Hello! Welcome to Anindya's Travelogue!
First of all, I would like to thank my subscribers for encouraging me to move forward with doing what I love. I would also thank all those people who have only begun to show interest in this channel and show their support. In this channel, I try to present to you my experiences of travelling around the country and make you a part of them. I try to focus on the heritage of a place and its historical and cultural background in my vlogging endeavours. I would also like to interact with my followers further. Look me up on Facebook with the name Anindya Chakraborty. You would also find the Facebook page "Bhromon Helpline" of interest as it serves as a platform where lovers of travel congregate to share their experiences.
All views and opinions shared on Anindya's Travelogue are personal and do not intend to adversely affect any community, religious, social or otherwise.
Anindya's Travelogue
1 month ago | [YT] | 1,143
View 130 replies
Anindya's Travelogue
সারা বছর মনোরম আবহাওয়ার জন্য অনেকেই মেনপাটকে "ছত্তিশগড়ের সিমলা" বলে থাকেন । আবার এখানে তিব্বতীয় জনজাতির অবস্থানের জন্য মেনপাটকে "Mini Tibet of Chattisgarh"-ও বলা হয় । তবে যে নামেই ডাকা হোক না কেন, আমাদের কাছে মেনপাট স্মরণীয় হয়ে আছে তার বিস্তৃত সবুজ প্রান্তর এবং বর্ষায় জলপ্রপাতের শব্দে ভরা উপত্যকার জন্য । সত্যিই বর্ষায় যেন আরো মোহময়ী হয়ে ওঠে ছত্তিশগড়ের এই ছোট্ট পাহাড়ী টিলা । মেঘ ভেসে বেড়ায় ঘন সবুজ উপত্যকার মধ্য দিয়ে । সব থেকে আশ্চর্য হল বর্ষার জল এইখানে আশ্চর্যজনকভাবে পাহাড়ের নীচ থেকে উপরের দিকে উল্টো পথে বয়ে যায় ।
আর তাছাড়াও এখানে রয়েছে অত্যাশ্চর্য ম্যাগনেটিক পাহাড় এবং জাম্পিং গ্রাউন্ড যেগুলি মেনপাটের আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে । গতবছর বর্ষার পরে পরেই যখন আমরা এখানে গিয়েছিলাম, তখনই ভেবেছিলাম এই বৃষ্টিভেজা ঘন সবুজ রঙে দৃষ্টিকে স্নিগ্ধ করতে আরো একবার এখানে ফিরে আসতেই হবে । আর সেইমতো বর্ষায় সুন্দরী মেনপাট ভ্রমণের জন্য এই বছর জুলাই মাসের মাঝামাঝি সময় আপনাদের সাথে নিয়ে এখানে রওনা দিচ্ছি ।
Date Of Journey
Group A 15/07/2026 to 19/07/2026
Group B 18/07/2026 to 22/07/2026
4 Nights / 5 Days
Jharsuguda to Jharsuguda
-------------------------------
For Booking Whatsapp on :
62917 95595 / 90513 67136
--------------------------------
যদি কারোর মেনপাটের সৌন্দর্য সম্পর্কে ধারণা না থাকে তাহলে নিচের লিংকে ক্লিক করে এই চ্যানেলে আমাদের মেনপাট ভ্রমণের ভিডিওটি দেখে নিতে পারেন ।
https://youtu.be/fBhcws4BM9s
1 month ago | [YT] | 253
View 17 replies
Anindya's Travelogue
2 months ago | [YT] | 939
View 30 replies
Anindya's Travelogue
নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক ...
4 months ago | [YT] | 1,437
View 124 replies
Anindya's Travelogue
পৌঁছে গেছি কলকাতায় ... Merry Christmas to all ❤️❤️
5 months ago | [YT] | 1,439
View 105 replies
Anindya's Travelogue
দোলের ছুটিতে পলাশের মরশুমে আমাদের ঝাড়গ্রাম-বেলপাহাড়ী-ঘাটশিলা ভ্রমণের বিষয়ে অনেকে বিভিন্ন প্রশ্ন করেছেন । মোটামুটি সাধারণভাবে যে প্রশ্নগুলি সব থেকে বেশি এসেছে সেগুলি উত্তর সহ নিচে সাজিয়ে দিলাম ।
👉 প্রথমেই থাকছে সাথে থাকছে New Year's Special Discount - Rs 300 per head.
👉কিভাবে যাবো - কলকাতা থেকে কলকাতা সহ সম্পূর্ণ ট্রিপে AC Traveller - এ যাতায়াত । মোট দুটি AC Traveller নেওয়া হবে ।
👉Traveller -এর seat arrangement কিভাবে হবে - যাওয়ার দিন আগে বুকিং অনুসারে traveller-এ সামনের দিকে সীট পাবেন । ট্যুরের বাকী দিনগুলিতে সীট rotation হবে ।
👉 Pickup and Drop Point - Esplanade Bus stand
👉রাতে কোথায় থাকবো - ঝাড়গ্ৰাম । বুকিং করার পরে হোটেলের নাম জানিয়ে দেওয়া হবে ।
👉কোন কোন জায়গা ঘুরবো - ঝাড়গ্ৰাম, বেলপাহাড়ী, কাকড়াঝোর এবং ঘাটশিলা ।
এছাড়াও আরো কিছু জানার জন্য নীচের ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ।
62917 95595
আসন সংখ্যা সীমিত ।
Anindya's Travelogue
5 months ago | [YT] | 219
View 24 replies
Anindya's Travelogue
জয়পুরের ভিডিও লিঙ্ক : https://youtu.be/8z6Chx6fdJA
রাজস্থান প্লে-লিস্টের লিঙ্ক : www.youtube.com/playlist?list...
--------------
সাধারণত আমি রাত্রি নটার সময় নতুন ভিডিও আপলোড করে থাকি । কিন্তু গতকাল ইন্টারনেটের স্পীড খুব কম থাকাতে রাত্রি প্রায় দশটার সময় রাজস্থান সিরিজের শেষ ভিডিওটি আপলোড করতে সমর্থ হয়েছি । এত রাতে ভিডিও পাবলিশ করার ফলে হয়তো অনেকর কাছেই নোটিফিকেশন ঠিকঠাক পৌঁছায়নি । তাই আজকে এই ভিডিওটির লিংক সহ রাজস্থান সিরিজের অন্যান্য ভিডিওগুলির প্লেলিস্টের লিংক-ও এখানে দিয়ে রাখলাম ।
সম্পূর্ণ সিরিজটিতে যারা ধারাবাহিকভাবে আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো এই সিরিজের বিভিন্ন ভিডিওগুলি দেখে উঠতে পারেননি, তাদের কাছে উপরের প্লেলিস্টের লিংক থেকে ভিডিওগুলি দেখার অনুরোধ রইলো ।
অনেক ধন্যবাদ 🙏
Anindya's Travelogue
5 months ago | [YT] | 268
View 13 replies
Anindya's Travelogue
রাজস্থান সিরিজের ৭ম পর্ব "উদয়পুর"-এর ভিডিও লিঙ্ক - https://youtu.be/UCjsfvc1Oo4
উদয়পুরের অপূর্ব সিটি প্যালেস ছাড়াও রাজস্থানের নৃত্য, সঙ্গীত এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন খুঁজে পাবেন এই ভিডিওতে । আশাকরি আপনাদের ভালো লাগবে ।
রাজস্থান সিরিজের অন্যান্য ভিডিওগুলির playlist link - RAJASTHAN 2025: www.youtube.com/playlist?list...
5 months ago | [YT] | 347
View 9 replies
Anindya's Travelogue
গতকাল (20/11/25) ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম এবং এরই সাথে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হল । গতকাল সন্ধ্যায় এই জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হওয়ার পর তার যে অপূর্ব অনুভূতি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । একাকী ত্রম্বকেশ্বর মহাদেবের গর্ভগৃহে উপস্থিত থেকে তাঁকে প্রাণভরে দর্শনের পর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের যে অপরিমেয় শান্তি তা শুধুই অনুভব করেছি অন্তর থেকে । দু চোখ দিয়ে অজান্তেই নেমে এসেছে আনন্দধারা ।
গত ১৫-ই নভেম্বর থেকে ২১-শে নভেম্বর পর্যন্ত ছিল আমাদের এবারের মহারাষ্ট্র ভ্রমণ । এবারে আমরা অল্প কয়েকজন সতীর্থকে নিয়ে একত্রে দর্শন করলাম ভীমাশঙ্কর, ঘৃষ্ণেশ্বর এবং ত্রম্বকেশ্বর - এই তিনটি জ্যোতির্লিঙ্গ । এছাড়াও আমাদের এবারের ভ্রমণের অন্যান্য স্থানগুলির মধ্যে ছিল শিরডি সাইবাবা মন্দির, অজন্তা, ইলোরা এবং শনি শিংগনাপুর । যদিও বিশেষ কোনো কারণে সবশেষে আমি শনিদেবকে দূর থেকে প্রণাম জানিয়েই ফিরে গেলাম । ভবিষ্যতে আবার কোনোসময় এসে দর্শন করবো শনি শিংগনাপুর ।
সবশেষে বলি, সর্বশক্তিমানের কৃপা এবং আপনাদের সকলের আশীর্বাদ সঙ্গে না থাকলে আজ আমার এই দর্শন সম্পূর্ণ হত না । করুণাময় মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুন - এই কামনা করি 🙏
শাশ্বতী চক্রবর্তী
অনিন্দ্য চক্রবর্ত্তী
-------------------------
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম ও অবস্থান -
১) গুজরাটের ভেরাবলে সোমনাথ
২) অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে মল্লিকার্জুন
৩) মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর
৪) মধ্যপ্রদেশের ওমকারেশ্বর
৫) উত্তরাখণ্ডের কেদারনাথ
৬) মহারাষ্ট্রের ভীমাশঙ্কর
৭) উত্তর প্রদেশের বারাণসীতে বিশ্বনাথ
৮) মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর
৯) ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ
১০)গুজরাটের দ্বারকায় নাগেশ্বর মন্দির
১১)তামিলনাড়ুর রামেশ্বরমে রামেশ্বর এবং
১২)মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ঘৃষ্ণেশ্বর ।
6 months ago (edited) | [YT] | 1,347
View 85 replies
Anindya's Travelogue
গ্রুপ ট্যুর শেষ করে বাড়ি ফিরেছি গত পয়লা নভেম্বর । আজ প্রায় পাঁচ দিন পরে লিখতে বসেছি আমাদের প্রথম গ্রুপ ট্যুরের অনুভূতির কথা । আসলে গত সাত দিনে আমাদের একসাথে বেড়ানোর মুহূর্তগুলি এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে ঠিক গুছিয়ে কথার সারিতে ভাষার আকারে তা প্রকাশ করা মুশকিল । হাসি-গল্প-গান-আড্ডায় যেন কোথা দিয়ে হুঁশ করে কেটে গেল সাতটা দিন। নতুন বন্ধু পেলাম সে কথা বলবো না, কারণ আমাদের চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে সকলের সাথে একটা মনের বন্ধন আগে থেকেই ছিল । বরং বলা যেতে পারে যেটা পেলাম সেটা হল অভিভাবক সুলভ পরামর্শ, বন্ধুসুলভ সহযোগিতা এবং যেকোনো পরিস্থিতিতে মোকাবিলা করার মতন অসীম মানসিক দৃঢ়তাসম ৪০ জনের একটি দল । যাদের দেখে সত্যিই গর্ব হয় যে এঁনারা Anindya's Travelogue পরিবারের অংশ । এঁনাদের মতই বহু মানুষের হাত ধরে গড়ে উঠেছে আপনাদের এই একান্ত নিজস্ব পারিবারিক চ্যানেল ।
আমরা নিজেরা এর আগে বহু জায়গায় ঘুরে বেড়ালেও একসাথে সবাইকে নিয়ে ঘোরার বা গ্রুপ ট্যুর করার কোনও অভিজ্ঞতাই আমাদের কাছে ছিল না । তাই যখন আমরা মহাকালেশ্বর ও ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পরিকল্পনা নিয়েছিলাম, তখন আমাদের একমাত্র ভরসা ছিল আমাদের মাননীয় দর্শকবন্ধুরা … আমাদের সাবস্ক্রাইবারা । তাই আমাদের বিশ্বাস ছিল যে আমরা যেভাবেই বেড়াতে যাই না কেন, আমাদের সদস্যরা একটি পারিবারিক ভ্রমণ যেমন হয়, সেইভাবে নিজেদের মতন করে সবকিছু মানিয়ে নেবেন । আর বাস্তবে হলোও ঠিক তেমনি । ভ্রমণের শুরুতেই আলিঙ্গনে-উৎসাহে-আবেগে-উপহারে আপনারা ভরিয়ে তুলেছেন আমাদের । ভ্রমণ চলাকালীন প্রতি মুহূর্তে সকলের কাছ থেকে আমরা যেভাবে সাহচর্য, সহযোগিতা ও পরামর্শ পেয়েছি … তাতে সত্যিই আমরা অভিভূত এবং এই সাত দিন ধরে আমাদের এই বেড়ানোর ব্যবস্থাপনায় নিযুক্ত থেকে “দেবদর্শন যাত্রা” তাদের পক্ষ থেকে যেভাবে সমস্ত বিষয় আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয় ।
মধ্যপ্রদেশের পশ্চিম অংশের এই ভ্রমণে প্রতিদিন যে দীর্ঘ যাত্রাপথ আমাদের অতিক্রম করতে হয়েছে, একদিকে যেমন গানে আড্ডায় সেই পথ ভরিয়ে রেখেছিলেন সকলে, তেমনি কেউ অসুস্থ হলে সমানভাবে সকলে তার দেখাশোনাও করেছেন । সত্যি বলছি, বুবু বা আমার কখনও মনে হয়নি যে সকলকে নিয়ে আমরা বেড়াতে এসেছি । প্রতি মুহুর্তে মনে হয়েছে সকলের সাথে আমরা বেড়াতে এসেছি ।
সারারাত জেগে উজ্জয়িনীতে মহাকালেশ্বরের ভস্ম আরতি দেখা … ইন্দোরের সারাফা বাজারে রাত্রি দুটোর সময় একসাথে জিলিপি খাওয়া … মান্ডুর ঐতিহাসিক জাহাজ মহলের ছাদে দাঁড়িয়ে একসাথে অস্তমিত সূর্যের রঙের ছটা দেখা … সব মুহূর্তগুলি এখনো মনে পড়ছে বারবার । সাত দিনের এই ভ্রমণ যেন ভরে ছিল এক সমমনস্ক বন্ধুত্ব ও ভালোবাসায় । আট বছরের শিশু থেকে পঁচাত্তর বছরের প্রবীণ সকলে আনন্দ করেছেন একসাথে এক সুরে । সম্বোধন আপনি থেকে কখন নেমে এসেছে তুমি বা তুই-তে ।
জানি অনেকেই এখানে ব্যবসায়িক স্বার্থের কথা বলবেন । কিন্তু আমাকে অন্তত একটা কমেন্ট করে বলুন তো, সকালের টুথপেস্ট থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগের ওষুধটা পর্যন্ত জীবনের কোন জায়গায় ব্যবসায়িক স্বার্থ নেই ? আছে সব জায়গাতেই । সেই কারণেই তো আমাদের এই পৃথিবীর অর্থনীতি সচল থাকে । কিন্তু এই ব্যবসায়িক স্বার্থের মাঝেও যদি থাকে নিষ্ঠা ও সততা যদি মিশে যায় মনের বন্ধন তখনই গড়ে ওঠে প্রকৃত সম্পর্ক ।
আমাদের প্রথম গ্ৰুপ ট্যুরে আপনারা আমাদের হাতে ধরে শিখিয়েছেন অনেক কিছু । আমাদের এই প্রথম প্রচেষ্টাকে এইভাবে সফল করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ 🙏🙏❤️❤️
---------------------------------------------------------
আমাদের পরবর্তী গ্রুপ ট্যুরের বিবরণ গুলি নীচে ফোন নাম্বার সহ দেওয়া থাকলো -
15th - 22nd November - মহারাষ্ট্রের তিনটি জ্যোতির্লিঙ্গ । শিরিডি, ঔরঙ্গাবাদ, অজন্তা, ইলোরা ।
13th - 20th December - বেনারস, অযোধ্যা ও লখনৌ ।
16th - 29th January - সোমনাথ ও নাগেশ্বর জ্যোতির্লিঙ্গসহ গুজরাট ।
Whatsapp : 62917 95595
6 months ago | [YT] | 730
View 135 replies
Load more