Welcome to Tasty Crowd! I'm Anita, the heart behind this little kitchen of love. I'm so happy you're here. It's an Indian cooking channel.Tasty Crowd makes veg and non veg recipes that are easy to cook and good to eat. Watch our videos to discover interesting and delicious recipes for your family and loved ones.
If you like to watch these types of videos then please stay with us. Subscribe and turn every meal into a celebration of taste..
Thanks for watching videos.

For Business Inquiry : worldexpresspro@gmail.com


Tasty Crowd

Summer Special Mango Mishti Doi | ঠান্ডা ঠান্ডা স্বর্গীয় স্বাদ

1 week ago | [YT] | 4

Tasty Crowd

🌸✨ একবার বানালেই ফ্যান! 🤍 নতুন স্বাদের নরম–তুলতুলে, একদম জালিদার চিতই পিঠে| আস্কে পিঠের সিক্রেট রেসিপি টিপস সহ ✨🌸

(এভাবে বানালে আস্কে পিঠে – পরের দিনও থাকবে নরম!)

শীতের সকাল হোক বা বিকেলের চা—এই চিতই পিঠে একবার বানালে বারবার বানাতে মন চাইবেই 😍

রেসিপি- https://youtu.be/8i7ghbn3vGM

5 months ago | [YT] | 6

Tasty Crowd

সিমের চটপটা ও মুখোরোচক একটি রেসিপি
https://youtu.be/9M4BPOEbM4U

5 months ago | [YT] | 7

Tasty Crowd

#রেসিপিপোস্ট

মুখে লেগে থাকার মত স্বাদে হুবহু অনুষ্ঠান বাড়ির মত মাছের মাথা ও তেল পটকা দিয়ে বাঁধাকপি রেসিপি - মাছের মাথা দিয়ে বাঁধাকপি - Macher Matha O Tel Potka Diye Bandhakopi Recipe

প্রণালী :

প্রথমেই ৫০০ গ্রাম কুঁচোনো বাঁধাকপির মধ্যে ২ টো আলু, ১/২ চামচ করে নুন ও হলুদ গুঁড়ো, ১/২ কাপ (১২০ মিলি) জল, আর একমুঠো মটর বা কড়াইশুঁটি মিশিয়ে একটু সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। (কেউ চাইলে বাঁধাকপি সিদ্ধর জলটা না ফেলে দিয়েও এই রেসিপি বানাতে পারেন।) আবার আলু বাঁধাকপির সাথে সিদ্ধ না করে ভেজেও দিতে পারেন। তবে আলু এভাবে সিদ্ধ করে তরকারিটা বানালেও কিন্তু স্বাদের খুবএকটা হেরফের হবে না এবং রেসিপিটা বানাতে তুলনামূলক ভাবে একটু কম সময় লাগবে।

তারপর অল্প সরষের তেল ধোঁয়া ওঠা গরম করে এক এক করে নুন ও হলুদ মাখনো ১০০ গ্রাম কাতলা মাছের তেল আর ১ টা দুটুকরো করে কেটে রাখা
কাতলা মাছের মুড়ো লালচে করে ভেজে তুলে নিতে হবে। (এই রেসিপি বানানোর জন্য ভালো মানের কাতলা মাছের তেল নিতে হবে নাহলে রেসিপি তে হালকা একটু তেতো ভাব চলে আসতে পারে)।

এবার বাকি তেলে এক চিমটে গোটাজিরে, ১/২ চামচ পাঁচফোরণ, ১টা তেজপাতা ও ২ টো শুকনো লঙ্কা ফোরণ দিয়ে সাঁতলে নিয়ে ১ টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব।

এরপর ১ চামচ রসুন বাটা, ১/২ চামচ করে ধনে গুঁড়ো, লঙ্কা ও জিরে গুঁড়ো, ১/৪ চামচ হলুদ গুঁড়ো, অল্প জল, ১ চামচ আদা বাটা, ১টা টমেটো কুঁচি, এবং স্বাদ মত নুন মিশিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে।

এখন ১ চামচ টমেটো কেচাপ, ১ চামচ চিনি, ভেজে রাখা মাছের তেল, ও মাথা আর অল্প একটু জল মিশিয়ে মিনিট দুয়েক কষে সিদ্ধ বাঁধাকপি, আলু ও মটরশুটি, এবং আরও অল্প একটু জল দিয়ে ৬ - ৭ মিনিট ফুটিয়ে নেব। শেষে ধনেপাতা কুঁচি, ১/২ চামচ গরম মশলা গুঁড়ো এবং গাওয়া ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিতে হবে।

#cooking #bengalifood #recipe #lunch #Bandhakopi #foodphotography

1 year ago | [YT] | 18

Tasty Crowd

অসাধারণ সুস্বাদু ও নরম তুলতুলে তালের পান্তুয়া রেসিপি (ছানা ছাড়াই)|Taler Rosbora Recipe|Taler Pantua

রেসিপি লিংক;

https://youtu.be/rJpqLCAS73E

1 year ago | [YT] | 17

Tasty Crowd

অভিনব স্বাদে তালের ভাটুরে রেসিপি, - টক দই, বেকিং পাওডার ও সোডা ছাড়াই বানানো - Taler Bhature Recipe

Link :

https://youtu.be/RqPeYHB7J6A

1 year ago | [YT] | 8

Tasty Crowd

তাল ফুলুড়ি বা তালের বড়া শক্তও হবে না, আবার ফুলবেও বলের মত - উপকরণের সঠিক মাপ সহ জেনে নিন রেসিপি

লিংক :
https://youtu.be/XJRlrBHBz00

1 year ago | [YT] | 10

Tasty Crowd

লোভনীয় স্বাদে তালের পোড়া পিঠে, ১ টা খেলে মন ভরবে না।

রেসিপি লিংক :

https://youtu.be/RVURuKcz4cI

1 year ago | [YT] | 18