we explore foods from local to horizon...this is our first food vlogging channel. here we want to explore all types of food from different places, communities and all. support us by warching this channel and share it with your family and friends. thank you
follow us on Instagram, facebook and youtube
From biryani, kebabs, momos, Chinese food, Mughlai breakfast, winter special food, heritage restaurants to viral food places – you’ll find honest reviews, price details and real taste reactions here.
Subscribe for daily food shorts, restaurant reviews & street food vlogs 🍗🍜
Bedwin Foodie
https://youtu.be/QKVR_qqLk5M
ভারী কাঠের দরজা ঠেলে ভিতরে ঢুকলে এক আলাদা জগতে আপনারা প্রবেশ করবেন। কলকাতা শহরে যে কটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। তার মধ্যে এটার বিশেষত্ব হলো এর কেবিন কালচার। অফিস ফেরতা বহু মানুষ আজও এদের চাইনিজও খাবারের প্রেমে মুগ্ধ। পছন্দমত ড্রিংক এর সাথে কখনো চিলি চিকেন, কখনো চিলি ফিস, আবার কখনো ড্রামস অফ হেভেন। একেবারে মৌতাত জমিয়ে দেওয়ার মত সন্ধ্যা। বাঙালির রসনা কে তৃপ্তি দেওয়ার জন্য চাঁদনী চক মেট্রো স্টেশন এর কাছে চাঙ ওয়া রেস্টুরেন্টে আপনাকে একবার আসতেই হবে। এই রেস্টুরেন্ট এর গল্প আমার ভিডিওতে দেওয়া আছে ভালো লাগলে দেখে আসতে পারেন।
3 hours ago | [YT] | 12
View 0 replies
Bedwin Foodie
https://youtu.be/8FhyU9NH_e4
শ্যামবাজারের রূপা এখানকার অত্যন্ত পরিচিত একটা খাদ্যপ্রতিষ্ঠান । আশেপাশে গোলবাড়ি আছে , পাঞ্জাব হিন্দু হোটেল আছে , তবে রূপা কেন জানিনা স্বমহিমায় বিরাজ করেই আছে । আমার যদিও এখানকার মাংস আহামরি লাগেনি । মাংস একটু শক্তের দিকেই তবে ওই কাল্ট ক্লাসিক কথা মাথায় রেখে একবার খাওয়াই যায় । প্রসঙ্গত গোলবাড়ি রূপা একই মালিকের অন্তর্গত হওয়ায় এদের মাংসের ধরণটা একইরকম । কালচে বরণ । ফলে অনেকের খারাপ লাগতেই পারে । এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে । পারলে একবার ঢু মারতে পারেন ।
2 days ago | [YT] | 24
View 0 replies
Bedwin Foodie
অনেকদিন বাদে আবার উত্তর কলকাতায় খাওয়া দাওয়া সারতে বেড়িয়েছি . আজকের ভিডিওতে আমি ২টো খাদ্য প্রতিষ্ঠানকে ফিচার করেছি . শনিবার দুপুরের ভিডিওতে আরো ২টো ভিডিও আসবে . কিন্তু আপাতত আজকে রাতে দুর্দান্ত একটা ভিডিও আসছে . দেখবেন কিন্তু
1 week ago | [YT] | 32
View 0 replies
Bedwin Foodie
https://youtu.be/CcxmDac8tbw
দেখুন বাংলাদেশের খাবার দেখাচ্ছি বলে আপনারা রে রে করে তেড়ে আসবেন এমন অডিয়েন্স নিশ্চই আপনারা নন । আমি সেদিন ধর্মতলায় প্রিন্স রেস্টুরেন্টে গেছিলাম তাদের বাংলাদেশি খাবার খেয়ে দেখতে । শুটকি আমি জীবনে প্রথমবার খেলাম সাথে মুড়ি ঘন্ট । এই নিয়ে বড়ো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে । দেখে আসতে পারেন । আশা করি খুব ভালো লাগবে । ইতিমধ্যেই বেশ ভালো রেস্পন্স পেয়েছি ভিডিওটার
2 weeks ago (edited) | [YT] | 26
View 0 replies
Bedwin Foodie
আপনি কি একটা ভালো কন্টিনেন্টাল খাবারের জায়গার খোঁজ করছেন ? অথচ পকেটে তাপ না বাড়িয়ে ? তাহলে কালকের রাতের ভিডিও আপনার জন্য । এই হিডেন জেমটা গত 45 বছর ধরে সার্ভ করে যাচ্ছে বেশ দুর্দান্ত কন্টিনেন্টাল খাবার । তবে শুধু খাবার দেখাবোই না । খাবারটা বানানো শেখাবোও । তাহলে দেখা হচ্ছে কাল ৯টা ৩০ এ
3 weeks ago | [YT] | 17
View 0 replies
Bedwin Foodie
মধ্যমগ্রাম বিটি কলেজের মুখে এখন খুলে গেছে Karims - Original from Jama Masjid Delhi 6 এর নতুন আউটলেট । সেখানেই গেছিলাম গত রবিবার । খুব ভালো খাবার দাবারের সাথে সুন্দর একটা ভিডিও শুট হয়েছে। আশা করি সবার ভালো লাগবে .। ভিডিও আসবে আগামীকাল ভোটের দিন ঠিক বেলা 1 টা বেজে 30 মিনিটে । ছুটির দিন বলে দুপুরে দিলাম .। ভোট দিয়ে এসে শুয়ে বসে দেখে ফেলুন
1 month ago | [YT] | 15
View 0 replies
Bedwin Foodie
এই সময় দাঁড়িয়ে গোটা সোশ্যাল মিডিয়া একটা বিরিয়ানির দোকানের দিকে বেশ ঝুঁকেছে । বিরিয়ানি বং । সত্যি বলতে মধ্যমগ্রামের বুকে কলকাতা ঘরানার বিরিয়ানি ছিলোনা । সেখানে পালে হাওয়া লাগিয়েছে এই বিরিয়ানি বং । 6 মাসে 3 টে আউটলেট । মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে বলেই হয়েছে এটা আমার মনে হয় । আজকে আছি এদের বারাসাত আউটলেটে । ভিডিও আসছে আজ বেলা ১ টা বেজে ৩০ মিনিটে
1 month ago | [YT] | 17
View 0 replies
Bedwin Foodie
https://youtu.be/B7180NxVUQs
কোরিয়ান রামেন সবাই ভালোবাসেন কিন্তু আমি ভালো ভিডিও বানালে আপনারা দেখেন না । কষ্ট হয় ভাই . একটা দুর্দান্ত রামেনের ভিডিও দিলাম সাথে ইতিহাস টিতিহাস . শিক্ষক মানুষ হই, লাফালাফি পারিনা . বোঝেন তো . চট করে দেখে ফেলুন তো . কেমন হয়েছে জানান .
1 month ago | [YT] | 14
View 0 replies
Bedwin Foodie
https://youtu.be/FNhlBPFparo
মা -দের অনেক ক্ষমতা বিশ্বাস করুন । তারা পারেন না এমন কোনো কাজ নেই । এই যে আমরা এতো কথা বলি বন্ধুত্ব নিয়ে আমরা কজন রাখতে পারবো জানিনা । এনারা কিন্তু পেরেছেন । চলে আসুন আজ তিন বান্ধবীর গল্প শোনাবো ।
3 WS Kitchen এর আমন্ত্রণে আমি গেছিলাম ওনাদের বৈশাখী খাবার দাবার চেখে দেখতে । আমার ভিডিওতে মাটন কষা আর ফিস ফ্রাই দেখতে পাবেন ওগুলো আমি আলা কার্ট থেকে অর্ডার করেছিলাম ।
1 month ago | [YT] | 15
View 0 replies
Bedwin Foodie
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা... নতুন বছর সকলের ভালো কাটুক
1 month ago | [YT] | 17
View 0 replies
Load more