জন-দর্পণ

JON-DARPAN News is a digital news platform delivering breaking news, in-depth analysis, and comprehensive coverage across West Bengal, India, and the world.
Stay informed with fast, accurate, and credible journalism.
Follow us for real-time updates.


জন-দর্পণ

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের!

1 month ago | [YT] | 0

জন-দর্পণ

রাজ্যজুড়ে একের পর এক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির গ্রেফতারির আবহে এবার প্রকাশ্যে ‘কাটমানি’ ফেরত দেওয়ার ঘটনা সামনে এল কোচবিহারের মাথাভাঙায়। মাথাভাঙা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ স্থানীয় দুর্গামন্দিরে এলাকাবাসীদের ডেকে যাঁদের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, তাঁদের হাতে সেই অর্থের একটি অংশ ফেরত দেন। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, বাকি টাকা ধাপে ধাপে বা ‘ইনস্টলমেন্টে’ (কিস্তিতে) পরিশোধ করা হবে।

এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, প্রশাসনিক চাপ ও গ্রেফতারির আশঙ্কা না থাকলে এই টাকা ফেরানোর প্রশ্নই উঠত না। বিজেপির বক্তব্য, এতে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে বছরের পর বছর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বেআইনিভাবে অর্থ আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রথম দফায় প্রায় এক লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। তবে এখনও বেশ কয়েকজন বাসিন্দা তাঁদের পাওনা টাকা ফেরত পাননি বলে দাবি করেছেন। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, সালিশি সভার নামে জরিমানা আদায়-সহ নানা কারণে কাউন্সিলর কাকলি ঘোষ ও যুব তৃণমূল নেতা নয়নজ্যোতি সাহা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতেন।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নয়নজ্যোতি সাহা এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে, কাকলি ঘোষও কিছুদিন আত্মগোপন করে ছিলেন। পরে এলাকায় ফিরে তিনি সকলের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।

এলাকার বাসিন্দা দেবজিৎ সাহার অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। এর মধ্যে ২৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। দেবজিৎের আরও দাবি, পারিবারিক জমি সংক্রান্ত একটি বিবাদ মেটানোর ক্ষেত্রেও তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এমনকি আবাসের ঘর পাওয়ার পরেও আরও অর্থ দাবি করা হয়েছিল বলে অভিযোগ তাঁর।

#TMC #TrinamoolCongress #CutMoney #CutMoneyReturn #KakoliGhosh #Mathabhanga

1 month ago | [YT] | 0

জন-দর্পণ

মুখ্যমন্ত্রী

3 months ago | [YT] | 0

জন-দর্পণ

Supreme Court directive SSC teacher recruitment scam:সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী,স্কুল সার্ভিস কমিশন অবশেষে দাগি শিক্ষকদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে,যার মধ্যে ১৮০৪ জনের নাম রয়েছে।যদিও প্রথমে তালিকায় ১৮০৩ জনের নাম থাকার কথা বলা হয়েছিল,তবে প্রকাশিত তালিকায় এক জনের নাম অতিরিক্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে।কমিশনের ওয়েবসাইটে আপলোড করা এই তালিকায় সংশ্লিষ্ট শিক্ষকদের নাম,রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দেওয়া হলেও,তাঁদের কর্মরত স্কুলের নাম উল্লেখ করা হয়নি,যা প্রেক্ষাপটের নিরিখে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে।দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চলা অভিযানের অঙ্গ হিসেবে এই তালিকার প্রকাশ অনেকটাই প্রত্যাশিত ছিল।তালিকার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে,যেসব শিক্ষকের নাম দাগি হিসেবে চিহ্নিত হয়েছে, তাঁদের নিয়োগ বাতিলের কার্যক্রম শুরু হবে।তবে,তালিকায় নাম অন্তর্ভুক্ত শিক্ষকদের মধ্যে যাঁরা নিজেদের বিরুদ্ধ অভিযোগ অপ্রমাণিত বলে দাবি করেন,তাঁরা আইনগতভাবে আপিল করার সুযোগ পাবেন।এখন প্রশ্ন হল,এই তালিকা প্রকাশের পর প্রশাসন কীভাবে আরও স্বচ্ছতা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে,যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতির স্থান না থাকে।রাজ্য সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যে এই তালিকাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে,তবে এটি কেবল প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।ভবিষ্যতে আরও জটিল কার্যক্রম এবং সংশোধনী আনতে হবে,যাতে শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অবসান নিশ্চিত করা যায়।

10 months ago | [YT] | 0

জন-দর্পণ

Dev Subhashree reunion:"কিছু মানুষ যায় না… শুধু দূরে সরে যায়।"ধুমকেতুর Grand Trailer Launch-এ একই মঞ্চে দেব আর শুভশ্রী—৯ বছর পর।চোখে পড়ল অদৃশ্য এক প্রাচীর, অথচ লুকিয়ে আছে পুরনো দিনের ছায়া।এ চ্যালেঞ্জ ২০০৯-এর “চ্যালেঞ্জ” থেকেও বড়—কারণ এবার গল্পটা সিনেমার নয়,জীবনের।

After 9 long years, Dev and Subhashree share the same stage again at the Dhumketu Grand Trailer Launch. A moment filled with nostalgia, subtle distance, and the unspoken challenge that goes beyond the screen—into life itself.

#Dev #SubhashreeGanguly #Dhumketu #9YearsLater #OnScreenMagic BengalTv24x7

11 months ago | [YT] | 1

জন-দর্পণ

"We shall meet again…" — What Shefali Jariwala once wrote for Sidharth Shukla is now echoing in silence after her own untimely goodbye.💔
Some words hurt more when time repeats them.

#ShefaliJariwala #SidharthShukla #GoneTooSoon BengalTv24x7

1 year ago | [YT] | 0

জন-দর্পণ

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও সিবিআইয়ের হাতে গ্রেফতার তিন জন!রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নিরাপত্তারক্ষী!

1 year ago | [YT] | 0

জন-দর্পণ

রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু। এই আবহে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল।

রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৮ জুন পর্যন্ত নরেন্দ্র মোদীকে দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন দ্রৌপদী মুর্মু।অন্যদিকে, নরেন্দ্র মোদীর শপথগ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। সংবাদমাধ্যমে একাধিক তারিখ নিয়ে চর্চা চলছে। তবে নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত,দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। মোদী এবার তাঁকে ছুঁয়ে ফেললেন। এ প্রসঙ্গে বহুবার তাঁকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

মোদীর কথায়,— গুজরাটের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হত। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন নমো। মোদীর মতে, 'মোদী তিনবার কেন, পাঁচ সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।'

#Politics #Bjp #WestBengal #NarendraModi #BengalTv24x7 #BJPGovernment #BJPNEWS

2 years ago | [YT] | 1

জন-দর্পণ

লোকসভা ভোটের ফলে রাজ্যজুড়ে সবুজ ঝড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনও সবুজ হয়ে উঠল বিশ্ব পরিবেশ দিবসে। বুধবার সকালেই লিখে ফেললেন পরিবেশ সংক্রান্ত কবিতা।পোস্ট করলেন রাজ্যবাসীর উদ্দেশে।ভোটের ফল প্রকাশের দিনই সবুজ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর এই কবিতার ছত্রে ছত্রে রয়েছে রাজনীতির সাঙ্কেতিক অর্থ।

এ রাজ্যে যে সবুজের ঝড় উঠেছে, তাকেই স্বাগত জানিয়ে মমতা বোঝানোর চেষ্টা করেছেন যে, সবুজই প্রাণের স্পন্দন। তাকে হত্যা করার অর্থ সভ্যতা-জীবনচক্রকে প্রতিস্পর্ধার চোখে দেখা।মমতার নিজের হাতে তৈরি দলীয় প্রতীক ঘাসফুলের মধ্যেই রয়েছে নতুন প্রাণ, নতুনের সন্ধান। তৃণমূলকে যত ক্ষুদ্র-তুচ্ছ ভাবার চেষ্টা করবে কেউ, ততই তা নতুন প্রাণের টানে ছুটে চলবে। তাকে উপড়ে ফেলার চেষ্টা না করতে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতার কবিতায় ভাষায় রয়েছে, সবুজ শান্তি ডেকে আনে, যুগের অর্থাৎ সময়ের ডাকে সবুজ মানুষের মুখে হাসি ফোটাতে পারে। বিশেষ তাৎপর্যপূর্ণ পংক্তি হল, সবুজের রঙে লাল কখনো হয় না। শুধু বাংলা নয়, এ দেশের বুকে সবুজ আসুক নেমে এই ডাক দিয়ে মমতা লিখেছে দেশকে সবুজের পথ দেখাও। কারণ সবুজই পারবে সোনা ফলাতে।

#Politics #Tmc #WestBengal #MamataBanerjee #BengalTv24x7

2 years ago (edited) | [YT] | 0