We are a simple, happy nuclear family from Bangladesh who believe in smiling together and making life joyful. We strive to maintain a healthy lifestyle, inspired by positive souls around us. Nature and greenery bring us peace, and we love staying connected with the natural world.

As a couple, we enjoy walking, running, and traveling together. I'm also a passionate cycling enthusiast, commuting to work every day by bicycle.

Through this channel, we share content on fitness, healthy eating, social wellbeing and family life—hoping to inspire others to live well and stay positive.




Hasnath Spark

আজকে ৪৫ মিনিট এক্সসারসাইজ করতে চেয়েছিলাম। দৌড়ানোর কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু ওয়েদারটা এত দারুণ ছিল! ফুরফুরে হাওয়া। গা জুড়িয়ে যায়। বলতে গেলে হেলেদুলেই দৌড়টা শেষ করলাম। আপনি আজ কত কিমি. দৌড়েছেন?

#running #weather #motivation

3 hours ago | [YT] | 1

Hasnath Spark

সাফল্য কখনো এক লাফে আসে না। প্রতিটি ধাপ পেরিয়ে, প্রতিটি ছোট্ট উন্নতিকে সঙ্গে নিয়েই মানুষ শিখরে ওঠে। আর যে উচ্চতা ধৈর্য আর পরিশ্রমে অর্জিত হয়, সেখান থেকে কাউকে সহজে সরিয়ে দেওয়া যায় না।


আজ ৫ কিলোমিটারের একটু বেশি দৌড়ালাম। সময় কমেছে, পেস বেড়েছে। ছোট ছোট এই অগ্রগতিগুলোই একদিন বড় গল্প হয়ে ওঠে।
#running #motivation

1 day ago | [YT] | 8

Hasnath Spark

কমিউনিটির সঙ্গে চললে জানা-বোঝাটা ভালো হয়। পথটা ছোট হয়ে আসে। দ্রুত শেখা যায়। আর অভিজ্ঞদের পরামর্শ চলার পথটাকে মসৃণ করে তোলে।

বাই দ্য ওয়ে, আজও ৫ কিমি. দৌড়েছি। তবে গতকাল থেকে আজকে হার্টরেট বেশি নিয়ন্ত্রণে ছিল। এভারেজ ছিল ১৬৩।

#running #motivation #communitysupport

4 days ago | [YT] | 6

Hasnath Spark

আমি vs আমি

নিজের গল্প নিজেকেই লিখতে হয়। কেউ পাশে থাকুক কিংবা না-ই থাকুক, জীবনের কিছু পথ একাই পাড়ি দিতে হয়। সেই একাকী পথচলাতেই মানুষ নিজের সঙ্গে পরিচিত হয়, নিজের সীমা ভাঙতে শেখে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর সবচেয়ে বড় প্রেরণা—দুটোই হয়ে ওঠে নিজের ভেতরের মানুষটি। তাই প্রতিদিনের লক্ষ্য একটাই—গতকালের নিজেকে ছাড়িয়ে যাওয়া।

#running #runningmotivation

5 days ago | [YT] | 4

Hasnath Spark

ঘরে একটা মেয়ে থাকা বিরাট আশির্বাদ। ঘরটা মরুভূমি থেকে মরুউদ্যান হয়ে ওঠে। আর সেই ঘরে মেয়েটার পছন্দের একটা পেট যদি থাকে তাহলে তো সোনায়-সোহাগা। ভালো লাগা, আনন্দ-বিনোদন সব ঘরের মধ্যেই আপন পসরা সাজিয়ে আপনার অপেক্ষায় থাকে। বিশ্বাস করুন, এটা পৃথিবীর মধুরতম অভিজ্ঞতার একটি।
#daughters #petlovers

6 days ago | [YT] | 13

Hasnath Spark

আজকের ট্রেনিং!

রাস্তার উপর, ময়লা-সয়লার উপর শুয়াইয়া....তারপর ডলা!
কেমন বোঝেন? কারে কয় ঠ্যালা! ঝারা দুই ঘন্টা।

এত ডলাতেও এতগুলা মানুষের মুখে কোন রা নাই। সবার মুখে করুণ হাসি।

এরেই বুঝি বলে কষ্ট কষ্ট ভালোবাসা।

#training #running

1 week ago | [YT] | 9