For any inquiries, you can reach me at: labid.rahat@gmail.com

I'm Labid Rahat, a Mechanical Engineering graduate from RUET with a deep passion for maps and history. I create videos that bring together maps, history, and geography to tell the stories that shape our world.



Labid Rahat

দেখেন অবস্থা ! এখন কিন্তু আমার অডিয়েন্স নিরব !


কিন্তু এই ঘটনা যদি উলটা হইতো "কপি কপি" কমেন্টের ঠেলায় দাঁড়ানো যাইতো না ! সিমিলার ঘটনা কয়েক মাস আগে জনি হ্যারিসের একটা ভিডিও নিয়ে হইছে ! আমি প্রায় ১ মাস আগে রেকর্ড করা আমার "ফ্যাসিবাদ" নিয়ে করা ভিডিও আপলোড দিছি আর ঘটনাক্রমে তার কিছুদিন আগেই জনি হ্যারিস ও সিমিলার টপিকে একটা ভিডিও দিছে ! নিচে লোকের কমেন্টের বন্যা বয়ে গেল কপি, নিজে কিছু পারে না !

বলি কি আমার চ্যানেলের ২৫০+ ভিডিও এখন, সব তাইলে কই কই থেকে কপি করলাম একটু বইলে যান !!!

1 day ago | [YT] | 1,593

Labid Rahat

অনেক দিন ইতিহাসের ভিডিও দেওয়া হয় নাই তাই না?

আগামীকাল আসছে ভিডিও ! 😉

2 weeks ago | [YT] | 1,466

Labid Rahat

৫ বছর !!!!

একভাবে চিন্তা করলে ভালোই সময় ! কিন্তু এই সময়ে যতো মানুষের ভালোবাসা পেয়েছি আর লাইফ যেভাবে চেইঞ্জ হয়েছে, সেইটা হিসেব করলে সময় একেবারেই কম !

এখনো মনে পড়ে কোভিডের লকডাউনে কাজ কাম না পেয়ে ভাবলাম কিছুদিন ভিডিও বানিয়ে দেখি সময় কাটাই! সেইটাই যে আপনাদের কারণে এতদিন ধরে চলবে কোনদিন চিন্তাও করিনাই !

অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই ৫ বছরের জার্নি তে এক মিনিটের জন্য হলেও আমার ভিডিও দেখেছেন ! আর ভালো কমেন্টের পাশাপাশি মাঝে মধ্যে গালি ও দিয়ে গেছেন তাদের ও অনেক ধন্যবাদ ! ❤️

1 month ago | [YT] | 1,031

Labid Rahat

কি খবর সবার ?
Remember me? এক কালে ভিডিও বানাইতাম আর কি 🫠



1 মাসের বেশি ভিডিও না আসার ব্যাখ্যা :

প্রায় ১.৫ বছর পর বাংলাদেশে গিয়েছিলাম । এই পুরা সময় টা ফ্যামিলিকে দেওয়াটাই প্রথম প্রায়রিটি ছিল । মাঝে যদিও অল্প কিছু ভিডিও দিয়েছি কিন্তু ফোকাস দিতে পারি নাই আর খুব একটা দিতে চাই ও নাই আসলে

এর মধ্যেই দুনিয়ার জিওপলিটিক্যাল সব গরম গরম জিনিস হয়ে গেছে । এরেই বুঝি বলে কপাল ! এতদিন টানা ভিডিও দিয়ে আমি ব্রেক গেছি আর দুনিয়াই পাগল হয়ে গেছে !

হরমুজের উপর দিয়ে ঘুরেই ফেরত আসলাম ! ভিডিও আসবে এক সপ্তাহের মধ্যে ! এই এক মাসের গ্যাপের সব ভিডিও দিয়ে দিবো!! 😛

1 month ago | [YT] | 1,270

Labid Rahat

জীবনের প্রথম ভোট অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে । ঢাকা-১১ !

হ্যাঁ দেশজুড়ে অনেক সমস্যাই হয়তো দেখা যাবে বিভিন্ন কেন্দ্রে কিন্তু তারপরেও আমার মনে বিশ্বাস হয়তো নিজের লাইফ টাইমের সবথেকে ফেয়ার নির্বাচন ই দেখলাম এইবার । আমি সবসময়-ই আশাবাদী থাকি দেশকে নিয়ে । তাই হাজার টা খারাপের মাঝে একটা ভাল কিছু পাইলে সেইটা নিয়েই ভাল দিনের স্বপ্ন দেখি !

“আশায় বাঁচে চাষা”

আপনারা অনেকেই জানেন একটা কথা আমি সবসময় বলি যে একটা মানুষের সবকিছু কখনোই পুরাপুরি কালো বা সাদা হয়না । আমরা মানবজাতি-ই গ্রে এরিয়ায় থাকা একটা প্রাণী । তেমনি নির্বাচনে থাকা সব দলেই কালো , সাদা , ধূসর সব ধরনের মানুষ আছে । ইচ্ছা থাকবে দুই দল থেকেই অপেক্ষাকৃত সাদা অংশের মানুষেরা নির্বাচিত হয়ে সংসদে যাবে আর আমরা একটা কম্পিটিটিভ সংসদ দেখতে পাবো সামনের পাঁচ বছর। একপাক্ষিক কিছু চলে যাক এইটা আমি চাইনা । যারাই ক্ষমতায় আসুক তারা নিজের দেশের ইন্টারেস্টকে সবার আগে রেখে একসাথে কাজ করুক বাকিদের নিয়ে এইটাই চাওয়া । অনেক কামড়াকামড়ি হয়েছে নির্বাচনে জেতার জন্য । আগামীকাল থেকে আমরা যেন একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাই সেই আশায় থাকলো এই চাষা !

2 months ago | [YT] | 3,254

Labid Rahat

আমার ঠিক আগের পোস্টে যেইটা বলেছি সেই মতামত সমর্থন করেন ?

2 months ago | [YT] | 108

Labid Rahat

যে দেশের ইতিহাস প্রতি নির্বাচনে চেঞ্জ হইছে সেইটা নিয়ে আসলে বিশ্লেষণ ভিডিও বানানো যায় না !


অনেকের জাস্ট স্বৈরাচারের আমলের ১৭ বছর ছাড়া এর আগের কিছু মনে নাই বলে মনে হচ্ছে এইবার হয়তো একদম ১৭ বছরের মিথ্যা থেকে বের হয়ে আসছেন ! কিন্তু বাস্তবতা হচ্ছে এখন থেকে ২ বছর পরেই মিলায়ে নিয়েন এখন যেইটারে একদম সত্য ইতিহাস লাগতেছে তখন আবার আপনারই মন এইটারে বিশবাস করতে চাইবে না । তখন আবার নতুন ইতিহাস বিশ্বাস করবেন ।
এই দেশের মানুষের ইতিহাস বিশ্বাস ও "সুইং ভোটারের" মতো সুইং করে । যখন সে যার পক্ষে যায় তাকে নিয়ে আর সত্য ও শুনতে চায় না ।তাই ৭১ পরবর্তী ইতিহাস আসলে চীরকালই চেইঞ্জ হতে থাকবে এই দেশে । দেশে শুষ্ঠ নির্বাচন থাকলে প্রতি পাচ বছর পর পর নতুন নতুন ইতিহাস জানবেন আর নির্বাচন না থাকলে এমন টানা ১৭ বছর একটা ইতিহাস থাকবে । কিন্তু নিজে মনে মনে জানলেও মুখে কোনোদিনই স্বীকার করবেন না এদের ইতিহাসের কোনো ভার্সন ই যে পুরাপুরি ঠিক না , আর ঠিক কোনটা সেইটা আপনি জানলেও আসলে শুনতে চান না , শুনতে চান যা আপনি বিশ্বাস করেন।
এ কারনেই একদম শুরু থেকেই ৭১ পরবর্তি ইতিহাস এভোয়েড করেছি। ২৪ এর পর একটা সময়ের জন্য মনে হয়েছিল এবার হয়তো সময় এসেছে কিন্তু না মানুষ তখনো নিউট্রাল পয়েন্ট শুনতে নারাজ । এক এক্সট্রিম থেকে অন্য এক্সট্রিমে যাত্রা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মেজরিটি । তো যখন মেজরিটি মানুষ আসলে বিকৃত ইতিহাস শুনতেই তৃপ্তির ঢেকুর তুলতে চায় সেখানে সঠিক ইতিহাস চর্চা করাটা আসলে বিলাশিতা ।
একারনেই এই দেশের ৭১ পরবর্তি ইতিহাস এবং রাজনীতি নিয়ে ভিডিও বানাইলে এই দুইটার যেকোনো একটা করা ছাড়া উপায় নাই ,


১। একদম সব গোষ্টির চক্ষুশূল হওয়া
২। বর্তমানের মেজরিটি যা পছন্দ করে সেইদিন গা ভাসায়ে দেওয়া , যেইটা এখন সবাই করতেছে , এখন বাহ বাহ পাওয়া এরাই আবার এই কারনেই দেখবে কয়েক বছর পর হয়ে যাবে দালাল বা তারাও ইতিহাস আবার পরিবর্তন করবে


চয়েজ যখন মাত্র দুইটা তখন আসলে এই জিনিস এভোয়েড করাই ভাল । বলতে পারেন না ভাই আপনার একটা দায়িত্ত আছে হ্যান ত্যান । একদম চড় মাইরে দেব এইটা বলতে আসলে ! সবার দায়িত্ব সমানে "চো****" করা আর আমার একার দায়িত্ব এইটা ঠিক করা না ? না ভাই আমার আসলে কোনো ঠেকাই নাই অন্ধের দেশে আয়না বেচতে যেয়ে নিজের ১২ টা বাজানোর ! কারন এই অন্ধরা শুধু অন্ধ না , এদের ইতিহাস বিশ্বাস ও নির্বাচনের সাথে সাথে চেইঞ্জ হয় , আজ যে কারনে আমারে গালি দিচ্ছেন ৫ বছর পর সেই কারনেই আমারে জড়ায়ে ধরবেন । আমার গালি টার ও দরকার নাই , আপনার পক্ষের মত দিছি বলে, জড়ায়ে ধরা ঐ হুদাই ভালোবাসার ও দরকার নাই !

2 months ago (edited) | [YT] | 744

Labid Rahat

আমেরিকার ভেনেজুয়েলা আক্রমন আর এক নির্মম সত্য



USA বরাবরই ম্যাপে তার নিচের দেশগুলোকে অর্থাৎ মধ্য আমেরিকার দেশগুলাকে কখনোই দেশ মনে করে নাই । মধ্যপ্রাচ্যে তারা অসংখ্য আকাম কুকাম করেছে কিন্তু এগুলোর পেছনে যথেষ্ট এক্সপ্লেনেশন অন্তত তারা দাড় করিয়েছে । কিন্তু ঐতিহাসিক ভাবেই দেখা গিয়েছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে তাদের প্রেসিডেন্টদের যখন যা ইচ্ছা হয়েছে তাই করেছে।


অবশ্যই এর অন্যতম কারন এই দেশগুলো যথেষ্ট দূর্বল আর গ্লোবাল পার্স্পেক্টিভে তেমন গুরুত্তপূর্ন কিছু ছিল না কখনোই । প্রতি সেঞ্চুরিতেই আমেরিকান প্রেসিডেন্টরা এই অঞ্চলের বিভিন্ন দেশে এমন সব আক্রমন করেছেন যেগুলোকে কোনোভাবেই যাস্টিফাই করা যায় না । ১৯০০ এর পর পর থিওডোর রোসেভোল্টের পানামা নিয়ে কলোম্বিয়ায় আক্রমন বা Banana Republic এর ঘটনায় Nicaragua, কিউবা , Dominican Republic । আমেরিকার জন্মের পর থেকেই তার পাশের দেশ গুলা প্রায় প্রায়ই এমন অবৈধ হস্তক্ষেপের স্বীকার হয়েছে অসংখ্য বার।


এবং প্রায় সারা দুনিয়াই তাদের থেকে দূরত্বের কারনে সেদিন নাক গলায় নাই । কিন্তু সারা দুনিয়ায় ডেমোক্রেসির পতাকা নিয়ে ঘুরে বেড়ানো আমেরিকা যে তার জন্ম থেকেই "সাম্রাজ্যবাদি" সেইটা এই দেশগুলোর ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে


কিন্তু অতীতে তারা যতোবার এই কাজগুলো করেছে সেগুলো ছিল এমন এক যুগে যখন বিশ্ব এতো কানেকটেড ছিল না। এইবার তারা কিভাবে নিজেদের জাস্টিফাই করে এইটা দেখার অপেক্ষায় থাকলাম ।


অনেকে ভিডিও রিকোয়েস্ট করেছেন। তাদের বলছি আমি এখন একটু অবজার্ব করছি। ঘটনা আরো কিছুদুর আগালে ভিডিও আসবে

4 months ago | [YT] | 1,496

Labid Rahat

একটা জিনিস নিয়ে অনেকদিন ধরেই ক্লিয়ার করবো বলে ভাবছিলাম। দেশের অভ্যন্তরীন রাজনীতি নিয়ে কন্টেন্ট এর ব্যাপারে । স্বাভাবিক ভাবেই ৫ আগস্টের পর থেকে মানুষের অনেক বেশি পরিমানে ইন্টারেস্ট বেড়েছে দেশের ভেতরের রাজনীতি নিয়ে আর সামনে যেহেতু নির্বাচন এইটা নিয়ে কন্টেন্ট আরো বেশি অডিয়েন্স হবে সামনে এইটাই স্বাভাবিক




কিন্তু আমি ৪ বছর আগে ভিডিও বানানোর শুরু থেকেই চেষ্টা করে গিয়েছি এই দেশের ইন্টার্নাল পলিটিক্স নিয়ে ভিডিও বানানো এভয়েড করতে। এখানে এভয়েড মানে একেবারেই এভয়েড কোনো “নিউট্রালিটি”র মুখোশ দিয়েও আমি কোনো পলিটিকাল ভিডিও না বানানোর চেষ্টা করেছি । কিন্তু হ্যা যেকোনো ব্যাপার যখন অভ্যন্তরিন রাজনিতির বাইরে এসে ন্যাশনাল ইস্যুর রূপ নিয়েছে আমি সেসব নিয়ে সবসময়ই কথা বলি, আর আমার সাধ্যের মধ্যে হলে ভিডিও বানাই । কিন্তু আপনারা অনেকেই আমার কাছে যেমন আমি আন্তর্জাতিক পলিটিকস নিয়ে ভিডিও দেই তেমন দেশের ভেতরের পলিটিক্যাল এনালাইসিস এর ভিডিও চান এইটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই জিনিস আমি গত আওয়ামী আমলে নির্বাচনের আগেও খুব স্ট্রাটেজিক ভাবেই এড়িয়ে গিয়েছি আপনারা দেখেছেন ,যেখানে অসংখ্য ক্রিয়েটর ভিডিও দিয়েছিল।




এখানে আমার স্ট্যান্ড টা একদম এথিকস এর কারনেই। আমার কাছে মনে হয় আমার ভিডিও দেখে এবং আমার কথা শুনে অল্প কিছু মানুষ হলেও প্রভাবিত হয়। আর সেই প্রভাব-কে ব্যাবহার করে আমি অবশ্যই নিজের রাজনৈতিক মতাদর্শ কারো উপর চাপিয়ে দিতে পারি না । এর মেইন কারন হিসেবে আমি মনে করি আমাকে মানুষ রাজনীতি নিয়ে ভিডিও দেখে ফলো করে নাই কোনো দিন , করেছে ইতিহাস, ভুগোল আর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ভিডিও দেখে । সেখানে সামনে ইলেকশন বা এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি গরম বলে আমি এই অডিয়েন্স বেইজকে যদি রাজনৈতিক ভিডিও দেওয়া শুরু করি তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক হলেও এতে ভুলভাবে প্রভাবিত হবে যেইটা আমার কাছে অনৈতিক মনে হয় ।




গত নির্বাচনের আগে বলেন বা ৫ আগস্টের পরের সময় বলেন , আমি অসংখ্য ক্রিয়েটরদের দেখেছি যারা আগে এসব নিয়ে কথাই বলতো না এখন ডিমান্ড আছে বলে সমানে দেশের পলিটিক্সকে “বিশ্লেষণ” করে ভিডিও করে যাচ্ছে ।




প্রথমত, যারা আগে সচারচর রাজনীতি নিয়ে কথাই বলতো না তাদের এই “বিশ্লেষন” করার সক্ষমতা আসলে কিভাবে চলে আসে আমার জানা নাই, আর জাস্ট তাদের একটা ফলোয়ার বেইজ আছে বলে তারা নিজের আদর্শ অন্যের কাছে প্রচার করতে পারে কিনা আমার জানা নাই । হ্যা এখানে আপনারা বলতে পারেন যে ভাই আপনি নিরপেক্ষ ভাবে বানানোর চেষ্টা করেন। রাজনীতি তে নিরপেক্ষতা বলে কিছু নাই , সেইটা আন্তর্জাতিক হোক আর অভ্যন্তরীণ , আমিও এখানে নিরপেক্ষ অবশ্যই না কিন্তু আমার আন্তর্জাতিক টপিক নিয়ে করা ভিডিওতেও আমি বাংলাদেশের প্রতি বায়াসড থাকি অবশ্যই , আর সেই ভিডিওগুলাও আমি বাংলাদেশের পারস্পেকটীভ থেকেই করি । সুতরাং যে কেউ যতোই নিরপেক্ষ হোক দেশের ভেতরের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেও তার অবশ্যই বায়াস আসবেই




আমার কাছে শুরু থেকেই এইটা আনএথিকাল লাগে তাই এইখানে কোটী কোটি ভিউ হলেও আমার কোনোদিন ইচ্ছা হয় নাই ভিডিও দিতে । এখন স্টাটাস দেওয়ার মেইন কারন হলো, সামনে নির্বাচন, অনেক ঘটনাই হয়তো ঘটবে প্রতিনিয়ত, তার মধ্যে আমার ভিডিও দেখে আপনার মনে আসতেই পারে , দেশের কোনো খবর নাই এসব টপিকে ভিডিও দিচ্ছে হ্যান ত্যান । তাদের জন্যই বলে রাখা নিশ্চই আপনি আমার চ্যানেল কোনো রাজনৈতিক ভীডিও দেখে ফলো করা শুরু করেন নাই , কাজেই আমি অধিকার রাখি না আমার রাজনৈতিক মতাদর্শ আপনার উপর চাপিয়ে দিতে । আর আপনি যাকে পছন্দ করেন তার ভিডিও অবশ্যই প্রভাব রাখবে একটু হলেও আপনি কাকে ভোট দিবেন তার উপর. “I dont want to have that burden” নিজের কাছে নিজে ক্লিয়ার থাকা আর কি ।




আমাদের দেশের বাকি সব ক্ষেত্রের মতোই আমাদের ক্রিয়েটরদেরও আসলে নিজেদের মানুষের কতোদুর পর্যন্ত ইনফ্লুয়েন্স আসলে করা উচিত সেই বাউন্ডারি টা জানা নাই । তাই আপনি সমানে অসংখ্য ভিডিও ই দেখবেন হয়তো আপনার পছন্দের ক্রিয়েটরদের থেকে নির্বাচনের আগে। হয়তো কারো ক্ষেত্রে সরাসরি প্রমোশন কারো ক্ষেত্রে “Subtle” প্রমোশন । কিন্তু এই জিনিসটা আমার কম্পাসে অনৈতিক তাই আগেও যেমন আমার থেকে দেখেন নাই এইবারেও দেখবেন না। নিজের গ্রাউন্ড আপনাদের কাছে ক্লিয়ার করলাম , আমার মনে হয়েছে যারা বার বার দেশের ভেতরের ইস্যু নিয়ে ভিডিও চেয়েছেন তারা আমার কাছে এই এক্সপ্লেনেশন টা ডিজার্ভ করেন ।




লাস্ট কথা , তাই বলে কি আমি কোনো ক্রিয়েটরের ইন্টার্নাল পলিটিক্স নিয়ে ভীডিও বানানোই সাপোর্ট করি না ? না ব্যাপার টা এটাও না । যে শুরু থেকেই পলিটিকাল ক্রিয়েটর যাকে আপনি ফলো করেন এবং চেনেন ই পলিটিকাল ক্রিয়েটর হিসাবে সে এগুলো নিয়ে ভিডিও দিবে সেটাই স্বাভাবিক । কিন্তু আপনি ১ বছর আগে আমার ভূগোল নিয়ে, বিজ্ঞান নিয়ে বা বিনোদোন দেওয়ার জন্য করা ভিডিও দেখে আমাকে ফলো করেছেন বলে আমি নির্বাচনের আগে গরম টপিকে ভিডীও দিয়ে মানুষকে প্রভাবিত করবো আর নিজে কোটী কোটি ভিউ কামায়ে নিবো “It’s just not Right”




আর সর্বশেষ কথা পলিটিক্সের বাইরে গিয়েই বলছি ওসমান হাদী ভাই হত্যার বিচার চাই , এইটা কোনো পলিটিকাল ইস্যু না এখন , ন্যাশনাল ইস্যু যেইটা নিয়ে পলিটিশিয়ানরা পলিটিক্স করার চেষ্টা চালিয়ে যাচ্ছে

#JusticeForHadi
#WeAreHadi

5 months ago | [YT] | 1,263

Labid Rahat

রিসেন্টলি সুদান ইস্যুতে অনেকেই কন্টেন্ট রিকোয়েস্ট করছেন ।

আমি কিন্তু প্রায় ২বছর আগেই যখন এখানে সংঘাতের শুরু হবার মতো অবস্থা ছিল তখনই একদম এই পুরা ক্রাইসিস সিচুয়েশন এক্সপ্লেইন করে এবং তার পেছনের ঐতিহাসিক কারন ব্যাখ্যা করে একটা ভিডিও বানিয়েছিলাম, এই দুই বছরে অনেক মানুষ চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাদের অনেকেই হয়তো সেই ভিডিও টা দেখেন নাই ,

আপনারা সুদানের এই গৃহযুদ্ধের সিচ্যুয়েশন টা কেন আসলো সেটা জানতে চাইলে ঐ ভিডিওটা এখনো অনেক বেশি কাজের ! তারপর গত ২ বছরে যে যে নতুন জিনিস ডেভেলপ হয়েছে সেগুলো নিয়ে হয়তো আর একটা ভিডিও দেওয়া যাবে ১-২ সপ্তাহের মধ্যে , আমার ধরনের ভিডিওর রিসার্চ + এডিটিং এ বেশ সময় লাগে তাই আমার পক্ষে আসলে নিউজ চ্যানেল গুলোর মতো যেদিন কোনো ঘটনা ঘটলো তার ঠিক পর দিনেই ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না । কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে অনেক প্রশ্নের উত্তর ই পেয়ে যাবেন যতোদিন পর্যন্ত নতুন ভিডিও না আসে !

6 months ago (edited) | [YT] | 1,535