নমস্কার আমি তনয়া| ঘরকন্না ও ঘোরাফেরার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত| দেশ ও দেশ এর বাইরে বাঙ্গালী জীবন যাপন , বাঙ্গালী রান্না বান্না আর ইংল্যান্ড সহ আর ও অনেক জায়গা ঘুরতে যাওয়ার গল্প শুনতে হলে অবশ্যই ঘরকন্না ও ঘোরাফেরা পরিবারের সাথে থাকতে হবে|
Hello everyone I am a Bengali Vlogger.Through Ghorkanya o Ghoraphera I am showing our lifestyle,famous places & culture in U.K(London) & India. Please stay with me. It’s a personal vlog channel. Thanks everyone for your support.
Business Enquiry:- tanaya.pd@gmail.com
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
শুভ নববর্ষ ১৪৩৩…
নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন—
সবকিছু মিলিয়ে কাটুক সুন্দর একটি বছর।
ঘরকন্না ও ঘোরাফেরা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেছা|
2 months ago | [YT] | 0
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
Happy Holi
#happyholi
#holi
#viralpost
#ghorkanyaoghoraphera
3 months ago | [YT] | 1
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
শুভ দীপাবলি | আপনাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা| Happy Diwali.
8 months ago | [YT] | 0
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
৪১ বছর পর আবার এক ভারতীয় পৌঁছালেন মহাকাশে| ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাকাশে পা রাখেন। ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা মহাকাশে পৌঁছালেন 2025 সালের 25 জুন | শুভাংশু শুক্লা স্পেসএক্স-এর Dragon মহাকাশযানে Axiom Mission 4-এর অংশ হিসেবে
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দিলেন
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পথে। তিনিই হলেন ISS-এ পা রাখা প্রথম ভারতীয়।
মহাকাশে পৌঁছেই ভারতবাসীর জন্য বার্তা দেন শুভাংশু। তিনি বলেন, "আমার প্রিয় ভারতবাসী, কী অসাধারণ যাত্রা! ৪১ বছর পর ফের মহাকাশে আমরা। এই মুহূর্তে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমরা। আমার কাঁধের তেরঙ্গা জানান দিচ্ছে, আমি পৃথিবীর বাইরে হলেও, আপনাদের মধ্যেই আছি। এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয়, মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা। আপনারা সকলে এই যাত্রায় শামিল হোন। গর্ব বোধ করুন, উৎসাহিত বোধ করুন। মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হল। জয় হিন্দ, জয় ভারত।"
অনেক অনেক অভিনন্দন আপনাকে এবং আপনার সমগ্র দলকে| আপনি আমাদের গর্ব | আপনার এই অভিযান সফল হোক | ১৪ দিনের এই অভিযান ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব মহাকাশ অভিযানের পরিকল্পনা করছে ,যার আওতায় মানুষ পাঠানো হবে পৃথিবীর বাইরে । শুভাংশু শুক্লা সেই লক্ষ্যে পৌঁছানোর পথ প্রশস্ত করলেন।
জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#ShubhanshuShukla
#india
#SpaceX
#Falcon9
1 year ago (edited) | [YT] | 0
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
আজ দুপুর বেলা আহমেদাবাদ থেকে লন্ডন গামীএয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়েছিল লন্ডনের উদ্দেশ্যে | কিন্তু কিছুক্ষনের মধ্যেই বিমানটা ভেঙে পড়ল শহরের মেঘানি নগরের ঠিক উপরেই। বিমান দুর্ঘটনার খবর যখন টেলিভিশনের পর্দায় প্রথম দেখি তখন শিউরে উঠেছিলাম | বিমানে ছিলেন ২৩২ জন যাত্রী ও ১২ জন ক্রু |
বেশ কিছুবার আমিও এয়ার ইন্ডিয়ার বিমানে লন্ডন যাতায়াত করেছি| ১ বছর আগে যখন আমি লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা ফিরছিলাম তখন take off এর ঠিক আগেই আমাদের সব যাত্রীদেরকে জানানো হয় যে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির জন্য আমাদেরকে অন্য ফ্লাইট করে কলকাতা ফেরানো হবে| সেদিন আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম | যদি এটা পাইলট বুঝতে না পারতেন তাহলে যে কি হতো সেদিন.....
আজকের এই দুর্ঘটনা সত্যি খুবই মর্মান্তিক | আশা করি এরকম ঘটনা যেন আর না ঘটে | সবশেষে একটা কথা বলবো | সবার ওপরে যাত্রী সুরক্ষা | তাই এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি |
ইন্টারনেট থেকে ছবিগুলো নেওয়া।
#airindiaplanecrash
#gujratplanecrash
1 year ago (edited) | [YT] | 1
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
আজ ৩ বছর পর আবার বাড়িতে আমাদের দুই মা এর থেকে ষষ্ঠী নেয়ার সুযোগ হলো | বিয়ের পর বাইরে থাকার জন্য এই নিয়ে মাত্র ৩ বার জামাই ষষ্ঠীতে মায়ের কাছে আসার সুযোগ হয়েছে | বাড়িতে আসতে না পারার জন্য আগে এই দিনগুলোতে খুব মন খারাপ করত | আজ তাই অনেক দিন পর সবার সাথে খুব আনন্দে দিনটা কাটাতে পেরে খুব ভালো লাগলো | মা ষষ্ঠীর আশীর্বাদে সবার সন্তান খুব ভালো থাকুক |
1 year ago | [YT] | 3
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
জয় হিন্দ🇮🇳
বন্দেমাতরম🙏
Jai Hind 🇮🇳
#operationsindoor
#india
#operationsindoor🇮🇳
1 year ago | [YT] | 2
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
ভূস্বর্গ কাশ্মীর আজ পরিণত হলো রক্তস্রোতে, যেখানে শান্তির পরিবর্তে দুঃখ আর অশ্রু প্রবাহিত হচ্ছে…….. সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক সন্ত্রাসী হামলা এই ভূস্বর্গকে রক্তাক্ত করেছে। ২২ এপ্রিল ২০২৫ তারিখে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে সন্ত্রাসীরা পর্যটকদের ওপর হামলা চালায়, যার ফলে কমপক্ষে ২৮ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন ।এই নির্মম হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি|
1 year ago (edited) | [YT] | 6
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
নতুন বছর শুরু হোক নতুন আশা ও আনন্দের সাথে।পুরনো সব গ্লানি মুছে গিয়ে আসুক নতুন আলো, নতুন আশা।আপনাদের সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ নববর্ষ ১৪৩২!
1 year ago | [YT] | 5
View 0 replies
Ghorkanya o Ghoraphera - ঘরকন্না ও ঘোরাফেরা
বিদায় ২০২৪ স্বাগত ২০২৫ | নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক|
Happy New Year May this New Year be the one where all your dreams turn into reality.
#NewYears #newyear2025 #newyear #HappyNewYear #happynewyear25 #newyear #viralpost #viralpost2025 #viralpost2024Today #postoftheday
1 year ago | [YT] | 5
View 0 replies
Load more