আমি কৌশিক পাল , এই চ্যানেলের মাধ্যমে ভারতবর্ষে তথা পৃথিবীর সমস্ত জনপ্রিয় জায়গা গুলো আপনাদের সামনে নিয়ে আসবো.. চাক্ষুষ ভ্রমণের সাথে সাথেই আপনারাও সেই সব জায়গা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন.
সাথে থাকবেন ,ভ্রমনে বাঙালির বিশ্বজয় হবে এই আশাই রাখি
For Promotions / Collaboration -
koushik.health@gmail.com
koushikpromotion@gmail.com
Travel With Koushik
স্পিতি গ্রুপ ট্যুর
============
11th জুন 2026 থেকে শুরু হচ্ছে Travel With Koushik ফ্যামিলি র আরো একটা গ্রুপ ট্যুর এবারে হিমাচলের স্পিতি ভ্যালি..
এই ট্রিপে যারা যেতে ইচ্ছুক তারা বুকিং বা আইটেনারি র জন্য যোগাযোগ করবেন...
09679945077 / 9239600388
আমি নিজে এই ট্রিপে থাকবো সুতরাং কয়েকটা কথা বলে রাখি..
👉স্পিতি ট্রিপ হিমাচলের অন্যতম দুর্গম সুন্দর সার্কিট, যে ট্রিপ আমরা শুরু করব চন্ডীগড় থেকে এবং শেষ করব চন্ডীগড়ে
👉কলকাতা থেকে চন্ডীগড় ট্রেন কিংবা ফ্লাইটে র টিকিট আমাদের প্যাকেজ বহির্ভূত,
👉কনফিউশন হতে পারে ডাবল শেয়ারিং বা ট্রিপল শেয়ারিং মানে টা কি? এটা হচ্ছে জনপ্রতি খরচ বা Per Head
👉স্পিতি সার্কিট হিমাচলে র High Altitude এ, সুতরাং যাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে তাদের এই ট্রিপে না যাওয়ার পরামর্শ দেবো
👉বেড়াতে যাচ্ছি এই মানসিকতা নিয়েই আমার টিম জয়েন করবেন, ইলিশ পাবদা ভেটকি চিংড়ি এই সব মাছ ফুড আইটেম হিসেবে দিতে পারবো এই গ্যারান্টি দিতে পারবো না, তবে একজন টিম ক্যাপ্টেন হিসেবে আপনাদের শুরু থেকে শেষ অব্দি গাইড করব সেটুকু বলতে পারি..
👉যে গাড়ি করে আমরা ট্রাভেল করব সেটা টেম্পো ট্রাভেলার যেখানে Seat হবে রোটেশনের ভিত্তিতে
হোটেল এর রুম হবে লটারি র ভিত্তিতে
👉হোটেল হবে ডিলাক্স ক্যাটাগরি কারণ ওই সার্কিটে লাক্সারিয়াস হোটেল হয়তো খুব কমই আছে
👉যে জায়গা আমরা বেড়াতে যাচ্ছি সেটা ঠিক কি রকম হতে পারে তার ভৌগলিক অবস্থান আবহাওয়া প্রকৃতিক অবস্থা সব কিছু নেই আমার ভিডিও হয়েছে ইউটিউবে Travel With Koushik Spiti Tour বলে সার্চ করলে পেয়ে যাবেন, স্পিতি সম্পর্কে ধারণা না থাকলে এই ট্যুরে গিয়ে হয়তো আপনার বোরিং লাগতে পারে..
👉চন্দ্রতালে আমাদের রাত্রিবাস নেই, আমি নিজে সেখানে ছিলাম, রাতে ভয়ানক ঠান্ডা, আর টেন্ট গুলো থেকে চন্দ্রতাল প্রায় তিন কিলোমিটার দূরে
👉আমাদের আসন সংখ্যা 32 জন, বুকিং Close হয়ে যাওয়ার পর, আগের গ্রুপ ট্যুরের মতোই Whastapp গ্রুপ তৈরি করে এই ট্রিপের সমস্ত বিষয় আমি নিজে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো..
👉এরই সাথে জানিয়ে রাখি আমাদের আরো কিছু গ্রুপ ট্যুর হবে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অফবিট কাশ্মীর, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভুটান অক্টোবর মাসে পুজোর পর রয়্যাল রাজস্থান এবং দীপাবলি র পর ফুকেট ক্রাবি
এছাড়াও 1st আগস্ট থেকে আফ্রিকা র কেনিয়া এবং তানজানিয়া র বুকিং অলরেডি চলছে...
1 month ago | [YT] | 2,204
View 56 replies
Travel With Koushik
এবারে গন্তব্য মালয়েশিয়া,সঙ্গে টিম ট্রাভেল উইথ কৌশিক
বুকিং এর জন্য যোগাযোগ - +91 90730 42092, এছাড়াও পোস্টারে দেওয়া নম্বরে..
আর পুরো ট্রিপে আমি থাকবো সবার সাথে... সেই মজা হবে..
2 months ago | [YT] | 1,624
View 59 replies
Travel With Koushik
1st আগস্ট 2026 থেকে শুরু হচ্ছে আমাদের East আফ্রিকা গ্রুপ ট্যুর... কেনিয়া এবং কেনিয়া + তানজানিয়া.. ইচ্ছুক ব্যাক্তি রা আইটেনারি র যোগাযোগ করতে পারেন (+ 91 7908808283)
ফ্লাইট টিকিট আমাদের প্যাকেজে নেই, যে কোন দেশ থেকে আপনি এই ট্রিপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন.. ট্রিপে আমি নিজে প্রেজেন্টে থাকবো কেনিয়া এবং তানজানিয়া তে.. সিঙ্গেল কাপল কিংবা ফ্যামিলি সবাই এই ট্রিপে অংশগ্রহণ করতে পারেন
2 months ago | [YT] | 1,302
View 53 replies
Travel With Koushik
এই ভাবেই চলতে থাকুক আমাদের রেলগাড়ি
2 months ago | [YT] | 2,351
View 67 replies
Travel With Koushik
কলকাতা সাইরাং এক্সপ্রেসের ট্রেন জার্নি Vlog আজকে ঠিক রাত 8.00 PM
https://youtu.be/gcSOKxi6UJ4 (লিঙ্ক)
2 months ago | [YT] | 264
View 6 replies
Travel With Koushik
আমাদের নতুন ট্রেন Vlog চ্যানেল টা কি দেখা হয়েছে?
2 months ago | [YT] | 648
View 62 replies
Travel With Koushik
আগামী এপ্রিল মাসের(4th - 9th) কাশ্মীর বুকিং ইস্যুতে আপনাদের যথেষ্ট রেসপন্স পেয়েছি, আমাদের Seat Almost ফুল, সেই সুত্র ধরে গরমের ছুটিতে আরো একটা.....................
লাদাখ গ্রুপ ট্যুরের ঘোষণা করছি
প্যাকেজ শ্রীনগর থেকে চন্ডীগড়
➡️11 রাত 12 দিন
➡️Date
1st জুন শ্রীনগরে পৌঁছাতে হবে - 12th জুন মানালি তে ব্রেকফাস্ট/লাঞ্চ দিয়ে ট্রিপ শেষ হবে, ড্রপ চন্ডীগড় এয়ারপোর্ট / স্টেশন
➡️আমাদের রুট অনুযায়ী রাত্রিবাস কোথায় কতোদিন
শ্রীনগর (1) > কার্গিল (1) > লেহ (2)> নুব্রা(2) > তুরতুক > সিয়াচেন > প্যাংগং (1) > লেহ (1) > জিসপা (1) > মানালি(1) > চন্ডীগড়
➡️জনপ্রতি খরচ
ডাবল শেয়ারিং পার হেড 45,500
ট্রিপল শেয়ারিং পার হেড 44,000
➡️চাইল্ড পলিসি
✍️3 বছর অব্দি কোন টাকা লাগবে না, তবে গাড়িতে সিট নিলে 18000 টাকা লাগবে।
✍️4 বছর থেকে 8 বছর 25,000 টাকা
✍️8 বছরের ওপরে ট্রিপল শেয়ারিং এ কাউন্ট হবে
➡️For Booking
9831082515 / 7908808283
➡️বুকিং করতে হবে প্যাকেজের 20% দিতে হবে
➡️আমাদের ট্রিপ প্যাকেজে যা যা রয়েছে
✍️সম্পূর্ন বাঙালি খাবার (ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার)
✍️লাদাখ ট্রিপে আমাদের গাড়ি থাকবে টেম্পো ট্রাভেলার
✍️জনপ্রতি 1 লিটার করে মিনারেল ওয়াটার প্রত্যেকদিন দেওয়া হবে।
✍️পোর্টেবেল অক্সিজেন ক্যান ফ্যামিলি পিছু একটি করে দেওয়া হবে ✍️তাছাড়া বড় অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে থাকবে।
✍️ট্রিপল শেয়ারিং এর ক্ষেত্রে এক্সট্রা বেড / ম্যাট্রেস দেওয়া হবে।
✍️রাতের ডিনার এবং লাঞ্চ এর সময় যাতে সঠিক সময়ে দেওয়া যায় তার জন্য আমাদের কিচেন এর গাড়ি আলাদা হবে।
✍️Food হিসেবে বিভিন্ন রকম মাছ, চিকেন, মাটন কোন না কোন আইটেম রোজ থাকবে
➡️আমাদের ট্রিপ প্যাকেজে যা যা নেই
✍️ট্রেন / ফ্লাইট টিকিট আমাদের প্যাকেজে নেই, চাইলে করে দেওয়া হবে।
✍️কোন দর্শনীয় স্থানের Entry টিকিট /রাইডিং আমাদের প্যাকেজে নেই।
✍️আমাদের ট্রিপে হানলে এবং সোমরিরি নেই
✍️যাদের সময় কম তারা লেহ - লেহ / শ্রীনগর - লেহ ট্রিপ করতে পারেন
➡️কাশ্মীর গ্রুপ ট্যুর / লাদাখ ট্যুর দুটোই একসাথে বুকিং চলবে Seat ফুল না হওয়া অবধি, যারা WhatsApp করবেন ট্রিপের নাম (কাশ্মীর / লাদাখ) লিখলে সেই আইটেনারি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে আপনার নম্বরে, আইটেনারি পড়ে নেওয়ার পর ইন্টারেস্টেড হলে তবেই Call করবেন বা Whastapp এ Ping করবেন
🌹যারা আমার দর্শক ভিডিও দেখেন তাদের মধ্যে যারা এই ট্যুর নিয়ে আগ্রহী তারাই Whastapp এ Ping করবেন বা দেওয়া নম্বরে যোগাযোগ করবেন
✍️অনিচ্ছুক ব্য্যক্তিরা পোস্ট এড়িয়ে যাবেন...........
কোথাও এই ট্রিপ আরো কম বাজেট EMI বা ফ্রিতেও হতে পারে এই নিয়ে অযথা কমেন্ট বা বিনা পারিশ্রমিকে মূল্যবান পরামর্শ না দেওয়ার অনুরোধ রইলো🙏
4 months ago | [YT] | 3,805
View 101 replies
Travel With Koushik
2025 সাল পেরিয়ে আজ থেকে পথ চলা শুরু 2026 এর হাত ধরে আরো একটা বছর 52 টা সপ্তাহ 12 টা মাস.. যারা নিয়মিত দর্শক তাদের কাছে প্রশ্ন এই বছর কি ধরনের ভিডিও আপনি আশা করেন আমার কাছ থেকে? কোন বিশেষ জায়গার ওপরে, বা বিশেষ কিছুর ওপরে ফোকাস করে বা যা কিছু রয়েছে আপনার মনে বা ইচ্ছেতে দুই এক কথায় জানিয়ে ফেলুন কমেন্ট সেকশনে... তবে 2026 সালে আমি যে পরিকল্পনা নিয়েছি সেগুলো একটু বলি জানিনা কতটো সফল করতে পারবো...
1)অনেকের দাবি মেনে মাসে একটা বা দুই মাসে একটা কমপ্লিট ট্রেন Vlog
2)আমাদের রাজ্য বা বিভিন্ন রাজ্যে দুই একদিনের জন্য Week End ট্রিপ
3) মাস তিনেক সময়ের ব্যবধানে আন্তর্জাতিক ট্যুর
4)ভারতের সেই জায়গা বা রাজ্য গুলো দেখা যেগুলো এখনো অব্দি দেখে ওঠা সম্ভব হয়নি
5)সপ্তাহে একটা বা দুটো ভিডিও এর বেশি নয়
6)যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যেতে ইচ্ছুক এমন দর্শকদের নিয়ে গ্রুপ ট্যুর সেটা Weekend হতে পারে, দেশের ভেতরে একটু লম্বা ট্যুর হতে পারে, এবং আন্তর্জাতিক স্তরেও হতে পারে
গ্রুপ ট্যুরের সঙ্গে YouTube চ্যানেলের কোন সম্পর্ক থাকবে না, আমাদের গল্প বিভিন্ন সিরিজ নিয়ে যেমন চলতো তেমনি চলবে Vlog তার জায়গা তে কাজ তার জায়গা তে, একটা চ্যানেল কে বাঁচিয়ে রাখতে আরো অনেক জায়গা র গল্প আপনাদের সামনে নিয়ে আসতে কিছু এক্সট্রা Input অবশ্যই প্রয়োজন, নাহলে একদিন আমরাও হারিয়ে যাবো সময়ের গতির কাছে.. আশাকরি আমার প্রতিটা পদক্ষেপ আপনারা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকেই গ্রহণ করবেন...
একটাই ইচ্ছে আরো বেটার কোয়ালিটি র Vlog আপনাদের উপহার দেওয়া, সময় পেরিয়ে যাক, গল্পের নায়ক যেন পুরোনো না হয়, আপাততঃ কয়েকটা দিন, বেশ কিছুটা শারিরীক সুস্থতার প্রয়োজন তারপর বেরিয়ে পরবো আপনাদের সবাই কে নিয়ে দেশ থেকে দেশান্তরে...
সবাই কে Love You আর এই মুহূর্তে আমাদের 10 লাখ 50 হাজার দর্শকের পরিবার আশাকরি 2026 এর শেষে গিয়ে অন্ততঃ 13 লাখ দর্শকের পরিবারের মাইলস্টোন ছুঁয়ে নেবে... আর সেই সঙ্গে কথা দিলাম আরো একবার কাউকে হতাশ করব না...
কিছু সাজেশন কিছু পরামর্শ অবশ্যই লিখে রেখে যাবেন
4 months ago | [YT] | 6,075
View 474 replies
Travel With Koushik
মন থেকে খুব একটা ইচ্ছে নেই, কিন্তু এক শ্রেণীর দর্শকদের থেকে আজও মেসেজ পাই একটা ট্রেন Vlog করুন.. মাঝে মাঝে আমি দ্বন্দ্বে পড়ে যাই কি করবো... আজ সিদ্ধান্ত টা আপনাদের ওপরে ছেড়ে দিলাম দেখি জনমত কি বলে..
4 months ago | [YT] | 2,136
View 593 replies
Travel With Koushik
প্রোগ্রাম Detail's একটু ভালো করে পড়ে নেবেন যারা যেতে ইচ্ছুক..
🛑13/03/2026 শিয়ালদহ স্টেশনে সবাই Meet করব এবং ট্রেন ধরে পরের দিন সকালে নিউ মাল জং পৌঁছাবো
👉এখানে ট্রেনের টিকিট - (AC 3) প্যাকেজে ধরা আছে
সেই সঙ্গে রাতের ডিনার (প্যাকেট) এবং পরের দিন সকালের হালকা ব্রেকফাস্ট (প্যাকেট)
🛑14/03/2026 সকালে নিউ মাল জং থেকে আমরা ট্রান্সফার হবো গরুমারা তে, যে রিসর্টে আমরা থাকবো, রুম AC এবং ডাবল / ট্রিপল শেয়ারিং
ওই দিন দুপুরে লাঞ্চ মেনু
👉স্যালাড, বেগুণী, ভাত, সুক্ত, ভেজ ডাল, চিংড়ি ফুলকপি রোস্ট, সরষে পাবদা, চাটনি , পাপড়, রসগোল্লা, আইসক্রিম
👉বিকেলে মূর্তি নদীর ধারে ছোট্ট করে ঘুরে আসা সবাই মিলে
👉সন্ধ্যা বেলা বাংলা ব্যান্ডের গান (স্হানীয়)
👉ইভিনিং স্ন্যাক্স - কফি, বিস্কুট, ফিশ ফিঙ্গার, চিজ বল
👉ডিনার - সুপ, স্যালাড, রুটি, মিক্স ভেজ, বাসন্তী পোলাও, মটন কষা (লোকাল খাসির মাংস), চাটনি , পাপড়, সন্দেশ, কোলড্রিংস
🛑15/03/2026
👉ব্রেকফাস্ট_ - চা, বিস্কুট, ব্রেড বাটার জ্যাম, দুধ কর্নফ্লেক্স, Fruit সালাদ, পোহা, লুচি আলুর দম, ডিম সেদ্ধ
👉আমরা যাব ডুয়ার্সের 7 পয়েন্ট ভিজিট করতে..
👉লাঞ্চ (রাস্তাতে হবে)Lunch Outside (Chicken Thali at Apple Stone Restaurant)
ফিরে এসে
👉ইভনিং স্ন্যাক্স - কফি, বিস্কুট, চিকেন ড্রাই ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই
👉ডিনার - স্যালাড, ঝুরি আলু ভাজা, ভাত, রুটি, ডাল ফ্রাই, পটল দোরমা, দেশি চিকেন, চাটনি , পাপড়, রসগোল্লা, আইসক্রিম ।
🛑16/03/2026
👉ব্রেকফাস্ট - চা, বিস্কুট, ব্রেড বাটার জ্যাম, দুধ কর্নফ্লেক্স, Fruit সালাদ, উপমা, নান পুরি, পনির চানা মশলা, ওমলেট
👉গরুমারা থেকে আমরা যাব জলদাপাড়া রাত্রিবাস জলদাপাড়া তে হবে
জলদাপাড়া পৌঁছে
👉লাঞ্চ - স্যালাড, বেগুন ফিঙ্গার, ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু পোস্ত, কাতলা কালিয়া, মৌরোলা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি , পাপড়, নলেন গুড়ের পায়েস, রসগোল্লা, মিষ্টি পান
👉ওই দিন বিকেলে জলদাপাড়া ফরেস্টে জীপ সাফারি (খরচ প্যাকেজে রয়েছে)
সাফারি শেষ করে ওই দিন সন্ধ্যায়
👉Small Program with Bonfire
ইভনিং স্ন্যাক্স_ - কফি, বিস্কুট, ড্রাই চিলি চিকেন, পনির পাকোড়া
👉ডিনার- সুপ, স্যালাড, রুটি, পনির বাটার মসলা, ফ্রাইড রাই, মটন কষা (কচি পাঁঠার মাংস), চাটনি , পাপড়, খেজুর গুড়ের রসমালাই, কোলড্রিংস
🛑17/03/2026
👉ব্রেকফাস্ট - চা, বিস্কুট, ব্রেড বাটার জ্যাম, দুধ কর্নফ্লেক্স, Fruit সালাদ, পোহা, আলু পরোটা, দই, আচার, ডিম সেদ্ধ
👉ব্রেকফাস্ট করে জলদাপাড়া থেকে আমরা ট্রান্সফার হবো কোচবিহার, দেখবো রাজবাড়ি এবং মদনমোহন মন্দির
👉লাঞ্চ - Lunch Outside (Fish Thali at Chochbehar)
ঐ দিন সন্ধ্যায় কোচবিহার থেকে শিয়ালদহের ট্রেনে উঠবো
ট্রেনের টিকিট 3 AC প্যাকেজে ইনক্লুড
👉ডিনার - প্যাকেট ডিনার সবাই কে ট্রেনে ওঠার আগেই দিয়ে দেওয়া হবে এবং শুভরাত্রি জানিয়ে এবারের মতো প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হবে
🛑18/03/2026 শিয়ালদহ পৌঁছে সবাই আবারো নিজের নিজের বাড়িতে...
🛑Solo ট্রিপের বুকিং এখন নেওয়া হবেনা
🛑যদি কোন দর্শক বন্ধু উত্তরবঙ্গ থেকে এই ট্রিপে Join করতে চান সেক্ষেত্রে তার ট্রেন ভাড়া বাদ দিয়ে খরচ কিছু কম লাগবে
🛑যাদের সঙ্গে বাচ্চা আছে তারা বুকিং / কোয়্যারি করার সময় কথা বলে নেবেন
🛑যারা আমার দর্শক সব তাদের জন্যই এই ট্রিপ, সেক্ষেত্রে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন
🛑হোটেল রিসর্ট নাম ডিটেইলস পরে জানিয়ে দেওয়া হবে
🛑ট্রেনের টিকিট Book করার ক্ষেত্রে কার কোন বার্থ Allotted হবে সেটার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, Lower বার্থের কোন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়
🛑যদি কেউ নিরামিষ খেতে চান তার জন্য আলাদা ব্যবস্থা করা হবে
🛑এই পুরো ট্যুরে আমি এবং অনুপম দুজনেই থাকবো শিয়ালদহ থেকে
🛑যদি উত্তরবঙ্গের কোন দর্শক বন্ধু শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে আসেন তাকে কোনো টাকা দিতে হবেনা
🛑ছবিতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বুকিং করে নেওয়ার জন্য
5 months ago | [YT] | 2,565
View 182 replies
Load more