News and News post mortems
DTV
Dristikon TV
News
Local News


#Dristikon TV, #DTV, #A process of Thinking, #localnews #alternative


Dristikon TV

পাশ ফেল নীতি ফিরিয়ে আনা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ঘোষণা প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় আজ এক বিবৃতিতে জানান-
"পাশ ফেল প্রথা ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ঘোষণা প্রসঙ্গে আমরা মনে করি এআইডিএসও' সহ ছাত্র-শিক্ষক, অভিভাবক শিক্ষাপ্রেমী জনসাধারণের ধারাবাহিক আন্দোলনের ফলেই কেন্দ্রীয় মন্ত্রক এ বিষয়ে ভাবনা চিন্তা করতে শুরু করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এ প্রসঙ্গে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে, আজ কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জীব কুমার এক বিবৃতিতে জানিয়েছেন পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ- ফেল বা মূল্যায়ন পদ্ধতি চালু হবে।
আমরা স্পষ্টভাবে মনে করি অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল তুলে দিয়ে তুলে দিয়ে শিক্ষার যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, তা শুধু পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল পদ্ধতি চালু করে পূরণ করা সম্ভব নয়। প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল প্রথা চালু করা উচিত।
প্রথম শ্রেণী থেকে সরকারি স্কুলগুলিতে সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ, স্কুল গুলির শিক্ষার মানের পরিকাঠামোর উন্নয়নের জন্য উপযুক্ত অর্থ বরাদ্দ করা, সমস্ত স্তরে বর্ধিত ফি প্রত্যাহার করে প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা চালু করতে পারলে সরকারি শিক্ষার এই বেহাল অবস্থা খানিকটা পুনরুদ্ধার হতে পারে।
আমরা ছাত্র জনতার কাছে আবেদন করছি- প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল ব্যবস্থা চালু করতে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে সোচ্চার হোন, তীব্র আন্দোলন গড়ে তুলুন। যেহেতু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে এই প্রসঙ্গে রাজ্যগুলি তাদের মতন করে সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জনসাধারণের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের উচিত প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল পদ্ধতি চালু করা। রাজ্য সরকারের কাছে আমরা দাবী করছি, জাতীয় শিক্ষানীতির শুধু মৌখিক বিরোধীতা নয়, জনমতের রায় মেনে অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই এ রাজ্যে পাশ ফেল ব্যবস্থা চালু করতে হবে।"
সংবাদদাতা
সুমন দাস
অফিস সম্পাদক
২৩। ১২। ২৪
#highlights #passfail #CentralGovernment #educationministry #WestBengal

1 year ago | [YT] | 0

Dristikon TV

CBI তদন্ত বিশ্বাস করছে না ডাঃ থেকে সাধারণ মানুষ। CBI অফিস অভিযানে কি বলছে ডাক্তাররা বিস্তারিত শুনুন।

1 year ago | [YT] | 1

Dristikon TV

All India Save Education Committee gave a call to protest against the NEET Entrance Examination scam all over the country from 27 June to 3rd July. In support of this call, the Delhi Chapter of the committee organised a sit-in Dharna protest on 29th June 2024 in Jantar-Mantar. Many students, teachers, parents, and people from different parts of Delhi participated in the protest.
See less

1 year ago | [YT] | 1

Dristikon TV

কলকাতা সহ রাজ্যের বহু জেলায় বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ চলছে। তার প্রতিবাদে AIUTUCর পক্ষ থেকে আজ ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি হয়। সেখান থেকে রাজ্যপাল ও শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়া হয়।

1 year ago | [YT] | 7