Hi. My name is Debanjan, a full time Techie, and a part time Traveller. If you like my videos, do like and share with your loved ones.
Also don't forget to Subscribe, and let me know your suggestions and recommendations in the Comment Box.
Happy Watching. :)
Debanjan Bhattacharyaa
Video Link - https://youtu.be/XllWMiGEa8A
গতকাল ছিলো ভাইফোঁটা। এই দিন সমস্ত বোনের তাদের ভাই দাদাদের সুখ শান্তি ও দীর্ঘ আয়ুর জন্য প্রার্থনা করে থাকেন। সেই উপলক্ষ্য করে, আমার সবাই জমায়েত হই আমার মামার বাড়িতে। হই হুল্লোড় করে কেটে যায় একটা গোটা দিন। পৃথিবীর সমস্ত ভাই বোনের যেন এইরকম ভাবেই সারাটা জীবন কাটাতে পারে। সেই সমস্ত আনন্দের কিছু কিছু মুহূর্ত নিয়ে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই Like Share আর Subscribe করবেন। ধন্যবাদ।
8 months ago | [YT] | 1
View 2 replies
Debanjan Bhattacharyaa
অনেক দিন কাজের চক্করে বাহির মুখো হতে পারিনি। তার উপর পুজোর মরশুম । এখন আবার বেরিয়ে পড়ার পালা। ডানা মেলে আবার ওড়ার পালা । আর সঙ্গে আমাদের সোমজিৎ দা। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
8 months ago | [YT] | 0
View 1 reply
Debanjan Bhattacharyaa
Video Link - https://youtu.be/kG-6g0EhUsc
এই বর্ষায় দার্জিলিংয়ের এক দারুণ অভিজ্ঞতা হল! মেঘ আর কুয়াশার মধ্যে দিয়ে পাহাড়ে একটা দুর্দান্ত জয়রাইড করলাম। তবে শুধু এটাই নয়, দার্জিলিং-এ প্রথমবার যে নতুন FLURYs খুলেছে, আমরা সেখানেও ঘুরে এলাম! এখানকার অসামান্য পরিবেশ আর দারুণ দারুণ English Breakfast কেমন, সেটা দেখতে হলে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। ভিডিওর ইন্ক্ দেওয়া রইল।
10 months ago | [YT] | 6
View 0 replies
Debanjan Bhattacharyaa
Video Link - https://youtu.be/1A-OWrewPDg
দার্জিলিং-এর সেরা কিছু ভেজ ও নন-ভেজ রেস্তোরাঁর খোঁজে বেরিয়ে পড়ুন আমাদের সাথে! এই ভিডিওতে আমরা প্রথমে যাচ্ছি ম্যাল রোডের কাছে অবস্থিত একটি অসাধারণ ভেজ রেস্তোরাঁ Hotel Lunnar-এ, যেখানে আপনি পাবেন নিরামিষ খাবারের এক দারুণ সম্ভার। এরপর আমরা যাবো আমিষভোজীদের জন্য দার্জিলিং-এর অন্যতম সেরা রেস্তোরাঁ Shangri La Fine Dine-এ, যেখানে সুস্বাদু আমিষ পদ আর মনোরম পরিবেশ আপনার মন জয় করে নেবে। দার্জিলিং-এর এই দুই ভিন্ন স্বাদের রেস্তোরাঁর অভিজ্ঞতার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন!
ভিডিওর লিঙ্ক উপরে দেওয়া রইল।
10 months ago | [YT] | 3
View 0 replies
Debanjan Bhattacharyaa
https://youtu.be/pXZmfFSonxc?si=UbwQg...
গরম থেকে মুক্তি আর মেঘেদের দেশে হারিয়ে যেতে চলুন 🌧️⛰️ সিলিগুড়ি থেকে দার্জিলিং-এর এই বৃষ্টিভেজা রোমাঞ্চকর রোড ট্রিপের । সঙ্গী হন পাহাড়ি পথের অসাধারণ সৌন্দর্য এবং খুঁজে নিন দুটি দারুণ ঠিকানা: বইপ্রেমীদের জন্য শান্ত Nerdvana Cafe, আর স্থানীয় স্বাদের জন্য Food House Restaurant! তাহলে চলে আসুন বর্ষায় দার্জিলিং উপভোগ করার জন্য।ভিডিও লিঙ্ক দেওয়া রইল।
10 months ago | [YT] | 4
View 0 replies
Debanjan Bhattacharyaa
কলকাতার ভ্যাপসা গরম আর রোজকার একঘেঁয়ে জীবনের থেকে কয়েকদিনের জন্যে গা ঢাকা দিতে চলে এলাম শিয়ালদা । গন্তব্য সেই হিমালয়। কিন্তু এবারে উদ্দেশ্য পাহাড়ের এমন এক রূপ দেখার, যা আগে দেখার সুযোগ হয়ে ওঠে নি। তার সঙ্গে পরিবারের সঙ্গে মেঘে আচ্ছন্ন পাহাড়ে কয়েকদিনের জন্য নির্ভেজাল ছুটি কাটানো । সেই গল্প নিয়ে দেখা হচ্ছে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি।
10 months ago | [YT] | 3
View 0 replies
Debanjan Bhattacharyaa
শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরায়। মায়ের দর্শন কি ভাবে করবেন, কি ভাবে যাবেন, ককোথায় থাকবেন, বিধি নিষেধ কি আছে, তার সমস্ত ডিটেইলস দেওয়া রইল এই ভিডিও তে। তার সঙ্গে demo দেওয়া আছে, কি ভাবে helicopter, battery operated car আর ropeway বুক করবেন। নিচে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল।
https://youtu.be/Dy4gHk5ZtsM
1 year ago (edited) | [YT] | 2
View 0 replies
Debanjan Bhattacharyaa
লাদাখের অন্তিম ও শেষ পর্ব চ্যানেলে এসে গেছে। এতে নুব্রার মন মুগ্ধ করার দৃশ্যর সাথে সাথে আছে প্যাংগং লেকের অপার্থিব সৌন্দর্য। রয়েছে কি ভাবে কয়েক মুহূর্তের ব্যবধানের কারণের, বেঁচে গেল আমাদের গাড়ি, অতল খাদে তলিয়ে যাওয়া থেকে। আর আছে লাদখের এই দুর্গম অঞ্চলে বেড়াতে আসতে গেলে কি কি ব্যাপার গুলো আমাদের মনে রাখতে হবে।
ডিস্কিট গুম্ফার আধ্যাত্মিকতাই হোক, কিবা শ্বেত শুভ্র বরফে ঢাকা চাংলা পাস, এই ভিডিও তে চেষ্টা করেছি, প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সঙ্গে নিজের মতো করে এক ভ্রমণ কাহিনি লেখা। ভিডিওটি কেমন লাগল আমায় অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর না লাগলে ডিসলাইক। ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া রইল। ধন্যবাদ।
Video Link - https://youtu.be/6E6M9Pqjzto
1 year ago | [YT] | 2
View 0 replies
Debanjan Bhattacharyaa
লাদাখের সৌন্দর্য অপরিসিম। একদিকে বালির মধ্যে দিয়ে দুই কুঁজওয়ালা উটের পিঠে ভেসে যাওয়া হান্ডার, অন্যদিকে শান্ত Diskit Monastery-র প্রাচীন ইতিহাস আর নিরবতা। Nubra Valley-র অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য কেবল অবাকই নয়, অভিভূত ও করবে। Pangong Lake-এর সেই নীল জলরাশি—যা কোনো ছবিতেও পুরোটা ধরা যায় না। আর তার সঙ্গে Chang La Pass, যা শুধু রাস্তা নয় , এক অনুভূতি—হিমশীতল হাওয়ার মধ্যে দিয়ে সাহসিকতার পরীক্ষা। এই সমস্ত রোমাঞ্চ আর সৌন্দর্য নিয়ে আসছে Ladakh Series এর অন্তিম ও শেষ পর্ব , এই বুধবার ঠিক সন্ধ্যে ৫ টায় । দেখা হচ্ছে তাহলে।
1 year ago | [YT] | 0
View 0 replies
Debanjan Bhattacharyaa
লাদাখের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা শক্ত। নীল আকাশ, বরফের মাখা পাহাড় আর দূর অবধি ছড়িয়ে থাকা বিস্তীর্ণ উপত্যকা। এক দিকে যেখানে রুক্ষ পাথুরে গড় পর্বত আর অন্য দিকে চাঁদের মাটির মতো দেখতে বিখ্যাত মুনল্যান্ড । তার মধ্যে পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রাচীন বৌদ্ধ গুম্ফা । কয়েকটা ২০০০ বছর এরও প্রাচীন। সেই সমস্ত গল্প নিয়ে এই ভিডিও। ভিডিও টি না দেখে থাকলে দেখার একান্ত অনুরোধ রইল।
Video Link - https://youtu.be/EEcZ1wTpTH4
1 year ago (edited) | [YT] | 0
View 0 replies
Load more