প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সঠিক তথ্য না থাকায় সিদ্ধান্ত নিতে দ্বিধায় আছেন? Work visa, বিদেশে চাকরির সুযোগ, salary, living cost এবং বাস্তব প্রবাসী জীবনের আসল চিত্র জানতে চাইলে এই চ্যানেলটি আপনার জন্যই।
এখানে নিয়মিত তুলে ধরা হয় বিভিন্ন দেশের latest work visa update, real job opportunity, expected salary range এবং প্রবাসীদের সত্য অভিজ্ঞতা কোনো ভুয়া গল্প নয়, কোনো বাড়িয়ে বলা নয়, শুধু verified ও বাস্তব তথ্য।
কোন দেশে কাজ পাওয়া তুলনামূলক সহজ, কোথায় বেতন ভালো, erning করার সুযোগ বেশি—সবকিছু সহজ Bangla English mix ভাষায় পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়
এছাড়াও পাবেন প্রবাসের দৈনন্দিন জীবন, খাবার, কাজের পরিবেশ, hostel/room life ও travel vlog—যা আপনার future prabashi life বা travel plan-কে করবে আরও সহজ ও practical
মনে রাখবেন, সঠিক তথ্যই আপনাকে নিরাপদ রাখে, আর ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে।
এই চ্যানেলের একটাই লক্ষ্য—আপনাকে safe, legal এবং smart decision নিতে সাহায্য করা।
📌 Subscribe করুন ও আমাদের সাথে থাকুন
📌 Real prabashi guide পেতে ভিডিওগুলো অবশ্যই দেখুন


Mission T World

হাজার কোটি টাকার মেট্রোরেল স্টেশন এখন
গরুর হাট. এক সরকার গড়ে আরেক সরকার ধ্বংস করে.
প্লিজ গড়তে না পারলে অন্তত ধ্বংস কইরেন না.

3 days ago | [YT] | 2

Mission T World

Good news বৃদ্ধি পেয়েছে ২০২৬ এর জন্য কিরগিজস্তানের অভিবাসন কোটা সংখ্যা। পূর্বের ৫২ হাজার থেকে ১ লক্ষ কোটা সংখ্যায় উন্নীত!

#bankyr #bishkekbarta
#kyrgyzstan #bishkek

1 week ago | [YT] | 2

Mission T World

লেবাননের ঈস*রা*ইলের বিমান বোমা হামলায় বাংলাদেশী দুইজন শ্রমিক নিহত হয়েছে ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত নসিব করুক এবং তাদের পরিবারের সহায় হোক 🇱🇧😭😭😭✈️🇱🇧🇧🇩

2 weeks ago | [YT] | 5

Mission T World

রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে ৬% চেয়েছিল প্রতিমন্ত্রী নুরুল হক নুরু। পরবর্তীতে এজেন্সিগুলোর সংগঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়ে বিচার দিয়েছে।

আপাতত নুরুকে আর কোন মিটিংয়ে ডাকছে না, তার কাজগুলো এখনউপদেষ্টা মাহদী আমিন করছেন।
নুরু কট ।

2 weeks ago | [YT] | 3

Mission T World

⭕ *ফুডপান্ডা রাইডার ঐক্য পরিষদ, ঢাকা,মোহাম্মদপুর
*দাবি: ন্যায্য ডেলিভারি চার্জ + ফ্লোর চার্জ*

*স্লোগান:*

1. *"২৯ টাকায় ৯ তলা, মগের মুল্লুক নাকি?"*
2. *"তিন কিলো + পাঁচ তলা = ৩০ টাকা? চলবে না, চলবে না"*
3. *"Km হিসাব করো, ফ্লোরের দাম ধরো"*
4. *"No Lift, More Pay - এটাই হোক উপায়"*
5. *"ঘাম ঝরাই আমরা, লাভ গুনে কারা? ন্যায্য পে চাই, এখনই দাও সাড়া"*
6. *"রাইডার বাঁচলে, পান্ডা বাঁচবে"*
7. *"দাবি মোদের একটাই, ন্যায্য মজুরি চাই"*
8. *"অফিস শুনছে না, রাইডার থামবে না"*

*মূল দাবি:*
৩ তলার পর প্রতি ফ্লোর ৫ টাকা + বেস ফেয়ার ৪০ টাকা করতে হবে।

⭕এই লেখাটা কপি করে শেয়ার করুন

3 weeks ago | [YT] | 3

Mission T World

হকারদের জায়গা থেকে আমরা জনগণ চলাচলের জন্য একটু রাস্তা পেয়েছি।
সবাই বলি.......
আলহামদুলিল্লাহ!
#follower
#viralpost

3 weeks ago | [YT] | 2

Mission T World

European Union-এ যোগ দিতে যাচ্ছে নতুন একটি দেশ 🇪🇺
Montenegro যুক্ত হলে বদলে যাবে আশেপাশের মানুষের সুযোগ-সুবিধা 🌍
কাজ, ভিসা ও বসবাসের ক্ষেত্রে আসতে পারে নতুন সম্ভাবনা ✈️
এই বড় সুখবর কি আপনার জন্যও নতুন দরজা খুলে দেবে? 🔥

1 month ago | [YT] | 4

Mission T World

কয়েকদিন ধরেই ভাবছিলাম, এই সরকারের সব চেয়ে নিন্ম নিয়োগ কোন মন্ত্রণালয়ে, একজন পুরাই স্বশিক্ষিত (ইনি কি করে ইংরেজী রিড রাইট করেন, আমার জানতে ইচ্ছা হয়), অন্যজন নাকি কমিশন (কয়েকটা পোষ্ট দেখলাম, ডক্স নেই) চেয়েই ফেলেছেন! আমাদের এই সেক্টর এখন মোটামুটি শেষ, যুদ্ধ প্লাস মধ্যপ্রাচের টালমাটাল অবস্থা, দেশের অনেক রিক্রুটিং এজেন্ট বন্ধ হচ্ছে বা হয়েছে, কেহ কেহ লোকবল কমিয়ে ইয়ানাফসি করছে, আর ট্যাভেল এজেন্ট গুলোর অনেকে ব্যবসা বন্ধ করেই ফেলেছে, কারন গত কয়েক মাসে কাজই নেই, নুতন টিকেট কাটতে হবে এমন হচ্ছেই না!

আমাদের মানব সম্পদ রাপ্তানীর মুল জায়গা হচ্ছে সৌদি, এরাও ভিসা ক্যান্সেল সহ নানান বেরিয়ার বসিয়ে আমাদের নুতন যারা যেতে চাইছে তাদের পথ বন্ধ করে ফেলেছে! যাই হোক, সরকার নাকি মালয়শিয়াতে রাপ্তানীর উদ্যোগ নিচ্ছে, যদিও কিছু বুঝা যাচ্ছে না। তবে আমাদের বিশাল বাজার হচ্ছে মধ্যপ্রাচ্যই। এই দেশ গুলোর সাথে দক্ষতার সাথে কমিউনিকেট করা, তাদের বেরিয়ার তুলে নিতে এই সেক্টরে আমাদের জন্য ইংরেজী আরাবীতে দক্ষ উচ্চা লম্বা অভিজ্ঞ মন্ত্রী/প্রতিমন্ত্রী দেয়া দরকার ছিলো, দরকার ছিলো এমন লোকের যে অন্তত মধ্যপ্রাচ্য দেশ গুলোর এম্বেসেডরদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারে, তাদের বন্ধু বানাতে পারে, তাদের সাথে পার্টি করে বেড়াতে পারে! আমি উল্লেখিত এই দুই ব্যক্তির মধ্যে তেমন গুণ দেখি না, বরঞ্চ সব হারানোর পথ হচ্ছে!🥹 (আগামী কাল একটা বড় ট্র্যাভল এজেন্ট ও রিক্রুটিং এজেন্টের প্রায় বন্ধ হবার কাহিনী শুনাবো) copy

1 month ago | [YT] | 3

Mission T World

দেশের পরিস্থিতি দিন দিন করোনা সময়কেও ছাড়িয়ে খারাপের দিকে যাচ্ছে,
আর আপনারা এখনো ব্যস্ত গুপ্ত বিষয় নিয়ে!

1 month ago | [YT] | 0

Mission T World

কম্বোডিয়াতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরী সতর্কতামূলক বিজ্ঞপ্তি!!

এতদ্বারা কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কম্বোডিয়ান সরকার আগামী বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত সেদেশে অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের, বিশেষত অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিদের দেশে ফেরার বিষয়ে নমনীয়তা প্রদর্শন করবে মর্মে ঘোষণা করেছে। উক্ত তারিখের পর কম্বোডিয়ান কর্তৃপক্ষ অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্থানীয় বিধি বিধান অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ওভারস্টে জরিমানা (Overstay Penalty) মওকুফ ও ট্রাভেল পাস প্রদানের মাধ্যমে দেশে ফেরত যাওয়ার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এর অংশ হিসেবে গত ৪-৫ এপ্রিল ২০২৬ তারিখে নমপেনে দূতাবাস কর্তৃক পরিচালিত কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে শতাধিক ট্রাভেল পাশ ইস্যু করা হয়েছে।
তবে লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ট্রাভেল পাশের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশের ফেরার উদ্যোগ না নিয়ে বিভিন্ন দেশি/বিদেশি ব্যক্তিদের পরামর্শে কম্বোডিয়ায় অবস্থান করে যাচ্ছেন বা পার্শ্ববর্তী অন্যান্য দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এর ফলে তাঁদের পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ছে এবং জেল-জরিমানার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
এমতাবস্থায় কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এ মাসের মধ্যে যত দ্রুত সম্ভব এ দূতাবাসে আবেদন করে ট্রাভেল পাশ সংগ্রহ ও বাংলাদেশে নিরাপদে ফেরত যাওয়ার উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

আবেদন সংক্রান্ত তথ্য:
• ইমেইলের mission.bangkok@mofa.gov.bd, fsbangkok@probashi.gov.bd মাধ্যমে অথবা বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের ঠিকানায় হার্ডকপিতে আবেদন প্রেরণ করতে হবে।
• ক) ট্রাভেল পাশের জন্য আবেদনপত্রের সাথে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এবং বর্তমান অবস্থানের বিস্তারিত তথ্য সংযুক্ত হবে।
খ) ওভারস্টে জরিমানা মওকুফের জন্য পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করতে হবে।shared

1 month ago | [YT] | 5