Bangladesh Pratidin Business



Bangladesh Pratidin Business

জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে বলেও জানান তিনি।

6 days ago | [YT] | 88

Bangladesh Pratidin Business

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

1 week ago | [YT] | 46

Bangladesh Pratidin Business

ইসলামী ব্যাংক নিয়ে খুব বেশি ‘স্পেকুলেশন’ বা অনুমাননির্ভর আলোচনা হচ্ছে উল্লেখ করে সবাইকে গুঞ্জন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

1 week ago | [YT] | 32

Bangladesh Pratidin Business

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। যা আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে নতুন বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে নতুন অর্থবছরের বাজেট পাস করা হয়।

1 week ago | [YT] | 19

Bangladesh Pratidin Business

প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভিন্ন খাতে ছাড় দেওয়ার পর সোমবার (২৯ জুন) আরো কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার।

জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ উত্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্বল্প-আয়ের ব্যক্তি করদাতাদের নতুন করে করমুক্ত আয়সীমা ঘোষণা দিয়ে পরবর্তী পাঁচ বছরের পরিকল্পনা দিয়েছেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা হবে বিদ্যমান ৩.৭৫ লাখ টাকার বদলে ৪ লাখ টাকা। আর ২০৩০-৩১ অর্থবছরে তা ৫ লাখ করা হয়েছে, যা ৪.৫ লাখ টাকা করার প্রস্তাব ছিলে।

1 week ago | [YT] | 26

Bangladesh Pratidin Business

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। এবার ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

1 week ago | [YT] | 25

Bangladesh Pratidin Business

বৈশ্বিক বাজারে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) মার্কিন ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

শনিবার (২৭ জুন) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

2 weeks ago | [YT] | 48

Bangladesh Pratidin Business

চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

2 weeks ago | [YT] | 48

Bangladesh Pratidin Business

দেশের রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে এর জন্য তৈরি পোশাক খাতের পাশাপাশি আরও ৫ থেকে ৬টি খাতে নীতিগত সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। একই সঙ্গে এলডিসি উত্তরণকে সামনে রেখে চামড়া ও পাটখাতের সক্ষমতা বাড়াতে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার কথাও জানান মন্ত্রী।

2 weeks ago | [YT] | 54

Bangladesh Pratidin Business

সরকার দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

3 weeks ago | [YT] | 54