আমরা খবর জানাই না। কারণ, আমরা জানি, খবর এখন সংবাদ মাধ্যমের আগে ছোটে। আমরা খেলার গল্প বলি। নেপথ্যের গল্প বলি, চলমান গল্প বলি এবং ভেতরের বিশ্লেষন শোনাই।
#dsports


D Sports

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পেসারদের ফাইফার খুব বেশি দেখা যায়নি কখনো। সেই তালিকায় এখনো সবার ওপরে শাহাদাত হোসেনের নাম, ৪ বার পাঁচ উইকেটের কীর্তি নিয়ে।
তবে সবচেয়ে দ্রুত আলো কাড়ছেন নাহিদ রানা। মাত্র ১১ ম্যাচেই তুলে নিয়েছেন ২টি ফাইফার, ছুঁয়ে ফেলেছেন হাসান মাহমুদকে।

#nahidrana #hasanmahmud #BangladeshCricket #testcricket #dsports

2 weeks ago | [YT] | 17

D Sports

নাহিদ রানা ও শাহীন আফ্রিদির বাউন্সার ব্যাটেল নিয়ে শান্ত যা বললেন

#NajmulHossainShanto #nahidrana #shaheenafridi #testcricket #dsports

2 weeks ago | [YT] | 32

D Sports

Shoaib Akhtar on Shan Masood as a captain.

#ShanMasood #ShoaibAkhtar #BANvsPAK #testcricket #dsports

2 weeks ago | [YT] | 14

D Sports

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সিরিজ সেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিলো ‘নিশান’ ব্র্যান্ডের গাড়ি।
দুই দশকেরও বেশি সময় পর সেই ঐতিহ্য ফিরছে আবার। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরার হাতে উঠবে ‘চেরি’ গাড়ির চাবি!

#BANvsAUS #BangladeshCricket #BCB #dsports

2 weeks ago | [YT] | 19

D Sports

সাকিবের পছন্দ আর্জেন্টিনা তবে কি ব্রাজিলকে ঘৃণা করেন তিনি? সে নিয়েই পডকাস্টে বলতে দেখা যায় তাকে। মেসি ভক্ত সাকিব পছন্দ করেন এমবাপ্পের খেলাও।

#ShakibAlHasan #BangladeshCricket #BangladeshFootball #argentinafootball #brazilfootball

2 weeks ago | [YT] | 26

D Sports

দুই বছর পেরিয়ে গেছে। দেশের মাটিতে শেষবারের মতো খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর বাংলাদেশের জার্সিতে ঘরের মাঠে ফেরা হয়নি এই কিংবদন্তির।

#ShakibAlHasan #BangladeshCricket #dsports

2 weeks ago | [YT] | 37

D Sports

বিশ্বকাপের বাকি আর ৩৩ দিন। ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বৈশ্বিক এই আসর। বিশ্বকাপের জন্য মেক্সিকোতে নির্ধারিত সময়ের এক মাসের বেশি সময় আগে স্কুল ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
এই ঘোষণায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। একই সঙ্গে শঙ্কা প্রকাশ করেছে শিক্ষাখাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও।

#worldcup #FIFAWorldCup #football #dsports

2 weeks ago | [YT] | 3

D Sports

বিশ্ব ক্রিকেটে ৫০টি টেস্ট উইকেটের মাইলফলক হয়তো খুব বিশাল কিছু নয়। কিন্তু বাংলাদেশের পেস বোলিং ইতিহাসে এটা অনেক বড় অর্জন। কারণ এই পথটা শুধু উইকেটের নয়, চোট, অনিশ্চয়তা, একের পর এক হারিয়ে যাওয়া সম্ভাবনার গল্পও।

প্রায় ১৭ বছর পর কোনো বাংলাদেশি পেসার ছুঁলেন টেস্টে ৫০ উইকেটের মাইলফলক। এখনো দেশের হয়ে সর্বোচ্চ ৭৮ টেস্ট উইকেট মাশরাফি বিন মর্তুজার, অথচ তিনি শেষ টেস্ট খেলেছেন দেড় দশকেরও বেশি আগে।

এতদিনেও বাংলাদেশের কোনো পেসার ছুঁতে পারেননি ১০০ টেস্ট উইকেট। তাই প্রশ্নটা এখন শুধু সংখ্যার নয়, ইতিহাসেরও; কে হবেন বাংলাদেশের প্রথম পেসার, যার নামের পাশে জ্বলজ্বল করবে ১০০ টেস্ট উইকেট



#TaskinAhmed #MashrafeBinMortaza #BangladeshCricket #dsports

2 weeks ago | [YT] | 0

D Sports

শাহিন শাহ আফ্রিদিকে আউট করে ক্যারিয়ারের ১৪তম ফাইফার তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ।

#MehidyHasanMiraz #testcricket #BANvsPAK #BangladeshCricket #dsports

2 weeks ago | [YT] | 23

D Sports

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে মাঠে হাজির হন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তাকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান।

#TamimIqbal #BANvsPAK #BangladeshCricket #dsports

2 weeks ago | [YT] | 7