I am presenting the documentaries on various topics about the wildlife of Bangladesh - Dr. Mohammed Mostafa Feeroz, Professor, Department of Zoology, Jahangirnagar University.
Bengal's WILD TALES -এ শুধুমাত্র বাংলাদেশের বন্যপ্রাণী নিয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করছি - ড. মোস্তফা ফিরোজ, প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
Welcome to Bengal's WILD TALES: An explorer's guide to the wildlife. Vlog videos are the source of facts, photos, videos, and tales of our very own wildlife in Bangladesh. A journey started in 1988 is now looking for you to join and help us spread awareness, integrate knowledge, and ignite inspiration.
গত সাড়ে তিন দশকে বন্যপ্রাণী গবেষণায় আমার সম্পৃক্ততা ও অভিজ্ঞতা শেয়ার করছি সবার সাথে। এ চ্যানেলে আমারই ধারণকৃত ভিডিওচিত্র বা আমার টিমের সদস্যদের ভিডিওচিত্র ছাড়া অন্য কোন মাধ্যম থেকে কোন ভিডিও ব্যবহার করা হয়না। বন্যপ্রাণী আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিই আমার উদ্দেশ্য।
Bengal's WILD TALES
World Elephant Day 2025 || বিশ্ব হাতি দিবস-২০২৫
10 months ago | [YT] | 12
View 0 replies
Bengal's WILD TALES
উদয়ী মধুবাজ বা Oriental Honey Buzzard
একমাত্র শিকারি পাখি যার মাথা অনেকটা ঘুঘু বা কবুতরের মত, যা দেখে খুব সহজেই চেনা যায়।
জিম করবেট/ মার্চ ২০২৩
3 years ago | [YT] | 19
View 2 replies
Bengal's WILD TALES
www.tubebuddy.com/yearinreview/channel?id=UCVJILvC…
3 years ago | [YT] | 4
View 0 replies
Bengal's WILD TALES
3 years ago | [YT] | 21
View 0 replies
Bengal's WILD TALES
রাজশাহীতে এক বিকালের বৃষ্টিতে নেউ-পিপির (জলময়ূর) ছবি তুলতে গিয়ে জনৈক সৌখিন ফটোগ্রাফারের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে ছবি তোলাই তাঁর কাছে মুখ্য তাতে পাখির ক্ষতি হলেও তাঁর কিছুই যায় আসে না।
আমাদের দেশের অনেক প্রজাতির পাখির উপস্থিতি শনাক্তে এই প্রজন্মের সৌখিন ফটোগ্রাফারদের ভূমিকা অপরিসীম। কিন্তু মাঝে মাঝে পাখির ছবি তুলতে গিয়ে দুই একজন ফটোগ্রাফার এমন সব আচরণ করেন যে দেখে মনে হয় বন্যপ্রাণীর ছবি তোলার যে ন্যূনতম নৈতিকতার বিষয় আছে সে ব্যাপারে উনারা অজ্ঞ। ছবি তুলতে গিয়ে বন্যপ্রাণীর যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সে দিকটি যে দেখতে হয়, এ বিষয়টিই তারা জানেন না বা মানেন না । এর আগেও গাছের ডাল কেটে পাখির বাসার ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন ভাবে বন্যপ্রাণীকে বিরক্ত করে ছবি তোলার অভিযোগ আমরা জানেছি। আমি নিজেও এব্যাপারে দুএকটি ঘটনার কথা লিখেছি।কিন্তু এ বিষয়টির খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না।
বাংলাদেশের পাখি চেনা ও পাখির ছবি তোলায় এ প্রজন্মকে উৎসাহিত করতে বাংলাদেশ বার্ড ক্লাব বিশেষ ভূমিকা পালন করে আসছে বিগত দুই দশক থেকে। সারা দেশব্যাপী বাংলাদেশ বার্ড ক্লাবের একটি পরিচিতি আছে এবং সদস্য সংখ্যাও অনেক। আমি মনে করি এ ক্ষেত্রে বাংলাদেশ বার্ড ক্লাব নতুন প্রজন্মের সৌখিন ফটোগ্রাফারদের মধ্যে বন্যপ্রাণীর ছবি তোলার ন্যূনতম নৈতিকতার বিষয়টি নিয়ে দেশব্যাপী যদি ওয়ার্কশপ বা আলোচনার আয়োজন করে তাহলে সেটি বিশেষ ভূমিকা রাখবে। যেহেতু প্রায় জেলা গুলিতেই বাংলাদেশ বার্ড ক্লাবের শাখা আছে তাই এ ধরনের ওয়ার্কসপ বা আলোচনা সৌখিন ফটোগ্রাফারদের কিছুটা হলেও নীতিনৈতিকতা মেনে চলতে উদ্বুদ্ধ করবে। আমার বিশ্বাস বনবিভাগ সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনই এ বিষয়ে বাংলাদেশ বার্ড ক্লাবের সাথে থাকবে। বিষয়টি বন্ধ হওয়া জরুরি, বাংলাদেশ বার্ড ক্লাব সহ সবাইকে এ বিষয়ে এগিয়ে আসার অনুরোধ করছি।
3 years ago | [YT] | 21
View 1 reply
Bengal's WILD TALES
https://youtu.be/BlU0tfw5i5o
4 years ago | [YT] | 4
View 0 replies
Bengal's WILD TALES
https://youtu.be/t4oStSlI7Lo
4 years ago | [YT] | 5
View 1 reply
Bengal's WILD TALES
আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস।
https://youtu.be/5-VUaoSYA-o
4 years ago | [YT] | 5
View 0 replies
Bengal's WILD TALES
চর কুকরি মুকরি চারিদিকেই প্রচুর ডুবোচর আর কাদা ভূমি রয়েছে। এগুলি জোয়ারে সম্পূর্ণ ডুবে গেলেও ভাটিতে জেগে উঠে। তাই এ সব নতুন জেগে উঠা চর আর নদীর পাড়ের কাদা ভূমিতে উড়ি ঘাস জন্মায়। এসব উরিঘাসে প্রচুর পোকামাকড় জন্মায় আর এসব পোকামাকড় খেতে জড়ো হয় বিভিন্ন প্রজাতির পাখিরা। উড়িঘাসের মাঠে গবাদি পশুর সাথে বক আর কাস্তেচরার এক বিশেষ পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দেখা যায়। চর কুকরি মুকরি নিয়ে তথ্য চিত্রের ৩য় পর্বটিতে দেখুন উরিঘাসের মাঠের প্রাকৃতিক প্রতিবেশ -
https://youtu.be/mcqM19n_oZQ
4 years ago | [YT] | 4
View 0 replies
Bengal's WILD TALES
আজ বিশ্ব জলাভূমি দিবস। দেখুন -https://youtu.be/xgjX_Ubn3UY
4 years ago | [YT] | 10
View 0 replies
Load more