'হরে কৃষ্ণ মহামন্ত্র' জপ করুন এবং সুখী হউন।
~ শ্রীল প্রভুপাদ
সমগ্র পৃথিবীতে অবস্থানকারী বাঙ্গালীদের মাঝে বাংলা ভাষায় “শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ ও শিক্ষা” প্রচার অব্যাহত রাখাই এ YouTube Channel এর উদ্দেশ্য।
|| Please SUBSCRIBE & FOLLOW ||
*** Bhakti Geeti YouTube: tinyurl.com/zhx9na9z
*** HKTV বাংলা facebook: tinyurl.com/1ad16mon
*** HKTV বাংলা twitter: tinyurl.com/2xg5mzpc
*** HKTV বাংলা instagram: tinyurl.com/y3g2932b
*** Facebook Group: tinyurl.com/y7rego84
Hare Krishna TV Bangla
মহিমান্বিত পুরুষোত্তম মাসে উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় (পুরুষোত্তম যোগ) পাঠ করেছেন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ।
1 week ago | [YT] | 27
View 0 replies
Hare Krishna TV Bangla
মহিমান্বিত পুরুষোত্তম মাসের মহিমা এবং পুরুষোত্তম ব্রত পালনের গুরুত্ব বর্ণনা করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীমতি ডঃ নিতাই সেবিনী মাতাজি। ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রবচনটি শ্রবণ করলে আপনি যে সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন ~
* পুরুষোত্তম মাস কৃষ্ণভক্তদের কী সুবিধা প্রদান করে?
* কিভাবে 'মল মাস' পুরুষোত্তম মাসে পরিণত হল?
* কেন ৩ বছর পরপর পুরুষোত্তম মাস আসে?
* পুরুষোত্তম মাসকে অপমানের ফল কী হতে পারে?
* এই মাসে প্রতিদিন কোন মন্ত্রটি পাঠ করা উচিত?
* এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে কী ফল লাভ হয়?
* এই মাসে একাদশী ব্রত পালন করলে কী লাভ হবে?
1 week ago | [YT] | 27
View 0 replies
Hare Krishna TV Bangla
শ্রীল বিল্বমঙ্গল ঠাকুরের শিক্ষণীয় জীবন-ইতিহাস বিস্তারিতভাবে আলোচনা করে, জগতের সবচেয়ে প্রসিদ্ধ চোরের মহিমা কীর্তন করে, বিল্বমঙ্গল ঠাকুর বিরচিত "শ্রী চৌরাগ্রগণ্যপুরুষাষ্টকম"-এর মর্মার্থ ব্যাখ্যা করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীমতি ডঃ নিতাই সেবিনী মাতাজি। যেহেতু মহিমান্বিত পুরুষোত্তম মাসে এই প্রার্থনাটি পাঠ ও কীর্তন করতে হয়, তাই এখানে এই অষ্টকমটি লিখিত আকারে দেওয়া হয়েছে, যা আপনারা মাঝেমধ্যে পাঠ ও কীর্তন করে হৃদয়কে পরিশুদ্ধ করতে পারেন...
ব্রজে প্রসিদ্ধং নবনীতচৌরং
গোপাঙ্গনানাং চ দুকূলচৌরম্ ।
অনেক-জন্মার্জিত-পাপচৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি ॥ ১ ॥
শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরং
নবাম্বুদশ্যামলকান্তিচৌরম্ ।
পদাশ্রিতানাং চ সমস্ত চৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি ॥ ২ ॥
অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতং যঃ
করোতি ভিক্ষুং পথি গেহহীনম্ ।
কেনাপ্যহো ভীষণচৌর ঈদৃগ্
দৃষ্টঃ শ্রুতো বা ন জগত্রয়েহপি ॥ ৩ ॥
যদীয় নামাপি হরত্যশেষং
গিরি-প্রসারানপি পাপরাশীন্ ।
আশ্চর্যরূপো ননু চৌর ঈদৃগ্
দৃষ্টঃ শ্রুতো বা ন ময়া কদাপি ॥ ৪ ॥
ধনং চ মানং চ তথেন্দ্রিয়াণি
প্রাণাংশ্চ হৃত্বা মম সর্বমেব ।
পলায়সে কুত্র ধৃতোহদ্য চৌর
ত্বং ভক্তিদাম্নাসি ময়া নিরুদ্ধঃ ॥ ৫ ॥
ছিনৎসি ঘোরং যমপাশবন্ধং
ভিনৎসি ভীমং ভবপাশবন্ধম্ ।
ছিনৎসি সর্বস্য সমস্তবন্ধং
নৈবাত্ননো ভক্তকৃতং তু বন্ধম্ ॥ ৬ ॥
মন্মানসে তামসরাশিঘোরে
কারাগৃহে দুঃখময়ে নিবদ্ধঃ ।
লভস্ব হে চৌর! হরে! চিরায়
স্বচৌর্যদোষোচিতমেব দণ্ডম্ ॥ ৭ ॥
কারাগৃহে বস সদা হৃদয়ে মদীয়ে
মদ্ভক্তিপাশদৃঢ়বন্ধন-নিশ্চল সন্ ।
ত্বাং কৃষ্ণ হে! প্রলয়কোটিশতান্তরেহপি
সর্বস্বচৌর হৃদয়ান্নহি মোচয়ামি ॥ ৮ ॥
1 week ago | [YT] | 17
View 0 replies
Hare Krishna TV Bangla
মহিমান্বিত পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বর্ণনা করে প্রবচনটি প্রদান করেছেন শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ।
1 week ago | [YT] | 37
View 0 replies
Hare Krishna TV Bangla
অনেক সময় শারীরিক/মানসিকভাবে অসুস্থ অনেক ভক্তদের সেবা করতে গিয়ে খারাপ ব্যবহারের শিকার হতে হয়! এক্ষেত্রে আমাদের করণীয় কী? ~ একজন মাতাজির এমন প্রশ্নের প্রেক্ষিতে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এই আলোচনাটি করেছেন শ্রীমতি ডঃ নিতাই সেবিনী মাতাজি। (সকলের জন্য অবশ্য শ্রবণীয়)
1 week ago | [YT] | 35
View 0 replies
Hare Krishna TV Bangla
আগামী ১৬ই মে ২০২৬ খ্রিঃ তারিখ থেকে শুরু হচ্ছে মহিমান্বিত পুরুষোত্তম মাস! ভক্তি ও পারমার্থিক কাজের জন্য গুরুত্বপূর্ণ, অত্যন্ত পবিত্র এই মাসের ইতিহাস শুনুন শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ-এর শ্রীমুখ থেকে ...
2 weeks ago | [YT] | 35
View 0 replies
Hare Krishna TV Bangla
আপনি কি পতিব্রতা, সতী ও সুন্দরী স্ত্রী লাভ করতে চান? আপনি কি নিঃসন্তান? / সুসন্তান লাভে ইচ্ছুক?? তবে, শ্রীপাদ কমলাপতি প্রভু প্রদত্ত এই প্রবচনটি মনযোগ সহকারে শ্রবণ করুন। এই প্রবচনে প্রভু, এক নিঃসন্তান দম্পতির সুপুত্র (সুসন্তান) লাভের কাহিনী বর্ণনা করতে গিয়ে সন্তানের প্রকারভেদ, সুসন্তান ও পতিব্রতা-সতী-সুন্দরী স্ত্রী লাভের রহস্য আলোচনা করেছেন।
2 weeks ago | [YT] | 18
View 0 replies
Hare Krishna TV Bangla
"সংকল্প করেও বেশিদিন তা রক্ষা করতে পারি না, কিছুদিন পরেই সংকল্প শিথিল হয়ে যায়, এমতাবস্থায় আমার করণীয় কী?" ~ একজন ভক্তের এমন প্রশ্নের প্রেক্ষিতে বিশদভাবে আলোচনা করেছেন শ্রীপাদ অনঙ্গ মোহন দাস ব্রহ্মচারী প্রভু। [ সকলের জন্য অবশ্য শ্রবণীয় প্রবচন ]
2 weeks ago | [YT] | 30
View 0 replies
Hare Krishna TV Bangla
নবদ্বীপের প্রাণধন ধামেশ্বর মহাপ্রভু, ভগবান শ্রীরামচন্দ্রের বেশে ...
জয় ধামেশ্বর মহাপ্রভু
জয় শ্রীরাম🚩
3 weeks ago | [YT] | 3,308
View 65 replies
Hare Krishna TV Bangla
ইসকন মন্দিরসমূহে মহাপ্রসাদ বিতরণের ক্ষেত্রে শ্রীল প্রভুপাদ শিষ্যদেরকে কী নির্দেশনা দিয়েছিলেন, সে ব্যাপারে শ্রীধাম মায়াপুরে একটি বিশেষ ঘটনা অবলোকন করে শ্রীল প্রভুপাদের কাঁদার কাহিনী বর্ণনা করে অত্যন্ত হৃদয়গ্রাহী এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। (অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রবচনটি ইসকনের সকল ভক্তদের অবশ্যই শ্রবণ করা উচিত)
3 weeks ago | [YT] | 15
View 0 replies
Load more