্বরের হয় এবং এর জন্য সময় বরাদ্দ থাকে ১ ঘণ্টা ৫০ মিনিট বা ১১০ মিনিট । এই পরীক্ষার একটি বিশেষ ইতিবাচক দিক হলো এতে কোনো নেগেটিভ মার্কিং বা ঋণাত্মক নম্বর নেই, যার ফলে প্রার্থীরা আত্মবিশ্বাসের সাথে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন । প্রশ্নপত্রটি ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই থাকে ।

✍️​সাধারণ জ্ঞান (General Knowledge) ও পশ্চিমবঙ্গ প্রসঙ্গ

​এই বিভাগটি সবচেয়ে বিস্তৃত এবং এখানে সাফল্যের জন্য তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সমসাময়িক সচেতনতা প্রয়োজন। প্রথাগত ইতিহাসের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও প্রশাসনিক কাঠামো থেকে প্রচুর প্রশ্ন আসে ।

🖐️​ভারতের ইতিহাস ও ভূগোল: ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, বিশেষ করে ১৮৫৭ সালের বিদ্রোহ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূগোলের ক্ষেত্রে ভারতের প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং পশ্চিমবঙ্গের নদীপথ, কৃষিকাজ ও খনিজ সম্পদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন ।

🖐️​ভারতের সংবিধান: সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে নিয়মিত প্রশ্ন আসে ।

🖐️​জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ ও পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা: এটি সিলেবাসের একটি নতুন ও গুরুত্বপূর্ণ সংযোজন। এনইপি ২০২০-এর কাঠামো, যেমন 5+3+3+4 পদ্ধতি, প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তন এবং পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার বিভিন্ন প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক ।

🖐️​সরকারি প্রকল্পসমূহ: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এবং দুয়ারে সরকার ক্যাম্পেইন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে ।

✍️কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs)
​সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ওপর দখল বজায় রাখা এই পরীক্ষার একটি অন্যতম স্তম্ভ। গত ৮ থেকে ১২ মাসের জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী বিশেষ গুরুত্বের সাথে পড়া উচিত ।

🖐️​খেলাধুলা ও পুরস্কার: অলিম্পিক, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল এবং বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি নোবেল পুরস্কার, ভারতরত্ন এবং পদ্ম পুরস্কারের তালিকা মুখস্থ রাখতে হবে ।

🖐️​বিজ্ঞান ও প্রযুক্তি: সাম্প্রতিক মহাকাশ গবেষণা (যেমন ইসরো-র মিশনসমূহ), নতুন আবিষ্কার এবং পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল ।

✍️পাটীগণিত (Arithmetic)
​গণিতের ভয় জয় করাই গ্রুপ সি পরীক্ষার অর্ধেক লড়াই জেতার সমান। পাটীগণিতের প্রশ্নগুলো মূলত মাধ্যমিক স্তরের মানদণ্ডে করা হয় ।

🖐️সংখ্যাতত্ত্ব ও সরলীকরণ লসাগু-গসাগু, বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক দ্রুত গণনার জন্য শর্টকাট ট্রিকস ব্যবহার

🖐️বাণিজ্যিক গণিত শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত নিয়মিত অনুশীলনের মাধ্যমে সঠিকতা বৃদ্ধি

🖐️সুদ ও সময় সরল ও চক্রবৃদ্ধি সুদ, সময় ও কার্য সূত্রের সঠিক প্রয়োগ ও লজিক্যাল এপ্রোচ

🖐️দূরত্ব ও গতিবেগ ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা ও স্রোত আপেক্ষিক গতিবেগের ধারণা পরিষ্কার রাখা।

✍️General English

​ইংরেজি বিভাগে মূলত গ্রামার বা ব্যাকরণ এবং শব্দভাণ্ডারের ওপর জোর দেওয়া হয়। মাধ্যমিক স্তরের ইংরেজি ব্যাকরণ বইগুলো এই ক্ষেত্রে সহায়ক হতে পারে ।

🖐️​ব্যাকরণ (Grammar): Tense, Voice Change, Narration, Prepositions, Articles এবং Subject-Verb Agreement-এর ওপর বিশেষ দক্ষতা প্রয়োজন ।

🖐️​শব্দভাণ্ডার (Vocabulary): Synonyms, Antonyms, One-word Substitution এবং Idioms and Phrases নিয়মিত মুখস্থ করতে হবে ।

🖐️​বাক্য গঠন (Sentence Structure): ভুল সংশোধন (Error Correction) এবং এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য গঠন করা এই বিভাগের সাধারণ অংশ ।

✍️Logical Reasoning

🖐️​রিজনিং বা যুক্তি বিচার ক্ষমতা যাচাই করার জন্য বেশ কিছু বৌদ্ধিক প্রশ্ন করা হয়। অনেকের কাছে সহজ মনে হলেও দ্রুততা বজায় রাখা একটি চ্যালেঞ্জ ।

🖐️​প্যাটার্ন ও সিকোয়েন্স: চিত্রভিত্তিক সিরিজ, সাদৃশ্য বিচার এবং শ্রেণীবিন্যাস ।

🖐️​যৌক্তিক সিদ্ধান্ত: সত্য-মিথ্যা যাচাই (Propositions), রক্তের সম্পর্ক (Blood Relations) এবং পাজল সমাধান ।

✍️✍️স্ট্র্যাটেজি

১. ভিত্তি স্থাপন (Foundation Phase): শুধুমাত্র সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলোর বেসিক ধারণা পরিষ্কার করার দিকে নজর দিতে হবে। গণিতের ক্ষেত্রে সূত্রের উৎপত্তি এবং ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণের নিয়মগুলো ভালো করে বুঝতে হবে ।

২. নিবিড় অনুশীলন (Intensive Practice Phase): প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করতে হবে। প্রতিদিন অন্তত ১ ঘণ্টা অংক এবং ১ ঘণ্টা ইংরেজি ব্যাকরণ চর্চা করা জরুরি ।

৩. মক টেস্ট ও মূল্যায়ন (Mock Test Phase): পরীক্ষার শেষ ১ মাস শুধুমাত্র মক টেস্টের ওপর জোর দিতে হবে। টাইমার সেট করে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে যাতে পরীক্ষার হলে সময়ের অভাব না হয় ।

✍️​পরীক্ষার হলের রণকৌশল
​যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাই প্রার্থীরা যাতে একটিও প্রশ্ন ছেড়ে না আসেন তা নিশ্চিত করতে হবে।

উত্তর দেওয়ার একটি আদর্শ ক্রম হতে পারে: প্রথমে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ইংরেজি এবং শেষে পাটীগণিত ও রিজনিং । এতে করে জানা প্রশ্নগুলো দ্রুত সমাধান করে কঠিন বা সময়সাপেক্ষ অংকগুলোর জন্য বেশি সময় হাতে রাখা সম্ভব হয় ।

✍️Booklist

👉General knowledge - Lucent ( বারবার পড়)/ Arihant ও পড়তে পারো। সঙ্গে Mcq প্র্যাকটিস ( Marksman, Arihant,Lucent MCQ )

👉 Arithmetic & Reasoning - Subir Das ( both ) বা চঞ্চল ঘোষ, আরএস আগরওয়াল ইত্যাদি
GI এর জন্য ইউটিউব টপিক ধরে করতে পরো।

🖐️🖐️কমপ্লিট গাইড বুক: * WBSSC Group C & D Ultimate Guide (Exam Bangla Publication) - নতুন সিলেবাস অনুযায়ী সেরা।

👉 Current Affairs - Achiever's বা স্পিডি

Advanced level এ যারা পড়তে চাও তাদের জন্য

👉​General Knowledge: Lucent's General Knowledge বা Arihant-এর Manohar Pandey।

👉​Arithmetic: Quantitative Aptitude by R.S. Aggarwal।

👉​English: Objective General English by S.P. Bakshi বা Wren & Martin।

👉​Reasoning: A Modern Approach to Verbal & Non-Verbal Reasoning by R.S. Aggarwal।

✍️কম্পিউটার দক্ষতা ও ব্যবহারিক পরীক্ষা (CBT)

​গ্রুপ সি বা ক্লার্ক পদের জন্য কম্পিউটার দক্ষতা একটি বাধ্যতামূলক শর্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের ২৫ নম্বরের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) দিতে হয় । এটি চূড়ান্ত মেধাতালিকা তৈরিতে বড় ভূমিকা পালন করে।

👉​MS Office-এর কাজ: MS Word-এ প্যারাগ্রাফ ফরম্যাটিং, MS Excel-এ ডেটা এন্ট্রি ও ফর্মুলা ব্যবহার এবং MS PowerPoint-এ স্লাইড তৈরি করার প্রাথমিক ধারণা থাকতে হবে ।

👉​টাইপিং স্পিড (Typing Speed): ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই টাইপিং প্র্যাকটিস করা উচিত। সাধারণত মিনিটে ২০ থেকে ৩০টি শব্দ টাইপ করার দক্ষতা চাওয়া হয় ।

👉​ইন্টারনেট ও ফাইল ম্যানেজমেন্ট:
ইমেল আদান-প্রদান, ইন্টারনেট থেকে তথ্য খোঁজা এবং কম্পিউটারের ফাইলগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখার ক্ষমতা যাচাই করা হয় ।

✍️(Personality Test)

​৫ নম্বরের ইন্টারভিউ পর্বে প্রার্থীর উপস্থিত বুদ্ধি, যোগাযোগ করার ক্ষমতা এবং পদের জন্য তার মানসিকতা বিচার করা হয় ।

​আত্মপরিচয়: নিজের সম্পর্কে একটি গোছানো উপস্থাপনা তৈরি রাখতে হবে।

​বিভাগীয় জ্ঞান: স্কুল সার্ভিস কমিশন এবং একজন ক্লার্কের দৈনন্দিন কাজ সম্পর্কে প্রশ্ন করা হতে পারে ।

​সামাজিক ও সমসাময়িক সচেতনতা: পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে মতামত চাওয়া হতে পারে ।

নমস্কার

Assistant Commissioner of Revenue

Youtube - Focus WBCS

4 months ago (edited) | [YT] | 42

Focus WBCS

Take off Stage in Economy

4 months ago | [YT] | 28

Focus WBCS

অর্ণব জানত, জীবনটা তার জন্য কোনো সাজানো বাগান নয়। যেখানে সমবয়সীরা বিকেলে আড্ডা দিত, সেখানে অর্ণবকে ছুটতে হতো টিউশনিতে। দিনে ৬-৭ ঘণ্টা অন্যের বাড়ি গিয়ে পড়ানো—শুধু নিজের পকেট খরচের জন্য নয়, বই কেনার স্বপ্নটুকু বাঁচিয়ে রাখার জন্য। ওর বাবা রোদে পুড়ে, রাস্তায় রাস্তায় ঘুরে জিনিসপত্র বিক্রি করতেন। বাবার সেই ঘামে ভেজা ক্লান্ত মুখটা দেখলেই অর্ণবের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত। সে জানত, এই দারিদ্র্যের শিকল ভাঙার দায়িত্ব একমাত্র তারই।

​অর্ণবের মেধা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, সে ছিল ক্লাসের অন্যতম সেরা ছাত্র। কিন্তু ভাগ্য যেন বারবার তাকে মনে করিয়ে দিত—"তুমি গরিব।" ওর বন্ধুদের মধ্যে একজন যখন প্রাইমারী স্কুলে চাকরি পেল, তখন সমাজের বাঁকা নজর আর তুলনামূলক কথাগুলো তীরের মতো বিঁধত। "ও তো চাকরি পেয়ে গেল, তুই এত ভালো ছাত্র হয়েও কি করছিস?"—এই প্রশ্নগুলো অর্ণবকে কুড়ে কুড়ে খেত। মনে হতো, দারিদ্র্যের ছায়া তার সব মেধা, সব সম্ভাবনাকে গিলে খাচ্ছে।

​মাসের শেষে টিউশনির জমানো টাকা দিয়ে যখন সে একটা বা দুটো নতুন বই কিনত, তখন মনে হতো যেন কোনো অমূল্য রত্ন হাতে পেয়েছে। কোচিং সেন্টারে ভর্তি হওয়ার মতো বিলাসিতা তার ছিল না। কিন্তু অর্ণবের ছিল এক জেদ— "কোচিং ছাড়াও WBCS হয়, আমি প্রমাণ করব।"

​শুরু হলো এক কঠিন তপস্যা। সব আড্ডা, অনুষ্ঠান, বন্ধুদের সঙ্গ—সবকিছু থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিল সে। তার ঘরটাই হয়ে উঠল তার পৃথিবী। কিন্তু লড়াইটা সহজ ছিল না। একবার নয়, দুবার নয়, বারবার ব্যর্থতা এল। প্রতিটা ব্যর্থতায় মনে হতো, হয়তো এখানেই শেষ। হয়তো তার দ্বারা আর হবে না। কিন্তু বাবার সেই রোদে পোড়া মুখ আর নিজের প্রতি বিশ্বাস তাকে থামতে দেয়নি। সে জানত, সূর্য ডোবার পরেই রাত আসে, কিন্তু তারপর নতুন ভোর আসবেই।

​অবশেষে সেই ভোর এল। কোচিং সেন্টারের ঝাঁ চকচকে নোটস ছাড়াই, শুধুমাত্র নিজের সেলফ স্টাডি আর অমানুষিক পরিশ্রমের জোরে অর্ণব WBCS ক্র্যাক করল। যে ছেলেটা বই কেনার জন্য মাইলের পর মাইল হেঁটে টিউশনি করাত, আজ সে একজন অফিসার।

​অর্ণব ভুল প্রমাণ করে দিল সেই মিথ—যে কোচিং ছাড়া বড় চাকরি হয় না। সে দেখিয়ে দিল, যদি লক্ষ্য অটুট থাকে এবং পরিশ্রমের আগুন বুকে জ্বলে, তবে দারিদ্র্য বা অভাব কোনো বাধাই নয়।

নমষ্কার

Assistant Commissioner of Revenue

4 months ago | [YT] | 55

Focus WBCS

জীবনে তুমি 'WBCS অফিসার' হও বা অন্য যেকোনো উচ্চপদস্থ কর্মচারী—সেটা তোমার পেশাগত পরিচয় হতে পারে, কিন্তু সেটাই তোমার সম্পূর্ণ পরিচয় নয়। কোনো একটি পদ বা চেয়ার মানুষকে 'শ্রেষ্ঠ' বা 'অভ্রান্ত' করে তোলে না। কাউকে ছোট করে দেখা বা নিজেকে সবার উপরে মনে করাটা আসলে এক ধরণের মানসিক দীনতা। এই ভিড়ের পৃথিবীতে আমরা সবাই নিজের মতো করে শ্রেষ্ঠ। প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে, আলাদা লড়াই আছে।

অফিসার হয়ে গেছ মানেই যে তুমি যা বলবে সেটাই বেদবাক্য, আর বাকিরা ভুল—এই ধারণাটা অন্ধত্বের সমান। আমি কখনোই চাই না কেউ অন্ধের মতো আমাকে বা আমার মতবাদকে অনুসরণ করুক। আমার কাছে সাফল্যের সংজ্ঞাটা একটু অন্যরকম।

আমার অনেক ছাত্রছাত্রী আজ সফল, তারা চাকরি পেয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি তাদের নিয়ে কখনো ঢাকঢোল পিটিনি, আর পিটবও না। কারণ আমি মনে করি, তাদের এই সাফল্য তাদের নিজস্ব যোগ্যতায় এবং পরিশ্রমের ফসল। আমার কাজ কৃতিত্ব নেওয়া নয়।
একজন শিক্ষকের আসল সার্থকতা সেখানে, যেখানে তিনি তথাকথিত 'ব্যর্থ' বা পিছিয়ে পড়া ছাত্রটিকে টেনে তুলতে পারেন। যারা আলোর আলোকবর্ষ থেকে দূরে, যারা বারবার হোঁচট খাচ্ছে—আমি তাদের তৈরির কারিগর হতে চাই। যারা সফল, তারা তো উড়তে শিখে গেছেই। কিন্তু যাদের ডানা ঝাপটানোর শক্তিটুকু জোগাড় করতে কষ্ট হচ্ছে, আমি তাদের পাশে থাকতে চাই। কোনো ক্রেডিটের আশায় নয়, বরং মানুষ গড়ার তাগিদে।

দিনশেষে পদমর্যাদা ধুলোয় মিশবে, কিন্তু তোমার ব্যবহার আর মানবিকতাই মানুষের মনে বেঁচে থাকবে।

নমস্কার

Assistant Commissioner of Revenue

4 months ago | [YT] | 118