News Hunt Bangladesh

News Hunt is a leading news site of Bangladesh, tagged by 'Ek-sathe Shopner Pothe'. We broadcast/publish Bengali news, represent Bengali culture & applied standard Bengali language. Our aim is to bring a positive change in Bangladesh through valuable, ghostwriting balanced & accurate news & information. News Hunt also publish/broadcast information based talk show, documentation & all other fields which can bring a positive impact to our readers/listeners. For any business opportunity Or media Coverage please contact: nhuntbd@gmail.com


News Hunt

‘অবলা’ বুবলিকে জড়িয়ে কাঁদলেন বৃদ্ধা

অনেকক্ষণ উঁকিঝুঁকি মেরে একবার সুযোগ পেয়েই সোজা চলে গেলেন বুবলির কাছে। ৬২ বছরের পেশোয়ারা বুবলিকে পেয়েই জড়িয়ে ধরলেন। বুক ভরে করলেন দোয়া। এখানেই তার শেষ নয়।

শনিবার (১৩ এপ্রিল) ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্সে দেয়ালের দেশ সিনেমার সংবাদ সম্মেলন যতসময় হলো, পুরোটাই দাঁড়িয়ে শুনলেন নওগাঁর এই বৃদ্ধা। শেষ হতেই আরেকবার বুবলির কাছে ছুটে গেলেন। এবার জড়িয়ে চুমু খেলেন। কাঁদলেন।
কেন এমন কান্না? নিউজ হান্টকে পেশোয়ারা বললেন, ‘‘বুবলি তো অবলা। সামাজিক মেয়ে। ওকে দেখলেই মায়া লাগে। যখন বলল, আন্টি দোয়া করবেন, তখনই কান্না এসেছে।’’ #newshuntbangladesh

ছবি ও লেখা: নিউজ হান্ট।

2 years ago | [YT] | 20

News Hunt

৩০ সেকেন্ডের জন্য ট্রেন মিস ৩ বন্ধুর

প্রতি সপ্তাহে ঢাকা থেকে যে ট্রেনে করে বাড়ি যান, বহুদিনের পরিচিত সেই এক্সপ্রেস ঈদের একদিন আগে চট্টগ্রামের তিন যুবককে যেন ‘ভুলে’ গেল! মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই তিনজন ট্রেন মিস করে পরিকল্পনা অনুযায়ী ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারলেন না। অথচ দশদিন আগেই তারা টিকিট কেটেছিলেন।



ওই তিন জন ঢাকার একটি বেসরকারি ব্যাংকে একই সঙ্গে চাকরি করেন। এই ট্রেনে প্রতি বৃহস্পতিবার তারা গ্রামে যান। অমৃত মলঙ্গীকে জানিয়েছেন, প্রায়ই ট্রেনটি ৫/১০ মিনিট দেরি করে ছাড়ে। কিন্তু এদিন…!



তিন বন্ধু শেষ পর্যন্ত কীভাবে বাড়ি ফিরেছেন, আদৌ তারা ফিরতে পেরেছেন কি না, তা আমাদের জানা নেই। আমরা শুধু জানি উৎসবে মানুষের বাড়ি ফেরার এই আকূলতার নামই নাড়ির টান।
#newshuntbangladesh

2 years ago (edited) | [YT] | 258

News Hunt

ফেসবুক এখন সচল

2 years ago | [YT] | 2